শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
ডেইলি বরিশাল
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /খেলাধুলা
  3. /ঘরের মাঠে দুটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা, প্রতিপক্ষ যারা
খেলাধুলা

ঘরের মাঠে দুটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা, প্রতিপক্ষ যারা

ঘরের মাঠে দুটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা, প্রতিপক্ষ যারা...

ম
মোহাম্মদ আলী· ক্রীড়া সংবাদদাতা
·প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ৪:৪২ পিএম·সর্বশেষ: ১৫ অক্টোবর ২০২৬, ৪:৪২ পিএম
ঘরের মাঠে দুটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা, প্রতিপক্ষ যারা

লিওনেল মেসির বিদায়ী ম্যাচের আবেগঘন মুহূর্ত পেরিয়ে এবার পরবর্তী ফিফা আন্তর্জাতিক বিরতির প্রস্তুতি শুরু করেছে আর্জেন্টিনা। আসন্ন বিরতিতে প্রীতি ম্যাচ আয়োজনের জন্য প্রতিপক্ষ ও ভেন্যু চূড়ান্ত করতে কাজ করছে দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। এরই অংশ হিসেবে চিরপ্রতিদ্বন্দ্বী উরুগুয়ের বিপক্ষে মাঠে নামতে পারে বিশ্বচ্যাম্পিয়নরা। ম্যাচটি অনুষ্ঠিত হতে পারে বুয়েনস এইরেসের বিখ্যাত ‘লা বোম্বোনেরা’ স্টেডিয়ামে।

আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের প্রতিবেদন অনুযায়ী, রিও দে লা প্লাতা ডার্বির উত্তেজনাপূর্ণ লড়াইয়ে আবারও মুখোমুখি হতে পারে আর্জেন্টিনা ও উরুগুয়ে। বোকা জুনিয়র্সের হোম ভেন্যুতে ম্যাচটি আয়োজনের সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে।

নভেম্বরের আন্তর্জাতিক বিরতিতে এটি হতে পারে আর্জেন্টিনার দ্বিতীয় প্রীতি ম্যাচ। এএফএর পরিকল্পনা অনুযায়ী, প্রথম ম্যাচটি দেশের অন্য কোনো স্টেডিয়ামে আয়োজন করা হতে পারে। সেই ম্যাচের সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে আলোচনায় রয়েছে কোস্টারিয়া জাতীয় দল। তবে ম্যাচ দুটির চূড়ান্ত সূচি ও প্রতিপক্ষ এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি।

সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ছন্দে রয়েছে আর্জেন্টিনা। নিজেদের সর্বশেষ তিনটি প্রীতি ম্যাচেই বড় ব্যবধানে জয় পেয়েছে দলটি। কর্দোবার মারিও আলবার্তো কেম্পেস স্টেডিয়ামে বলিভিয়াকে ৪-০ গোলে হারানোর পর রিভার প্লেটের মাঠে বুর্কিনা ফাসোর বিপক্ষে ৭-০ গোলের বিশাল জয় তুলে নেয় তারা। এরপর মেসির বিদায়ী ম্যাচে বেনিনকে ৩-০ গোলে পরাজিত করে আর্জেন্টাইনরা।

বেনিনের বিপক্ষে ম্যাচটি ছিল মেসির জন্য বিশেষ আবেগের। মনুমেন্তাল স্টেডিয়ামে দর্শকদের ভালোবাসা ও আবেগঘন পরিবেশের মধ্যে জাতীয় দলের হয়ে বিদায়ী ম্যাচ খেলেন আর্জেন্টাইন মহাতারকা। সেই ম্যাচের রেশ কাটতে না কাটতেই এবার নতুন আন্তর্জাতিক চ্যালেঞ্জের জন্য প্রস্তুতি নিচ্ছে দলটি।

আগামী ৯ থেকে ১৭ নভেম্বর পর্যন্ত চলবে পরবর্তী ফিফা আন্তর্জাতিক বিরতি। এই সময়ের মধ্যে উরুগুয়ের বিপক্ষে সম্ভাব্য লড়াইটি অনুষ্ঠিত হলে দুই দক্ষিণ আমেরিকান প্রতিদ্বন্দ্বীর সমর্থকদের জন্য তা হবে বাড়তি আকর্ষণের। এখন অপেক্ষা এএফএর আনুষ্ঠানিক ঘোষণার।

📢এই সংবাদটি শেয়ার করুন
ট্যাগ:#জাতীয়#সংবাদ#বাংলাদেশ

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মোহাম্মদ আলী

ক্রীড়া সংবাদদাতা

খেলাধুলা বিভাগের বিশেষ সংবাদদাতা।

সম্পর্কিত আরও সংবাদ

বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনে নতুন সভাপতি কায়েস আহমেদ

বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনে নতুন সভাপতি কায়েস আহমেদ

২ সপ্তাহ আগে
টেস্টে বিরল রেকর্ড জিম্বাবুয়ের

টেস্টে বিরল রেকর্ড জিম্বাবুয়ের

২ সপ্তাহ আগে
নেশনস লিগের আগে স্পেন শিবিরে জোড়া দুঃসংবাদ

নেশনস লিগের আগে স্পেন শিবিরে জোড়া দুঃসংবাদ

২ সপ্তাহ আগে
টেস্টে কোন দেশে কে সেরা

টেস্টে কোন দেশে কে সেরা

২ সপ্তাহ আগে
টেস্ট র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের পতন

টেস্ট র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের পতন

২ সপ্তাহ আগে
কেইনকে টপকে ইউরোপের যে রেকর্ড নিজের নামে করলেন ইয়ামাল

কেইনকে টপকে ইউরোপের যে রেকর্ড নিজের নামে করলেন ইয়ামাল

২ সপ্তাহ আগে
পূর্ববর্তী সংবাদ

রোনালদোর সিদ্ধান্ত সব দিক থেকেই ভুল ছিল: রুনি

পরবর্তী সংবাদ

হামজার লাল কার্ডে ক্ষুব্ধ কোচ, রেফারির সিদ্ধান্ত নিয়ে সমালোচনা

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
দৈনিক বরিশাল

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান কার্যালয়: সদর রোড, বরিশাল-৮২০০, বাংলাদেশ
ফোন / মোবাইলঃ +880 1711-475776
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: ডিবি-২০২৬/বরিশাল

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • প্রধান সম্পাদক:টিএম তুহিন
  • প্রকাশক:টিএম তুহিন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|ইউনিকোড কনভার্টার|অ্যাডমিন ড্যাশবোর্ড|যোগাযোগ

ডেইলি বরিশাল — দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান সম্পাদকঃ টিএম তুহিন | প্রকাশকঃ টিএম তুহিন

© ২০২৬ দৈনিক বরিশাল । সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বাধিক পঠিত

জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
১শীর্ষ পঠিত
জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
🔥৫৬২২৯ বার পঠিত
২

আইপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের দুর্দান্ত পারফরম্যান্স

👁️ ৪৮৭২৭ পঠিত
৩

ঢাকা মেট্রোরেলের নতুন রুট উদ্বোধন: যোগাযোগে নতুন যুগ

👁️ ৪৩১২৮ পঠিত
৪

বাংলাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার: দাবায় নতুন ইতিহাস

👁️ ৪২৩২৩ পঠিত
৫

দুর্নীতিবিরোধী অভিযান জোরদার: বেশ কয়েকজন গ্রেপ্তার

👁️ ৩১৮২৫ পঠিত

সর্বশেষ খবর

তাজা খবর

যুক্তরাষ্ট্র গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে

০৪:০০ AM

বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনে নতুন সভাপতি কায়েস আহমেদ

০২:৫৯ AM

বিএনপির র‍্যালিতে ব্যানার হাতে ওসির অংশগ্রহণ, প্রত্যাহারের দাবি জামায়াতের

০২:৫৮ AM

৪৯৫ ক্রীড়া অফিসার ও ১১৮৮০ শিক্ষক নিয়োগের পরিকল্পনা সরকারের

০২:৫৮ AM

চ্যানেল টোয়েন্টিফোরের এমডি এ কে আজাদসহ ৭ জনের বিরুদ্ধে মানহানির মামলা

০২:২৭ AM