মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
১০ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬১০ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
ডেইলি বরিশাল
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /বিনোদন
  3. /নানা পাটেকরের প্রয়াণে ‘অপমৃত্যু’র মামলা দায়ের করল পুলিশ
বিনোদন

নানা পাটেকরের প্রয়াণে ‘অপমৃত্যু’র মামলা দায়ের করল পুলিশ

নানা পাটেকরের প্রয়াণে ‘অপমৃত্যু’র মামলা দায়ের করল পুলিশ...

স
সুমাইয়া আক্তার· বিনোদন প্রতিবেদক
·প্রকাশ: ৯ অক্টোবর ২০২৬, ৩:৫৮ পিএম·সর্বশেষ: ৯ অক্টোবর ২০২৬, ৩:৫৮ পিএম
নানা পাটেকরের প্রয়াণে ‘অপমৃত্যু’র মামলা দায়ের করল পুলিশ

বলিউড ও মারাঠি চলচ্চিত্রের খ্যাতনামা ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকর গত বৃহস্পতিবার (০৮ অক্টোবর) ভোরে গোয়ায় নিজের বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। ওই দিনই চিকিৎসা সংক্রান্ত একটি মামলা দায়ের হয়েছিল। আজ শুক্রবার (০৯ অক্টোবর) এই ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করেছে গোয়ার পানাজি পুলিশ।

বৃহস্পতিবার ভোর সাড়ে চারটা নাগাদ ডোনা পালার বাসভবন থেকে নানা পাটেকরকে বোম্বোলিমের মণিপাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে চিকিৎসকরা চেষ্টা করেও তাকে বাঁচাতে পারেননি; হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয় বলে নিশ্চিত করা হয়।

হাসপাতাল কর্তৃপক্ষ এটিকে একটি মেডিকো-লিগ্যাল কেস (এমএলসি) হিসেবে ঘোষণা করায় গোয়ার পানাজি পুলিশ ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৯৪ ধারায় একটি ‘অপমৃত্যু’ মামলা দায়ের করে।

পুলিশ ও চিকিৎসকদের পক্ষ থেকে জানানো হয়েছে, একা থাকা অবস্থায় বাড়িতে কারো মৃত্যু হলে এবং হাসপাতালে মৃত অবস্থায় আনা হলে সম্ভাব্য যেকোনো অস্বাভাবিকতা বা অনাকাঙ্ক্ষিত বিষয় খতিয়ে দেখতে এ ধরনের আইনি প্রক্রিয়া সম্পূর্ণ একটি রুটিন পুলিশি নিয়ম।

গোয়া থেকে বৃহস্পতিবার সন্ধ্যায় বর্ষীয়ান এই অভিনেতার লাশ বিমানে করে মহারাষ্ট্রে নিয়ে যাওয়া হয়। পুনের দোনজে এলাকায় অভিনেতার প্রিয় খামারবাড়িতে গভীর রাতে রাষ্ট্রীয় মর্যাদায় তার শেষকৃত্য সম্পন্ন হয়।

শেষবিদায় জানাতে গভীর রাত হওয়া সত্ত্বেও সেখানে জড়ো হয়েছিলেন হাজার হাজার ভক্ত, সাধারণ মানুষ এবং রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিত্বরা। উপস্থিত ছিলেন মহারাষ্ট্রের প্রশাসনিক শীর্ষকর্তাগণও।

বাবার শেষকৃত্য সম্পন্ন করার পর গণমাধ্যমের মুখোমুখি হন নানা পাটেকরের ছেলে মালহার পাটেকর। আবেগঘন কণ্ঠে তিনি বলেন, ‘নানা সাহেবের মতো মানুষ কখনো আমাদের ছেড়ে চলে যান না; নিজের কাজের মাধ্যমে তিনি অমর হয়ে থাকেন। তিনি সবসময় চাইতেন সবাই যেন ঐক্যবদ্ধ হয়ে সৎ ও সঠিক পথে চলে। তার রেখে যাওয়া স্বপ্ন ও চিন্তাভাবনাকে এগিয়ে নিয়ে যাওয়াই এখন আমাদের প্রধান দায়িত্ব।

রাত বেশি হওয়ায় কেন তড়িঘড়ি করে শেষকৃত্য সম্পন্ন করা হলো—এমন প্রশ্নের জবাবে মালহার জানান, গোয়া থেকে মরদেহ পুনের গ্রামে পৌঁছাতে অনেকটা সময় লেগে গিয়েছিল। যেহেতু ঘটনাটি ভোরবেলায় ঘটেছিল এবং অনেক সময় পার হয়ে গিয়েছিল, তাই বিলম্ব না করে রাতেই কাজ সম্পন্ন করার সিদ্ধান্ত নেওয়া হয়।

📢এই সংবাদটি শেয়ার করুন
ট্যাগ:#জাতীয়#সংবাদ#বাংলাদেশ

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
স

সুমাইয়া আক্তার

বিনোদন প্রতিবেদক

বিনোদন ও জীবনযাপন বিভাগের প্রতিবেদক।

সম্পর্কিত আরও সংবাদ

বয়স নিয়ে ‘বিভ্রাটে’ সাদিয়া আয়মান

বয়স নিয়ে ‘বিভ্রাটে’ সাদিয়া আয়মান

২ সপ্তাহ আগে
গোবিন্দের সঙ্গে দাম্পত্যের ভবিষ্যৎ নিয়ে যা জানালেন সুনীতা

গোবিন্দের সঙ্গে দাম্পত্যের ভবিষ্যৎ নিয়ে যা জানালেন সুনীতা

২ সপ্তাহ আগে
‘স্যরি ধুয়ে পানি খা’ বললেন পরীমনি

‘স্যরি ধুয়ে পানি খা’ বললেন পরীমনি

২ সপ্তাহ আগে
নতুন লুকে কারিনা কাপুর

নতুন লুকে কারিনা কাপুর

২ সপ্তাহ আগে
পারশার ‘বর’ হওয়ার গুঞ্জনে যা বললেন আসাদ নূর

পারশার ‘বর’ হওয়ার গুঞ্জনে যা বললেন আসাদ নূর

২ সপ্তাহ আগে
অনেক দিন চুপ ছিলাম আর না, আজকেই সব সামনে আনব

অনেক দিন চুপ ছিলাম আর না, আজকেই সব সামনে আনব

২ সপ্তাহ আগে
পূর্ববর্তী সংবাদ

৩৫ বছর আলাদা থেকেও বিচ্ছেদ নয়—নানা পাটেকরের দাম্পত্য জীবন নিয়ে যা জানা গেল

পরবর্তী সংবাদ

নানা পাটেকরের বিরুদ্ধে তনুশ্রীর করা হেনস্থার অভিযোগ মামলার নিষ্পত্তি হয়েছিল যেভাবে

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
দৈনিক বরিশাল

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান কার্যালয়: সদর রোড, বরিশাল-৮২০০, বাংলাদেশ
ফোন / মোবাইলঃ +880 1711-475776
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: ডিবি-২০২৬/বরিশাল

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • প্রধান সম্পাদক:টিএম তুহিন
  • প্রকাশক:টিএম তুহিন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|ইউনিকোড কনভার্টার|অ্যাডমিন ড্যাশবোর্ড|যোগাযোগ

ডেইলি বরিশাল — দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান সম্পাদকঃ টিএম তুহিন | প্রকাশকঃ টিএম তুহিন

© ২০২৬ দৈনিক বরিশাল । সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বাধিক পঠিত

জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
১শীর্ষ পঠিত
জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
🔥৫৬২২৮ বার পঠিত
২

আইপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের দুর্দান্ত পারফরম্যান্স

👁️ ৪৮৭২৫ পঠিত
৩

ঢাকা মেট্রোরেলের নতুন রুট উদ্বোধন: যোগাযোগে নতুন যুগ

👁️ ৪৩১২৭ পঠিত
৪

বাংলাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার: দাবায় নতুন ইতিহাস

👁️ ৪২৩২৩ পঠিত
৫

দুর্নীতিবিরোধী অভিযান জোরদার: বেশ কয়েকজন গ্রেপ্তার

👁️ ৩১৮২৪ পঠিত

সর্বশেষ খবর

তাজা খবর

যুক্তরাষ্ট্র গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে

০৪:০০ AM

বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনে নতুন সভাপতি কায়েস আহমেদ

০২:৫৯ AM

বিএনপির র‍্যালিতে ব্যানার হাতে ওসির অংশগ্রহণ, প্রত্যাহারের দাবি জামায়াতের

০২:৫৮ AM

৪৯৫ ক্রীড়া অফিসার ও ১১৮৮০ শিক্ষক নিয়োগের পরিকল্পনা সরকারের

০২:৫৮ AM

চ্যানেল টোয়েন্টিফোরের এমডি এ কে আজাদসহ ৭ জনের বিরুদ্ধে মানহানির মামলা

০২:২৭ AM