বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
১১ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬১১ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
ডেইলি বরিশাল
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /খেলাধুলা
  3. /১৩৫ রানে পিছিয়ে থেকে দিন শেষ করল আফগানিস্তান
খেলাধুলা

১৩৫ রানে পিছিয়ে থেকে দিন শেষ করল আফগানিস্তান

১৩৫ রানে পিছিয়ে থেকে দিন শেষ করল আফগানিস্তান...

ম
মোহাম্মদ আলী· ক্রীড়া সংবাদদাতা
·প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ৮:০৮ পিএম·সর্বশেষ: ১০ অক্টোবর ২০২৬, ৮:০৮ পিএম
১৩৫ রানে পিছিয়ে থেকে দিন শেষ করল আফগানিস্তান

আবুধাবি টেস্টের দ্বিতীয় দিনে চা-বিরতির পর দ্রুত দুই উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল আফগানিস্তান। তবে অধিনায়ক রহমত শাহ ও ইকরাম আলিখিলের দায়িত্বশীল ব্যাটিংয়ে সেই ধাক্কা সামলে দিন শেষ করেছে সফরকারীরা। দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ২১১ রান নিয়ে বাংলাদেশের চেয়ে ১৩৫ রানে পিছিয়ে আছে আফগানরা।

চা-বিরতির আগে ২ উইকেটে ১৩১ রান সংগ্রহ করেছিল আফগানিস্তান। বিরতির পর ব্যাটিংয়ে নেমে বেশিক্ষণ উইকেটে থাকতে পারেননি দুই ফিফটি করা ওপেনার আব্দুল মালিক ও সাবেক অধিনায়ক হাশমতউল্লাহ শহীদি। মালিককে ফিরিয়ে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন ইবাদত হোসেন। এরপর কোনো রান করার আগেই শহীদিকে সাজঘরে পাঠান মেহেদী হাসান মিরাজ। পরপর দুই উইকেট হারিয়ে কিছুটা বিপাকে পড়ে আফগানিস্তান।

এ অবস্থায় দলের হাল ধরেন রহমত শাহ ও ইকরাম আলিখিল। দুজনই সাবধানী ব্যাটিংয়ে প্রতিপক্ষের বোলারদের সামলে দলকে এগিয়ে নেন। নিজের অর্ধশতক পূর্ণ করে এখন সেঞ্চুরির অপেক্ষায় রয়েছেন অধিনায়ক রহমত। অন্যদিকে, তাকে যোগ্য সঙ্গ দিয়েছেন ইকরাম। সুযোগ পেলেই বাউন্ডারি হাঁকানোর পাশাপাশি দ্রুত সিঙ্গেল নিয়ে স্কোরবোর্ড সচল রেখেছেন তারা।

দিনের শেষ ভাগে আর কোনো উইকেট হারাতে হয়নি আফগানিস্তানকে। পঞ্চম উইকেটে রহমত ও ইকরাম মিলে ১৯৫ বলে ৭২ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েছেন। তাদের এই প্রতিরোধেই স্বস্তি নিয়ে দ্বিতীয় দিনের খেলা শেষ করতে পেরেছে সফরকারীরা।

দিন শেষে ৭৯ ওভারে আফগানিস্তানের সংগ্রহ ৪ উইকেটে ২১১ রান। ১৮৬ বল মোকাবিলা করে ৮৪ রানে অপরাজিত রয়েছেন রহমত শাহ। অন্য প্রান্তে ইকরাম আলিখিল ৯১ বলে ২৬ রান নিয়ে ব্যাট করছেন। তৃতীয় দিনে রহমতের সামনে অপেক্ষা করছে টেস্ট ক্যারিয়ারের চতুর্থ শতক পূরণের সুযোগ।

বাংলাদেশের বোলারদের মধ্যে ইবাদত হোসেন চৌধুরী দুটি উইকেট নিয়েছেন। এ ছাড়া হাসান মাহমুদ ও মেহেদী হাসান মিরাজের শিকার একটি করে উইকেট।

📢এই সংবাদটি শেয়ার করুন
ট্যাগ:#জাতীয়#সংবাদ#বাংলাদেশ

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মোহাম্মদ আলী

ক্রীড়া সংবাদদাতা

খেলাধুলা বিভাগের বিশেষ সংবাদদাতা।

সম্পর্কিত আরও সংবাদ

বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনে নতুন সভাপতি কায়েস আহমেদ

বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনে নতুন সভাপতি কায়েস আহমেদ

২ সপ্তাহ আগে
টেস্টে বিরল রেকর্ড জিম্বাবুয়ের

টেস্টে বিরল রেকর্ড জিম্বাবুয়ের

২ সপ্তাহ আগে
নেশনস লিগের আগে স্পেন শিবিরে জোড়া দুঃসংবাদ

নেশনস লিগের আগে স্পেন শিবিরে জোড়া দুঃসংবাদ

২ সপ্তাহ আগে
টেস্টে কোন দেশে কে সেরা

টেস্টে কোন দেশে কে সেরা

২ সপ্তাহ আগে
টেস্ট র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের পতন

টেস্ট র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের পতন

২ সপ্তাহ আগে
কেইনকে টপকে ইউরোপের যে রেকর্ড নিজের নামে করলেন ইয়ামাল

কেইনকে টপকে ইউরোপের যে রেকর্ড নিজের নামে করলেন ইয়ামাল

২ সপ্তাহ আগে
পূর্ববর্তী সংবাদ

পরাজয়েও খুশি বাংলাদেশ ক্রিকেট দল

পরবর্তী সংবাদ

মাইলফলকের অপেক্ষায় রোনালদো

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
দৈনিক বরিশাল

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান কার্যালয়: সদর রোড, বরিশাল-৮২০০, বাংলাদেশ
ফোন / মোবাইলঃ +880 1711-475776
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: ডিবি-২০২৬/বরিশাল

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • প্রধান সম্পাদক:টিএম তুহিন
  • প্রকাশক:টিএম তুহিন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|ইউনিকোড কনভার্টার|অ্যাডমিন ড্যাশবোর্ড|যোগাযোগ

ডেইলি বরিশাল — দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান সম্পাদকঃ টিএম তুহিন | প্রকাশকঃ টিএম তুহিন

© ২০২৬ দৈনিক বরিশাল । সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বাধিক পঠিত

জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
১শীর্ষ পঠিত
জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
🔥৫৬২২৮ বার পঠিত
২

আইপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের দুর্দান্ত পারফরম্যান্স

👁️ ৪৮৭২৫ পঠিত
৩

ঢাকা মেট্রোরেলের নতুন রুট উদ্বোধন: যোগাযোগে নতুন যুগ

👁️ ৪৩১২৭ পঠিত
৪

বাংলাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার: দাবায় নতুন ইতিহাস

👁️ ৪২৩২৩ পঠিত
৫

দুর্নীতিবিরোধী অভিযান জোরদার: বেশ কয়েকজন গ্রেপ্তার

👁️ ৩১৮২৪ পঠিত

সর্বশেষ খবর

তাজা খবর

যুক্তরাষ্ট্র গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে

০৪:০০ AM

বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনে নতুন সভাপতি কায়েস আহমেদ

০২:৫৯ AM

বিএনপির র‍্যালিতে ব্যানার হাতে ওসির অংশগ্রহণ, প্রত্যাহারের দাবি জামায়াতের

০২:৫৮ AM

৪৯৫ ক্রীড়া অফিসার ও ১১৮৮০ শিক্ষক নিয়োগের পরিকল্পনা সরকারের

০২:৫৮ AM

চ্যানেল টোয়েন্টিফোরের এমডি এ কে আজাদসহ ৭ জনের বিরুদ্ধে মানহানির মামলা

০২:২৭ AM