শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
ডেইলি বরিশাল
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /বিনোদন
  3. /‘আইনি খরচ না জুটলে বুয়ার কাজ করো’ স্বামীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ অভিনেত্রীর
বিনোদন

‘আইনি খরচ না জুটলে বুয়ার কাজ করো’ স্বামীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ অভিনেত্রীর

‘আইনি খরচ না জুটলে বুয়ার কাজ করো’ স্বামীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ অভিনেত্রীর...

স
সুমাইয়া আক্তার· বিনোদন প্রতিবেদক
·প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ২:১১ পিএম·সর্বশেষ: ১৪ অক্টোবর ২০২৬, ২:১১ পিএম
‘আইনি খরচ না জুটলে বুয়ার কাজ করো’ স্বামীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ অভিনেত্রীর

অস্ট্রিয়ার ব্যবসায়ী স্বামী পিটার হাগের সঙ্গে বিচ্ছেদ নিয়ে আইনি লড়াই চলছে সেলিনা জেটলির।

মিস ইন্ডিয়া ইউনিভার্স খেতাবজয়ী ২০০৩ সালে ফিরোজ খানের ‘জানশীন’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক অভিনেত্রী সেলিনা জেটলির। এরপর ‘নো এন্ট্রি’, ‘গোলমাল রিটার্নস’ ও ‘থ্যাঙ্ক ইউ’-এর মতো একাধিক সফল বাণিজ্যিক সিনেমায় অভিনয় করে ব্যাপক পরিচিতি পান তিনি। কিন্তু অভিনয়ে সাফল্য থাকলেন দাম্পত্যজীবনে ব্যর্থ অভিনেত্রী।

অস্ট্রিয়ার ব্যবসায়ী স্বামী পিটার হাগের সঙ্গে বিচ্ছেদ নিয়ে আইনি লড়াই চলছে সেলিনা জেটলির। এবার সামাজিক মাধ্যমে দাম্পত্যের তিক্ত অভিজ্ঞতার কথা জানিয়ে একটি দীর্ঘ পোস্ট দিয়েছেন অভিনেত্রী।

অভিযোগ, চার সন্তানের কথা ভেবে স্বামীর কাছে শান্তিপূর্ণভাবে বিচ্ছেদের আবেদন জানিয়েছিলেন তিনি। কিন্তু তাতে সাড়া মেলেনি। উল্টো বিবাহবিচ্ছেদের আইনি খরচ চালাতে না পারলে তাকে বুয়ার কাজ করে উপার্জন করতে বলা হয়েছিল। এমনই জানিয়েছেন সাবেক মিস ইন্ডিয়া ইউনিভার্স খেতাবজয়ী।

পিটার হাগের সঙ্গে ১৫ বছরের দাম্পত্যে ইতি টানার সিদ্ধান্ত নেওয়ার পর যে পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন, তাও জানিয়েছেন অভিনেত্রী।

সেলিনা বলেন, ২০২৫ সালের সেপ্টেম্বরের গোড়ায় তাদের বিবাহবার্ষিকীর উপহার পাবেন ভেবেছিলেন তিনি। কিন্তু হাতে আসে বিচ্ছেদের নোটিশ। সামাজিক মাধ্যমে অভিনেত্রী লিখেছেন— ‘এক বছর আগে একটি সুটকেস নিয়ে মুম্বাইয়ে ফিরেছিলাম। তাতে ছিল প্রয়োজনীয় নথি, প্রয়াত মায়ের শাড়ি আর একরাশ যন্ত্রণা।

তিনি বলেন, মামলার প্রথম শুনানিতে বিচারক তাদের সমঝোতার মাধ্যমে বিচ্ছেদের জন্য নভেম্বর পর্যন্ত সময় দিয়েছিলেন। সেই সুযোগে সন্তানদের কথা ভেবে স্বামীকে অনুরোধ করেছিলেন তিনি।

সেলিনা বলেন, ‘আমি কথা দিয়েছিলাম, ওর অত্যাচার ও মানসিক যন্ত্রণার কথা আদালতে বলব না। সন্তানদের কথা ভেবে যেন শান্তিপূর্ণভাবে আলাদা হয়ে যাই— এটুকুই চেয়েছিলাম।

তিনি বলেন, আইনি খরচ চালাতে না পারার কথা জানালে পিটার তাকে আইনজীবীদের সঙ্গে কথা বলতে বলেন। টাকার অভাব হলে পরিচারিকার কাজ করার পরামর্শও দেওয়া হয়েছিল তাকে বলে জানান। অভিনেত্রী বলেন, ‘১৫ বছরের দাম্পত্য, চার সন্তান। এই কি সেই মানুষ?

সেলিনা বলেন, তার বিয়ের আগের সম্পত্তির ওপর দাবি জানানো হয়েছিল। সন্তানদের সঙ্গে যোগাযোগ রাখতে অস্ট্রিয়ায় থাকতে হবে বলেও তাকে জানানো হয়েছিল। তিনি বলেন, সন্তানদের সঙ্গে কথা বলার সুযোগও একসময় বন্ধ হয়ে যায়।

অভিনেত্রী বলেন, সন্তানদের তার বিরুদ্ধে প্রভাবিত করা হচ্ছে এবং তাকে মানসিকভাবে অসুস্থ মা হিসেবে প্রমাণ করার চেষ্টা চলছে। এমন পরিস্থিতিতে অস্ট্রিয়ার প্রতিবেশীদের সাহায্যে রাত ১টায় বাড়ি ছাড়েন তিনি। বলিউড অভিনেত্রী লারা দত্তও তার সঙ্গে ঘটে চলা পরিস্থিতির সাক্ষী ছিলেন বলে দাবি সেলিনার।

সন্তানদের যৌথ অভিভাবকত্ব নিয়ে এখনও আইনি লড়াই চলছে বলে জানিয়েছেন সেলিনা জেটলি। তিনি বলেন, ‘তবু আমি ন্যায়বিচারের অপেক্ষা করব। এই একা মা লড়াই চালিয়ে যাবে।

📢এই সংবাদটি শেয়ার করুন
ট্যাগ:#জাতীয়#সংবাদ#বাংলাদেশ

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
স

সুমাইয়া আক্তার

বিনোদন প্রতিবেদক

বিনোদন ও জীবনযাপন বিভাগের প্রতিবেদক।

সম্পর্কিত আরও সংবাদ

বয়স নিয়ে ‘বিভ্রাটে’ সাদিয়া আয়মান

বয়স নিয়ে ‘বিভ্রাটে’ সাদিয়া আয়মান

২ সপ্তাহ আগে
গোবিন্দের সঙ্গে দাম্পত্যের ভবিষ্যৎ নিয়ে যা জানালেন সুনীতা

গোবিন্দের সঙ্গে দাম্পত্যের ভবিষ্যৎ নিয়ে যা জানালেন সুনীতা

২ সপ্তাহ আগে
‘স্যরি ধুয়ে পানি খা’ বললেন পরীমনি

‘স্যরি ধুয়ে পানি খা’ বললেন পরীমনি

২ সপ্তাহ আগে
নতুন লুকে কারিনা কাপুর

নতুন লুকে কারিনা কাপুর

২ সপ্তাহ আগে
পারশার ‘বর’ হওয়ার গুঞ্জনে যা বললেন আসাদ নূর

পারশার ‘বর’ হওয়ার গুঞ্জনে যা বললেন আসাদ নূর

২ সপ্তাহ আগে
অনেক দিন চুপ ছিলাম আর না, আজকেই সব সামনে আনব

অনেক দিন চুপ ছিলাম আর না, আজকেই সব সামনে আনব

২ সপ্তাহ আগে
পূর্ববর্তী সংবাদ

ঠোঁটে ঠোঁট রেখে ভালোবাসার অঙ্গীকার শ্রীময়ীর, কাঞ্চনকে নিয়ে কটাক্ষ নেটিজেনদের

পরবর্তী সংবাদ

নিজের সন্তান নেই বলে সালমানের কণ্ঠে আক্ষেপ!

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
দৈনিক বরিশাল

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান কার্যালয়: সদর রোড, বরিশাল-৮২০০, বাংলাদেশ
ফোন / মোবাইলঃ +880 1711-475776
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: ডিবি-২০২৬/বরিশাল

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • প্রধান সম্পাদক:টিএম তুহিন
  • প্রকাশক:টিএম তুহিন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|ইউনিকোড কনভার্টার|অ্যাডমিন ড্যাশবোর্ড|যোগাযোগ

ডেইলি বরিশাল — দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান সম্পাদকঃ টিএম তুহিন | প্রকাশকঃ টিএম তুহিন

© ২০২৬ দৈনিক বরিশাল । সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বাধিক পঠিত

জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
১শীর্ষ পঠিত
জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
🔥৫৬২২৮ বার পঠিত
২

আইপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের দুর্দান্ত পারফরম্যান্স

👁️ ৪৮৭২৬ পঠিত
৩

ঢাকা মেট্রোরেলের নতুন রুট উদ্বোধন: যোগাযোগে নতুন যুগ

👁️ ৪৩১২৭ পঠিত
৪

বাংলাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার: দাবায় নতুন ইতিহাস

👁️ ৪২৩২৩ পঠিত
৫

দুর্নীতিবিরোধী অভিযান জোরদার: বেশ কয়েকজন গ্রেপ্তার

👁️ ৩১৮২৪ পঠিত

সর্বশেষ খবর

তাজা খবর

যুক্তরাষ্ট্র গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে

০৪:০০ AM

বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনে নতুন সভাপতি কায়েস আহমেদ

০২:৫৯ AM

বিএনপির র‍্যালিতে ব্যানার হাতে ওসির অংশগ্রহণ, প্রত্যাহারের দাবি জামায়াতের

০২:৫৮ AM

৪৯৫ ক্রীড়া অফিসার ও ১১৮৮০ শিক্ষক নিয়োগের পরিকল্পনা সরকারের

০২:৫৮ AM

চ্যানেল টোয়েন্টিফোরের এমডি এ কে আজাদসহ ৭ জনের বিরুদ্ধে মানহানির মামলা

০২:২৭ AM