শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
ডেইলি বরিশাল
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /জাতীয়
  3. /সার ডিলার নিয়োগে দলীয়করণ ও অর্থ লেনদেনের অভিযোগ জামায়াতের
জাতীয়

সার ডিলার নিয়োগে দলীয়করণ ও অর্থ লেনদেনের অভিযোগ জামায়াতের

সার ডিলার নিয়োগে দলীয়করণ ও অর্থ লেনদেনের অভিযোগ জামায়াতের...

ম
মুনতাসির মাহমুদ· বার্তা সম্পাদক
·প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ৩:০৪ পিএম·সর্বশেষ: ১৫ অক্টোবর ২০২৬, ৩:০৪ পিএম
সার ডিলার নিয়োগে দলীয়করণ ও অর্থ লেনদেনের অভিযোগ জামায়াতের

মজুত যদি চাহিদার চেয়ে বেশিই থাকে, তাহলে সারের জন্য কৃষকের হাহাকার কেন—প্রশ্ন তুলে ডিলার নিয়োগে দলীয়করণ, স্বজনপ্রীতি ও অর্থ লেনদেনের অভিযোগ এনেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এ অভিযোগ তুলে সরকারের কাছে তদন্ত ও জবাবদিহি দাবি করেছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

এ সময় অন্য কেন্দ্রীয় নেতারাও উপস্থিত ছিলেন।

গোলাম পরওয়ার বলেন, ‘সারের ডিলারশিপ নিয়োগ ও সারের সংকট নিয়ে চরম অব্যবস্থাপনা এবং দলীয়করণ সীমা ছাড়িয়ে যাচ্ছে।

তার ভাষ্য, সার আমদানি, বিতরণ ও ডিলার নিয়োগে সু্স্পষ্ট নীতিমালা থাকলেও তা লঙ্ঘন করা হচ্ছে।

উপজেলা-জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সদস্যদের অনেকেই রাজনৈতিক বিবেচনায় মনোনীত উল্লেখ করে তিনি বলেন, ‘ডিলার নিয়োগের মধ্যে রাজনৈতিক প্রভাব এখন প্রাতিষ্ঠানিকীকরণে পরিণত হয়েছে।

নীতিমালায় এক পরিবারে একাধিক ডিলারশিপ নিষিদ্ধ। আবেদনকারীকে সংশ্লিষ্ট ইউনিয়নের বাসিন্দা হতে হয়, থাকতে হয় নিজস্ব গোডাউন ও আর্থিক সক্ষমতাও। গোলাম পরওয়ারের অভিযোগ, ‘সব কিছু একের পর এক ভঙ্গ করা হয়েছে।

তিনি বলেন, সরকারদলীয় এমপি ও নেতারা কে কতজনকে ডিলার করবেন তা ভাগ করে নিয়েছেন এবং টাকার বিনিময়ে ডিলারশিপ বিলি করছেন।

অভিযোগের সপক্ষে তিনি বিভিন্ন পত্রিকার প্রতিবেদন তুলে ধরেন। এর মধ্যে রয়েছে ফরিদপুরের নগরকান্দা ও রংপুরের পীরগাছায় অর্থ লেনদেনের অভিযোগ, দিনাজপুরের পার্বতীপুরে ১০ লাখ টাকা দিয়েও ডিলারশিপ না পাওয়ার দাবি, ভুয়া গোডাউন ও জাল চুক্তিনামার অভিযোগ এবং ব্রাহ্মণবাড়িয়া ও বরিশালে এমপি ও নেতার স্বজনদের ডিলারশিপ পাওয়ার খবর।

তিনি আরও দাবি করেন, দিনাজপুরে জেলা বিএনপির আহ্বায়কের নির্দেশনায় তালিকার শীর্ষে দলীয় নেতাকর্মীদের রাখতে এবং জামায়াত ও এনসিপির নেতাদের নাম বাদ দিতে চাপ দেওয়া হয়েছিল। রাজশাহীর কয়েকটি উপজেলায় কৃষি কর্মকর্তারা বিএনপির এমপিদের দেওয়া তালিকা থেকে নিয়োগের কথা স্বীকার করেছেন বলেও তিনি জানান।

জামায়াতের এমপিদের এলাকায় কৃত্রিম সংকট তৈরি হয়েছে বলে মন্তব্য করেছিলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী শাহে আলম। এর জবাবে গোলাম পরওয়ার পাল্টা তথ্য দেন, গণমাধ্যমের খবরে বিএনপির এমপিদের ১৪টি আসনেই সার নিয়ে কৃষকের ভোগান্তির কথা উঠে এসেছে। সার কৃষি মন্ত্রণালয়ের বিষয় হলেও স্থানীয় সরকারের প্রতিমন্ত্রী কেন তা নিয়ে কথা বলছেন, সে প্রশ্নও তোলেন তিনি।

চট্টগ্রামের বাঁশখালীতে প্রতিমন্ত্রী বিএনপির ত্যাগী নেতাকর্মীদের ডিলারশিপ, চাকরি ও ঠিকাদারির মাধ্যমে মূল্যায়নের কথা বলেছেন উল্লেখ করে তিনি বলেন, ‘এ দেশে আর কোনো জনগণ, আর কোনো দল আছে, এটা উনারা মূল্যায়ন করেন না।

সরকারের নিজস্ব হিসাবকেও প্রশ্নের মুখে ফেলেন তিনি। কৃষিমন্ত্রী আমিন উর রশিদের বরাতে জানান, ২০২৬-২৭ অর্থবছরে সারের মোট চাহিদা ৫৮ লাখ মেট্রিক টন, আর সরকারি হিসাবে চাহিদার চেয়ে প্রায় ৯ লাখ টন বেশি মজুত আছে।

‘যদি চাহিদার তুলনায় সার পর্যাপ্ত হবে, তাহলে অভাব দেখা যাচ্ছে কেন? তাহলে সার বিতরণের শতভাগ ব্যর্থতা সরকারের,’ বলেন তিনি।

সংবাদ সম্মেলনে জামায়াত অভিযোগগুলো অবিলম্বে তদন্ত করে দোষীদের শাস্তির দাবি জানায়। একইসঙ্গে নিয়োগের মানদণ্ড, তালিকা প্রণয়নের প্রক্রিয়া ও লাইসেন্স প্রদানের ভিত্তি প্রকাশ, ডিলারশিপের নামে অর্থ আদায়কারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ, কৃত্রিম সংকট নিয়ে প্রতিমন্ত্রীর বক্তব্যের ভিত্তি প্রকাশ এবং নিয়োগের দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষের লিখিত ব্যাখ্যা ও তদন্তের অগ্রগতি জানানোর দাবি করা হয়।

পাশাপাশি দলটি বলেছে, প্রমাণ ছাড়া কোনো ব্যক্তি বা রাজনৈতিক গোষ্ঠীকে দায়ী করা যাবে না।

প্রশ্নোত্তর পর্বে জামায়াতও ডিলারশিপ চায় কি না, এমন প্রশ্নের জবাবে গোলাম পরওয়ার বলেন, ‘আমাদের এমপিরা কোনো সার বিতরণ করে না, তাদের কোনো ডিলারশিপ নেই।

তিনি আরও বলেন, ‘আমরা কেন পাইনি, আমাদের কেন দেওয়া হয়নি, এ অভিযোগ আমাদের নয়।

যোগ্য ও প্রকৃত ব্যবসায়ীরাই ডিলারশিপ পাবেন—এটাই দলের দাবি, যোগ করেন তিনি।

জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের চলমান আন্দোলনের কর্মসূচি নিয়ে প্রশ্নে তিনি বলেন, জামায়াত ‘নন-ভায়োলেন্ট, রেসপনসিবল, কনস্ট্রাকটিভ’ ভূমিকা পালন করছে।

তবে সরকারকে সতর্ক করে তিনি বলেন, ‘দেয়ালে যখন পিঠ ঠেকে যায়, দাবি যখন পূরণ হয় না, তখন জনগণের কাছে আর কোনো গ্রামার থাকে না।

📢এই সংবাদটি শেয়ার করুন
ট্যাগ:#জাতীয়#সংবাদ#বাংলাদেশ

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মুনতাসির মাহমুদ

বার্তা সম্পাদক

নিউজরুম এডিটর, ডেইলি বরিশাল ডটকম। বার্তা বিভাগে অভিজ্ঞতা ৭ বছর।

সম্পর্কিত আরও সংবাদ

৪৯৫ ক্রীড়া অফিসার ও ১১৮৮০ শিক্ষক নিয়োগের পরিকল্পনা সরকারের

৪৯৫ ক্রীড়া অফিসার ও ১১৮৮০ শিক্ষক নিয়োগের পরিকল্পনা সরকারের

২ সপ্তাহ আগে
চ্যানেল টোয়েন্টিফোরের এমডি এ কে আজাদসহ ৭ জনের বিরুদ্ধে মানহানির মামলা

চ্যানেল টোয়েন্টিফোরের এমডি এ কে আজাদসহ ৭ জনের বিরুদ্ধে মানহানির মামলা

২ সপ্তাহ আগে
ফ্যাসিবাদ পুনর্বাসনের অপচেষ্টা প্রতিহতে শক্তি চেয়ে সংসদে ধর্ম প্রতিমন্ত্রীর মোনাজাত

ফ্যাসিবাদ পুনর্বাসনের অপচেষ্টা প্রতিহতে শক্তি চেয়ে সংসদে ধর্ম প্রতিমন্ত্রীর মোনাজাত

২ সপ্তাহ আগে
মোহাম্মদপুরে জাপান গার্ডেন সিটির সামনে ২ ককটেল বিস্ফোরণ

মোহাম্মদপুরে জাপান গার্ডেন সিটির সামনে ২ ককটেল বিস্ফোরণ

২ সপ্তাহ আগে
কপ-৩১ বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন খলিলুর রহমান

কপ-৩১ বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন খলিলুর রহমান

২ সপ্তাহ আগে
‘একটি বাড়ি, একটি খামার’ প্রকল্পের অনিয়ম নিয়ে সংসদে প্রশ্ন

‘একটি বাড়ি, একটি খামার’ প্রকল্পের অনিয়ম নিয়ে সংসদে প্রশ্ন

২ সপ্তাহ আগে
পূর্ববর্তী সংবাদ

আবেদপুত্র সিয়ামের ৪ বছরের কারাদণ্ড

পরবর্তী সংবাদ

কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
দৈনিক বরিশাল

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান কার্যালয়: সদর রোড, বরিশাল-৮২০০, বাংলাদেশ
ফোন / মোবাইলঃ +880 1711-475776
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: ডিবি-২০২৬/বরিশাল

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • প্রধান সম্পাদক:টিএম তুহিন
  • প্রকাশক:টিএম তুহিন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|ইউনিকোড কনভার্টার|অ্যাডমিন ড্যাশবোর্ড|যোগাযোগ

ডেইলি বরিশাল — দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান সম্পাদকঃ টিএম তুহিন | প্রকাশকঃ টিএম তুহিন

© ২০২৬ দৈনিক বরিশাল । সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বাধিক পঠিত

জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
১শীর্ষ পঠিত
জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
🔥৫৬২২৯ বার পঠিত
২

আইপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের দুর্দান্ত পারফরম্যান্স

👁️ ৪৮৭২৭ পঠিত
৩

ঢাকা মেট্রোরেলের নতুন রুট উদ্বোধন: যোগাযোগে নতুন যুগ

👁️ ৪৩১২৮ পঠিত
৪

বাংলাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার: দাবায় নতুন ইতিহাস

👁️ ৪২৩২৩ পঠিত
৫

দুর্নীতিবিরোধী অভিযান জোরদার: বেশ কয়েকজন গ্রেপ্তার

👁️ ৩১৮২৫ পঠিত

সর্বশেষ খবর

তাজা খবর

যুক্তরাষ্ট্র গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে

০৪:০০ AM

বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনে নতুন সভাপতি কায়েস আহমেদ

০২:৫৯ AM

বিএনপির র‍্যালিতে ব্যানার হাতে ওসির অংশগ্রহণ, প্রত্যাহারের দাবি জামায়াতের

০২:৫৮ AM

৪৯৫ ক্রীড়া অফিসার ও ১১৮৮০ শিক্ষক নিয়োগের পরিকল্পনা সরকারের

০২:৫৮ AM

চ্যানেল টোয়েন্টিফোরের এমডি এ কে আজাদসহ ৭ জনের বিরুদ্ধে মানহানির মামলা

০২:২৭ AM