মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
১০ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬১০ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
ডেইলি বরিশাল
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /জাতীয়
  3. /ঢাকার কমিটিগুলো পুনর্গঠনে সতর্ক বিএনপি, নেতৃত্বে অভিজ্ঞদের পাশাপাশি তরুণরাও বিবেচনায়
জাতীয়

ঢাকার কমিটিগুলো পুনর্গঠনে সতর্ক বিএনপি, নেতৃত্বে অভিজ্ঞদের পাশাপাশি তরুণরাও বিবেচনায়

ঢাকার কমিটিগুলো পুনর্গঠনে সতর্ক বিএনপি, নেতৃত্বে অভিজ্ঞদের পাশাপাশি তরুণরাও বিবেচনায়...

ম
মুনতাসির মাহমুদ· বার্তা সম্পাদক
·প্রকাশ: ৯ অক্টোবর ২০২৬, ২:২৪ পিএম·সর্বশেষ: ৯ অক্টোবর ২০২৬, ২:২৪ পিএম
ঢাকার কমিটিগুলো পুনর্গঠনে সতর্ক বিএনপি, নেতৃত্বে অভিজ্ঞদের পাশাপাশি তরুণরাও বিবেচনায়

ঢাকায় দলের সাংগঠনিক অবস্থান শক্তিশালী করা, শৃঙ্খলা নিশ্চিত করা এবং পরিচ্ছন্ন ভাবমূর্তির নেতাদের সামনে আনার লক্ষ্যে মহানগর উত্তর ও দক্ষিণ ইউনিট পুনর্গঠনে সতর্ক অবস্থান নিতে যাচ্ছে বিএনপি নেতৃত্ব।

দলীয় নেতারা জানান, ঢাকাকে এখন সাংগঠনিক অগ্রাধিকার দিচ্ছে বিএনপি। রাজধানীতে রাজনৈতিক কর্মসূচি পরিচালনা এবং সিটি করপোরেশন নির্বাচন সামনে রেখে ওয়ার্ড ও থানা পর্যায়ের কার্যক্রম সমন্বয়ে মহানগর উত্তর ও দক্ষিণ ইউনিট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

নতুন নেতৃত্ব বাছাইয়ে শুধু বিতর্কমুক্ত ভাবমূর্তিই নয়, সাংগঠনিক অভিজ্ঞতা, জনগ্রহণযোগ্যতা এবং তৃণমূলের কর্মীদের সঙ্গে সম্পর্কও গুরুত্ব পাবে।

বৃহস্পতিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে সংরক্ষিত আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ পদত্যাগ করার পর বিষয়টি নতুন করে আলোচনায় আসে। মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলার ঘটনায় তার কথিত সম্পৃক্ততার অভিযোগে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এর একদিন আগে ক্ষমতাসীন দল ঢাকা মহানগর উত্তর বিএনপির ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে। একইসঙ্গে ঢাকা মহানগর উত্তর যুবদল এবং ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের কমিটিও বিলুপ্ত করা হয়। সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ১৪ নেতাকে বহিষ্কারও করা হয়।

দলীয় সূত্রের ভাষ্য, এসব ঘটনার পর গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্বে কাদের রাখা হবে, সে বিষয়ে নেতৃত্ব আরও সতর্ক হয়েছে।

বিএনপির এক জ্যেষ্ঠ নেতা সাংবাদিকদের বলেন, ‘সাংগঠনিক ঐতিহ্য ফিরিয়ে আনা, রাজধানীকেন্দ্রিক রাজনীতি শক্তিশালী করা, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নেওয়া এবং রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে পরিচ্ছন্ন ভাবমূর্তির নেতাদের বিকল্প নেই।

নাম প্রকাশ না করার শর্তে বিএনপির স্থায়ী কমিটির এক সদস্য বলেন, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ ইউনিট সাংগঠনিকভাবে শক্তিশালী হয়ে কার্যকর ভূমিকা রাখতে পারলে তৃণমূলেও ইতিবাচক প্রভাব পড়বে।

তাৎক্ষণিকভাবে ঢাকা মহানগর উত্তর ইউনিটের দিকে নজর দিচ্ছে দলটি। শিগগিরই এ ইউনিটের নতুন কমিটি ঘোষণা করা হতে পারে।

দলীয় সূত্র জানায়, বিএনপি বিরোধী দলে থাকার সময় যেসব নেতা ভূমিকা রেখেছেন, সাংগঠনিক কর্মকাণ্ডে যাদের পারফরম্যান্স ভালো এবং জনগ্রহণযোগ্যতা রয়েছে, নতুন নেতৃত্বের জন্য তাদের কয়েকজনকে বিবেচনা করা হচ্ছে।

দলের কঠিন সময়ে সক্রিয় থাকা এবং বড় ধরনের বিতর্ক এড়িয়ে চলা নেতারা গুরুত্বপূর্ণ পদে অগ্রাধিকার পেতে পারেন।

তবে দলীয় নেতারা বলছেন, শুধু ভালো ভাবমূর্তি থাকলেই নেতৃত্বে আসা যাবে না। ওয়ার্ড, থানা ও ইউনিট পর্যায়ের কর্মীদের সঙ্গে কার্যকর সম্পর্ক বজায় রাখা এবং প্রয়োজনের সময় সংগঠনের কর্মীদের সক্রিয় করার সক্ষমতাও থাকতে হবে।

এ কারণে অভিজ্ঞ সংগঠকদের পাশাপাশি সাবেক ছাত্র ও যুবনেতাদের মধ্যে তুলনামূলক তরুণদেরও বিবেচনায় রাখছে দলটি।

ঢাকা মহানগর দক্ষিণ ইউনিটের কমিটি নিয়েও পরিবর্তনের আলোচনা চলছে।

বিএনপি নেতারা জানান, রাজনৈতিক, সামাজিক ও সাংগঠনিক বাস্তবতা ভিন্ন হওয়ায় উত্তর ও দক্ষিণ ইউনিটে নেতৃত্বের ধরন এক রকম নাও হতে পারে। তবে শৃঙ্খলা বজায় রাখা, তৃণমূলের কর্মীদের সঙ্গে কাজ করা এবং সংগঠনকে সক্রিয় রাখার মতো মৌলিক মানদণ্ড একই থাকবে।

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন পুনর্গঠন প্রক্রিয়ায় আরও গতি এনেছে। দুই ইউনিটকেই সম্ভাব্য মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের ঘিরে দলীয় কার্যক্রম সমন্বয় করতে হবে। দলীয় নেতাদের মতে, ওয়ার্ড ও থানা পর্যায়ের সংগঠন দুর্বল বা বিভক্ত থাকলে শুধু জনপ্রিয় প্রার্থী দিয়ে নির্বাচনে জয় পাওয়া কঠিন হবে।

নির্বাচনের আগে অভ্যন্তরীণ বিরোধ কমানোর ওপর কেন্দ্রীয় নেতৃত্ব ইতিমধ্যে গুরুত্ব দিয়েছে। জুলাইয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দলীয় নেতাদের প্রতিটি এলাকায় একক প্রার্থী দেওয়ার বিষয়ে সমঝোতায় পৌঁছানোর জন্য কাজ করতে বলেন।

নির্বাচন কমিশন এখনো স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত তফসিল ঘোষণা করেনি। তবে কর্মকর্তারা জানিয়েছেন, জানুয়ারিতে ভোট শুরু হতে পারে।

এদিকে রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন, গুরুতর অভিযোগে অভিযুক্ত নেতাদের বিরুদ্ধে বিএনপির কঠোর অবস্থানের পাশাপাশি নতুন কমিটি গঠনের পর তৃণমূলের কর্মীদের সম্পৃক্ত রাখাও গুরুত্বপূর্ণ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক মোহাম্মদ মজিবুর রহমান সাংবাদিকদের বলেন, শৃঙ্খলা ফিরিয়ে আনতে গিয়ে দীর্ঘদিন মাঠে কাজ করা নেতা-কর্মীরা যেন নিজেদের বঞ্চিত মনে না করেন বা দল থেকে দূরে সরে না যান, সেদিকেও খেয়াল রাখতে হবে।

তিনি বলেন, ‘সামনে স্থানীয় সরকার নির্বাচন। দীর্ঘদিনের নিবেদিত নেতা-কর্মীদের মধ্যে অসন্তোষ বাড়লে বা তারা নিষ্ক্রিয় হয়ে পড়লে নির্বাচনের ওপরও এর প্রভাব পড়তে পারে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক আল মাসুদ হাসানুজ্জামান বলেন, কমিটি পুনর্গঠনের মাধ্যমে নিবেদিত ও যোগ্য নেতাদের সামনে আসার সুযোগ তৈরি হতে পারে। তবে এ প্রক্রিয়ায় তৃণমূলের কর্মীদের মধ্যে অপ্রয়োজনীয় হতাশা তৈরি করা এড়িয়ে চলা উচিত।

বিশ্লেষণ / বিএনপির অভ্যন্তরীণ শুদ্ধি অভিযান কি রাজনৈতিক চাপ সামাল দিতে পারবে?

📢এই সংবাদটি শেয়ার করুন
ট্যাগ:#জাতীয়#সংবাদ#বাংলাদেশ

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মুনতাসির মাহমুদ

বার্তা সম্পাদক

নিউজরুম এডিটর, ডেইলি বরিশাল ডটকম। বার্তা বিভাগে অভিজ্ঞতা ৭ বছর।

সম্পর্কিত আরও সংবাদ

৪৯৫ ক্রীড়া অফিসার ও ১১৮৮০ শিক্ষক নিয়োগের পরিকল্পনা সরকারের

৪৯৫ ক্রীড়া অফিসার ও ১১৮৮০ শিক্ষক নিয়োগের পরিকল্পনা সরকারের

২ সপ্তাহ আগে
চ্যানেল টোয়েন্টিফোরের এমডি এ কে আজাদসহ ৭ জনের বিরুদ্ধে মানহানির মামলা

চ্যানেল টোয়েন্টিফোরের এমডি এ কে আজাদসহ ৭ জনের বিরুদ্ধে মানহানির মামলা

২ সপ্তাহ আগে
ফ্যাসিবাদ পুনর্বাসনের অপচেষ্টা প্রতিহতে শক্তি চেয়ে সংসদে ধর্ম প্রতিমন্ত্রীর মোনাজাত

ফ্যাসিবাদ পুনর্বাসনের অপচেষ্টা প্রতিহতে শক্তি চেয়ে সংসদে ধর্ম প্রতিমন্ত্রীর মোনাজাত

২ সপ্তাহ আগে
মোহাম্মদপুরে জাপান গার্ডেন সিটির সামনে ২ ককটেল বিস্ফোরণ

মোহাম্মদপুরে জাপান গার্ডেন সিটির সামনে ২ ককটেল বিস্ফোরণ

২ সপ্তাহ আগে
কপ-৩১ বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন খলিলুর রহমান

কপ-৩১ বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন খলিলুর রহমান

২ সপ্তাহ আগে
‘একটি বাড়ি, একটি খামার’ প্রকল্পের অনিয়ম নিয়ে সংসদে প্রশ্ন

‘একটি বাড়ি, একটি খামার’ প্রকল্পের অনিয়ম নিয়ে সংসদে প্রশ্ন

২ সপ্তাহ আগে
পূর্ববর্তী সংবাদ

চলনবিলে ৫০ বক হত্যা, তিন শিকারিকে দুই মাস করে জেল ও অর্থদণ্ড, দুজনকে অর্থদণ্ড

পরবর্তী সংবাদ

তুরস্কের স্পিকারের সঙ্গে শফিকুর রহমানের বৈঠক

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
দৈনিক বরিশাল

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান কার্যালয়: সদর রোড, বরিশাল-৮২০০, বাংলাদেশ
ফোন / মোবাইলঃ +880 1711-475776
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: ডিবি-২০২৬/বরিশাল

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • প্রধান সম্পাদক:টিএম তুহিন
  • প্রকাশক:টিএম তুহিন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|ইউনিকোড কনভার্টার|অ্যাডমিন ড্যাশবোর্ড|যোগাযোগ

ডেইলি বরিশাল — দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান সম্পাদকঃ টিএম তুহিন | প্রকাশকঃ টিএম তুহিন

© ২০২৬ দৈনিক বরিশাল । সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বাধিক পঠিত

জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
১শীর্ষ পঠিত
জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
🔥৫৬২২৮ বার পঠিত
২

আইপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের দুর্দান্ত পারফরম্যান্স

👁️ ৪৮৭২৫ পঠিত
৩

ঢাকা মেট্রোরেলের নতুন রুট উদ্বোধন: যোগাযোগে নতুন যুগ

👁️ ৪৩১২৭ পঠিত
৪

বাংলাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার: দাবায় নতুন ইতিহাস

👁️ ৪২৩২৩ পঠিত
৫

দুর্নীতিবিরোধী অভিযান জোরদার: বেশ কয়েকজন গ্রেপ্তার

👁️ ৩১৮২৪ পঠিত

সর্বশেষ খবর

তাজা খবর

যুক্তরাষ্ট্র গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে

০৪:০০ AM

বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনে নতুন সভাপতি কায়েস আহমেদ

০২:৫৯ AM

বিএনপির র‍্যালিতে ব্যানার হাতে ওসির অংশগ্রহণ, প্রত্যাহারের দাবি জামায়াতের

০২:৫৮ AM

৪৯৫ ক্রীড়া অফিসার ও ১১৮৮০ শিক্ষক নিয়োগের পরিকল্পনা সরকারের

০২:৫৮ AM

চ্যানেল টোয়েন্টিফোরের এমডি এ কে আজাদসহ ৭ জনের বিরুদ্ধে মানহানির মামলা

০২:২৭ AM