বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
১২ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬১২ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
ডেইলি বরিশাল
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /খেলাধুলা
  3. /ব্যালন ডি’অরের নাম ঘোষণার আগে চাপে কেইনের পুরো পরিবার
খেলাধুলা

ব্যালন ডি’অরের নাম ঘোষণার আগে চাপে কেইনের পুরো পরিবার

গত মৌসুমে বায়ার্ন মিউনিখের হয়ে ৬১টি এবং ইংল্যান্ডের হয়ে ১২টি গোল করার পর ব্যালন ডি’অর জেতার দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছেন হ্যারি কেইন। সোমবার রাতে লন্ডনের প্যালাডিয়ামে বিজয়ীর নাম ঘোষণার আগে তিনি জানিয়েছেন, এই অনিশ্চয়তার টানটান উত্তেজনা তার পরিবারের জন্য বেশ মানসিক চাপের।

ম
মোহাম্মদ আলী· ক্রীড়া সংবাদদাতা
·প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ৯:৪৬ পিএম·সর্বশেষ: ২২ অক্টোবর ২০২৬, ৯:৪৬ পিএম
ব্যালন ডি’অরের নাম ঘোষণার আগে চাপে কেইনের পুরো পরিবার

ব্যালন ডি’অর কার হাতে উঠছে—তা জানার অপেক্ষার মুহূর্তগুলো পরিবারের জন্য কতটা মানসিক চাপের, সেটাই যেন অকপটে স্বীকার করলেন ইংল্যান্ডের স্ট্রাইকার হ্যারি কেইন। গত মৌসুমে বায়ার্ন মিউনিখের হয়ে ৬১টি গোল এবং জাতীয় দল ইংল্যান্ডের হয়ে আরও ১২টি গোল করার পর ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই ব্যক্তিগত পুরস্কারটি জেতার দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছেন ইংলিশ অধিনায়ক কেইন।

আগামী সোমবার রাতে লন্ডনের প্যালাডিয়ামে ঘোষণা করা হবে বিজয়ীর নাম। আগেভাগে ফল জেনে যাওয়ার আগ্রহ থাকলেও কেইনের মতে, এই অনিশ্চয়তা ও টানটান উত্তেজনাই তো অনুষ্ঠানের আসল মজা। কেইন সাংবাদিকদের জানান, ‘আমি চেষ্টা করি এটা নিয়ে না ভাবতে; তবে শত চেষ্টা করলেও মাথায় চলে আসেই। চারপাশে সব সময়ই নানান গুঞ্জন ও খবর ছড়াতে থাকে, তাই এসব থেকে দূরে থাকাই ভালো।

পরিবারের মানসিক চাপের কথা জানিয়ে কেইন আরও বলেন, ‘আমার মনে হয় ফলটা আগে জেনে যেতে পারলে আমার স্ত্রী ও পরিবারের জন্য খুব ভালো হতো। সবার জন্যই ব্যাপারটা বেশ টেনশনের।’ তিনি আরও বলেন, ‘তবে সিদ্ধান্ত সম্পূর্ণ তাদের হাতে, সেখানে আমার কোনো হাত নেই। তাই অহেতুক চিন্তায় না ভুগে আমাদের স্রেফ মুহূর্তটি উপভোগ করতে হবে।

স্ট্যানলি ম্যাথিউস, ববি চার্লটন, কেভিন কিগান এবং মাইকেল ওয়েনের পর পঞ্চম ইংলিশ ফুটবলার হিসেবে ব্যালন ডি’অর জয়ের ইতিহাস গড়ার দ্বারপ্রান্তে রয়েছেন কেইন। যদি সত্যি এই পুরষ্কার তার হাতে উঠে, তবে দীর্ঘ ২৫ বছর পর কোনো ইংলিশ ফুটবলার এই সম্মাননা পাবেন। এই মর্যাদাপূর্ণ লড়াইয়ে হ্যারি কেইনের সঙ্গে তীব্র প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন বার্সেলোনার উদীয়মান তারকা লামিন ইয়ামাল এবং রিয়াল মাদ্রিদের কিলিয়ান এমবাপ্পে।

📢এই সংবাদটি শেয়ার করুন
ট্যাগ:#ব্যালন ডি’অর#হ্যারি কেইন#ফুটবল#ইংল্যান্ড#বায়ার্ন মিউনিখ

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মোহাম্মদ আলী

ক্রীড়া সংবাদদাতা

খেলাধুলা বিভাগের বিশেষ সংবাদদাতা।

সম্পর্কিত আরও সংবাদ

বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনে নতুন সভাপতি কায়েস আহমেদ

বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনে নতুন সভাপতি কায়েস আহমেদ

২ সপ্তাহ আগে
টেস্টে বিরল রেকর্ড জিম্বাবুয়ের

টেস্টে বিরল রেকর্ড জিম্বাবুয়ের

২ সপ্তাহ আগে
নেশনস লিগের আগে স্পেন শিবিরে জোড়া দুঃসংবাদ

নেশনস লিগের আগে স্পেন শিবিরে জোড়া দুঃসংবাদ

২ সপ্তাহ আগে
টেস্টে কোন দেশে কে সেরা

টেস্টে কোন দেশে কে সেরা

২ সপ্তাহ আগে
টেস্ট র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের পতন

টেস্ট র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের পতন

২ সপ্তাহ আগে
কেইনকে টপকে ইউরোপের যে রেকর্ড নিজের নামে করলেন ইয়ামাল

কেইনকে টপকে ইউরোপের যে রেকর্ড নিজের নামে করলেন ইয়ামাল

২ সপ্তাহ আগে
পূর্ববর্তী সংবাদ

জমজমাট ‘এক্সপ্যাট ওয়ার্ল্ড কাপ ২০২৭’ আয়োজনের আনুষ্ঠানিক ঘোষণা

পরবর্তী সংবাদ

সাঙ্গাকারার সর্বকালের সেরা একাদশে আছেন যারা

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
দৈনিক বরিশাল

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান কার্যালয়: সদর রোড, বরিশাল-৮২০০, বাংলাদেশ
ফোন / মোবাইলঃ +880 1711-475776
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: ডিবি-২০২৬/বরিশাল

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • প্রধান সম্পাদক:টিএম তুহিন
  • প্রকাশক:টিএম তুহিন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|ইউনিকোড কনভার্টার|অ্যাডমিন ড্যাশবোর্ড|যোগাযোগ

ডেইলি বরিশাল — দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান সম্পাদকঃ টিএম তুহিন | প্রকাশকঃ টিএম তুহিন

© ২০২৬ দৈনিক বরিশাল । সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বাধিক পঠিত

জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
১শীর্ষ পঠিত
জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
🔥৫৬২২৮ বার পঠিত
২

আইপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের দুর্দান্ত পারফরম্যান্স

👁️ ৪৮৭২৫ পঠিত
৩

ঢাকা মেট্রোরেলের নতুন রুট উদ্বোধন: যোগাযোগে নতুন যুগ

👁️ ৪৩১২৭ পঠিত
৪

বাংলাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার: দাবায় নতুন ইতিহাস

👁️ ৪২৩২৩ পঠিত
৫

দুর্নীতিবিরোধী অভিযান জোরদার: বেশ কয়েকজন গ্রেপ্তার

👁️ ৩১৮২৪ পঠিত

সর্বশেষ খবর

তাজা খবর

যুক্তরাষ্ট্র গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে

০৪:০০ AM

বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনে নতুন সভাপতি কায়েস আহমেদ

০২:৫৯ AM

বিএনপির র‍্যালিতে ব্যানার হাতে ওসির অংশগ্রহণ, প্রত্যাহারের দাবি জামায়াতের

০২:৫৮ AM

৪৯৫ ক্রীড়া অফিসার ও ১১৮৮০ শিক্ষক নিয়োগের পরিকল্পনা সরকারের

০২:৫৮ AM

চ্যানেল টোয়েন্টিফোরের এমডি এ কে আজাদসহ ৭ জনের বিরুদ্ধে মানহানির মামলা

০২:২৭ AM