শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
ডেইলি বরিশাল
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /বিনোদন
  3. /সালমান খানের সঙ্গে হ্যান্ডশেকের পর যে কাজ করেছিলেন চাঁদনী
বিনোদন

সালমান খানের সঙ্গে হ্যান্ডশেকের পর যে কাজ করেছিলেন চাঁদনী

সালমান খানের সঙ্গে হ্যান্ডশেকের পর যে কাজ করেছিলেন চাঁদনী...

স
সুমাইয়া আক্তার· বিনোদন প্রতিবেদক
·প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ৪:১৭ পিএম·সর্বশেষ: ১৩ অক্টোবর ২০২৬, ৪:১৭ পিএম
সালমান খানের সঙ্গে হ্যান্ডশেকের পর যে কাজ করেছিলেন চাঁদনী

১৯৮৯ সালের সিনেমা ‘ম্যায়নে প্যার কিয়া’তে বলিউড অভিনেতা সালমান খানের অভিনয় দেখে একসময়ের জনপ্রিয় অভিনেত্রী ও নৃত্যশিল্পী মেহবুবা মাহনূর চাঁদনী তার ভক্ত হয়ে উঠেন। সেই শৈশব থেকেই ভাইজানের ছবি দরজায় কিংবা পড়ার টেবিলের সামনে ঝুলিয়ে রাখতেন তিনি। এবার সামাজিক মাধ্যম ফেসবুকে প্রিয় সেই নায়কের সঙ্গে দুটি ছবি পোস্ট করলেন অভিনেত্রী। সেই পোস্টে চাঁদনী লিখেছেন— আমার সাল্লুর সঙ্গে। যারা আমার সাক্ষাৎকার দেখে বলেছিলেন— ‘চাপা’, এই ছবি তাদের জন্য।

চাঁদনী আরও বলেন, ‘৯৭–৯৮ সালের দিকে বাংলাদেশে একটি অনুষ্ঠানে আসার কথা ছিল সালমান খানের। সেই সময় এ কথা শোনার সঙ্গে সঙ্গে আমি টিকিট কাটি। কিন্তু পরে শুনি— কোনো একটি কারণে অনুষ্ঠানটি হবে না। সেই সময় খুব মন খারাপ হয়েছিল।

চাঁদনী এরপর সুযোগ খুঁজতে থাকেন কীভাবে সালমান খানের সঙ্গে দেখা করা যায়। কিছু দিন পর জানতে পারেন, তার পছন্দের নায়ক বাংলাদেশে এসেছেন। তিনি রয়েছেন শেরাটন হোটেলে (বর্তমানে ইন্টারকন্টিনেন্টাল ঢাকা)। পরে চলে যান শেরাটনে সালমান খানের সঙ্গে দেখা করতে। শুরুতে সুযোগ না মিললেও পরে সুযোগ পান তার রুমে প্রবেশ করার।

চাঁদনী বলেন, ‘নানাভাবে সুযোগটা করে নিতে হয়েছিল। পরে রুমের ঠিকানা পাই। সঙ্গে মা, বান্ধবী সাদিয়া ইসলাম আর আমাদের ফটোগ্রাফার মহসিন ভাই ছিলেন। গিয়ে দেখি, সালমান খান একাই রুমে রয়েছেন। অনুমতি নিয়ে তখন আমি তার পাশে গিয়ে দাঁড়াই।

অভিনেত্রী চাঁদনী সেই সময়ে স্কুলে পড়তেন। তার নাম ও পরিচয় দিয়ে সালমান খানকে বলেছিলেন— ছবি উঠাবে। সেই সময়ের স্মৃতি নিয়ে এ অভিনেত্রী বলেন, ‘আমি সেদিন সালমান খানের হাত ধরে ছিলাম। যত সময় ছিলাম, পুরো সময়েই হাত ধরে ছিলাম। তিনি আমার নাম জিজ্ঞাসা করলেন। পরে অটোগ্রাফে লিখলেন— ‘চাঁদনী, ফর ইয়োর সালমান।

তিনি বলেন, ‘এ লেখা আর তার জিজ্ঞাসা করার সময়টা এখনো আমার চোখের সামনে ভাসে। তিনি একটু লাজুক টাইপের ছিলেন। নাম জিজ্ঞাসা করার সময়ে তিনি আমার দিকে তাকিয়েছিলেন। সেই চাহনি এখনো আমার মনে ধরে আছে।

চাঁদনী বলেন, ‘আমি সালমান খানের সঙ্গে দেখা হওয়ার পুরো সময় তাকে ধরে ছিলাম। হ্যান্ডশেক করেছিলাম। পরে বাসায় এসে ৭ দিন ওই হাতই ধুইনি। তিনি বলেন, এটা আসলে কিশোর মনের একটা পাগলামি ছিল। ক্রেজি ফ্যান বলতে যা বোঝায়। আমি তাকে এতটাই পছন্দ করতাম যে, আমার বাসায়— আমার রুমের অনেক স্থানে তার ছবি টাঙিয়ে রাখতাম। শৈশবকালে কত কিছু করেছি।

📢এই সংবাদটি শেয়ার করুন
ট্যাগ:#জাতীয়#সংবাদ#বাংলাদেশ

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
স

সুমাইয়া আক্তার

বিনোদন প্রতিবেদক

বিনোদন ও জীবনযাপন বিভাগের প্রতিবেদক।

সম্পর্কিত আরও সংবাদ

বয়স নিয়ে ‘বিভ্রাটে’ সাদিয়া আয়মান

বয়স নিয়ে ‘বিভ্রাটে’ সাদিয়া আয়মান

২ সপ্তাহ আগে
গোবিন্দের সঙ্গে দাম্পত্যের ভবিষ্যৎ নিয়ে যা জানালেন সুনীতা

গোবিন্দের সঙ্গে দাম্পত্যের ভবিষ্যৎ নিয়ে যা জানালেন সুনীতা

২ সপ্তাহ আগে
‘স্যরি ধুয়ে পানি খা’ বললেন পরীমনি

‘স্যরি ধুয়ে পানি খা’ বললেন পরীমনি

২ সপ্তাহ আগে
নতুন লুকে কারিনা কাপুর

নতুন লুকে কারিনা কাপুর

২ সপ্তাহ আগে
পারশার ‘বর’ হওয়ার গুঞ্জনে যা বললেন আসাদ নূর

পারশার ‘বর’ হওয়ার গুঞ্জনে যা বললেন আসাদ নূর

২ সপ্তাহ আগে
অনেক দিন চুপ ছিলাম আর না, আজকেই সব সামনে আনব

অনেক দিন চুপ ছিলাম আর না, আজকেই সব সামনে আনব

২ সপ্তাহ আগে
পূর্ববর্তী সংবাদ

সিদ্ধান্ত থেকে সরে কেন নাগাকে বিয়ে করলেন শোভিতা?

পরবর্তী সংবাদ

ভারতের নির্বাচন কমিশনারের পদত্যাগ আন্দোলনে বিভাজন বলিপাড়া

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
দৈনিক বরিশাল

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান কার্যালয়: সদর রোড, বরিশাল-৮২০০, বাংলাদেশ
ফোন / মোবাইলঃ +880 1711-475776
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: ডিবি-২০২৬/বরিশাল

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • প্রধান সম্পাদক:টিএম তুহিন
  • প্রকাশক:টিএম তুহিন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|ইউনিকোড কনভার্টার|অ্যাডমিন ড্যাশবোর্ড|যোগাযোগ

ডেইলি বরিশাল — দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান সম্পাদকঃ টিএম তুহিন | প্রকাশকঃ টিএম তুহিন

© ২০২৬ দৈনিক বরিশাল । সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বাধিক পঠিত

জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
১শীর্ষ পঠিত
জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
🔥৫৬২২৯ বার পঠিত
২

আইপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের দুর্দান্ত পারফরম্যান্স

👁️ ৪৮৭২৭ পঠিত
৩

ঢাকা মেট্রোরেলের নতুন রুট উদ্বোধন: যোগাযোগে নতুন যুগ

👁️ ৪৩১২৮ পঠিত
৪

বাংলাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার: দাবায় নতুন ইতিহাস

👁️ ৪২৩২৩ পঠিত
৫

দুর্নীতিবিরোধী অভিযান জোরদার: বেশ কয়েকজন গ্রেপ্তার

👁️ ৩১৮২৫ পঠিত

সর্বশেষ খবর

তাজা খবর

যুক্তরাষ্ট্র গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে

০৪:০০ AM

বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনে নতুন সভাপতি কায়েস আহমেদ

০২:৫৯ AM

বিএনপির র‍্যালিতে ব্যানার হাতে ওসির অংশগ্রহণ, প্রত্যাহারের দাবি জামায়াতের

০২:৫৮ AM

৪৯৫ ক্রীড়া অফিসার ও ১১৮৮০ শিক্ষক নিয়োগের পরিকল্পনা সরকারের

০২:৫৮ AM

চ্যানেল টোয়েন্টিফোরের এমডি এ কে আজাদসহ ৭ জনের বিরুদ্ধে মানহানির মামলা

০২:২৭ AM