বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
১১ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬১১ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
ডেইলি বরিশাল
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /খেলাধুলা
  3. /নতুন বিপদে পারেদেস
খেলাধুলা

নতুন বিপদে পারেদেস

নতুন বিপদে পারেদেস...

ম
মোহাম্মদ আলী· ক্রীড়া সংবাদদাতা
·প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ৫:৪৬ পিএম·সর্বশেষ: ১০ অক্টোবর ২০২৬, ৫:৪৬ পিএম
নতুন বিপদে পারেদেস

২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে হারের পর মাঠের সংঘর্ষে জড়িয়ে নিষেধাজ্ঞার কবলে পড়েছেন। আন্তর্জাতিক ফুটবলে ফিরতে না পারার হতাশার মধ্যেই এবার ক্লাবের হয়ে খেলতে গিয়ে চোটে পড়েছেন আর্জেন্টাইন মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেস। বোকা জুনিয়র্সের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে তার চোট নতুন করে দুশ্চিন্তায় ফেলেছে দলটিকে।

শনিবার ভোরে আর্জেন্টিনার ঘরোয়া লিগে ইনস্তিতুতো কর্দোবার সঙ্গে ২-২ গোলে ড্র করে বোকা জুনিয়র্স। ম্যাচের দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে মাঠে নামেন পারেদেস। কিন্তু ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে অস্বস্তি অনুভব করায় বেশি সময় খেলতে পারেননি তিনি। মাত্র ১৬ মিনিট পরই তাকে তুলে নেন কোচ।

পারেদেসের এই চোট বোকা জুনিয়র্সের জন্য বড় ধাক্কা হয়ে এসেছে। বুধবার ভোরে কোপা সুদামেরিকানার সেমিফাইনালের প্রথম লেগে ব্রাজিলের ক্লাব ভাস্কো দা গামার মুখোমুখি হওয়ার কথা তাদের। গুরুত্বপূর্ণ এই ম্যাচে অভিজ্ঞ মিডফিল্ডারকে পাওয়া যাবে কি না, তা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে পারেদেসের চোট নিয়ে হতাশা প্রকাশ করেন কোচ রোদলফো আরুয়াবারেনা। তিনি বলেন, ‘লিয়ার (পারেদেস) চোটই আমাদের একমাত্র আক্ষেপ।

পরবর্তী ম্যাচে তার খেলার সম্ভাবনা নিয়ে কোচের ধারণা, মঙ্গলবারের ম্যাচে এই মিডফিল্ডারকে পাওয়া কঠিন হতে পারে। আরুয়াবারেনা জানান, পারেদেসের শারীরিক অবস্থা মূল্যায়নের জন্য পরীক্ষা করাতে হবে। তবে তার অবস্থা ও মাঠের শারীরিক ভাষা দেখে আশাবাদী হওয়ার কারণ দেখছেন না কোচ।

এর আগে গত মাসেও একই ধরনের চোটে পড়েছিলেন পারেদেস। বিশ্বকাপ শেষ হওয়ার এক মাসেরও কম সময়ের মধ্যে প্লাতেন্সের বিপক্ষে ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে আঘাত পান তিনি। সেই চোটের কারণে কোপা সুদামেরিকানায় রেকোলেটার বিপক্ষে ম্যাচেও খেলতে পারেননি।

অন্যদিকে, জাতীয় দলের হয়েও আপাতত মাঠের বাইরে থাকতে হচ্ছে পারেদেসকে। ২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে আর্জেন্টিনার ১-০ গোলে হারের পর মাঠে সংঘর্ষে জড়িয়ে পড়েন তিনি। ওই ঘটনার জেরে তাকে ১০ ম্যাচের নিষেধাজ্ঞা দেয় ফিফা। ফলে সাম্প্রতিক আন্তর্জাতিক বিরতিতে আর্জেন্টিনার হয়ে খেলার সুযোগ পাননি এই মিডফিল্ডার।

পারেদেসের নিষেধাজ্ঞা কমাতে আবেদন করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। বিভিন্ন সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, নিষেধাজ্ঞা কমিয়ে তিন ম্যাচে নামিয়ে আনার অনুরোধ জানিয়েছে সংস্থাটি। এতে পরবর্তী ফিফা আন্তর্জাতিক বিরতিতে পারেদেসের ফেরার সম্ভাবনা তৈরি হতে পারে। তবে আপিলের চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত জাতীয় দলের হয়ে তার প্রত্যাবর্তনও অনিশ্চিত থাকছে।

📢এই সংবাদটি শেয়ার করুন
ট্যাগ:#জাতীয়#সংবাদ#বাংলাদেশ

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মোহাম্মদ আলী

ক্রীড়া সংবাদদাতা

খেলাধুলা বিভাগের বিশেষ সংবাদদাতা।

সম্পর্কিত আরও সংবাদ

বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনে নতুন সভাপতি কায়েস আহমেদ

বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনে নতুন সভাপতি কায়েস আহমেদ

২ সপ্তাহ আগে
টেস্টে বিরল রেকর্ড জিম্বাবুয়ের

টেস্টে বিরল রেকর্ড জিম্বাবুয়ের

২ সপ্তাহ আগে
নেশনস লিগের আগে স্পেন শিবিরে জোড়া দুঃসংবাদ

নেশনস লিগের আগে স্পেন শিবিরে জোড়া দুঃসংবাদ

২ সপ্তাহ আগে
টেস্টে কোন দেশে কে সেরা

টেস্টে কোন দেশে কে সেরা

২ সপ্তাহ আগে
টেস্ট র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের পতন

টেস্ট র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের পতন

২ সপ্তাহ আগে
কেইনকে টপকে ইউরোপের যে রেকর্ড নিজের নামে করলেন ইয়ামাল

কেইনকে টপকে ইউরোপের যে রেকর্ড নিজের নামে করলেন ইয়ামাল

২ সপ্তাহ আগে
পূর্ববর্তী সংবাদ

বাংলাদেশি ভক্তদের ভালোবাসায় মুগ্ধ কুইন সুলিভান

পরবর্তী সংবাদ

মেসির বিদায়ী জার্সি রাখা হলো রিভার প্লেটের জাদুঘরে

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
দৈনিক বরিশাল

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান কার্যালয়: সদর রোড, বরিশাল-৮২০০, বাংলাদেশ
ফোন / মোবাইলঃ +880 1711-475776
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: ডিবি-২০২৬/বরিশাল

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • প্রধান সম্পাদক:টিএম তুহিন
  • প্রকাশক:টিএম তুহিন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|ইউনিকোড কনভার্টার|অ্যাডমিন ড্যাশবোর্ড|যোগাযোগ

ডেইলি বরিশাল — দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান সম্পাদকঃ টিএম তুহিন | প্রকাশকঃ টিএম তুহিন

© ২০২৬ দৈনিক বরিশাল । সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বাধিক পঠিত

জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
১শীর্ষ পঠিত
জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
🔥৫৬২২৮ বার পঠিত
২

আইপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের দুর্দান্ত পারফরম্যান্স

👁️ ৪৮৭২৫ পঠিত
৩

ঢাকা মেট্রোরেলের নতুন রুট উদ্বোধন: যোগাযোগে নতুন যুগ

👁️ ৪৩১২৭ পঠিত
৪

বাংলাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার: দাবায় নতুন ইতিহাস

👁️ ৪২৩২৩ পঠিত
৫

দুর্নীতিবিরোধী অভিযান জোরদার: বেশ কয়েকজন গ্রেপ্তার

👁️ ৩১৮২৪ পঠিত

সর্বশেষ খবর

তাজা খবর

যুক্তরাষ্ট্র গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে

০৪:০০ AM

বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনে নতুন সভাপতি কায়েস আহমেদ

০২:৫৯ AM

বিএনপির র‍্যালিতে ব্যানার হাতে ওসির অংশগ্রহণ, প্রত্যাহারের দাবি জামায়াতের

০২:৫৮ AM

৪৯৫ ক্রীড়া অফিসার ও ১১৮৮০ শিক্ষক নিয়োগের পরিকল্পনা সরকারের

০২:৫৮ AM

চ্যানেল টোয়েন্টিফোরের এমডি এ কে আজাদসহ ৭ জনের বিরুদ্ধে মানহানির মামলা

০২:২৭ AM