রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
৮ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

রবিবার, ২২ নভেম্বর, ২০২৬৮ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
ডেইলি বরিশাল
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /জাতীয়
  3. /ইতালির কথা বলে জাল ভিসায় মালয়েশিয়া, মানবপাচার চক্রের ২ সদস্য গ্রেপ্তার
জাতীয়

ইতালির কথা বলে জাল ভিসায় মালয়েশিয়া, মানবপাচার চক্রের ২ সদস্য গ্রেপ্তার

ইতালির কথা বলে জাল ভিসায় মালয়েশিয়া, মানবপাচার চক্রের ২ সদস্য গ্রেপ্তার...

ম
মুনতাসির মাহমুদ· বার্তা সম্পাদক
·প্রকাশ: ৯ অক্টোবর ২০২৬, ৮:২৬ এএম·সর্বশেষ: ৯ অক্টোবর ২০২৬, ২:৩০ পিএম
ইতালির কথা বলে জাল ভিসায় মালয়েশিয়া, মানবপাচার চক্রের ২ সদস্য গ্রেপ্তার

নরসিংদী সদর উপজেলার এক বাসিন্দাকে ইতালির কথা বলে জাল ভিসায় মালয়েশিয়ায় পাঠানোর অভিযোগে মানবপাচার চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

মামলার বাদী আব্দুর রউফের (৩৩) অভিযোগ, ইতালি পাঠানোর কথা বলে আসামিরা তার কাছ থেকে মোট ২১ লাখ ৯৮ হাজার টাকা নেন। কিন্তু, তাকে ইতালি না পাঠিয়ে জাল ভিসায় মালয়েশিয়ায় পাঠানো হয়।

পিবিআই নরসিংদীর পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) আবুল খায়ের বলেন, ‘প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া যায়। এর পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে গাজীপুর মহানগরের সদর থানার তিতারকুল এলাকা থেকে সুবোধ চন্দ্র দাস (৩১) এবং তার দেওয়া তথ্যের ভিত্তিতে রাত সাড়ে ৩টার দিকে নরসিংদী সদর উপজেলার টাউয়াদী এলাকা থেকে শিমুল চন্দ্র দাসকে (৩৭) গ্রেপ্তার করা হয়েছে।

মামলার এজাহার ও পিবিআই সূত্রে জানা যায়, রউফ ও শিমুল পূর্বপরিচিত। শিমুল তার আত্মীয় সুবোধের মাধ্যমে রউফকে ইতালি পাঠানোর প্রস্তাব দেন। ২০২৪ সালের ১ ডিসেম্বর সুবোধের বাড়িতে এ বিষয়ে সাড়ে ২১ লাখ টাকার একটি চুক্তি হয় এবং নন-জুডিসিয়াল স্ট্যাম্পে করা ওই চুক্তিতে ৪৫ দিনের মধ্যে রউফকে ইতালি পাঠাতে না পারলে টাকা ও পাসপোর্ট ফেরত দেওয়ার কথা উল্লেখ ছিল।

পরবর্তীতে ২০২৫ সালের ৪ জুন রউফের পাসপোর্টে মালয়েশিয়া ও ফ্রান্সের জাল ভিসা লাগিয়ে মালয়েশিয়ায় পাঠানো হয়। মালয়েশিয়ায় বিমানবন্দরে পৌঁছানোর পর দেশটির অভিবাসন কর্তৃপক্ষ ভিসাগুলো জাল বলে শনাক্ত করে এবং ৮ জুন রউফকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়।

এজাহার অনুযায়ী, দেশে ফেরার পর বিষয়টি আসামিদের জানালে তারা পুনরায় রউফকে ইতালি পাঠানোর আশ্বাস দিয়ে আরও ১০ লাখ ৯৮ হাজার টাকা নেওয়ার বিষয়ে লিখিত নেন এবং রউফ বিভিন্ন সময়ে তাদের টাকা দেন।

এর মধ্যে ২০২৫ সালের ১ সেপ্টেম্বর ৩ লাখ টাকা এবং পরবর্তী সময়ে আরও ৬ লাখ টাকাসহ সবমিলিয়ে আসামিদের ২১ লাখ ৯৮ হাজার টাকা দেওয়ার কথা এজাহারে উল্লেখ করা হয়েছে।

পরবর্তীতে নির্ধারিত সময়ের মধ্যে ইতালি পাঠাতে না পারায় রউফ টাকা ও পাসপোর্ট ফেরত চাইলে আসামিরা পাসপোর্ট ফেরত দিলেও টাকা নেওয়ার বিষয়টি অস্বীকার করেন। তার পরিপ্রেক্ষিতে রউফের আবেদনের পর আদালতের নির্দেশে গত ৩ অক্টোবর নরসিংদী সদর থানায় মানবপাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন আইনে মামলা হয়।

মামলাটিতে ছয়জনকে আসামি করা হয়েছে।

পিবিআই পরিদর্শক আবুল খায়ের বলেন, ‘মামলাটি পিবিআইয়ের শিডিউলভুক্ত হওয়ায় ৫ অক্টোবর নরসিংদী জেলা পিবিআই স্ব-উদ্যোগে তদন্তভার গ্রহণ করে।

তিনি আরও বলেন, ‘গ্রেপ্তারকৃত দুজন আজ আদালতে তাদের মানবপাচার কর্মকাণ্ডে সম্পৃক্ততার কথা স্বীকার করে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন এবং টাকা নেওয়ার বিষয়টি স্বীকার করেছেন। মামলার বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

📢এই সংবাদটি শেয়ার করুন
ট্যাগ:#জাতীয়#সংবাদ#বাংলাদেশ

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মুনতাসির মাহমুদ

বার্তা সম্পাদক

নিউজরুম এডিটর, ডেইলি বরিশাল ডটকম। বার্তা বিভাগে অভিজ্ঞতা ৭ বছর।

সম্পর্কিত আরও সংবাদ

৪৯৫ ক্রীড়া অফিসার ও ১১৮৮০ শিক্ষক নিয়োগের পরিকল্পনা সরকারের

৪৯৫ ক্রীড়া অফিসার ও ১১৮৮০ শিক্ষক নিয়োগের পরিকল্পনা সরকারের

১ সপ্তাহ আগে
চ্যানেল টোয়েন্টিফোরের এমডি এ কে আজাদসহ ৭ জনের বিরুদ্ধে মানহানির মামলা

চ্যানেল টোয়েন্টিফোরের এমডি এ কে আজাদসহ ৭ জনের বিরুদ্ধে মানহানির মামলা

১ সপ্তাহ আগে
ফ্যাসিবাদ পুনর্বাসনের অপচেষ্টা প্রতিহতে শক্তি চেয়ে সংসদে ধর্ম প্রতিমন্ত্রীর মোনাজাত

ফ্যাসিবাদ পুনর্বাসনের অপচেষ্টা প্রতিহতে শক্তি চেয়ে সংসদে ধর্ম প্রতিমন্ত্রীর মোনাজাত

১ সপ্তাহ আগে
মোহাম্মদপুরে জাপান গার্ডেন সিটির সামনে ২ ককটেল বিস্ফোরণ

মোহাম্মদপুরে জাপান গার্ডেন সিটির সামনে ২ ককটেল বিস্ফোরণ

১ সপ্তাহ আগে
কপ-৩১ বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন খলিলুর রহমান

কপ-৩১ বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন খলিলুর রহমান

১ সপ্তাহ আগে
‘একটি বাড়ি, একটি খামার’ প্রকল্পের অনিয়ম নিয়ে সংসদে প্রশ্ন

‘একটি বাড়ি, একটি খামার’ প্রকল্পের অনিয়ম নিয়ে সংসদে প্রশ্ন

১ সপ্তাহ আগে
পূর্ববর্তী সংবাদ

বুয়েটিয়ানরা কেন দেশ ছাড়ে, পেশা ছাড়ে

পরবর্তী সংবাদ

আবরারের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, দ্রুত বিচারের আশ্বাস

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
দৈনিক বরিশাল

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান কার্যালয়: সদর রোড, বরিশাল-৮২০০, বাংলাদেশ
ফোন / মোবাইলঃ +880 1711-475776
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: ডিবি-২০২৬/বরিশাল

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • প্রধান সম্পাদক:টিএম তুহিন
  • প্রকাশক:টিএম তুহিন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|ইউনিকোড কনভার্টার|অ্যাডমিন ড্যাশবোর্ড|যোগাযোগ

ডেইলি বরিশাল — দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান সম্পাদকঃ টিএম তুহিন | প্রকাশকঃ টিএম তুহিন

© ২০২৬ দৈনিক বরিশাল । সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বাধিক পঠিত

জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
১শীর্ষ পঠিত
জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
🔥৫৬২২৭ বার পঠিত
২

আইপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের দুর্দান্ত পারফরম্যান্স

👁️ ৪৮৭২৫ পঠিত
৩

ঢাকা মেট্রোরেলের নতুন রুট উদ্বোধন: যোগাযোগে নতুন যুগ

👁️ ৪৩১২৭ পঠিত
৪

বাংলাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার: দাবায় নতুন ইতিহাস

👁️ ৪২৩২৩ পঠিত
৫

দুর্নীতিবিরোধী অভিযান জোরদার: বেশ কয়েকজন গ্রেপ্তার

👁️ ৩১৮২৪ পঠিত

সর্বশেষ খবর

তাজা খবর

যুক্তরাষ্ট্র গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে

০৪:০০ AM

বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনে নতুন সভাপতি কায়েস আহমেদ

০২:৫৯ AM

বিএনপির র‍্যালিতে ব্যানার হাতে ওসির অংশগ্রহণ, প্রত্যাহারের দাবি জামায়াতের

০২:৫৮ AM

৪৯৫ ক্রীড়া অফিসার ও ১১৮৮০ শিক্ষক নিয়োগের পরিকল্পনা সরকারের

০২:৫৮ AM

চ্যানেল টোয়েন্টিফোরের এমডি এ কে আজাদসহ ৭ জনের বিরুদ্ধে মানহানির মামলা

০২:২৭ AM