শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
ডেইলি বরিশাল
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /জাতীয়
  3. /বংশ পরম্পরায় প্রতিমা গড়ছেন হাওরপাড়ের এই নারীরা
জাতীয়

বংশ পরম্পরায় প্রতিমা গড়ছেন হাওরপাড়ের এই নারীরা

বংশ পরম্পরায় প্রতিমা গড়ছেন হাওরপাড়ের এই নারীরা...

ম
মুনতাসির মাহমুদ· বার্তা সম্পাদক
·প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ৩:৪৭ পিএম·সর্বশেষ: ১৪ অক্টোবর ২০২৬, ৩:৪৭ পিএম
বংশ পরম্পরায় প্রতিমা গড়ছেন হাওরপাড়ের এই নারীরা

সনাতন ধর্মাবলম্বীদের কাছে দেবী দুর্গা শক্তি ও সুন্দরের প্রতীক। সেই দেবীর প্রতিমা তৈরির কারিগররা সাধারণত পুরুষ হয়ে থাকেন। কিন্তু ব্যতিক্রম দেখা যায় হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার হাওরপাড়ে। সেখানকার মোড়াকরি ইউনিয়নের পালপাড়ার নারীরা বংশ পরম্পরায় প্রতিমা তৈরি করে আসছেন।

এই এলাকায় প্রতিমার প্রাথমিক কাঠামো পুরুষরা তৈরি করলেও এর রূপ দেওয়া ও নান্দনিকতার যাবতীয় কাজ করেন নারীরাই।

তাদেরই একজন নিয়তি রানী পাল, তিনি সাতটি মন্দিরের প্রতিমা তৈরি করছেন। জ্যৈষ্ঠ মাস থেকে চলে তার কাজের প্রস্তুতি।সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে নিয়তি বলেন, 'আমার জন্ম এই জেলারই মাধবপুর উপজেলায়। বিয়ের পর স্বামীর কাছ থেকে শিল্পকর্মের হাতেখড়ি হয়, কাদামাটি-রঙতুলির সঙ্গে পরিচয়। এরপরেই শুরু করি প্রতিমা তৈরির কাজ।'

তিনি আরও বলেন, '২২ বছর ধরে পারিশ্রমিক নিয়ে কাজ করি। কাজ দেখে বিভিন্ন এলাকা থেকে প্রতিমা তৈরির ডাক আসে।

গতকাল মঙ্গলবার তাদের গ্রামে গিয়ে দেখা যায়, কাজে মগ্ন তিনি। কুশল বিনিময় করেই আবার কাজে মনোযোগ দিলেন। নিজের উঠোনেই ছয়টি প্রতিমা তৈরির কাজ করছেন।

নিয়তি জানান, একনাগাড়ে কাজ করে গেলে একটা প্রতিমা গড়তে পাঁচ থেকে সাতদিন সময় লাগে। সহকারী থাকলে সময় আরও কম লাগে।

তিনি বলেন, 'শুধু আমি না, এলাকার সব নারীরাই এই প্রতিমা তৈরির কাজের সঙ্গে জড়িত।

একই গ্রামের মীরা, নেপাল, প্রতিমা পাল, প্রমিলা পাল, কাজল পাল ও সীতা পালও এই কাজ করেন।

৬৫ বছর বয়সী প্রমিলা সাংবাদিকদের বলেন, 'আমরা বংশ পরম্পরায় প্রতিমা তৈরির কাজ করে আসছি। পুরো এলাকার পূজা উদযাপনে আমাদের গুরুত্বপূর্ণ অবদান আছে। কিন্তু আমরা কোনো সরকারি সহযোগিতা পাই না।'

তিনি বলেন, 'সড়কের সমস্যার কারণে আমাদের তৈরি প্রতিমা ও অন্যান্য মালামাল আমরা ঠিকমতো সরবরাহ করতে পারি না। এতে সমস্যা হয়।

এই নারীরা জানান, তাদের দেখে আরও নারীরা এ পেশায় আসছেন।

বংশ পরম্পরায় প্রতিমা তৈরির কাজ করেন ৭৫ বছর বয়সী গোবিন্দ পাল। এই শিল্পী বলেন, 'সারাবছর আমরা মাটির হাঁড়ি-পাতিল তৈরি করি। দুর্গাপূজার সময় বড় অর্ডার আসে। গতবার আটটা প্রতিমা বানিয়েছি। এবার ১৪টা তৈরির কাজ পেয়েছি। একা হাতে হয় না, ঘরের মেয়ে-বউরা কাজে সহযোগিতা করেন। তাদের সাহায্য না পেলে এত কাজ শেষ করা যেত না।'

তার ভাষ্য, 'পারিবারিক সহযোগিতা আমাদের এই শিল্প টিকিয়ে রাখার অন্যতম ভিত্তি।'

লাখাই পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রাণেশ ভট্টাচার্য সাংবাদিকদের বলেন, 'মোড়াকরি ইউনিয়নের পালপাড়ার প্রায় প্রতিটি বাড়িতেই প্রতিমা তৈরি করা হয়। প্রতিমার কাঠামো তৈরির কাজ সাধারণত পুরুষরা করেন। এরপর প্রতিমায় মাটি দেওয়া, রঙ করা ও সাজসজ্জার কাজ করেন নারীরা।'

শুধু এ গ্রামের মানুষই নন, আশেপাশের বিভিন্ন গ্রাম এবং ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী, বাহুবল, মাধবপুর ও সুনামগঞ্জের একাংশের মানুষও এখান থেকে প্রতিমা তৈরি করে নিয়ে যান।

যোগাযোগ করা হলে হবিগঞ্জের জেলা প্রশাসক জি এম সরফরাজ বলেন, বিষয়টা আমার জানা ছিল না। অনুসন্ধান করে সংশ্লিষ্টদের কীভাবে সহযোগিতা করা যায়, সে বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।

📢এই সংবাদটি শেয়ার করুন
ট্যাগ:#জাতীয়#সংবাদ#বাংলাদেশ

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মুনতাসির মাহমুদ

বার্তা সম্পাদক

নিউজরুম এডিটর, ডেইলি বরিশাল ডটকম। বার্তা বিভাগে অভিজ্ঞতা ৭ বছর।

সম্পর্কিত আরও সংবাদ

৪৯৫ ক্রীড়া অফিসার ও ১১৮৮০ শিক্ষক নিয়োগের পরিকল্পনা সরকারের

৪৯৫ ক্রীড়া অফিসার ও ১১৮৮০ শিক্ষক নিয়োগের পরিকল্পনা সরকারের

২ সপ্তাহ আগে
চ্যানেল টোয়েন্টিফোরের এমডি এ কে আজাদসহ ৭ জনের বিরুদ্ধে মানহানির মামলা

চ্যানেল টোয়েন্টিফোরের এমডি এ কে আজাদসহ ৭ জনের বিরুদ্ধে মানহানির মামলা

২ সপ্তাহ আগে
ফ্যাসিবাদ পুনর্বাসনের অপচেষ্টা প্রতিহতে শক্তি চেয়ে সংসদে ধর্ম প্রতিমন্ত্রীর মোনাজাত

ফ্যাসিবাদ পুনর্বাসনের অপচেষ্টা প্রতিহতে শক্তি চেয়ে সংসদে ধর্ম প্রতিমন্ত্রীর মোনাজাত

২ সপ্তাহ আগে
মোহাম্মদপুরে জাপান গার্ডেন সিটির সামনে ২ ককটেল বিস্ফোরণ

মোহাম্মদপুরে জাপান গার্ডেন সিটির সামনে ২ ককটেল বিস্ফোরণ

২ সপ্তাহ আগে
কপ-৩১ বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন খলিলুর রহমান

কপ-৩১ বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন খলিলুর রহমান

২ সপ্তাহ আগে
‘একটি বাড়ি, একটি খামার’ প্রকল্পের অনিয়ম নিয়ে সংসদে প্রশ্ন

‘একটি বাড়ি, একটি খামার’ প্রকল্পের অনিয়ম নিয়ে সংসদে প্রশ্ন

২ সপ্তাহ আগে
পূর্ববর্তী সংবাদ

এবার ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লা-ফেনীসহ যেসব জায়গা থেকে ওঠা যাবে কক্সবাজারগামী ট্রেনে

পরবর্তী সংবাদ

বারিধারায় গাড়িচাপায় শ্রমিক নিহত: সেই কিশোরের জামিন দ্বিতীয়বারের মতো নামঞ্জুর

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
দৈনিক বরিশাল

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান কার্যালয়: সদর রোড, বরিশাল-৮২০০, বাংলাদেশ
ফোন / মোবাইলঃ +880 1711-475776
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: ডিবি-২০২৬/বরিশাল

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • প্রধান সম্পাদক:টিএম তুহিন
  • প্রকাশক:টিএম তুহিন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|ইউনিকোড কনভার্টার|অ্যাডমিন ড্যাশবোর্ড|যোগাযোগ

ডেইলি বরিশাল — দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান সম্পাদকঃ টিএম তুহিন | প্রকাশকঃ টিএম তুহিন

© ২০২৬ দৈনিক বরিশাল । সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বাধিক পঠিত

জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
১শীর্ষ পঠিত
জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
🔥৫৬২২৯ বার পঠিত
২

আইপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের দুর্দান্ত পারফরম্যান্স

👁️ ৪৮৭২৭ পঠিত
৩

ঢাকা মেট্রোরেলের নতুন রুট উদ্বোধন: যোগাযোগে নতুন যুগ

👁️ ৪৩১২৮ পঠিত
৪

বাংলাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার: দাবায় নতুন ইতিহাস

👁️ ৪২৩২৩ পঠিত
৫

দুর্নীতিবিরোধী অভিযান জোরদার: বেশ কয়েকজন গ্রেপ্তার

👁️ ৩১৮২৫ পঠিত

সর্বশেষ খবর

তাজা খবর

যুক্তরাষ্ট্র গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে

০৪:০০ AM

বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনে নতুন সভাপতি কায়েস আহমেদ

০২:৫৯ AM

বিএনপির র‍্যালিতে ব্যানার হাতে ওসির অংশগ্রহণ, প্রত্যাহারের দাবি জামায়াতের

০২:৫৮ AM

৪৯৫ ক্রীড়া অফিসার ও ১১৮৮০ শিক্ষক নিয়োগের পরিকল্পনা সরকারের

০২:৫৮ AM

চ্যানেল টোয়েন্টিফোরের এমডি এ কে আজাদসহ ৭ জনের বিরুদ্ধে মানহানির মামলা

০২:২৭ AM