শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
ডেইলি বরিশাল
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /সারাদেশ
  3. /প্রেমিক রাজুর সঙ্গে শেষ কী কথা হয়েছিল তাজমীনের
সারাদেশ

প্রেমিক রাজুর সঙ্গে শেষ কী কথা হয়েছিল তাজমীনের

প্রেমিক রাজুর সঙ্গে শেষ কী কথা হয়েছিল তাজমীনের...

র
রাহুল হাসান· প্রতিবেদক
·প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ১২:২৯ পিএম·সর্বশেষ: ১২ অক্টোবর ২০২৬, ১২:২৯ পিএম
প্রেমিক রাজুর সঙ্গে শেষ কী কথা হয়েছিল তাজমীনের

‘বাড়ি ফিরে প্রধান ফটক বন্ধ পেয়েছিলেন তাজমিন। বাবার ফোনও বন্ধ ছিল। বিষয়টি প্রেমিক রাজুকে জানালে তিনি দরজার সামনে অপেক্ষা করতে কিংবা অন্য কারো ফোন থেকে পরিবারের সঙ্গে যোগাযোগ করতে বলেন। পরে তাজমিন জানান, এক বান্ধবীর বাসায় রাত কাটিয়ে সকালে বাড়ি ফিরবেন। এরপর ভিডিও কলে তাকে সিএনজিচালিত অটোরিকশায় দেখে বকাঝকা করেন রাজু। কল কেটে দিয়ে লাইভ লোকেশন বন্ধ করে দেন তাজমীন। পরে রাজুকে মেসেজ দিয়ে জানান, এক ‘আঙ্কেলের’ বাসায় যাচ্ছেন। এটিই ছিল তাদের শেষ যোগাযোগের একটি বলে দাবি রাজুর।

রোববার (১১ অক্টোবর) রাত ১০টার দিকে কক্সবাজারের কলাতলী এলাকা থেকে আটকের আগে বিভিন্ন গণমাধ্যমের কাছে এসব কথা বলেন রাজু। এ সময় তাজমীনের সঙ্গে সম্পর্ক ও তাদের শেষ যোগাযোগের বিষয়ে নিজের বক্তব্য তুলে ধরেন তিনি।

রাজুর ভাষ্য অনুযায়ী, গত ৬ অক্টোবর সকালে তাজমীন কক্সবাজার বাস টার্মিনালে পৌঁছালে তিনি তাকে গ্রহণ করেন। পরে তারা কলাতলীর ‘মেঘলা’ রিসোর্টের একটি কক্ষে একদিন ছিলেন। এ সময় তাজমীনের পরিবারের সদস্যরা তাকে বারবার ফোন করে। পরিবারের সঙ্গে যোগাযোগের বিষয়টি বিবেচনায় নিয়ে রাজু তাকে বাড়ি ফিরে যেতে বলেন বলে দাবি করেন।

রাজু জানান, তাজমীনকে বাড়ি পাঠানোর জন্য তিনি আইকনিক এক্সপ্রেস কাউন্টার থেকে বাসের টিকিট কেটে দেন। পরদিন দুপুর সাড়ে ১২টার দিকে তাজমীন বাসে ওঠেন।

রাজুর দাবি, বাড়ির উদ্দেশে রওনা হওয়ার পর তাজমীন তাকে জানান, বাড়িতে পৌঁছে প্রধান ফটক বন্ধ পেয়েছেন। তার বাবার ফোনো বন্ধ ছিল। তখন রাজু তাকে দরজার সামনে অপেক্ষা করতে অথবা অন্য কারো ফোন থেকে পরিবারের সঙ্গে যোগাযোগ করতে বলেন।

পরে তাজমীন জানান, এক বান্ধবীর বাসায় রাত কাটিয়ে সকালে বাড়ি ফিরবেন।

এরপর ভিডিও কলে তাকে অটোরিকশায় দেখতে পান বলে দাবি করেন রাজু।

রাজুর ভাষ্য, ভিডিও কলে তাজমীনকে সিএনজিতে দেখে তিনি বকাঝকা করেন। অটোরিকশা থেকে নেমে বাড়ির সামনে অপেক্ষা করতে বলেন। কিন্তু তাজমীন কল কেটে দিয়ে লাইভ লোকেশন বন্ধ করে দেন বলে দাবি তার।

এরপর তাজমীন তাকে মেসেজ পাঠান। সেখানে লেখা ছিল, ‘তুমি চিন্তা করিও না, আমি আমার এক আঙ্কেলের বাসায় যাচ্ছি। সেখানে থেকে কাল বাসায় চলে যাব।

রাজুর দাবি, পরদিন সকাল ৬টার দিকে আবার ভিডিও কল করলে তাজমীনকে সিএনজিতে দেখতে পান। এ সময় অটোরিকশার চালক জানতে চান, তিনি কার সঙ্গে কথা বলছেন। তাজমীন বন্ধুর সঙ্গে কথা বলছেন বলে জানানোর পর কল কেটে দেন।

এরপর আর তাজমীনের সঙ্গে যোগাযোগ করতে পারেননি বলে জানান রাজু। পরদিন এক বন্ধুর কাছ থেকে তার মৃত্যুর খবর পান তিনি।

রাজুর ভাষ্য, তাজমীনের সঙ্গে তার প্রায় ছয় মাসের সম্পর্ক ছিল। তাকে বিয়ে করার ইচ্ছা ছিল বলেও জানান তিনি। তাজমীনের মৃত্যুর ঘটনায় হত্যার বিচার দাবি করেছেন রাজু।

এদিকে রোববার রাত ১০টার দিকে কক্সবাজার শহরের কলাতলী এলাকা থেকে রাজুকে আটক করে পুলিশ।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. অহিদুর রহমান জানান, তাজমীনের সঙ্গে প্রেমের সম্পর্ক থাকার কথা রাজু স্বীকার করেছেন। তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার বলেন, কুমিল্লা থেকে তদন্তসংশ্লিষ্ট পুলিশ সদস্যরা এলে রাজুকে তাদের কাছে হস্তান্তর করা হবে। অন্যথায় তাকে আদালতে সোপর্দ করা হবে।

কুমিল্লার সদর দক্ষিণে সপ্তম শ্রেণির ছাত্রী তাজমীনকে ধর্ষণের পর হত্যার অভিযোগে সুমন মিয়া (৩৫) নামে এক সিএনজিচালককে গ্রেফতার করে পুলিশ। গত ৮ অক্টোবর লালমাই উপজেলার একটি ধানখেত থেকে তাজমীনের লাশ উদ্ধার করা হয়।

পুলিশের ভাষ্য অনুযায়ী, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুমন একাই এ ঘটনা ঘটিয়েছেন বলে স্বীকার করেছেন।

📢এই সংবাদটি শেয়ার করুন
ট্যাগ:#জাতীয়#সংবাদ#বাংলাদেশ

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ

বিএনপির র‍্যালিতে ব্যানার হাতে ওসির অংশগ্রহণ, প্রত্যাহারের দাবি জামায়াতের

বিএনপির র‍্যালিতে ব্যানার হাতে ওসির অংশগ্রহণ, প্রত্যাহারের দাবি জামায়াতের

২ সপ্তাহ আগে
গোপালগঞ্জের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ

গোপালগঞ্জের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ

২ সপ্তাহ আগে
ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষককে গণপিটুনি

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষককে গণপিটুনি

২ সপ্তাহ আগে
মানিকগঞ্জে দফায় দফায় ৯ ককটেল বিস্ফোরণ, আটক ২

মানিকগঞ্জে দফায় দফায় ৯ ককটেল বিস্ফোরণ, আটক ২

২ সপ্তাহ আগে
কার্যক্রম নিষিদ্ধ চান্দিনা আওয়ামী লীগের কোষাধ্যক্ষসহ গ্রেফতার ২

কার্যক্রম নিষিদ্ধ চান্দিনা আওয়ামী লীগের কোষাধ্যক্ষসহ গ্রেফতার ২

২ সপ্তাহ আগে
নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্য, লক্ষ্মীপুর কলেজে তালা রামগঞ্জে ককটেল

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্য, লক্ষ্মীপুর কলেজে তালা রামগঞ্জে ককটেল

২ সপ্তাহ আগে
পূর্ববর্তী সংবাদ

রান্নাঘরের পেছনে ১৪ ফুট গাঁজার গাছ, এক বছর ধরে লালন-পালন

পরবর্তী সংবাদ

ছাত্রলীগ সদস্য টিটু গ্রেফতার

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
দৈনিক বরিশাল

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান কার্যালয়: সদর রোড, বরিশাল-৮২০০, বাংলাদেশ
ফোন / মোবাইলঃ +880 1711-475776
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: ডিবি-২০২৬/বরিশাল

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • প্রধান সম্পাদক:টিএম তুহিন
  • প্রকাশক:টিএম তুহিন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|ইউনিকোড কনভার্টার|অ্যাডমিন ড্যাশবোর্ড|যোগাযোগ

ডেইলি বরিশাল — দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান সম্পাদকঃ টিএম তুহিন | প্রকাশকঃ টিএম তুহিন

© ২০২৬ দৈনিক বরিশাল । সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বাধিক পঠিত

জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
১শীর্ষ পঠিত
জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
🔥৫৬২২৯ বার পঠিত
২

আইপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের দুর্দান্ত পারফরম্যান্স

👁️ ৪৮৭২৭ পঠিত
৩

ঢাকা মেট্রোরেলের নতুন রুট উদ্বোধন: যোগাযোগে নতুন যুগ

👁️ ৪৩১২৮ পঠিত
৪

বাংলাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার: দাবায় নতুন ইতিহাস

👁️ ৪২৩২৩ পঠিত
৫

দুর্নীতিবিরোধী অভিযান জোরদার: বেশ কয়েকজন গ্রেপ্তার

👁️ ৩১৮২৫ পঠিত

সর্বশেষ খবর

তাজা খবর

যুক্তরাষ্ট্র গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে

০৪:০০ AM

বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনে নতুন সভাপতি কায়েস আহমেদ

০২:৫৯ AM

বিএনপির র‍্যালিতে ব্যানার হাতে ওসির অংশগ্রহণ, প্রত্যাহারের দাবি জামায়াতের

০২:৫৮ AM

৪৯৫ ক্রীড়া অফিসার ও ১১৮৮০ শিক্ষক নিয়োগের পরিকল্পনা সরকারের

০২:৫৮ AM

চ্যানেল টোয়েন্টিফোরের এমডি এ কে আজাদসহ ৭ জনের বিরুদ্ধে মানহানির মামলা

০২:২৭ AM