সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
৯ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬৯ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
ডেইলি বরিশাল
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /খেলাধুলা
  3. /ভারতের ফুটবলকে প্রশংসায় ভাসিয়ে যা বললেন আনচেলত্তি
খেলাধুলা

ভারতের ফুটবলকে প্রশংসায় ভাসিয়ে যা বললেন আনচেলত্তি

ভারতের ফুটবলকে প্রশংসায় ভাসিয়ে যা বললেন আনচেলত্তি...

ম
মোহাম্মদ আলী· ক্রীড়া সংবাদদাতা
·প্রকাশ: ৪ অক্টোবর ২০২৬, ৩:৩৫ পিএম·সর্বশেষ: ৪ অক্টোবর ২০২৬, ৩:৩৫ পিএম
ভারতের ফুটবলকে প্রশংসায় ভাসিয়ে যা বললেন আনচেলত্তি

ভারতের বিপক্ষে প্রীতি ম্যাচে ৪-০ গোলে জিতেছে ব্রাজিল। শনিবার কলকাতার সল্টলেক স্টেডিয়ামে ম্যাচটি হয়েছে। তবু ভারতের খেলার প্রশংসা করেছেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। তিনি বলেছেন, গোছালো খেলে ভারত তাদের প্রথম গোল পেতে কঠিন করে দিয়েছিল।

ফিফা র‍্যাঙ্কিংয়ে ব্রাজিল এখন ছয় নম্বরে। ভারত আছে ১৩৮তম স্থানে। তবু ব্রাজিল প্রথম গোল পায় ২৮ মিনিটে। গোলটি করেন এস্তেভাও। এরপর একে একে গোল আসতে থাকে। পেদ্রোর গোলে প্রথমার্ধ শেষ হয় ২-০ ব্যবধানে। দ্বিতীয়ার্ধে সামুয়েল লিনো দুটি গোল করে জয় বড় করেন।

সংবাদ সম্মেলনে ভারতের খেলা নিয়ে আনচেলত্তি বলেন, ‘ভারত নিজেদের দায়িত্ব ভালোভাবে পালন করেছে। তারা নিজেদের খেলা খেলার চেষ্টা করেছে। তারা রক্ষণে বেশ গোছালো ছিল, পাল্টা আক্রমণের চেষ্টা করেছে। আমার মনে হয়, তারা ভালো খেলেছে। প্রথম গোল করতে আমাদের কষ্ট হয়েছে। কিন্তু এস্তেভাওয়ের গোলটি করার পর খেলা নিয়ন্ত্রণ করার সুযোগ আরও বেড়েছে।

তিনি আরও বলেন, ‘আমরা ভালো বোধ করছি। এটা ছিল ভালো অভিজ্ঞতা। আমার মনে হয়, ম্যাচটা ভালো ছিল, বিনোদনময় ছিল, তীব্রতাও ছিল। ভারত নিজেদের দায়িত্ব পালন করেছে।

নিজের দল নিয়েও কথা বলেন আনচেলত্তি। তিনি বলেন, ‘আমার মনে হয়, আমরা রক্ষণে ভালো খেলেছি। পাল্টা আক্রমণে দু-একটি সুযোগ পেলে আরও ভালো রক্ষণ করতে পারতাম। তবে আমাদের জন্য গোল না খাওয়াটাই গুরুত্বপূর্ণ। অবশ্যই রক্ষণের কিছু সমন্বয় আমাদের ঠিক করতে হবে। কিন্তু আমাদের রক্ষণভাগ নতুন ছিল, তারা আগে কখনো একসঙ্গে খেলেনি। তাই হয়তো সবকিছু নিখুঁত হয়নি। আবারও বলছি, এখানে এসে আমরা খুশি। আমরা সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। যাঁরা ব্রাজিলকে ভালোবাসেন, ফুটবলকে ভালোবাসেন, তাদের সবাইকে আমরা নিজেদের সেরা মান দেখাতে চেয়েছি। আশা করি, রাতটা তাদের ভালো লেগেছে।

📢এই সংবাদটি শেয়ার করুন
ট্যাগ:#জাতীয়#সংবাদ#বাংলাদেশ

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মোহাম্মদ আলী

ক্রীড়া সংবাদদাতা

খেলাধুলা বিভাগের বিশেষ সংবাদদাতা।

সম্পর্কিত আরও সংবাদ

বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনে নতুন সভাপতি কায়েস আহমেদ

বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনে নতুন সভাপতি কায়েস আহমেদ

১ সপ্তাহ আগে
টেস্টে বিরল রেকর্ড জিম্বাবুয়ের

টেস্টে বিরল রেকর্ড জিম্বাবুয়ের

১ সপ্তাহ আগে
নেশনস লিগের আগে স্পেন শিবিরে জোড়া দুঃসংবাদ

নেশনস লিগের আগে স্পেন শিবিরে জোড়া দুঃসংবাদ

১ সপ্তাহ আগে
টেস্টে কোন দেশে কে সেরা

টেস্টে কোন দেশে কে সেরা

১ সপ্তাহ আগে
টেস্ট র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের পতন

টেস্ট র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের পতন

১ সপ্তাহ আগে
কেইনকে টপকে ইউরোপের যে রেকর্ড নিজের নামে করলেন ইয়ামাল

কেইনকে টপকে ইউরোপের যে রেকর্ড নিজের নামে করলেন ইয়ামাল

১ সপ্তাহ আগে
পূর্ববর্তী সংবাদ

ব্যালন ডি’অর নিয়ে এমবাপ্পেকে খোঁচা

পরবর্তী সংবাদ

৩৫ বছরের ইতিহাসে এমন লজ্জা আর পায়নি ক্রোয়েশিয়া, ক্ষুব্ধ মদ্রিচ

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
দৈনিক বরিশাল

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান কার্যালয়: সদর রোড, বরিশাল-৮২০০, বাংলাদেশ
ফোন / মোবাইলঃ +880 1711-475776
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: ডিবি-২০২৬/বরিশাল

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • প্রধান সম্পাদক:টিএম তুহিন
  • প্রকাশক:টিএম তুহিন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|ইউনিকোড কনভার্টার|অ্যাডমিন ড্যাশবোর্ড|যোগাযোগ

ডেইলি বরিশাল — দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান সম্পাদকঃ টিএম তুহিন | প্রকাশকঃ টিএম তুহিন

© ২০২৬ দৈনিক বরিশাল । সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বাধিক পঠিত

জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
১শীর্ষ পঠিত
জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
🔥৫৬২২৮ বার পঠিত
২

আইপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের দুর্দান্ত পারফরম্যান্স

👁️ ৪৮৭২৫ পঠিত
৩

ঢাকা মেট্রোরেলের নতুন রুট উদ্বোধন: যোগাযোগে নতুন যুগ

👁️ ৪৩১২৭ পঠিত
৪

বাংলাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার: দাবায় নতুন ইতিহাস

👁️ ৪২৩২৩ পঠিত
৫

দুর্নীতিবিরোধী অভিযান জোরদার: বেশ কয়েকজন গ্রেপ্তার

👁️ ৩১৮২৪ পঠিত

সর্বশেষ খবর

তাজা খবর

যুক্তরাষ্ট্র গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে

০৪:০০ AM

বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনে নতুন সভাপতি কায়েস আহমেদ

০২:৫৯ AM

বিএনপির র‍্যালিতে ব্যানার হাতে ওসির অংশগ্রহণ, প্রত্যাহারের দাবি জামায়াতের

০২:৫৮ AM

৪৯৫ ক্রীড়া অফিসার ও ১১৮৮০ শিক্ষক নিয়োগের পরিকল্পনা সরকারের

০২:৫৮ AM

চ্যানেল টোয়েন্টিফোরের এমডি এ কে আজাদসহ ৭ জনের বিরুদ্ধে মানহানির মামলা

০২:২৭ AM