শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
৬ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬৬ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
ডেইলি বরিশাল
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /বিনোদন
  3. /‘নারীদের সব সময়ই সমালোচনা করা হয়’, ক্যাটরিনা-কৃতির পাশে দাঁড়ালেন ম্রুণাল
বিনোদন

‘নারীদের সব সময়ই সমালোচনা করা হয়’, ক্যাটরিনা-কৃতির পাশে দাঁড়ালেন ম্রুণাল

‘নারীদের সব সময়ই সমালোচনা করা হয়’, ক্যাটরিনা-কৃতির পাশে দাঁড়ালেন ম্রুণাল...

স
সুমাইয়া আক্তার· বিনোদন প্রতিবেদক
·প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ৬:৫৮ পিএম·সর্বশেষ: ১০ অক্টোবর ২০২৬, ৬:৫৮ পিএম
‘নারীদের সব সময়ই সমালোচনা করা হয়’, ক্যাটরিনা-কৃতির পাশে দাঁড়ালেন ম্রুণাল

বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ ও কৃতি স্যাননকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সাম্প্রতিক সময়ে ব্যাপক ট্রলিংয়ের ঘটনা ঘটেছে। এবার তাদের পাশে দাঁড়িয়েছেন অভিনেত্রী ম্রুণাল ঠাকুর। তার মতে, চলচ্চিত্রশিল্পে এই দুই অভিনেত্রীর অবদান উপেক্ষা করে তাদের ব্যক্তিগত পছন্দ নিয়ে মন্তব্য করা উচিত নয়।

নিজের নতুন সিনেমা ‘পূজা মেরি জান’-এর প্রচারে ব্যস্ত ম্রুণাল। সম্প্রতি নারীদের পোশাক ও বাহ্যিক সৌন্দর্য নিয়ে জনসমক্ষে সমালোচনার বিষয়ে তার কাছে জানতে চাওয়া হয়। জবাবে অভিনেত্রী বলেন, প্রত্যেকেরই নিজের জীবন নিজের মতো করে উপভোগ করার অধিকার রয়েছে। অন্যের ব্যক্তিগত সিদ্ধান্তকে সম্মান করা উচিত।

সংবাদ সংস্থা পিটিআইকে ম্রুণাল বলেন, ‘এটা তাদের জীবন, তাদের পছন্দ। জীবনের প্রতিটি পর্যায় উপভোগ করার অধিকার সবারই আছে। আর আমরা কারা, এসব অসাধারণ নারীকে বিচার করার? আমরা কি ভুলে যাই, তারা কত ভালো কাজ করেছেন এবং চলচ্চিত্রশিল্প ও ব্যবসায় কতটা অবদান রেখেছেন?

ক্যাটরিনা ও কৃতির প্রসঙ্গ টেনে ম্রুণাল আরও বলেন, এই দুই অভিনেত্রী শুধু ভারতেই নয়, যুক্তরাজ্যসহ বিভিন্ন জায়গায় নিজেদের ব্যবসা পরিচালনা করছেন। তাই অন্যের ব্যক্তিগত বিষয় নিয়ে মানুষের মন্তব্য করা উচিত নয় বলেও মনে করেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনাকারীদের উদ্দেশে অভিনেত্রীর মন্তব্য, ‘মানুষ পাগল, আর কী-ই বা বলার আছে!

নারীদের বরাবরই নানা বিষয়ে বিচার-বিশ্লেষণের মুখোমুখি হতে হয় উল্লেখ করে ম্রুণাল বলেন, ‘নারীদের সব সময়ই বিচার ও সমালোচনা করা হয়। কখনই বা তাদের বিচার করা হয় না? তবে শুধু নারীরাই নন, পুরুষেরাও এখন একই ধরনের সমালোচনার শিকার হন।

গত মাসে আম্বানিদের গণেশ চতুর্থী উদ্‌যাপনে উপস্থিত হয়ে অনলাইনে ব্যাপক ট্রলিংয়ের শিকার হন ক্যাটরিনা কাইফ। তার ছেলে ভিহানের জন্মের পর ওজন বেড়ে যাওয়াকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে তাকে নিয়ে কটাক্ষ করেন এবং শারীরিক গঠন নিয়ে বিদ্রূপ করেন।

সম্প্রতি লন্ডনে নিজের ব্র্যান্ডের একটি অনুষ্ঠানে এ বিষয়ে মুখ খোলেন ক্যাটরিনা। তিনি জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া নেতিবাচক বয়ানকে নিজের ওপর এমনভাবে প্রভাব ফেলতে দিতে চান না, যাতে তা তাকে মানসিকভাবে স্থবির করে দেয়।

অন্যদিকে, রক্ষা বন্ধন উপলক্ষে একটি গয়নার ব্র্যান্ডের বিজ্ঞাপনে পোশাক নির্বাচনের কারণে সমালোচনার মুখে পড়েন কৃতি। বিতর্কের জেরে বিজ্ঞাপনটি সরিয়ে নেওয়া হয়। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতিতে নিজের অবস্থান পরিষ্কার করেন কৃতি। তিনি জানান, কারও অনুভূতিতে আঘাত করা তার উদ্দেশ্য ছিল না।

বর্তমানে ‘পূজা মেরি জান’ সিনেমায় অভিনয় করছেন ম্রুণাল ঠাকুর। ছবিটি ইতিমধ্যে জি৫ (ZEE5) প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে। নাভজ্যোত গুলাটির পরিচালনায় নির্মিত ক্রাইম থ্রিলারধর্মী এই সিনেমায় পূজা নামের এক স্বাধীনচেতা তরুণীর চরিত্রে দেখা গেছে তাকে।

📢এই সংবাদটি শেয়ার করুন
ট্যাগ:#জাতীয়#সংবাদ#বাংলাদেশ

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
স

সুমাইয়া আক্তার

বিনোদন প্রতিবেদক

বিনোদন ও জীবনযাপন বিভাগের প্রতিবেদক।

সম্পর্কিত আরও সংবাদ

বয়স নিয়ে ‘বিভ্রাটে’ সাদিয়া আয়মান

বয়স নিয়ে ‘বিভ্রাটে’ সাদিয়া আয়মান

১ সপ্তাহ আগে
গোবিন্দের সঙ্গে দাম্পত্যের ভবিষ্যৎ নিয়ে যা জানালেন সুনীতা

গোবিন্দের সঙ্গে দাম্পত্যের ভবিষ্যৎ নিয়ে যা জানালেন সুনীতা

১ সপ্তাহ আগে
‘স্যরি ধুয়ে পানি খা’ বললেন পরীমনি

‘স্যরি ধুয়ে পানি খা’ বললেন পরীমনি

১ সপ্তাহ আগে
নতুন লুকে কারিনা কাপুর

নতুন লুকে কারিনা কাপুর

১ সপ্তাহ আগে
পারশার ‘বর’ হওয়ার গুঞ্জনে যা বললেন আসাদ নূর

পারশার ‘বর’ হওয়ার গুঞ্জনে যা বললেন আসাদ নূর

১ সপ্তাহ আগে
অনেক দিন চুপ ছিলাম আর না, আজকেই সব সামনে আনব

অনেক দিন চুপ ছিলাম আর না, আজকেই সব সামনে আনব

১ সপ্তাহ আগে
পূর্ববর্তী সংবাদ

ইউটিউবে নতুন যাত্রা শুরু সালমান খানের

পরবর্তী সংবাদ

কালো ভিন্টেজ পোশাকে নতুন লুকে পরীমনির চমক

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
দৈনিক বরিশাল

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান কার্যালয়: সদর রোড, বরিশাল-৮২০০, বাংলাদেশ
ফোন / মোবাইলঃ +880 1711-475776
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: ডিবি-২০২৬/বরিশাল

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • প্রধান সম্পাদক:টিএম তুহিন
  • প্রকাশক:টিএম তুহিন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|ইউনিকোড কনভার্টার|অ্যাডমিন ড্যাশবোর্ড|যোগাযোগ

ডেইলি বরিশাল — দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান সম্পাদকঃ টিএম তুহিন | প্রকাশকঃ টিএম তুহিন

© ২০২৬ দৈনিক বরিশাল । সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বাধিক পঠিত

জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
১শীর্ষ পঠিত
জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
🔥৫৬২২৭ বার পঠিত
২

আইপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের দুর্দান্ত পারফরম্যান্স

👁️ ৪৮৭২৫ পঠিত
৩

ঢাকা মেট্রোরেলের নতুন রুট উদ্বোধন: যোগাযোগে নতুন যুগ

👁️ ৪৩১২৭ পঠিত
৪

বাংলাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার: দাবায় নতুন ইতিহাস

👁️ ৪২৩২২ পঠিত
৫

দুর্নীতিবিরোধী অভিযান জোরদার: বেশ কয়েকজন গ্রেপ্তার

👁️ ৩১৮২৪ পঠিত

সর্বশেষ খবর

তাজা খবর

যুক্তরাষ্ট্র গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে

০৪:০০ AM

বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনে নতুন সভাপতি কায়েস আহমেদ

০২:৫৯ AM

বিএনপির র‍্যালিতে ব্যানার হাতে ওসির অংশগ্রহণ, প্রত্যাহারের দাবি জামায়াতের

০২:৫৮ AM

৪৯৫ ক্রীড়া অফিসার ও ১১৮৮০ শিক্ষক নিয়োগের পরিকল্পনা সরকারের

০২:৫৮ AM

চ্যানেল টোয়েন্টিফোরের এমডি এ কে আজাদসহ ৭ জনের বিরুদ্ধে মানহানির মামলা

০২:২৭ AM