রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
৮ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

রবিবার, ২২ নভেম্বর, ২০২৬৮ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
ডেইলি বরিশাল
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /জাতীয়
  3. /হোয়াইট হাউসের নতুন প্রেস সেক্রেটারি হচ্ছেন কেটি জাকারাইয়া
জাতীয়

হোয়াইট হাউসের নতুন প্রেস সেক্রেটারি হচ্ছেন কেটি জাকারাইয়া

হোয়াইট হাউসের নতুন প্রেস সেক্রেটারি হচ্ছেন কেটি জাকারাইয়া...

ন
নাজমুল ইসলাম· বিশ্লেষক
·প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ২:১৭ পিএম·সর্বশেষ: ১২ অক্টোবর ২০২৬, ১২:০৪ এএম
হোয়াইট হাউসের নতুন প্রেস সেক্রেটারি হচ্ছেন কেটি জাকারাইয়া

। বর্তমানে ট্রাম্প মিডিয়া অ্যান্ড টেকনোলজি গ্রুপে কর্মরত কেটি আনুষ্ঠানিকভাবে নিয়োগ পেলে ট্রাম্পের দুই মেয়াদে হোয়াইট হাউসের ষষ্ঠ প্রধান মুখপাত্র হবেন। এর আগে তিনি অল্প সময়ের জন্য যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র নিরাপত্তা বিভাগে (ডিএইচএস) মুখপাত্রের দায়িত্ব পালন করেছেন।

গতকাল শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প কেটিকে ‘অনুগত’ এবং ‘মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন’ (ম্যাগা) প্রচারণার নিবেদিতপ্রাণ সমর্থক ও সদস্য হিসেবে উল্লেখ করেন।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট গত আগস্টে দায়িত্ব ছেড়েছেন। বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, তিনি মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজে যোগ দিয়েছেন।

ট্রুথ সোশ্যালে কেটির নাম ঘোষণা করে ট্রাম্প লিখেছেন, ‘তিনি এর আগে আমার নির্বাচনি প্রচারে যুক্ত ছিলেন। নির্বাচনে গুরুত্বপূর্ণ দোদুল্যমান অঙ্গরাজ্যগুলোতে ভূমিকা রেখেছেন। সাতটি অঙ্গরাজ্যের সাতটিতেই আমরা জিতেছি।

কেটি নতুন দায়িত্বে ভালো করবেন বলে আশা প্রকাশ করে ট্রাম্প আরো লিখেছেন, ‘আমি নিশ্চিত, হোয়াইট হাউসের পরবর্তী প্রেস সেক্রেটারি হিসেবে কেটি দেশের জন্য চমৎকার ফলাফল বয়ে আনবেন। সংবাদমাধ্যম, মার্কিন জনগণ ও আমার প্রশাসনের কাছে তিনি শ্রদ্ধার পাত্র। সবার সঙ্গে তিনি অত্যন্ত চমৎকারভাবে কাজ করবেন।

ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট দিয়েছেন কেটি। তিনি লিখেছেন, ‘দেশের ২৫০ বছরের ইতিহাসের এই গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে প্রেসিডেন্ট ট্রাম্প ও মার্কিন জনগণের সেবা করাটা আমার জীবনের এক পরম সম্মান।

কেটি আরো লিখেছেন, ‘ট্রাম্প আমেরিকাকে দেখিয়েছেন, আমরা আবারও মহান হয়ে উঠতে পারি। সেটিকে বাস্তবে রূপ দিতে তিনি প্রতিদিন কাজ করে যাচ্ছেন।

হোয়াইট হাউসের প্রেস কোর এবং সারা দেশের সাংবাদিকদের সঙ্গে কাজ করার জন্যও আগ্রহ প্রকাশ করেছেন কেটি।

৪২ বছর বয়সি কেটি একজন রাজনৈতিক কৌশলবিদ ও রক্ষণশীল ভাষ্যকার। তিনি নিউজম্যাক্স ও ফক্স নিউজে কাজ করেছেন। দীর্ঘদিন ধরে রিপাবলিকান পার্টির রাজনীতির সঙ্গে যুক্ত তিনি।

কেটি রিপাবলিকান দলের জাতীয় কমিটিতে ইন্টার্ন হিসেবে কাজ করেছেন। ২০০৬ সালে প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের আমলে হোয়াইট হাউসের রাজনীতিবিষয়ক দপ্তরেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার।

গত জুনে ট্রাম্পের মিডিয়া কোম্পানি ও ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে জ্যেষ্ঠ যোগাযোগ উপদেষ্টা হিসেবে কাজ শুরু করেন কেটি। তার লিংকডইন প্রোফাইলে এখনো এই পরিচয় উল্লেখ রয়েছে। এর আগে গত ফেব্রুয়ারি থেকে মার্চ পর্যন্ত তিনি যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র নিরাপত্তা বিভাগে (ডিএইচএস) কাজ করেছেন।

📢এই সংবাদটি শেয়ার করুন
ট্যাগ:#জাতীয়#সংবাদ#বাংলাদেশ

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ন

নাজমুল ইসলাম

বিশ্লেষক

রাজনৈতিক রিপোর্টার, বিশ্লেষক ও কলামিস্ট।

সম্পর্কিত আরও সংবাদ

৪৯৫ ক্রীড়া অফিসার ও ১১৮৮০ শিক্ষক নিয়োগের পরিকল্পনা সরকারের

৪৯৫ ক্রীড়া অফিসার ও ১১৮৮০ শিক্ষক নিয়োগের পরিকল্পনা সরকারের

১ সপ্তাহ আগে
চ্যানেল টোয়েন্টিফোরের এমডি এ কে আজাদসহ ৭ জনের বিরুদ্ধে মানহানির মামলা

চ্যানেল টোয়েন্টিফোরের এমডি এ কে আজাদসহ ৭ জনের বিরুদ্ধে মানহানির মামলা

১ সপ্তাহ আগে
ফ্যাসিবাদ পুনর্বাসনের অপচেষ্টা প্রতিহতে শক্তি চেয়ে সংসদে ধর্ম প্রতিমন্ত্রীর মোনাজাত

ফ্যাসিবাদ পুনর্বাসনের অপচেষ্টা প্রতিহতে শক্তি চেয়ে সংসদে ধর্ম প্রতিমন্ত্রীর মোনাজাত

১ সপ্তাহ আগে
মোহাম্মদপুরে জাপান গার্ডেন সিটির সামনে ২ ককটেল বিস্ফোরণ

মোহাম্মদপুরে জাপান গার্ডেন সিটির সামনে ২ ককটেল বিস্ফোরণ

১ সপ্তাহ আগে
কপ-৩১ বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন খলিলুর রহমান

কপ-৩১ বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন খলিলুর রহমান

১ সপ্তাহ আগে
‘একটি বাড়ি, একটি খামার’ প্রকল্পের অনিয়ম নিয়ে সংসদে প্রশ্ন

‘একটি বাড়ি, একটি খামার’ প্রকল্পের অনিয়ম নিয়ে সংসদে প্রশ্ন

১ সপ্তাহ আগে
পূর্ববর্তী সংবাদ

দেশে খাদ্যপণ্যের পর্যাপ্ত মজুত, রমজানেও সংকট নেই: খাদ্যমন্ত্রী

পরবর্তী সংবাদ

প্রশ্নফাঁসের অভিযোগে যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা স্থগিত, নীলক্ষেত অবরোধ

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
দৈনিক বরিশাল

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান কার্যালয়: সদর রোড, বরিশাল-৮২০০, বাংলাদেশ
ফোন / মোবাইলঃ +880 1711-475776
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: ডিবি-২০২৬/বরিশাল

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • প্রধান সম্পাদক:টিএম তুহিন
  • প্রকাশক:টিএম তুহিন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|ইউনিকোড কনভার্টার|অ্যাডমিন ড্যাশবোর্ড|যোগাযোগ

ডেইলি বরিশাল — দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান সম্পাদকঃ টিএম তুহিন | প্রকাশকঃ টিএম তুহিন

© ২০২৬ দৈনিক বরিশাল । সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বাধিক পঠিত

জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
১শীর্ষ পঠিত
জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
🔥৫৬২২৮ বার পঠিত
২

আইপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের দুর্দান্ত পারফরম্যান্স

👁️ ৪৮৭২৫ পঠিত
৩

ঢাকা মেট্রোরেলের নতুন রুট উদ্বোধন: যোগাযোগে নতুন যুগ

👁️ ৪৩১২৭ পঠিত
৪

বাংলাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার: দাবায় নতুন ইতিহাস

👁️ ৪২৩২৩ পঠিত
৫

দুর্নীতিবিরোধী অভিযান জোরদার: বেশ কয়েকজন গ্রেপ্তার

👁️ ৩১৮২৪ পঠিত

সর্বশেষ খবর

তাজা খবর

যুক্তরাষ্ট্র গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে

০৪:০০ AM

বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনে নতুন সভাপতি কায়েস আহমেদ

০২:৫৯ AM

বিএনপির র‍্যালিতে ব্যানার হাতে ওসির অংশগ্রহণ, প্রত্যাহারের দাবি জামায়াতের

০২:৫৮ AM

৪৯৫ ক্রীড়া অফিসার ও ১১৮৮০ শিক্ষক নিয়োগের পরিকল্পনা সরকারের

০২:৫৮ AM

চ্যানেল টোয়েন্টিফোরের এমডি এ কে আজাদসহ ৭ জনের বিরুদ্ধে মানহানির মামলা

০২:২৭ AM