রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
১৫ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬১৫ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
ডেইলি বরিশাল
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /জাতীয়
  3. /সারে ভর্তুকির অর্ধেকই যাচ্ছে বড় কৃষকদের কাছে
জাতীয়

সারে ভর্তুকির অর্ধেকই যাচ্ছে বড় কৃষকদের কাছে

সারে ভর্তুকির অর্ধেকই যাচ্ছে বড় কৃষকদের কাছে...

ম
মুনতাসির মাহমুদ· বার্তা সম্পাদক
·প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ১০:৫৪ এএম·সর্বশেষ: ১৪ অক্টোবর ২০২৬, ১০:৫৪ এএম
সারে ভর্তুকির অর্ধেকই যাচ্ছে বড় কৃষকদের কাছে

বাংলাদেশে সারে ভর্তুকির অর্ধেকই বড় বড় কৃষকদের কাছে যাচ্ছে বলে বিশ্বব্যাংকের সাম্প্রতিক এক প্রতিবেদনে জানানো হয়েছে। এই বড় কৃষকরা দেশের প্রায় ২০ শতাংশ কৃষিজমির মালিক। অন্যদিকে, ৪০ শতাংশ ক্ষুদ্র কৃষক পাচ্ছেন ভর্তুকির মাত্র ১৩ শতাংশ।

বিশ্বব্যাংকের 'বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট' প্রতিবেদনের এই তথ্যে দেখা যায়, সারে ভর্তুকির মতো ব্যয়বহুল কর্মসূচির সুফল পাচ্ছেন বৃহদাকার খামারিরা।

অথচ, দেশের অধিকাংশ খামারই ছোট। ৯২ শতাংশ খামারের জমি আড়াই একরের কম। আর, প্রতি ১০ জন খামারির ৪ জনের জমি আধা একরের চেয়ে কম, যা মোট দেশের কৃষিজমির মাত্র ১১ শতাংশ।

বিশ্বব্যাংকের প্রতিবেদনে বলা হয়, আয়ের ক্রমানুসারে দেখলে সবচেয়ে দরিদ্র ৪০ শতাংশ কৃষক সরকারের প্রত্যক্ষ সুবিধার তিন ভাগের এক ভাগের কিছু বেশি পেয়ে থাকে। আর ২০ শতাংশ ধনী কৃষক প্রায় 'অর্ধেক সুবিধা' পায়।

খাদ্যমূল্য ও কৃষি মজুরির মাধ্যমে অপ্রত্যক্ষ সুবিধাও সচ্ছল কৃষকদের দিকেই যায়। আর ক্ষুদ্র ৪০ শতাংশ কৃষক পান অপ্রত্যক্ষ সুবিধার এক-তৃতীয়াংশ।

গত পাঁচ বছরে দেশে সারে ভর্তুকি প্রায় ৪ গুণ বেড়ে ২৮ হাজার কোটি টাকায় পৌঁছেছে। সরকারকে মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থা ধীরে ধীরে তুলে দিয়ে বাজারভিত্তিক মূল নির্ধারণের দিকে যাওয়ার পরামর্শ দিয়েছে বিশ্বব্যাংক।

একইসঙ্গে, বিএনপি সরকারের আমলে চালু করা 'কৃষক কার্ডের' সঙ্গে যুক্ত ইলেকট্রনিক ভাউচারের মাধ্যমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সরাসরি সহায়তা দেওয়ার সুপারিশ করেছে বিশ্বের অন্যতম বৃহত্তম এই ঋণদাতা সংস্থা।

অর্থ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২১-২২ অর্থবছর থেকে ২০২৫-২৬ অর্থবছর পর্যন্ত সরকার কৃষি ভর্তুকিতে ১ লাখ ২ হাজার ২৪ কোটি টাকা ব্যয় করেছে, যা আগের পাঁচ বছরের মোট ব্যয়ের ৩ গুণের বেশি।

আন্তর্জাতিক মুদ্রা তহবিলও (আইএমএফ) কয়েকবছর ধরে ভর্তুকি যৌক্তিক করার তাগিদ দিয়ে আসছে। ঋণদাতা সংস্থাটি সামনের ঋণ কর্মসূচির অন্যতম প্রধান শর্ত হিসেবে সার ভর্তুকির সংস্কারকে অন্তর্ভুক্ত করবে বলে মনে করা হচ্ছে।

বিশ্বব্যাংক জানায়, আয় অনুপাতে ভর্তুকি দরিদ্র পরিবারগুলোর জন্য বেশি গুরুত্বপূর্ণ। ক্ষুদ্র বা অতি-দরিদ্র ২০ শতাংশ কৃষকের জন্য প্রত্যক্ষ-অপ্রত্যক্ষ সুবিধা তাদের আয়ের ১ দশমিক ৪ শতাংশের সমান। আর ধনি কৃষকদের জন্য এটি মাত্র শূন্য দশমিক ১০ শতাংশ।

বিশ্বব্যাংক বলছে, 'এই চিত্র অনুযায়ী বলা যায় সুবিধাবঞ্চিত বা দরিদ্র কৃষকের ভর্তুকি কমে গেলে তাদের সে ধাক্কা সামলানোর সক্ষমতা কম।'

এ প্রসঙ্গে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) সাবেক মহাপরিচালক মুস্তফা কে মুজেরী বলেন, 'যে বিষয়টি গুরুত্বপূর্ণ তা হলো, সার ও অন্যান্য কৃষি উপকরণের ওপর দেওয়া ভর্তুকি কীভাবে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের কাছে কার্যকরভাবে পৌঁছানো যায়। কৃষি ভর্তুকি তুলে নেওয়া সহজ নয় কারণ এর মাধ্যমে খাদ্য নিরাপত্তা ও উৎপাদন নিশ্চিত হয়।'

চাষের মৌসুমে সহায়তা পাওয়া ও ডিলারদের বণ্টন ব্যবস্থার সমস্যার দিকে ইঙ্গিত করে তিনি বলেন, 'কৃষকদের জন্য সারের দাম কম রাখলেই শুধু হবে না, যখন তাদের প্রয়োজন তখন যেন তাদের হাতে সার পৌঁছায় তাও নিশ্চিত করতে হবে।'

বিশ্বব্যাংক সতর্ক করে জানিয়েছে, খামারের আকার 'দারিদ্র্যের অসম্পূর্ণ নির্দেশক'। প্রায় তিন-চতুর্থাংশ প্রান্তিক ধান চাষিকে তাদের উৎপাদিত ধানের চেয়ে বেশি ধান বা চাল নিজেদের জন্য রাখতে হয়। এতে উৎপাদন খরচ ও খাদ্যপণ্যের বাড়তি দাম—উভয় সংকটকেই মোকাবিলা করতে হয় তাদের।

এ অবস্থায় কৃষিতে কার্যকর লক্ষ্য নির্ধারণে আবাদি জমি ও উপকরণের চাহিদার পাশাপাশি কৃষক পরিবারের সার্বিক কল্যাণকেও বিবেচনা করা উচিত বলে মনে করে বিশ্বব্যাংক।

বাংলাদেশের কৃষকরা বছরে প্রায় ৬৬ লাখ টন সার ব্যবহার করেন। এই সারের ৮৫ শতাংশের বেশি আমদানি করা হয়। গ্যাস সংকট, কারখানার কার্যকারিতা ও পরিচালনগত বাধার কারণে অভ্যন্তরীণ উৎপাদন বাধাগ্রস্ত হচ্ছে, যার কারণে সামগ্রিক ভর্তুকি বাড়াতে হচ্ছে। এদিকে, বর্তমানে বৈশ্বিক সরবরাহ বিঘ্ন, মূল্যের অস্থিরতা এবং মুদ্রার অবমূল্যায়নে এটি আরও ঝুঁকির মুখে পড়ছে।

বিশ্বব্যাংক বলেছে, ২০২২ সালে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং ২০২৬ সালে মধ্যপ্রাচ্য সংকটের পর এই ঝুঁকিগুলো আরও স্পষ্ট হয়ে ওঠে। এতে বাজেট এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি হচ্ছে।

২০১৮-১৯ অর্থবছরে কৃষি মন্ত্রণালয়ের বাজেটের ৬৩ শতাংশ ভর্তুকিতে যেত, যা ২০২২-২৩ অর্থবছর থেকে বেড়ে প্রায় ৮০ শতাংশে দাঁড়িয়েছে।

সামগ্রিক খাদ্য ও কৃষিখাতের মোট ব্যয়ের ৪১ দশমিক ৫ শতাংশ ভর্তুকি দিতে হয়েছে, আর কৃষি গবেষণা পেয়েছে মাত্র ৪ দশমিক ২ শতাংশ। অর্থাৎ গবেষণায় বরাদ্দ করা প্রতি ১ টাকার বিপরীতে ভর্তুকিতে ব্যয় হয়েছে প্রায় ১০ টাকা।

বিশ্বব্যাংক জানিয়েছে, এই ব্যয়ের একটি অংশ গবেষণা, সম্প্রসারণ, মাটির স্বাস্থ্য ও সেচ ব্যবস্থায় খরচ করা গেলে তা 'অনির্দিষ্ট বা সার্বজনীন ভর্তুকির চেয়ে দীর্ঘমেয়াদে উচ্চ সুফল এনে দিতে পারে'।

গুদামজাতকরণ ও বিপণনে বিনিয়োগের ফলে বহুমুখীকরণ, বেসরকারি বিনিয়োগ এবং গ্রামীণ কর্মসংস্থানও বৃদ্ধি পেতে পারে।

বিশ্বব্যাংক বলেছে, 'শুধু কাগজে-কলমে ও দুর্বল তদারকির বিতরণ ব্যবস্থার কারণে নিম্নস্তরে সরবরাহ ঘাটতি এবং মূল্যবৃদ্ধির প্রকৃত তথ্য সরকারের কাছে থাকেই না বলা যায়।'

প্রতিবেদনে বলা হয়, ডিলারদের কার্যক্রমের তদারকিতে দুর্বলতা 'কালোবাজারি ও বাড়তি দাম আদায়ের সুযোগ তৈরি করে', আর কৃষকদেরও 'সরকারি দামের চেয়ে বেশি খরচ' করতে হয়। উচ্চ খরচ ও সরবরাহে দেরি হওয়ায় কৃষকদের জন্য উৎপাদন বেশ কঠিন হয়ে দাঁড়ায়।

এতে আরও বলা হয়, মাত্র ৫ শতাংশ কৃষক সুষম মাত্রায় সার ব্যবহার করেন, যার অর্থ হলো ভর্তুকির একটি অংশ এমন সারে ব্যয় হয় যা ফলন বাড়ায় না। এছাড়া বড় কৃষকদের তুলনায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সরকারি সম্প্রসারণ কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগও কম থাকে।

বিশ্বব্যাংকের সুপারিশে কৃষকদের শস্য রোপণ ও উপকরণ কেনার সিদ্ধান্ত নেওয়ার আগেই ছোট ছোট ধাপে সারের দাম বাড়িয়ে কৃষকদের জানানোর কথা বলা হয়েছে।

বিশ্বব্যাংক সতর্ক করে বলেছে, হঠাৎ দাম বাড়িয়ে দিলে অর্থসংকটে থাকা ক্ষুদ্রচাষিরা সারের ব্যবহার কমাতে বা বাড়তি খরচ করতে বাধ্য হতে পারেন, যা ফলন ও খাদ্যমূল্যকে ঝুঁকির মুখে ফেলবে।

প্রতিবেদনে বলা হয়, আসন্ন মৌসুমে বাংলাদেশের উচিত সার সরবরাহ নিশ্চিত করা, আপদকালীন মজুত রাখা এবং সময়মতো বিতরণ নিশ্চিত করা। মূল্য নির্ধারণ ও সুবিধাভোগী বাছাই কৃষিখাত সংস্কারের 'পরিপূরক হওয়া উচিত, বিলম্বিত হওয়ার কারণ হওয়া উচিত নয়'।

বিশ্বব্যাংকের মতে, বিএনপি সরকারের কৃষক কার্ড উদ্যোগ এবং ডিজিটাল কৃষক নিবন্ধন 'সরবরাহে ভর্তুকি দেওয়ার নীতি থেকে সরে এসে চাহিদায় সহায়তায়' ভিত্তি তৈরি করতে পারে। এই নিবন্ধনের মাধ্যমে বর্গাচাষিসহ প্রকৃত চাষিদের চিহ্নিত করা যাবে এবং তাদের জমি, ফসল ও মাটির তথ্য নথিভুক্ত করা যাবে। এতে খামারের আকার ও উপকরণের চাহিদা অনুযায়ী সহায়তা দেওয়া সম্ভব হবে।

📢এই সংবাদটি শেয়ার করুন
ট্যাগ:#জাতীয়#সংবাদ#বাংলাদেশ

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মুনতাসির মাহমুদ

বার্তা সম্পাদক

নিউজরুম এডিটর, ডেইলি বরিশাল ডটকম। বার্তা বিভাগে অভিজ্ঞতা ৭ বছর।

সম্পর্কিত আরও সংবাদ

৪৯৫ ক্রীড়া অফিসার ও ১১৮৮০ শিক্ষক নিয়োগের পরিকল্পনা সরকারের

৪৯৫ ক্রীড়া অফিসার ও ১১৮৮০ শিক্ষক নিয়োগের পরিকল্পনা সরকারের

২ সপ্তাহ আগে
চ্যানেল টোয়েন্টিফোরের এমডি এ কে আজাদসহ ৭ জনের বিরুদ্ধে মানহানির মামলা

চ্যানেল টোয়েন্টিফোরের এমডি এ কে আজাদসহ ৭ জনের বিরুদ্ধে মানহানির মামলা

২ সপ্তাহ আগে
ফ্যাসিবাদ পুনর্বাসনের অপচেষ্টা প্রতিহতে শক্তি চেয়ে সংসদে ধর্ম প্রতিমন্ত্রীর মোনাজাত

ফ্যাসিবাদ পুনর্বাসনের অপচেষ্টা প্রতিহতে শক্তি চেয়ে সংসদে ধর্ম প্রতিমন্ত্রীর মোনাজাত

২ সপ্তাহ আগে
মোহাম্মদপুরে জাপান গার্ডেন সিটির সামনে ২ ককটেল বিস্ফোরণ

মোহাম্মদপুরে জাপান গার্ডেন সিটির সামনে ২ ককটেল বিস্ফোরণ

২ সপ্তাহ আগে
কপ-৩১ বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন খলিলুর রহমান

কপ-৩১ বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন খলিলুর রহমান

২ সপ্তাহ আগে
‘একটি বাড়ি, একটি খামার’ প্রকল্পের অনিয়ম নিয়ে সংসদে প্রশ্ন

‘একটি বাড়ি, একটি খামার’ প্রকল্পের অনিয়ম নিয়ে সংসদে প্রশ্ন

২ সপ্তাহ আগে
পূর্ববর্তী সংবাদ

বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের গবেষণায় ১০ লাখ টাকা পর্যন্ত অনুদান দেবে ইউজিসি

পরবর্তী সংবাদ

১০ বছরের সাজা থেকে খালাস চেয়ে আপিল করেছেন ইনু

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
দৈনিক বরিশাল

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান কার্যালয়: সদর রোড, বরিশাল-৮২০০, বাংলাদেশ
ফোন / মোবাইলঃ +880 1711-475776
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: ডিবি-২০২৬/বরিশাল

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • প্রধান সম্পাদক:টিএম তুহিন
  • প্রকাশক:টিএম তুহিন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|ইউনিকোড কনভার্টার|অ্যাডমিন ড্যাশবোর্ড|যোগাযোগ

ডেইলি বরিশাল — দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান সম্পাদকঃ টিএম তুহিন | প্রকাশকঃ টিএম তুহিন

© ২০২৬ দৈনিক বরিশাল । সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বাধিক পঠিত

জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
১শীর্ষ পঠিত
জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
🔥৫৬২৩০ বার পঠিত
২

আইপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের দুর্দান্ত পারফরম্যান্স

👁️ ৪৮৭২৮ পঠিত
৩

ঢাকা মেট্রোরেলের নতুন রুট উদ্বোধন: যোগাযোগে নতুন যুগ

👁️ ৪৩১৩০ পঠিত
৪

বাংলাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার: দাবায় নতুন ইতিহাস

👁️ ৪২৩২৪ পঠিত
৫

দুর্নীতিবিরোধী অভিযান জোরদার: বেশ কয়েকজন গ্রেপ্তার

👁️ ৩১৮২৬ পঠিত

সর্বশেষ খবর

তাজা খবর

যুক্তরাষ্ট্র গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে

০৪:০০ AM

বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনে নতুন সভাপতি কায়েস আহমেদ

০২:৫৯ AM

বিএনপির র‍্যালিতে ব্যানার হাতে ওসির অংশগ্রহণ, প্রত্যাহারের দাবি জামায়াতের

০২:৫৮ AM

৪৯৫ ক্রীড়া অফিসার ও ১১৮৮০ শিক্ষক নিয়োগের পরিকল্পনা সরকারের

০২:৫৮ AM

চ্যানেল টোয়েন্টিফোরের এমডি এ কে আজাদসহ ৭ জনের বিরুদ্ধে মানহানির মামলা

০২:২৭ AM