শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
৬ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬৬ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
ডেইলি বরিশাল
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /বিনোদন
  3. /ত্বক ও চুলের গোপন রহস্য ফাঁস করলেন তৃপ্তি দিমরি
বিনোদন

ত্বক ও চুলের গোপন রহস্য ফাঁস করলেন তৃপ্তি দিমরি

ত্বক ও চুলের গোপন রহস্য ফাঁস করলেন তৃপ্তি দিমরি...

র
রাহুল হাসান· প্রতিবেদক
·প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১:৫১ পিএম·সর্বশেষ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ৭:২৫ পিএম
ত্বক ও চুলের গোপন রহস্য ফাঁস করলেন তৃপ্তি দিমরি

বিনোদন জগতের অভিনেত্রীরা নামিদামি প্রসাধনী ও উন্নতমানের স্কিন ট্রিটমেন্ট করে থাকেন। তাদের স্কিন কেয়ার রুটিন হয় একেবারে আলাদা, যা অনেকের ধারণাই এমন। তাদের ত্বক কীভাবে এতটা নিখুঁত ও টান টান থাকে, তা জানার আগ্রহও সবার রয়েছে। এবার নিজের রূপের রহস্য জানালেন বলিউড অভিনেত্রী তৃপ্তি দিমরি। তবে তিনি কোনো ব্যয়বহুল ট্রিটমেন্ট কিংবা দশ ধাপের স্কিন কেয়ার ট্রিটমেন্ট করেন না। বরং তিনি ভরসা রাখেন মা ও ঠাকুরমার ঘরোয়া টোটকায়।

গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তৃপ্তি দিমরি বলেন, ছোট থেকে মুখে যা মেখে বড় হয়েছেন, আজও সেই পন্থাই মেনে চলেন তিনি। বিভিন্ন ধরনের প্রসাধনী মাখার চেয়ে ঘরোয়া টোটকা ব্যবহার করা অনেক সহজ বলে মনে করেন তিনি। তা ছাড়া ‘লেজ ইজ মোর’ নীতিতে বিশ্বাসী এ অভিনেত্রী।

নিখুঁত ত্বকের জন্য এক বিশেষ ফেসপ্যাক ব্যবহার করে থাকেন বলে জানান তৃপ্তি দিমরি। তাতে থাকে কাঁচাহলুদ, টকদই এবং বেসন। বেসন ত্বকে জমে থাকা তেল-ময়লা পরিষ্কার করে দেয়। আর টকদই ত্বককে এক্সফোলিয়েট করতে সাহায্য করে থাকে। আর কাঁচাহলুদ ত্বকের জেল্লা বাড়ায় এবং ব্রণ-দাগছোপের সমস্যা দূর করে। এই ফেসপ্যাক ত্বক থেকে ট্যান তুলে দিতেও উপযোগী।

তিনি বাহ্যিক সৌন্দর্য নিয়ে বেশি ভাবেন না। ত্বক ও কেশচর্চার পাশাপাশি নিজের লাইফস্টাইল নিয়েও বেশ সচেতন অভিনেত্রী। পর্যাপ্ত ঘুম ও স্বাস্থ্যকর ডায়েটের সঙ্গে কোনো রকম আপস করেন না ‘লায়লা মজনু’খ্যাত অভিনেত্রী তৃপ্তি দিমরি। তিনি বলেন, শুটিংয়ে হাজার ব্যস্ততার মাঝেও নিজের জন্য ১০ মিনিট সময় বের করে নেন তিনি। সেই সময়ে ফোন থেকে দূরে থাকেন। আর লাইফস্টাইল ভালো থাকলে ত্বক ভেতর থেকে উজ্জ্বল হয়ে উঠবে।

ত্বক কিংবা চুলের যত্নের ক্ষেত্রে কোনো রকম বাড়াবাড়ি পছন্দ নয় তৃপ্তি দিমদির। তাই চুলের যত্নেও তিনি প্রাকৃতিক উপাদান ব্যবহার করে থাকেন। চুলে রিঠা, শিকাকাই ও আমলকী মেখে বড় হয়েছেন উত্তরাখণ্ডের এ অভিনেত্রী। তাই আজও এসব উপাদানকেই ভরসা করেন তিনি। রিঠা চুল ও স্ক্যাল্প পরিষ্কারে সাহায্য করে থাকে। আর শিকাকাই ও আমলকী চুলে পুষ্টি জোগায় এবং চুলের যাবতীয় সমস্যা দূর করে থাকে বলে জানান তৃপ্তি দিমরি।

📢এই সংবাদটি শেয়ার করুন
ট্যাগ:#জাতীয়#সংবাদ#বাংলাদেশ

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ

বয়স নিয়ে ‘বিভ্রাটে’ সাদিয়া আয়মান

বয়স নিয়ে ‘বিভ্রাটে’ সাদিয়া আয়মান

১ সপ্তাহ আগে
গোবিন্দের সঙ্গে দাম্পত্যের ভবিষ্যৎ নিয়ে যা জানালেন সুনীতা

গোবিন্দের সঙ্গে দাম্পত্যের ভবিষ্যৎ নিয়ে যা জানালেন সুনীতা

১ সপ্তাহ আগে
‘স্যরি ধুয়ে পানি খা’ বললেন পরীমনি

‘স্যরি ধুয়ে পানি খা’ বললেন পরীমনি

১ সপ্তাহ আগে
নতুন লুকে কারিনা কাপুর

নতুন লুকে কারিনা কাপুর

১ সপ্তাহ আগে
পারশার ‘বর’ হওয়ার গুঞ্জনে যা বললেন আসাদ নূর

পারশার ‘বর’ হওয়ার গুঞ্জনে যা বললেন আসাদ নূর

১ সপ্তাহ আগে
অনেক দিন চুপ ছিলাম আর না, আজকেই সব সামনে আনব

অনেক দিন চুপ ছিলাম আর না, আজকেই সব সামনে আনব

১ সপ্তাহ আগে
পূর্ববর্তী সংবাদ

অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ায় যা বললেন রাধিকা

পরবর্তী সংবাদ

জন্মদিনে স্বামীকে কোলে তুলে আলিয়ার প্রেমময় ছবি

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
দৈনিক বরিশাল

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান কার্যালয়: সদর রোড, বরিশাল-৮২০০, বাংলাদেশ
ফোন / মোবাইলঃ +880 1711-475776
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: ডিবি-২০২৬/বরিশাল

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • প্রধান সম্পাদক:টিএম তুহিন
  • প্রকাশক:টিএম তুহিন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|ইউনিকোড কনভার্টার|অ্যাডমিন ড্যাশবোর্ড|যোগাযোগ

ডেইলি বরিশাল — দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান সম্পাদকঃ টিএম তুহিন | প্রকাশকঃ টিএম তুহিন

© ২০২৬ দৈনিক বরিশাল । সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বাধিক পঠিত

জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
১শীর্ষ পঠিত
জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
🔥৫৬২২৭ বার পঠিত
২

আইপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের দুর্দান্ত পারফরম্যান্স

👁️ ৪৮৭২৫ পঠিত
৩

ঢাকা মেট্রোরেলের নতুন রুট উদ্বোধন: যোগাযোগে নতুন যুগ

👁️ ৪৩১২৭ পঠিত
৪

বাংলাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার: দাবায় নতুন ইতিহাস

👁️ ৪২৩২২ পঠিত
৫

দুর্নীতিবিরোধী অভিযান জোরদার: বেশ কয়েকজন গ্রেপ্তার

👁️ ৩১৮২৪ পঠিত

সর্বশেষ খবর

তাজা খবর

যুক্তরাষ্ট্র গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে

০৪:০০ AM

বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনে নতুন সভাপতি কায়েস আহমেদ

০২:৫৯ AM

বিএনপির র‍্যালিতে ব্যানার হাতে ওসির অংশগ্রহণ, প্রত্যাহারের দাবি জামায়াতের

০২:৫৮ AM

৪৯৫ ক্রীড়া অফিসার ও ১১৮৮০ শিক্ষক নিয়োগের পরিকল্পনা সরকারের

০২:৫৮ AM

চ্যানেল টোয়েন্টিফোরের এমডি এ কে আজাদসহ ৭ জনের বিরুদ্ধে মানহানির মামলা

০২:২৭ AM