শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
ডেইলি বরিশাল
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /জাতীয়
  3. /কৃষক হত্যা: ২ মাসে গ্রেপ্তার হয়নি কেউ, অস্ত্র হাতে আসামিদের শোডাউনের ভিডিও
জাতীয়

কৃষক হত্যা: ২ মাসে গ্রেপ্তার হয়নি কেউ, অস্ত্র হাতে আসামিদের শোডাউনের ভিডিও

কৃষক হত্যা: ২ মাসে গ্রেপ্তার হয়নি কেউ, অস্ত্র হাতে আসামিদের শোডাউনের ভিডিও...

ম
মুনতাসির মাহমুদ· বার্তা সম্পাদক
·প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ২:০২ পিএম·সর্বশেষ: ১৫ অক্টোবর ২০২৬, ২:০২ পিএম
কৃষক হত্যা: ২ মাসে গ্রেপ্তার হয়নি কেউ, অস্ত্র হাতে আসামিদের শোডাউনের ভিডিও

নরসিংদীর রায়পুরা উপজেলায় বাড়িতে ঢুকে কৃষক মোমেন মিয়াকে (৬০) হত্যার ঘটনার দুই মাস পেরিয়ে গেলেও কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। নিহত ব্যক্তির পরিবারের সদস্যদের অভিযোগ, আসামিদের এলাকায় প্রকাশ্যে ঘুরতে দেখা যাচ্ছে। এমনকি অস্ত্র হাতে তাদের শোডাউনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে রয়েছে।

শহরের একটি হোটেলে গতকাল বুধবার পরিবারের পক্ষ থেকে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তোলা হয়। সংবাদ সম্মেলনে কথা বলেন নিহতের ছোট ভাই আমিন মিয়া। এ সময় পরিবারের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

ফেসবুকে ছড়িয়ে পড়া অস্ত্র হাতে শোডাউনের একাধিক ভিডিও গতকাল বুধবারসংবাদমাধ্যমের নজরে আসে। প্রায় ৭ মিনিটের ভিডিওতে একদল লোককে ভেস্ট পরে আগ্নেয়াস্ত্র হাতে সদাগরকান্দি এলাকায় মহড়া দিতে দেখা যায়।

তবে ভিডিওটি কবে ধারণ করা, সে ব্যাপারেসংবাদমাধ্যম নিশ্চিত হতে পারেনি।

গত ২ আগস্ট প্রতিপক্ষের গুলিতে নিহত হন মোমেন। সে সময় আরও পাঁচজন আহত হয়েছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

উপজেলার চাঁনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোমেন সরকার এবং সাবেক ইউপি সদস্য আবুল কাশেমের অনুসারীদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।

এর জেরে ২ আগস্ট সকালে ২০-২৫ জন ইউপি চেয়ারম্যানের সমর্থক কৃষক মোমেন মিয়ার বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা গুলি ছুড়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। স্থানীয়রা আহত ছয়জনকে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোমেনকে মৃত ঘোষণা করেন।

সেদিন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জান্নাতুল নাঈম জানিয়েছিলেন, হাসপাতালে নেওয়ার আগেই মোমেনের মৃত্যু হয়েছিল। তার মাথা ও পায়ে গুলির আঘাতের চিহ্ন ছিল।

অভিযোগ ওঠে, হামলার নেতৃত্ব দেন আবুল কাশেম ও ফরিদ উদ্দিন।

চাঁনপুর ইউপি চেয়ারম্যান মোমেন সরকার ও মোমেন মিয়া সম্পর্কে চাচাতো ভাই।

বিরোধ প্রসঙ্গে মোমেন সরকারের অভিযোগ, ফরিদ উদ্দিনকে ছয় মাসের জন্য সাদাগরকান্দি উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি করা হয়েছিল। বিভিন্ন আর্থিক অনিয়ম ও অসদাচরণের অভিযোগ ওঠায় তাকে ওই পদ থেকে সরিয়ে দেওয়া হয়।

হত্যার অভিযোগ ওঠার পর যোগাযোগ করা হলে বাংলাদেশ স্কাউটসের নোয়াখালী ও ফেনী অঞ্চলের সহকারী পরিচালক ফরিদ বলেছিলেন, ‘আমি এখন নোয়াখালীতে আমার কর্মস্থলে আছি। গ্রামের হত্যাকাণ্ডে আমি কীভাবে জড়িত থাকতে পারি!

আবুল কাশেম এলাকাতেই অবস্থান করছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। একই দাবি করেছে মোমেন মিয়ার পরিবারের সদস্যরা।

তারা আরও অভিযোগ করেন, আসামিরা মামলা প্রত্যাহার করার জন্য চাপ দিচ্ছে। নিরাপত্তার স্বার্থে পরিবারের সদস্যরা বাড়িঘর ছেড়ে দীর্ঘদিন ধরে অন্যত্র অবস্থান করছেন।

হত্যাকাণ্ডের পরে মোমেনের ভাই আমিন মিয়া বাদী হয়ে মামলা দায়ের করেছিলেন। তিনি বলেন, ‘মামলা করার পর থেকে আসামিদের ভয়ে আমাদের গ্রাম ছেড়ে থাকতে হচ্ছে। তারা বাড়িঘরে আগুন দেওয়ার হুমকি দিচ্ছে। অস্ত্র নিয়ে মহড়া দিচ্ছে।

এসব অভিযোগের ব্যাপারে জানতে চাইলে রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজিবুর রহমান সাংবাদিকদের বলেন, ‘আসামিরা এলাকায় প্রকাশ্যে ঘোরাফেরা করছে—এমন তথ্যের ভিত্তিতে পুলিশ দুই দফা অভিযান চালিয়েছে। কিছু অস্ত্রও উদ্ধার করা হয়েছে।

‘এলাকাটি দুর্গম। ফলে আসামিরা নৌকা নিয়ে পালিয়ে যায়,’ যোগ করেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওর ব্যাপারে জানতে চাইলে এই পুলিশ কর্মকর্তা বলেন, ‘ভিডিওগুলো আমিরা বিশ্লেষণ করছি। অস্ত্র হাতে মহড়ার কিছু ভিডিও আমাদের কাছেও এসেছে। তাদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

📢এই সংবাদটি শেয়ার করুন
ট্যাগ:#জাতীয়#সংবাদ#বাংলাদেশ

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মুনতাসির মাহমুদ

বার্তা সম্পাদক

নিউজরুম এডিটর, ডেইলি বরিশাল ডটকম। বার্তা বিভাগে অভিজ্ঞতা ৭ বছর।

সম্পর্কিত আরও সংবাদ

৪৯৫ ক্রীড়া অফিসার ও ১১৮৮০ শিক্ষক নিয়োগের পরিকল্পনা সরকারের

৪৯৫ ক্রীড়া অফিসার ও ১১৮৮০ শিক্ষক নিয়োগের পরিকল্পনা সরকারের

২ সপ্তাহ আগে
চ্যানেল টোয়েন্টিফোরের এমডি এ কে আজাদসহ ৭ জনের বিরুদ্ধে মানহানির মামলা

চ্যানেল টোয়েন্টিফোরের এমডি এ কে আজাদসহ ৭ জনের বিরুদ্ধে মানহানির মামলা

২ সপ্তাহ আগে
ফ্যাসিবাদ পুনর্বাসনের অপচেষ্টা প্রতিহতে শক্তি চেয়ে সংসদে ধর্ম প্রতিমন্ত্রীর মোনাজাত

ফ্যাসিবাদ পুনর্বাসনের অপচেষ্টা প্রতিহতে শক্তি চেয়ে সংসদে ধর্ম প্রতিমন্ত্রীর মোনাজাত

২ সপ্তাহ আগে
মোহাম্মদপুরে জাপান গার্ডেন সিটির সামনে ২ ককটেল বিস্ফোরণ

মোহাম্মদপুরে জাপান গার্ডেন সিটির সামনে ২ ককটেল বিস্ফোরণ

২ সপ্তাহ আগে
কপ-৩১ বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন খলিলুর রহমান

কপ-৩১ বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন খলিলুর রহমান

২ সপ্তাহ আগে
‘একটি বাড়ি, একটি খামার’ প্রকল্পের অনিয়ম নিয়ে সংসদে প্রশ্ন

‘একটি বাড়ি, একটি খামার’ প্রকল্পের অনিয়ম নিয়ে সংসদে প্রশ্ন

২ সপ্তাহ আগে
পূর্ববর্তী সংবাদ

কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি

পরবর্তী সংবাদ

৫৪ নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে কাজ করছে সরকার: পানি সম্পদ প্রতিমন্ত্রী

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
দৈনিক বরিশাল

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান কার্যালয়: সদর রোড, বরিশাল-৮২০০, বাংলাদেশ
ফোন / মোবাইলঃ +880 1711-475776
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: ডিবি-২০২৬/বরিশাল

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • প্রধান সম্পাদক:টিএম তুহিন
  • প্রকাশক:টিএম তুহিন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|ইউনিকোড কনভার্টার|অ্যাডমিন ড্যাশবোর্ড|যোগাযোগ

ডেইলি বরিশাল — দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান সম্পাদকঃ টিএম তুহিন | প্রকাশকঃ টিএম তুহিন

© ২০২৬ দৈনিক বরিশাল । সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বাধিক পঠিত

জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
১শীর্ষ পঠিত
জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
🔥৫৬২২৯ বার পঠিত
২

আইপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের দুর্দান্ত পারফরম্যান্স

👁️ ৪৮৭২৭ পঠিত
৩

ঢাকা মেট্রোরেলের নতুন রুট উদ্বোধন: যোগাযোগে নতুন যুগ

👁️ ৪৩১২৮ পঠিত
৪

বাংলাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার: দাবায় নতুন ইতিহাস

👁️ ৪২৩২৩ পঠিত
৫

দুর্নীতিবিরোধী অভিযান জোরদার: বেশ কয়েকজন গ্রেপ্তার

👁️ ৩১৮২৫ পঠিত

সর্বশেষ খবর

তাজা খবর

যুক্তরাষ্ট্র গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে

০৪:০০ AM

বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনে নতুন সভাপতি কায়েস আহমেদ

০২:৫৯ AM

বিএনপির র‍্যালিতে ব্যানার হাতে ওসির অংশগ্রহণ, প্রত্যাহারের দাবি জামায়াতের

০২:৫৮ AM

৪৯৫ ক্রীড়া অফিসার ও ১১৮৮০ শিক্ষক নিয়োগের পরিকল্পনা সরকারের

০২:৫৮ AM

চ্যানেল টোয়েন্টিফোরের এমডি এ কে আজাদসহ ৭ জনের বিরুদ্ধে মানহানির মামলা

০২:২৭ AM