শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
৬ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬৬ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
ডেইলি বরিশাল
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /জাতীয়
  3. /চ্যানেল টোয়েন্টিফোরের এমডি এ কে আজাদসহ ৭ জনের বিরুদ্ধে মানহানির মামলা
জাতীয়

চ্যানেল টোয়েন্টিফোরের এমডি এ কে আজাদসহ ৭ জনের বিরুদ্ধে মানহানির মামলা

চ্যানেল টোয়েন্টিফোরের এমডি এ কে আজাদসহ ৭ জনের বিরুদ্ধে মানহানির মামলা...

ম
মুনতাসির মাহমুদ· বার্তা সম্পাদক
·প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ২:২৭ এএম·সর্বশেষ: ১০ নভেম্বর ২০২৬, ২:২৭ এএম
চ্যানেল টোয়েন্টিফোরের এমডি এ কে আজাদসহ ৭ জনের বিরুদ্ধে মানহানির মামলা

‘মিথ্যা ও মানহানিকর’ প্রতিবেদন প্রচারের অভিযোগে চ্যানেল টোয়েন্টিফোরের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এ কে আজাদসহ সাতজনের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন লালমনিরহাটের সাময়িক বরখাস্ত যুগ্ম জেলা ও দায়রা জজ মো. আরিফুল ইসলাম।

সোমবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহর আদালতে মামলাটি করা হয়।

অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) মুহাম্মদ শামসুদ দোহা সুমনসংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করছেন।

মামলার বাকি আসামিরা হলেন—চ্যানেল টোয়েন্টিফোরের অনুসন্ধানমূলক অনুষ্ঠান ‘সার্চলাইটের’ সম্পাদক ফয়সাল আলম, নির্বাহী পরিচালক জহিরুল আলম, মাল্টিমিডিয়া বিভাগের প্রধান রাজীব খান, অ্যাসাইনমেন্ট এডিটর মাকসুদ উন নবী, জ্যেষ্ঠ সংবাদ সম্পাদক তুহিন কাইয়ুম ও সংবাদ প্রতিবেদক জাহিদ হোসেন।

প্রসঙ্গত, অযোগ্যতা ও অসদাচরণের অভিযোগে গত ১৫ অক্টোবর বিচারক আরিফুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়।

এপিপি শামসুদ দোহা বলেন, বাদীর জবানবন্দি রেকর্ড করার পর অভিযোগ তদন্ত করে আগামী ১৪ ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন জমা দিতে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখাকে (ডিবি) নির্দেশ দিয়েছেন বিচারক।

মামলার নথি অনুযায়ী, গত ৯ অক্টোবর চ্যানেল টোয়েন্টিফোর তাদের নিয়মিত সংবাদ বুলেটিনে আরিফুলকে নিয়ে একটি প্রতিবেদন প্রচার করে। পরে রাত ৯টায় সার্চলাইটেও প্রতিবেদনটি প্রচার করা হয়।

অভিযোগে আরিফুল দাবি করেন, অসৎ উদ্দেশ্যে তার বক্তব্য বিকৃত ও বাছাই করে সম্পাদনার মাধ্যমে প্রতিবেদনটি তৈরি করা হয়েছিল। গত ১৫ অক্টোবর আইন ও বিচার বিভাগের মাধ্যমে তাকে সাময়িক বরখাস্ত করার পর চ্যানেলটি আরেকটি প্রতিবেদন প্রচার করে। সেখানে বলা হয়, চ্যানেলটির আগের প্রতিবেদনের সরাসরি ফল হিসেবে তাকে বরখাস্ত করা হয়েছে।

অভিযোগে আরিফুল বলেন, ‘আমার সাময়িক বরখাস্তের সঙ্গে চ্যানেল টোয়েন্টিফোর আগের প্রতিবেদনকে যুক্ত করে যে দাবি করা হয়েছে, তা মিথ্যা, বানোয়াট ও মানহানিকর।

এর আগে, অক্টোবরের শুরুর দিকে মিথ্যা মামলায় গাজীপুরে শতাধিক ব্যক্তিকে হয়রানির অভিযোগ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে চ্যানেলটি।

এ বিষয়ে জানতে চাইলে চ্যানেল টোয়েন্টিফোরের নির্বাহী পরিচালক জহিরুল আলম সাংবাদিকদের বলেন, ‘বিচারককে নিয়ে প্রতিবেদনটি তথ্য, প্রমাণ ও বিশ্বাসযোগ্য সূত্রের ভিত্তিতে তৈরি করা হয়েছে। ১২টি জেলা ঘুরে এসব তথ্য সংগ্রহ করা হয়।

তিনি আরও বলেন, ‘প্রতিবেদন প্রচারের আগে প্রতিবেদক ওই বিচারকের সঙ্গে যোগাযোগের একাধিকবার চেষ্টা করেন। পরে ফোনে তার বক্তব্যও জানতে চাওয়া হয়।

জহিরুল আলম বলেন, ‘আদালতের প্রতি চ্যানেল টোয়েন্টিফোরের সর্বোচ্চ শ্রদ্ধা রয়েছে। তবে আমাদের বিরুদ্ধে করা মামলায় ক্ষমতার অপব্যবহার ও সত্য আড়ালের চেষ্টার স্পষ্ট ইঙ্গিত রয়েছে। এ মামলা দায়িত্বশীল সাংবাদিকতার প্রতি আমাদের অঙ্গীকার থেকে বিচ্যুত করতে পারবে না। সত্য অনুসন্ধানে চ্যানেল ২৪ অবিচল থাকবে, পিছু হটবে না।

📢এই সংবাদটি শেয়ার করুন
ট্যাগ:#জাতীয়#সংবাদ#বাংলাদেশ

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মুনতাসির মাহমুদ

বার্তা সম্পাদক

নিউজরুম এডিটর, ডেইলি বরিশাল ডটকম। বার্তা বিভাগে অভিজ্ঞতা ৭ বছর।

সম্পর্কিত আরও সংবাদ

৪৯৫ ক্রীড়া অফিসার ও ১১৮৮০ শিক্ষক নিয়োগের পরিকল্পনা সরকারের

৪৯৫ ক্রীড়া অফিসার ও ১১৮৮০ শিক্ষক নিয়োগের পরিকল্পনা সরকারের

১ সপ্তাহ আগে
ফ্যাসিবাদ পুনর্বাসনের অপচেষ্টা প্রতিহতে শক্তি চেয়ে সংসদে ধর্ম প্রতিমন্ত্রীর মোনাজাত

ফ্যাসিবাদ পুনর্বাসনের অপচেষ্টা প্রতিহতে শক্তি চেয়ে সংসদে ধর্ম প্রতিমন্ত্রীর মোনাজাত

১ সপ্তাহ আগে
মোহাম্মদপুরে জাপান গার্ডেন সিটির সামনে ২ ককটেল বিস্ফোরণ

মোহাম্মদপুরে জাপান গার্ডেন সিটির সামনে ২ ককটেল বিস্ফোরণ

১ সপ্তাহ আগে
কপ-৩১ বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন খলিলুর রহমান

কপ-৩১ বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন খলিলুর রহমান

১ সপ্তাহ আগে
‘একটি বাড়ি, একটি খামার’ প্রকল্পের অনিয়ম নিয়ে সংসদে প্রশ্ন

‘একটি বাড়ি, একটি খামার’ প্রকল্পের অনিয়ম নিয়ে সংসদে প্রশ্ন

১ সপ্তাহ আগে
জবিতে ককটেল বিস্ফোরণ, আটক ১

জবিতে ককটেল বিস্ফোরণ, আটক ১

১ সপ্তাহ আগে
পূর্ববর্তী সংবাদ

৪৯৫ ক্রীড়া অফিসার ও ১১৮৮০ শিক্ষক নিয়োগের পরিকল্পনা সরকারের

পরবর্তী সংবাদ

ফ্যাসিবাদ পুনর্বাসনের অপচেষ্টা প্রতিহতে শক্তি চেয়ে সংসদে ধর্ম প্রতিমন্ত্রীর মোনাজাত

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
দৈনিক বরিশাল

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান কার্যালয়: সদর রোড, বরিশাল-৮২০০, বাংলাদেশ
ফোন / মোবাইলঃ +880 1711-475776
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: ডিবি-২০২৬/বরিশাল

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • প্রধান সম্পাদক:টিএম তুহিন
  • প্রকাশক:টিএম তুহিন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|ইউনিকোড কনভার্টার|অ্যাডমিন ড্যাশবোর্ড|যোগাযোগ

ডেইলি বরিশাল — দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান সম্পাদকঃ টিএম তুহিন | প্রকাশকঃ টিএম তুহিন

© ২০২৬ দৈনিক বরিশাল । সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বাধিক পঠিত

জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
১শীর্ষ পঠিত
জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
🔥৫৬২২৭ বার পঠিত
২

আইপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের দুর্দান্ত পারফরম্যান্স

👁️ ৪৮৭২৫ পঠিত
৩

ঢাকা মেট্রোরেলের নতুন রুট উদ্বোধন: যোগাযোগে নতুন যুগ

👁️ ৪৩১২৭ পঠিত
৪

বাংলাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার: দাবায় নতুন ইতিহাস

👁️ ৪২৩২২ পঠিত
৫

দুর্নীতিবিরোধী অভিযান জোরদার: বেশ কয়েকজন গ্রেপ্তার

👁️ ৩১৮২৪ পঠিত

সর্বশেষ খবর

তাজা খবর

যুক্তরাষ্ট্র গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে

০৪:০০ AM

বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনে নতুন সভাপতি কায়েস আহমেদ

০২:৫৯ AM

বিএনপির র‍্যালিতে ব্যানার হাতে ওসির অংশগ্রহণ, প্রত্যাহারের দাবি জামায়াতের

০২:৫৮ AM

৪৯৫ ক্রীড়া অফিসার ও ১১৮৮০ শিক্ষক নিয়োগের পরিকল্পনা সরকারের

০২:৫৮ AM

চ্যানেল টোয়েন্টিফোরের এমডি এ কে আজাদসহ ৭ জনের বিরুদ্ধে মানহানির মামলা

০২:২৭ AM