শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
ডেইলি বরিশাল
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /জাতীয়
  3. /গ্রামীণ কল্যাণের কাছ থেকে ৬৬৬ কোটি টাকা কর আদায়ের পথ খুলল হাইকোর্ট
জাতীয়

গ্রামীণ কল্যাণের কাছ থেকে ৬৬৬ কোটি টাকা কর আদায়ের পথ খুলল হাইকোর্ট

গ্রামীণ কল্যাণের কাছ থেকে ৬৬৬ কোটি টাকা কর আদায়ের পথ খুলল হাইকোর্ট...

ম
মুনতাসির মাহমুদ· বার্তা সম্পাদক
·প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ৮:৩৮ পিএম·সর্বশেষ: ১২ অক্টোবর ২০২৬, ৮:৩৮ পিএম
গ্রামীণ কল্যাণের কাছ থেকে ৬৬৬ কোটি টাকা কর আদায়ের পথ খুলল হাইকোর্ট

আয়কর পুনর্মূল্যায়ন করে প্রায় ৬৬৬ কোটি টাকা নির্ধারণের বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আদেশের বিরুদ্ধে গ্রামীণ কল্যাণের দুটি রিট আবেদন খারিজ করে দিয়েছিলেন হাইকোর্ট।

আজ সোমবার সেটির পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছেন হাইকোর্ট। এর ফলে এই বকেয়া কর আদায়ের পথ খুললো এনবিআরের জন্য।

গ্রামীণ কল্যাণ একটি অলাভজনক দাতব্য সংস্থা। অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এটি প্রতিষ্ঠা করেন।

বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি রেজাউল করিমের বেঞ্চ পূর্ণাঙ্গ রায়ে বলেন, বিবাদীদের (এনবিআর চেয়ারম্যান ও সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তা) আইন অনুযায়ী যত দ্রুত সম্ভব আবেদনকারীর কাছ থেকে অনাদায়ী কর আদায়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হলো। এ রায় ও আদেশের একটি অনুলিপি অবিলম্বে বিবাদীদের কাছে পাঠানো হোক।

একই বেঞ্চের অপর এক রায়ে বলা হয়েছে, আবেদনকারীর কাছ থেকে অনাদায়ী কর আদায়ের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিবাদীদের অবিলম্বে দাবি-সংক্রান্ত নোটিশ জারির নির্দেশ দেওয়া হলো। এ রায় ও আদেশের একটি অনুলিপি অবিলম্বে বিবাদীদের কাছে পাঠানো হোক।

রায়ে হাইকোর্টের বিচারপতিরা বলেন, আয়কর অধ্যাদেশ, ১৯৮৪-এর ১২১এ(৪)(বি) ধারার সংশ্লিষ্ট বিধান অনুযায়ী, রিট আবেদনগুলোতে চ্যালেঞ্জ করা কর নির্ধারণী বছরগুলোর রিটার্ন আয়কর অধ্যাদেশের ৭৫(২)(ডি)(৩) ধারার অধীনে দাখিল করার সময় আবেদনকারী (গ্রামীণ কল্যাণ) যে কর পরিশোধ করেনি, তা স্বীকার্য। ফলে অধ্যাদেশের ৭৪ ধারা অনুযায়ী কর পরিশোধ করা আইনগতভাবে তাদের বাধ্যবাধকতা ছিল। গ্রামীণ টেলিকম উৎসে যে কর পরিশোধ করেছে, সেটিকে নিজেদের কর পরিশোধ হিসেবে দেখিয়ে দায় এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ তাদের ছিল না।

রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেওয়া ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবদুস সামাদ আজাদ সাংবাদিকদের বলেন, আগামী দু-একদিনের মধ্যে পূর্ণাঙ্গ রায় পাওয়ার পর মামলার দুই নম্বর বিবাদী কর অঞ্চল-১৪-এর উপকর কমিশনার আয়কর আইন, ২০২৩-এর ২১৪ বা ২২১ ধারার অধীনে গ্রামীণ কল্যাণকে নোটিশ দেবেন। ২০১২-১৩ থেকে ২০১৬-১৭ করবর্ষের জন্য ৬৬৬ কোটি টাকা আয়কর পরিশোধের দাবিতে এ নোটিশ দেওয়া হবে।

তিনি আরও বলেন, গ্রামীণ কল্যাণ বকেয়া কর পরিশোধ না করলে আইনের ২২১ ধারা অনুযায়ী প্রতিষ্ঠানটির ব্যাংক হিসাব ও অন্যান্য সম্পদ জব্দ করাসহ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবে এনবিআর।

এদিকে, গ্রামীণ কল্যাণের আইনজীবী ব্যারিস্টার খাজা তানভীর আহমেদ বলেন, তার মক্কেল হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল করবেন।

তিনি বলেন, ‘আপিল বিভাগ হাইকোর্টের রায়ের ওপর স্থগিতাদেশ দিলে গ্রামীণ কল্যাণকে এনবিআরের দাবি করা অর্থ পরিশোধ করতে হবে না।

তিনি আরও বলেন, ড. ইউনূস ২০২৪ সাল থেকে গ্রামীণ-সংশ্লিষ্ট কোনো প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত নন।

গত ১০ সেপ্টেম্বর রিট আবেদনগুলোর শুনানি শেষে বিচারপতি মো. মোজিবুর রহমান মিয়া ও বিচারপতি রেজাউল করিমের হাইকোর্ট বেঞ্চ রায় দেন।

এর আগে, ২০২৪ সালের ৪ আগস্ট বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকার ও বিচারপতি এসএম মনিরুজ্জামানকে নিয়ে গঠিত হাইকোর্টের আরেকটি বেঞ্চ একই রিট আবেদনগুলো খারিজ করেন। বিচারপতি খুরশীদ আলম সরকারের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্তের পর সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের সুপারিশে পরে তাকে অপসারণ করা হয়।

২০২৪ সালের ২৯ আগস্ট ওই বেঞ্চ রায়টি প্রত্যাহার করেন এবং সিদ্ধান্তের জন্য সে বছরের ৮ সেপ্টেম্বর সংশ্লিষ্ট নথি তৎকালীন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের কাছে পাঠান।

২০২৪ সালেসংবাদমাধ্যমকে গ্রামীণ কল্যাণের আরেক আইনজীবী সরদার জিন্নাত আলী বলেছিলেন, বেঞ্চের কনিষ্ঠ বিচারপতি এসএম মনিরুজ্জামান আগে আইনজীবী হিসেবে মামলাটিতে যুক্ত থাকায় রায় লিখতে বিব্রত বোধ করেছিলেন। এ কারণেই বেঞ্চ রায়টি প্রত্যাহার করেছিল।

পরে তৎকালীন প্রধান বিচারপতি রিট আবেদনগুলো নতুন করে শুনানির জন্য বিচারপতি মো. মোজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন বেঞ্চে পাঠান।

📢এই সংবাদটি শেয়ার করুন
ট্যাগ:#জাতীয়#সংবাদ#বাংলাদেশ

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মুনতাসির মাহমুদ

বার্তা সম্পাদক

নিউজরুম এডিটর, ডেইলি বরিশাল ডটকম। বার্তা বিভাগে অভিজ্ঞতা ৭ বছর।

সম্পর্কিত আরও সংবাদ

৪৯৫ ক্রীড়া অফিসার ও ১১৮৮০ শিক্ষক নিয়োগের পরিকল্পনা সরকারের

৪৯৫ ক্রীড়া অফিসার ও ১১৮৮০ শিক্ষক নিয়োগের পরিকল্পনা সরকারের

২ সপ্তাহ আগে
চ্যানেল টোয়েন্টিফোরের এমডি এ কে আজাদসহ ৭ জনের বিরুদ্ধে মানহানির মামলা

চ্যানেল টোয়েন্টিফোরের এমডি এ কে আজাদসহ ৭ জনের বিরুদ্ধে মানহানির মামলা

২ সপ্তাহ আগে
ফ্যাসিবাদ পুনর্বাসনের অপচেষ্টা প্রতিহতে শক্তি চেয়ে সংসদে ধর্ম প্রতিমন্ত্রীর মোনাজাত

ফ্যাসিবাদ পুনর্বাসনের অপচেষ্টা প্রতিহতে শক্তি চেয়ে সংসদে ধর্ম প্রতিমন্ত্রীর মোনাজাত

২ সপ্তাহ আগে
মোহাম্মদপুরে জাপান গার্ডেন সিটির সামনে ২ ককটেল বিস্ফোরণ

মোহাম্মদপুরে জাপান গার্ডেন সিটির সামনে ২ ককটেল বিস্ফোরণ

২ সপ্তাহ আগে
কপ-৩১ বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন খলিলুর রহমান

কপ-৩১ বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন খলিলুর রহমান

২ সপ্তাহ আগে
‘একটি বাড়ি, একটি খামার’ প্রকল্পের অনিয়ম নিয়ে সংসদে প্রশ্ন

‘একটি বাড়ি, একটি খামার’ প্রকল্পের অনিয়ম নিয়ে সংসদে প্রশ্ন

২ সপ্তাহ আগে
পূর্ববর্তী সংবাদ

নারায়ণগঞ্জে ‘সন্ত্রাসী’ সাহেব আলীকে গুলি করে হত্যা

পরবর্তী সংবাদ

বিমসটেক: কী, কেন, কীভাবে

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
দৈনিক বরিশাল

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান কার্যালয়: সদর রোড, বরিশাল-৮২০০, বাংলাদেশ
ফোন / মোবাইলঃ +880 1711-475776
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: ডিবি-২০২৬/বরিশাল

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • প্রধান সম্পাদক:টিএম তুহিন
  • প্রকাশক:টিএম তুহিন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|ইউনিকোড কনভার্টার|অ্যাডমিন ড্যাশবোর্ড|যোগাযোগ

ডেইলি বরিশাল — দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান সম্পাদকঃ টিএম তুহিন | প্রকাশকঃ টিএম তুহিন

© ২০২৬ দৈনিক বরিশাল । সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বাধিক পঠিত

জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
১শীর্ষ পঠিত
জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
🔥৫৬২২৯ বার পঠিত
২

আইপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের দুর্দান্ত পারফরম্যান্স

👁️ ৪৮৭২৭ পঠিত
৩

ঢাকা মেট্রোরেলের নতুন রুট উদ্বোধন: যোগাযোগে নতুন যুগ

👁️ ৪৩১২৮ পঠিত
৪

বাংলাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার: দাবায় নতুন ইতিহাস

👁️ ৪২৩২৩ পঠিত
৫

দুর্নীতিবিরোধী অভিযান জোরদার: বেশ কয়েকজন গ্রেপ্তার

👁️ ৩১৮২৫ পঠিত

সর্বশেষ খবর

তাজা খবর

যুক্তরাষ্ট্র গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে

০৪:০০ AM

বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনে নতুন সভাপতি কায়েস আহমেদ

০২:৫৯ AM

বিএনপির র‍্যালিতে ব্যানার হাতে ওসির অংশগ্রহণ, প্রত্যাহারের দাবি জামায়াতের

০২:৫৮ AM

৪৯৫ ক্রীড়া অফিসার ও ১১৮৮০ শিক্ষক নিয়োগের পরিকল্পনা সরকারের

০২:৫৮ AM

চ্যানেল টোয়েন্টিফোরের এমডি এ কে আজাদসহ ৭ জনের বিরুদ্ধে মানহানির মামলা

০২:২৭ AM