রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
১৫ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬১৫ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
ডেইলি বরিশাল
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /খেলাধুলা
  3. /‘মেসি নিজেকে কী মনে করে?’
খেলাধুলা

‘মেসি নিজেকে কী মনে করে?’

‘মেসি নিজেকে কী মনে করে?’...

ম
মোহাম্মদ আলী· ক্রীড়া সংবাদদাতা
·প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ৮:০৬ পিএম·সর্বশেষ: ১২ অক্টোবর ২০২৬, ৮:০৬ পিএম
‘মেসি নিজেকে কী মনে করে?’

মাত্র ১৩ বছর বয়স থেকেই বার্সেলোনায় ফুটবল ক্যারিয়ার শুরু লিওনেল মেসির। মেসি যখন বার্সেলোনার অ্যাকাডেমিতে যোগ দেন তখন সভাপতি ছিলেন হুয়ান গাসপার্তে। তিনি মেসির আচরণে বিরক্ত। তার বক্তব্য, যে ক্যাম্প ন্যু মেসিকে তৈরি করেছে, সেই ক্যাম্প ন্যুকেই উপেক্ষা করছেন মেসি।

গত ৬ অক্টোবর দেশের হয়ে শেষবার মাঠে নেমেছেন মেসি। আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় নিলেও পেশাদার ফুটবল খেলছেন তিনি। শনিবারই ইন্টার মায়ামির হয়ে জোড়া গোলও করেছেন। ফুটবলপ্রেমীদের একাংশ মেসির অবসর নিয়ে আক্ষেপ করছেন।

তবে মেসিকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন বার্সেলোনার সাবেক সভাপতি হুয়ান গাসপার্ত। তার অভিযোগ, ক্যাম্প ন্যুকে উপেক্ষা করেছেন এলএম টেন। সে নিজেকে কী মনে করে, বলেও প্রশ্ন তুলেছেন।

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণার জন্য বিদায় সংবর্ধনার আয়োজন করে আর্জেন্টিনার। ৬ অক্টোবর বেনিনের বিরুদ্ধে প্রদর্শনী ম্যাচ খেলে আন্তর্জাতিক ফুটবলকে পাকাপাকি ভাবে বিদায় জানিয়েছেন মেসি।

বুয়েনস আয়ার্সের সেই ম্যাচে মেসির অবসরের মুহূর্তের সাক্ষী থাকার সুযোগ পেয়েছেন আর্জেন্টিনার ফুটবলপ্রেমীরা। গাসপার্তের বক্তব্য, এমন সুন্দর মুহূর্ত করার সুযোগ পেতে পারতেন বার্সেলোনার সমর্থকরাও। কিন্তু মেসি তার বেড়ে ওঠার ক্যাম্প ন্যুকে উপেক্ষা করেছেন।

পাঁচ বছর আগে বার্সেলোনা ছেড়েছেন মেসি। তাকে ফুটবলার হিসেবে তৈরি করেছে স্পেনের ক্লাবটিই। মেসির ফুটবলজীবনে আলাদা জায়গা রয়েছে বার্সেলোনার। মেসি বার্সেলোনা ছাড়ার পর ক্লাব কর্তৃপক্ষ কয়েক বার চেষ্টা করেছেন, তাকে বিদায় সংবর্ধনা দেওয়ার। কিন্তু মেসি রাজি না হওয়ায়, তা সম্ভব হয়নি। অথচ আর্জেন্টিনার ফুটবল সংস্থার প্রস্তাবে এক বারেই রাজি হয়ে গিয়েছেন তিনি। তাতেই চটেছেন গাসপার্তে।

এক সাক্ষাৎকারে বার্সেলোনার সাবেক সভাপতি বলেছেন, ‘কোনও ব্যক্তির চেয়ে ক্লাবের মর্যাদা অনেক বেশি। ক্লাবের অভ্যন্তরীণ রাজনীতির কারণকে অজুহাত করে বিদায় সংবর্ধনা এড়িয়ে যাওয়া উচিত নয় মেসির। ওর কোনও শর্ত দেওয়া উচিত নয়। মেসি নিঃসন্দেহে অসাধারণ ফুটবলার। বিশ্বের সেরা ফুটবলার। তবে ওর একটি বিষয় ভুলে যাওয়া উচিত নয়। বার্সেলোনা ওর চেয়েও বড়। এ ব্যাপারে ওর খুব সতর্ক থাকা উচিত।

মেসি বিদায় সংবর্ধনা নিতে ক্যাম্প ন্যুতে না ফেরায় গাসপার্তে ক্ষুব্ধ হলেও ক্লাবের সাবেক অধিনায়কের প্রতি ভালবাসার কথা জানাতে ভোলেননি। তিনি বলেছেন, ‘একজন খেলোয়াড়ের প্রতি নিখাদ ভালবাসা থেকেই কথাগুলো বলছি। ১৩ বছর বয়সে মেসিকে যখন নিয়ে এসেছিলাম, তখন আমি সভাপতি ছিলাম। ব্যক্তি মেসির চেয়ে বার্সেলোনা বড়। ও নিঃসন্দেহে বিশ্বের সেরা ফুটবলার। ওর এই জায়গায় পৌঁছোনোর পিছনে বার্সেলোনার অবদানও রয়েছে। কতটা অবদান, বলতে চাই না। সেটা ওর ভুলে যাওয়া ঠিক নয়। এ জন্যই মেসিকে এখনও কিছুটা ছাড় দিচ্ছি। কিন্তু মেসি যদি সমর্থকদের বিদায় জানাতে বার্সেলোনায় না ফেরে, তাহলে আমার বিরক্তি আর বাড়বে।

গাসপার্তে আরও বলেছেন, ‘সভাপতি যে হোক, মেসিকে বার্সেলোনায় এসে বিদায় জানাতে হবে। ও যদি মনে করে লাপোর্তা চলে যাওয়ার পর সংবর্ধনা নিতে আসবে, তাহলে আমি উপস্থিত থাকব না সেই অনুষ্ঠানে। ও নিজেকে কী মনে করে? লাপোর্তার সভাপতি থাকার উপর কেন মেসির ক্যাম্প ন্যুয়ে ফেরা নির্ভর করবে? মেসির এমন শর্তের জন্য লাপোর্তা ইস্তফা দিলে, আমি মেসির সংবর্ধনায় থাকব না।

📢এই সংবাদটি শেয়ার করুন
ট্যাগ:#জাতীয়#সংবাদ#বাংলাদেশ

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মোহাম্মদ আলী

ক্রীড়া সংবাদদাতা

খেলাধুলা বিভাগের বিশেষ সংবাদদাতা।

সম্পর্কিত আরও সংবাদ

বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনে নতুন সভাপতি কায়েস আহমেদ

বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনে নতুন সভাপতি কায়েস আহমেদ

২ সপ্তাহ আগে
টেস্টে বিরল রেকর্ড জিম্বাবুয়ের

টেস্টে বিরল রেকর্ড জিম্বাবুয়ের

২ সপ্তাহ আগে
নেশনস লিগের আগে স্পেন শিবিরে জোড়া দুঃসংবাদ

নেশনস লিগের আগে স্পেন শিবিরে জোড়া দুঃসংবাদ

২ সপ্তাহ আগে
টেস্টে কোন দেশে কে সেরা

টেস্টে কোন দেশে কে সেরা

২ সপ্তাহ আগে
টেস্ট র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের পতন

টেস্ট র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের পতন

২ সপ্তাহ আগে
কেইনকে টপকে ইউরোপের যে রেকর্ড নিজের নামে করলেন ইয়ামাল

কেইনকে টপকে ইউরোপের যে রেকর্ড নিজের নামে করলেন ইয়ামাল

২ সপ্তাহ আগে
পূর্ববর্তী সংবাদ

ইতালিতেই ক্যারিয়ারের ইতি টানতে চান দিবালা

পরবর্তী সংবাদ

‘আমিই ইতিহাসের সেরা ফুটবলার’

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
দৈনিক বরিশাল

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান কার্যালয়: সদর রোড, বরিশাল-৮২০০, বাংলাদেশ
ফোন / মোবাইলঃ +880 1711-475776
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: ডিবি-২০২৬/বরিশাল

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • প্রধান সম্পাদক:টিএম তুহিন
  • প্রকাশক:টিএম তুহিন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|ইউনিকোড কনভার্টার|অ্যাডমিন ড্যাশবোর্ড|যোগাযোগ

ডেইলি বরিশাল — দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান সম্পাদকঃ টিএম তুহিন | প্রকাশকঃ টিএম তুহিন

© ২০২৬ দৈনিক বরিশাল । সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বাধিক পঠিত

জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
১শীর্ষ পঠিত
জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
🔥৫৬২৩০ বার পঠিত
২

আইপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের দুর্দান্ত পারফরম্যান্স

👁️ ৪৮৭২৮ পঠিত
৩

ঢাকা মেট্রোরেলের নতুন রুট উদ্বোধন: যোগাযোগে নতুন যুগ

👁️ ৪৩১৩০ পঠিত
৪

বাংলাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার: দাবায় নতুন ইতিহাস

👁️ ৪২৩২৪ পঠিত
৫

দুর্নীতিবিরোধী অভিযান জোরদার: বেশ কয়েকজন গ্রেপ্তার

👁️ ৩১৮২৬ পঠিত

সর্বশেষ খবর

তাজা খবর

যুক্তরাষ্ট্র গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে

০৪:০০ AM

বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনে নতুন সভাপতি কায়েস আহমেদ

০২:৫৯ AM

বিএনপির র‍্যালিতে ব্যানার হাতে ওসির অংশগ্রহণ, প্রত্যাহারের দাবি জামায়াতের

০২:৫৮ AM

৪৯৫ ক্রীড়া অফিসার ও ১১৮৮০ শিক্ষক নিয়োগের পরিকল্পনা সরকারের

০২:৫৮ AM

চ্যানেল টোয়েন্টিফোরের এমডি এ কে আজাদসহ ৭ জনের বিরুদ্ধে মানহানির মামলা

০২:২৭ AM