সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
৯ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬৯ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
ডেইলি বরিশাল
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /খেলাধুলা
  3. /মাইলফলকের দ্বারপ্রান্তে মুশফিক, ৪৩ রান দূরে সাত হাজার
খেলাধুলা

মাইলফলকের দ্বারপ্রান্তে মুশফিক, ৪৩ রান দূরে সাত হাজার

বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে টেস্টে সাত হাজার রানের মাইলফলক স্পর্শ করার দ্বারপ্রান্তে রয়েছেন মুশফিকুর রহিম। আগামীকাল মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে এই অনন্য কীর্তি গড়তে তাঁর প্রয়োজন মাত্র ৪৩ রান।

ম
মোহাম্মদ আলী· ক্রীড়া সংবাদদাতা
·প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬, ১১:১৫ পিএম·সর্বশেষ: ২৭ অক্টোবর ২০২৬, ১১:১৫ পিএম
মাইলফলকের দ্বারপ্রান্তে মুশফিক, ৪৩ রান দূরে সাত হাজার

বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে টেস্টে সাত হাজার রানের মাইলফলক স্পর্শ করার দ্বারপ্রান্তে রয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম। আগামীকাল থেকে মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে খেলতে নামার আগে অনন্য এই কীর্তি গড়তে তাঁর প্রয়োজন মাত্র ৪৩ রান।

২০০৫ সালে ১৮ বছর বয়সে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে টেস্ট অভিষেক হয় মুশফিকের। এখন পর্যন্ত বাংলাদেশের জার্সিতে ১০৬ টেস্টের ১৯৫ ইনিংসে ৩৯.০৮ গড়ে ৬৯৫৭ রান করেছেন তিনি। ৩৯ বছর বয়সী এই অভিজ্ঞ ব্যাটসম্যানের টেস্ট ক্যারিয়ারে রয়েছে ৩টি ডাবল-সেঞ্চুরির সাথে ১৪টি সেঞ্চুরি ও ৩০টি হাফ-সেঞ্চুরি।

ইতোমধ্যে দেশের একমাত্র খেলোয়াড় হিসেবে শততম টেস্ট খেলার অনন্য কীর্তি গড়েছেন মুশফিক। গেল বছর মিরপুরে আয়ারল্যান্ড সিরিজের শততম টেস্ট খেলতে নামেন তিনি। শততম টেস্টের প্রথম ইনিংসে ১০৬ রানের ইনিংস খেলে রেকর্ড বইয়ে জায়গা করে নেন মুশফিক। বাংলাদেশের প্রথম ও বিশ্বের ১১তম ক্রিকেটার হিসেবে ক্যারিয়ারের শততম টেস্টে সেঞ্চুরির কীর্তি গড়েন তিনি।

টেস্ট ক্যারিয়ারে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৪ ম্যাচ খেলেছেন মুশফিক। ২৭ ইনিংসে ১ শতক ও ৩ অর্ধশতকে ৭৮২ রান করেছেন তিনি, ব্যাটিং গড় ৩১.২৮। আগামীকাল মিরপুরে শুরু হতে যাওয়া প্রথম টেস্টে মাত্র ৪৩ রান করলেই টেস্টে সাত হাজার রানের মাইলফলক স্পর্শ করবেন বাংলাদেশের এই ব্যাটিং দৈত্য, যা হবে দেশের ক্রিকেট ইতিহাসে এক নতুন অধ্যায়।

📢এই সংবাদটি শেয়ার করুন
ট্যাগ:#মুশফিকুর রহিম#টেস্ট ক্রিকেট#বাংলাদেশ ক্রিকেট#ওয়েস্ট ইন্ডিজ#মাইলফলক

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মোহাম্মদ আলী

ক্রীড়া সংবাদদাতা

খেলাধুলা বিভাগের বিশেষ সংবাদদাতা।

সম্পর্কিত আরও সংবাদ

বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনে নতুন সভাপতি কায়েস আহমেদ

বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনে নতুন সভাপতি কায়েস আহমেদ

১ সপ্তাহ আগে
টেস্টে বিরল রেকর্ড জিম্বাবুয়ের

টেস্টে বিরল রেকর্ড জিম্বাবুয়ের

১ সপ্তাহ আগে
নেশনস লিগের আগে স্পেন শিবিরে জোড়া দুঃসংবাদ

নেশনস লিগের আগে স্পেন শিবিরে জোড়া দুঃসংবাদ

১ সপ্তাহ আগে
টেস্টে কোন দেশে কে সেরা

টেস্টে কোন দেশে কে সেরা

১ সপ্তাহ আগে
টেস্ট র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের পতন

টেস্ট র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের পতন

১ সপ্তাহ আগে
কেইনকে টপকে ইউরোপের যে রেকর্ড নিজের নামে করলেন ইয়ামাল

কেইনকে টপকে ইউরোপের যে রেকর্ড নিজের নামে করলেন ইয়ামাল

১ সপ্তাহ আগে
পূর্ববর্তী সংবাদ

কেপটাউনে দুর্দান্ত প্রত্যাবর্তন অস্ট্রেলিয়ার

পরবর্তী সংবাদ

টেস্ট ক্রিকেটের সাম্প্রতিক উন্নতি ধারে রাখাই লক্ষ্য

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
দৈনিক বরিশাল

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান কার্যালয়: সদর রোড, বরিশাল-৮২০০, বাংলাদেশ
ফোন / মোবাইলঃ +880 1711-475776
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: ডিবি-২০২৬/বরিশাল

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • প্রধান সম্পাদক:টিএম তুহিন
  • প্রকাশক:টিএম তুহিন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|ইউনিকোড কনভার্টার|অ্যাডমিন ড্যাশবোর্ড|যোগাযোগ

ডেইলি বরিশাল — দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান সম্পাদকঃ টিএম তুহিন | প্রকাশকঃ টিএম তুহিন

© ২০২৬ দৈনিক বরিশাল । সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বাধিক পঠিত

জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
১শীর্ষ পঠিত
জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
🔥৫৬২২৮ বার পঠিত
২

আইপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের দুর্দান্ত পারফরম্যান্স

👁️ ৪৮৭২৫ পঠিত
৩

ঢাকা মেট্রোরেলের নতুন রুট উদ্বোধন: যোগাযোগে নতুন যুগ

👁️ ৪৩১২৭ পঠিত
৪

বাংলাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার: দাবায় নতুন ইতিহাস

👁️ ৪২৩২৩ পঠিত
৫

দুর্নীতিবিরোধী অভিযান জোরদার: বেশ কয়েকজন গ্রেপ্তার

👁️ ৩১৮২৪ পঠিত

সর্বশেষ খবর

তাজা খবর

যুক্তরাষ্ট্র গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে

০৪:০০ AM

বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনে নতুন সভাপতি কায়েস আহমেদ

০২:৫৯ AM

বিএনপির র‍্যালিতে ব্যানার হাতে ওসির অংশগ্রহণ, প্রত্যাহারের দাবি জামায়াতের

০২:৫৮ AM

৪৯৫ ক্রীড়া অফিসার ও ১১৮৮০ শিক্ষক নিয়োগের পরিকল্পনা সরকারের

০২:৫৮ AM

চ্যানেল টোয়েন্টিফোরের এমডি এ কে আজাদসহ ৭ জনের বিরুদ্ধে মানহানির মামলা

০২:২৭ AM