মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
১০ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬১০ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
ডেইলি বরিশাল
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /বিনোদন
  3. /গাড়ি কেনার দেড় কোটি টাকায় যেভাবে কৃষকদের ভাগ্য বদলে দিয়েছিলেন নানা পাটেকর
বিনোদন

গাড়ি কেনার দেড় কোটি টাকায় যেভাবে কৃষকদের ভাগ্য বদলে দিয়েছিলেন নানা পাটেকর

গাড়ি কেনার দেড় কোটি টাকায় যেভাবে কৃষকদের ভাগ্য বদলে দিয়েছিলেন নানা পাটেকর...

স
সুমাইয়া আক্তার· বিনোদন প্রতিবেদক
·প্রকাশ: ৯ অক্টোবর ২০২৬, ৩:১৮ পিএম·সর্বশেষ: ৯ অক্টোবর ২০২৬, ৩:১৮ পিএম
গাড়ি কেনার দেড় কোটি টাকায় যেভাবে কৃষকদের ভাগ্য বদলে দিয়েছিলেন নানা পাটেকর

পর্দায় তার কণ্ঠের গর্জন আর শক্তিশালী অভিনয় একসময় কাঁপিয়ে দিত সিনেমাহল। যে কোনো চরিত্রে নিজেকে উজার করে দেওয়ার অনন্য ক্ষমতার জন্য ভারতীয় চলচ্চিত্রে তিনি এক কিংবদন্তি। তবে কেবল রূপালি পর্দাতেই নয়, বাস্তব জীবনেও তিনি ছিলেন গ্রামীণ ভারত ও দুর্দশাগ্রস্ত কৃষকদের জন্য একজন সত্যিকারের নায়ক।

অভিনয়ের পাশাপাশি নানার সমাজসেবামূলক কাজ তার জীবনের একটি বিরাট অংশজুড়ে ছিল। ২০১৫ সালে আরেক অভিনেতা মকরন্দ অনাসপুরের সঙ্গে যৌথভাবে তিনি গড়ে তোলেন ‘নাম ফাউন্ডেশন’।

গত এক দশকে এই ফাউন্ডেশনের মাধ্যমে প্রায় ৭৭ লাখের বেশি কৃষক প্রত্যক্ষ ও পরোক্ষভাবে উপকৃত হয়েছেন। শুধু তা-ই নয়, ৫০ হাজারের বেশি দূর্যোগকবলিত পরিবার এবং প্রায় ৫ হাজার বিধবা নারীর পাশে দাঁড়িয়েছে প্রতিষ্ঠানটি।

খরা মোকাবিলা, পানি সংরক্ষণ এবং গ্রামীণ অবকাঠামোর সংস্কারের মাধ্যমে তারা বদলে দিয়েছেন বহু মানুষের জীবন।

এই সমাজসেবার পেছনের গল্পটাও বেশ নাটকীয়। ২০১৫ সালে মহারাষ্ট্রে মারাত্মক খরা আর কৃষি সংকট দেখা দেয়। সরকারি তথ্যমতে, সে বছর ৩,২২৮ জন কৃষক আত্মহত্যার পথ বেছে নেন, যার মধ্যে শুধু খরাকবলিত মারাঠওয়াড়া অঞ্চলেই সংখ্যাটি ছিল ১,১৩০।

ঠিক সেই সময়ে নানা পাটেকর নিজের জন্য একটি বিলাসবহুল গাড়ি কেনার স্বপ্ন দেখছিলেন। অনেক দিন ধরে টাকা জমিয়ে প্রায় ১.৫ কোটি রুপি গুছিয়েও ফেলেছিলেন তিনি। কিন্তু একদিন সন্ধ্যার একটি ঘটনাই তার ইচ্ছার মোড় ঘুরিয়ে দেয়।

এক সাক্ষাৎকারে স্মৃতিচারণ করে নানা বলেন, ‘বিলাস বহুল গাড়ি কেনার জন্য ১.৫ কোটি রুপি জমিয়েছিলাম। একদিন সন্ধ্যায় ঘরে বসে টিভি দেখতে দেখতে এক কৃষক পরিবারের সাক্ষাৎকার চোখে পড়ে, যাদের উপার্জনক্ষম সদস্যটি আত্মহত্যা করেছিলেন। স্বজন হারানোর বেদনার চেয়েও তাদের চোখে-মুখে ফুটে ওঠা চরম অনাহার আর ক্ষুধা আমাকে নাড়া দেয়।

টিভি পর্দার সেই মর্মান্তিক দৃশ্য নানা পাটেকরকে গভীরভাবে ভাবিয়ে তোলে। তিনি নিজের মনকে প্রশ্ন করেন, ‘আমার কি আসলেই এই মুহূর্তে এমন দামি গাড়ির প্রয়োজন আছে?

তিনি গাড়ি কেনার চিন্তা ঝেড়ে ফেলেন এবং ১ হাজার জন দুর্দশাগ্রস্ত কৃষক পরিবারকে ১৫ হাজার রুপি করে আর্থিক সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নেন।

তার এক বন্ধুর পরামর্শে সাহায্য বিতরণের আগে তিনি সেই সব নারীদের সঙ্গে নিজে গিয়ে দেখা করেন, যারা স্বামীদের হারিয়েছেন। অসহায় মানুষগুলোর চোখে চোখ রেখে তাদের কষ্টের গল্প শোনাটাই নানার জীবনের রূপরেখা বদলে দেয়।

তিনি বুঝতে পারেন, কেবল সাময়িক কিছু টাকা দিয়ে এই সংকটের স্থায়ী সমাধান সম্ভব নয়। এর পর থেকেই মকরন্দ অনাসপুরেকে সঙ্গে নিয়ে শুরু হয় স্থায়ী কোনো উদ্যোগের পরিকল্পনা, যার ফল হিসেবে জন্ম নেয় ‘নাম ফাউন্ডেশন’।

পানির সংকট দূর করতে নতুন খাল খনন, পরিত্যক্ত জলাশয় পুনরুজ্জীবিত করা এবং পিছিয়ে পড়া গ্রামগুলোর সার্বিক উন্নতির কাজে লেগে পড়ে সংগঠনটি।

গাড়ি কেনার জমানো টাকা থেকে শুরু হওয়া সেই ছোট্ট উদ্যোগটিই পরবর্তীতে রূপ নেয় একটি বিশাল সামাজিক আন্দোলনে। ফলে হিন্দি ও মারাঠি সিনেমার পর্দা কাঁপানো এই তারকা অভিনয়ের পাশাপাশি ভারতের কৃষক সমাজের কাছে হয়ে ওঠেন এক আলোর দিশারী।

📢এই সংবাদটি শেয়ার করুন
ট্যাগ:#জাতীয়#সংবাদ#বাংলাদেশ

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
স

সুমাইয়া আক্তার

বিনোদন প্রতিবেদক

বিনোদন ও জীবনযাপন বিভাগের প্রতিবেদক।

সম্পর্কিত আরও সংবাদ

বয়স নিয়ে ‘বিভ্রাটে’ সাদিয়া আয়মান

বয়স নিয়ে ‘বিভ্রাটে’ সাদিয়া আয়মান

২ সপ্তাহ আগে
গোবিন্দের সঙ্গে দাম্পত্যের ভবিষ্যৎ নিয়ে যা জানালেন সুনীতা

গোবিন্দের সঙ্গে দাম্পত্যের ভবিষ্যৎ নিয়ে যা জানালেন সুনীতা

২ সপ্তাহ আগে
‘স্যরি ধুয়ে পানি খা’ বললেন পরীমনি

‘স্যরি ধুয়ে পানি খা’ বললেন পরীমনি

২ সপ্তাহ আগে
নতুন লুকে কারিনা কাপুর

নতুন লুকে কারিনা কাপুর

২ সপ্তাহ আগে
পারশার ‘বর’ হওয়ার গুঞ্জনে যা বললেন আসাদ নূর

পারশার ‘বর’ হওয়ার গুঞ্জনে যা বললেন আসাদ নূর

২ সপ্তাহ আগে
অনেক দিন চুপ ছিলাম আর না, আজকেই সব সামনে আনব

অনেক দিন চুপ ছিলাম আর না, আজকেই সব সামনে আনব

২ সপ্তাহ আগে
পূর্ববর্তী সংবাদ

সম্পর্ক ভালো ছিল না, তবু স্ত্রীর বেতনেই চলত নানার সংসার?

পরবর্তী সংবাদ

নানা পাটেকরের সম্পত্তির হিসাব: ৫০-৮০ কোটি টাকার সমুদয়, অথচ বাস্তবে ছিল সাদামাটা জীবন

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
দৈনিক বরিশাল

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান কার্যালয়: সদর রোড, বরিশাল-৮২০০, বাংলাদেশ
ফোন / মোবাইলঃ +880 1711-475776
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: ডিবি-২০২৬/বরিশাল

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • প্রধান সম্পাদক:টিএম তুহিন
  • প্রকাশক:টিএম তুহিন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|ইউনিকোড কনভার্টার|অ্যাডমিন ড্যাশবোর্ড|যোগাযোগ

ডেইলি বরিশাল — দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান সম্পাদকঃ টিএম তুহিন | প্রকাশকঃ টিএম তুহিন

© ২০২৬ দৈনিক বরিশাল । সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বাধিক পঠিত

জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
১শীর্ষ পঠিত
জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
🔥৫৬২২৮ বার পঠিত
২

আইপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের দুর্দান্ত পারফরম্যান্স

👁️ ৪৮৭২৫ পঠিত
৩

ঢাকা মেট্রোরেলের নতুন রুট উদ্বোধন: যোগাযোগে নতুন যুগ

👁️ ৪৩১২৭ পঠিত
৪

বাংলাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার: দাবায় নতুন ইতিহাস

👁️ ৪২৩২৩ পঠিত
৫

দুর্নীতিবিরোধী অভিযান জোরদার: বেশ কয়েকজন গ্রেপ্তার

👁️ ৩১৮২৪ পঠিত

সর্বশেষ খবর

তাজা খবর

যুক্তরাষ্ট্র গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে

০৪:০০ AM

বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনে নতুন সভাপতি কায়েস আহমেদ

০২:৫৯ AM

বিএনপির র‍্যালিতে ব্যানার হাতে ওসির অংশগ্রহণ, প্রত্যাহারের দাবি জামায়াতের

০২:৫৮ AM

৪৯৫ ক্রীড়া অফিসার ও ১১৮৮০ শিক্ষক নিয়োগের পরিকল্পনা সরকারের

০২:৫৮ AM

চ্যানেল টোয়েন্টিফোরের এমডি এ কে আজাদসহ ৭ জনের বিরুদ্ধে মানহানির মামলা

০২:২৭ AM