শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
৭ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

শনিবার, ২১ নভেম্বর, ২০২৬৭ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
ডেইলি বরিশাল
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /সারাদেশ
  3. /আইনজীবী নেতাদের কাছে চাঁদা দাবি, মা-স্ত্রীসহ ডন বাবু গ্রেফতার
সারাদেশ

আইনজীবী নেতাদের কাছে চাঁদা দাবি, মা-স্ত্রীসহ ডন বাবু গ্রেফতার

খুলনার পাইকগাছা আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে মোবাইল ফোনে চাঁদা দাবির ঘটনায় পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে। গ্রেফতার ব্যক্তিরা হলেন কথিত ডন বাবু ওরফে গ্রেনেড বাবু খ্যাত মোল্লা ইয়ামিন, তার মা ও স্ত্রী।

র
রাহুল হাসান· প্রতিবেদক
·প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, ৬:২৮ পিএম·সর্বশেষ: ২৮ অক্টোবর ২০২৬, ৬:২৮ পিএম
আইনজীবী নেতাদের কাছে চাঁদা দাবি, মা-স্ত্রীসহ ডন বাবু গ্রেফতার

খুলনার পাইকগাছা আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে মোবাইল ফোনে চাঁদা দাবির ঘটনায় পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে। গ্রেফতার ব্যক্তিরা হলেন— কথিত ডন বাবু ওরফে গ্রেনেড বাবু খ্যাত মোল্লা ইয়ামিন, তার মা ও স্ত্রী। তাদের বাগেরহাট থেকে পাইকগাছা থানায় নিয়ে আসা হয়েছে।

পুলিশ জানায়, গত ১৭ অক্টোবর পাইকগাছা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জিএম আব্দুস সাত্তার ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আক্কাজ আলীর কাছে মোবাইল ফোনে চাঁদা দাবি করেন মোল্লা ইয়ামিন ওরফে ডন বাবু ওরফে গ্রেনেড বাবু। এ ঘটনায় অ্যাডভোকেট আব্দুস সাত্তার ও অ্যাডভোকেট আক্কাজ আলী পাইকগাছা থানায় পৃথক দুটি মামলা দায়ের করেন।

পরে জেলা পুলিশ সুপার সরকার ওমর ফারুকের নির্দেশনায় মোবাইল প্রযুক্তির সাহায্যে আসামি শনাক্ত করার চেষ্টা চালান পাইকগাছা থানার অফিসার ইনচার্জ শেখ আব্দুল আউয়াল কবির।

এরই ধারাবাহিকতায় মঙ্গলবার রাতে বাগেরহাট জেলার রামপাল এলাকা থেকে মোল্লা ইয়ামিন (৩০), তার মা শাহিদা বেগম (৫০) ও স্ত্রী হিরা আক্তারকে (২৬) গ্রেফতার করে পুলিশ।

এ বিষয়ে পাইকগাছা থানার অফিসার ইনচার্জ শেখ আব্দুল আউয়াল কবির ডেইলি বরিশাল-কে জানান, মোবাইল ফোনে চাঁদাবাজির ঘটনায় তিন আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। এছাড়া ২৬ অক্টোবর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানারা বিনতে আহমেদের কাছে চাঁদা দাবি করা আসলাম শিকদারকেও আটক করা হবে।

📢এই সংবাদটি শেয়ার করুন
ট্যাগ:#চাঁদাবাজি#গ্রেফতার#পাইকগাছা#ডন বাবু#খুলনা

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ

বিএনপির র‍্যালিতে ব্যানার হাতে ওসির অংশগ্রহণ, প্রত্যাহারের দাবি জামায়াতের

বিএনপির র‍্যালিতে ব্যানার হাতে ওসির অংশগ্রহণ, প্রত্যাহারের দাবি জামায়াতের

১ সপ্তাহ আগে
গোপালগঞ্জের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ

গোপালগঞ্জের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ

১ সপ্তাহ আগে
ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষককে গণপিটুনি

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষককে গণপিটুনি

১ সপ্তাহ আগে
মানিকগঞ্জে দফায় দফায় ৯ ককটেল বিস্ফোরণ, আটক ২

মানিকগঞ্জে দফায় দফায় ৯ ককটেল বিস্ফোরণ, আটক ২

১ সপ্তাহ আগে
কার্যক্রম নিষিদ্ধ চান্দিনা আওয়ামী লীগের কোষাধ্যক্ষসহ গ্রেফতার ২

কার্যক্রম নিষিদ্ধ চান্দিনা আওয়ামী লীগের কোষাধ্যক্ষসহ গ্রেফতার ২

১ সপ্তাহ আগে
নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্য, লক্ষ্মীপুর কলেজে তালা রামগঞ্জে ককটেল

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্য, লক্ষ্মীপুর কলেজে তালা রামগঞ্জে ককটেল

১ সপ্তাহ আগে
পূর্ববর্তী সংবাদ

এয়ার অ্যাম্বুলেন্সে থাকা নারীর মৃত্যু, তামাবিল দিয়ে লাশ হস্তান্তর

পরবর্তী সংবাদ

স্টিলের ট্রাঙ্কে শিশুর লাশ: গোপালগঞ্জে দুজনের মৃত্যুদণ্ড, একজনের যাবজ্জীবন

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
দৈনিক বরিশাল

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান কার্যালয়: সদর রোড, বরিশাল-৮২০০, বাংলাদেশ
ফোন / মোবাইলঃ +880 1711-475776
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: ডিবি-২০২৬/বরিশাল

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • প্রধান সম্পাদক:টিএম তুহিন
  • প্রকাশক:টিএম তুহিন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|ইউনিকোড কনভার্টার|অ্যাডমিন ড্যাশবোর্ড|যোগাযোগ

ডেইলি বরিশাল — দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান সম্পাদকঃ টিএম তুহিন | প্রকাশকঃ টিএম তুহিন

© ২০২৬ দৈনিক বরিশাল । সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বাধিক পঠিত

জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
১শীর্ষ পঠিত
জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
🔥৫৬২২৭ বার পঠিত
২

আইপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের দুর্দান্ত পারফরম্যান্স

👁️ ৪৮৭২৫ পঠিত
৩

ঢাকা মেট্রোরেলের নতুন রুট উদ্বোধন: যোগাযোগে নতুন যুগ

👁️ ৪৩১২৭ পঠিত
৪

বাংলাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার: দাবায় নতুন ইতিহাস

👁️ ৪২৩২২ পঠিত
৫

দুর্নীতিবিরোধী অভিযান জোরদার: বেশ কয়েকজন গ্রেপ্তার

👁️ ৩১৮২৪ পঠিত

সর্বশেষ খবর

তাজা খবর

যুক্তরাষ্ট্র গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে

০৪:০০ AM

বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনে নতুন সভাপতি কায়েস আহমেদ

০২:৫৯ AM

বিএনপির র‍্যালিতে ব্যানার হাতে ওসির অংশগ্রহণ, প্রত্যাহারের দাবি জামায়াতের

০২:৫৮ AM

৪৯৫ ক্রীড়া অফিসার ও ১১৮৮০ শিক্ষক নিয়োগের পরিকল্পনা সরকারের

০২:৫৮ AM

চ্যানেল টোয়েন্টিফোরের এমডি এ কে আজাদসহ ৭ জনের বিরুদ্ধে মানহানির মামলা

০২:২৭ AM