মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
১০ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬১০ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
ডেইলি বরিশাল
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /জাতীয়
  3. /শরীয়তপুরে ক্লিনিকে অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ
জাতীয়

শরীয়তপুরে ক্লিনিকে অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

শরীয়তপুরে ক্লিনিকে অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ...

ম
মুনতাসির মাহমুদ· বার্তা সম্পাদক
·প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ৮:৩৫ পিএম·সর্বশেষ: ১৫ অক্টোবর ২০২৬, ৮:৩৫ পিএম
শরীয়তপুরে ক্লিনিকে অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

শরীয়তপুরের একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসকের অনুপস্থিতিতে প্রসবের চেষ্টা করানোর সময় এক নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে।

পরিবারের দাবি, গর্ভে শিশুর উল্টো অবস্থান জেনেও সিজারের জন্য চার ঘণ্টা অপেক্ষায় রাখা হয়েছিল। পরে শিশুর পা বের হয়ে এলে নার্সরা টেনে বের করার চেষ্টা করেন। তবে মাথা আটকে যাওয়ায় শিশুটি মারা যায়।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে ১৯ বছর বয়সী স্বপ্না বেগমকে ‘হাজী শরীয়তুল্লাহ জেনারেল হাসপাতাল’ নামের ওই ক্লিনিকে ভর্তি করা হয়। স্বপ্নার স্বামী সজল হাওলাদার কাজের সূত্রে ঢাকায় থাকেন। অন্তঃসত্ত্বা স্বপ্নার দেখাশোনার জন্য তিন মাস আগে তাকে শরীয়তপুরের নড়িয়ার জয়নগর এলাকায় মায়ের কাছে পাঠানো হয়েছিল।

স্বপ্নার মা সালমা আক্তার বলেন, ‘ক্লিনিকে আনার পরই তাদের জানিয়েছিলাম যে বাচ্চার অবস্থান উল্টো। তারা বারবার বলেছে, চিকিৎসক এলে সিজার করা হবে। কিন্তু চার ঘণ্টা পার হলেও চিকিৎসক আসেননি। পরে শিশুর পা বের হয়ে গেলে দুই নার্স স্বাভাবিক প্রসবের চেষ্টা করেন। এতে মাথা আটকে গিয়ে বাচ্চার মৃত্যু হয়।

পরিবার জানায়, রাত ১১টার দিকে শিশুর পা বের হয়ে এলে ক্লিনিকের দুই নার্স স্বপ্নাকে অন্য ক্লিনিকে নিয়ে যেতে বলেন। কিন্তু ওই অবস্থায় তা সম্ভব ছিল না। পরে পাশের ক্লিনিক থেকে একজন গাইনি ডাক্তারকে ডেকে আনা হয়। তবে শিশুর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তিনি দায়িত্ব নিতে রাজি হননি।

পরে দুই নার্স প্রায় দুই ঘণ্টা চেষ্টা করে মৃত শিশুটিকে বের করেন। রাত আড়াইটার দিকে স্বপ্নার অবস্থার অবনতি হলে তাকে শরীয়তপুর সদর হাসপাতালে পাঠানো হয়।

পালং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম জানান, ৯৯৯-এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারকে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

ক্লিনিকের মালিক নয়ন সরকার বলেন, ‘রাতে আমাদের নিয়মিত চিকিৎসক থাকেন না। সে সময় অন্য চিকিৎসক এনে সেবা দেওয়া হয়। ওই রাতে স্বাভাবিক প্রসবের চেষ্টার সময় শিশুর পা বের হয়ে যায়। পরে এক চিকিৎসক এলেও তিনি ঝুঁকি নিতে চাননি। শিশুটি মায়ের গর্ভেই মারা যায়।

এ সময় আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) উপস্থিত ছিলেন কি না জানতে চাইলে তিনি বলেন, একজন পুরুষ আরএমও ছিলেন, তবে নারী রোগী দেখায় তার সীমাবদ্ধতা ছিল।

তবে ক্লিনিকের আরএমও ডা. মো. শরিফুল ইসলাম অবহেলার কথা স্বীকার করেছেন। তিনি বলেন, ‘শিশুটির মায়ের অবস্থা সংকটাপন্ন ছিল। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ বা নার্সরা আমাকে জানাননি। জানালে সঠিক পরামর্শ দিতে পারতাম। রাত ১১টার দিকে আমাকে জানানো হয়। গিয়ে দেখি শিশুর পা বের হয়ে আছে।

তিনি আরও দাবি করেন, শিশুর উল্টো অবস্থান জানার পরও পরিবারের সদস্যরা আগে থেকে সিজারের ব্যবস্থা করেননি।

শরীয়তপুরের সিভিল সার্জন ডা. রেহান উদ্দিন বলেন, ক্লিনিকটির অনুমোদন রয়েছে। তারা সর্বশেষ ২০২৩-২৪ সালে অনুমোদন নবায়নের আবেদন করে। ভুক্তভোগী পরিবার অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

📢এই সংবাদটি শেয়ার করুন
ট্যাগ:#জাতীয়#সংবাদ#বাংলাদেশ

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মুনতাসির মাহমুদ

বার্তা সম্পাদক

নিউজরুম এডিটর, ডেইলি বরিশাল ডটকম। বার্তা বিভাগে অভিজ্ঞতা ৭ বছর।

সম্পর্কিত আরও সংবাদ

৪৯৫ ক্রীড়া অফিসার ও ১১৮৮০ শিক্ষক নিয়োগের পরিকল্পনা সরকারের

৪৯৫ ক্রীড়া অফিসার ও ১১৮৮০ শিক্ষক নিয়োগের পরিকল্পনা সরকারের

২ সপ্তাহ আগে
চ্যানেল টোয়েন্টিফোরের এমডি এ কে আজাদসহ ৭ জনের বিরুদ্ধে মানহানির মামলা

চ্যানেল টোয়েন্টিফোরের এমডি এ কে আজাদসহ ৭ জনের বিরুদ্ধে মানহানির মামলা

২ সপ্তাহ আগে
ফ্যাসিবাদ পুনর্বাসনের অপচেষ্টা প্রতিহতে শক্তি চেয়ে সংসদে ধর্ম প্রতিমন্ত্রীর মোনাজাত

ফ্যাসিবাদ পুনর্বাসনের অপচেষ্টা প্রতিহতে শক্তি চেয়ে সংসদে ধর্ম প্রতিমন্ত্রীর মোনাজাত

২ সপ্তাহ আগে
মোহাম্মদপুরে জাপান গার্ডেন সিটির সামনে ২ ককটেল বিস্ফোরণ

মোহাম্মদপুরে জাপান গার্ডেন সিটির সামনে ২ ককটেল বিস্ফোরণ

২ সপ্তাহ আগে
কপ-৩১ বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন খলিলুর রহমান

কপ-৩১ বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন খলিলুর রহমান

২ সপ্তাহ আগে
‘একটি বাড়ি, একটি খামার’ প্রকল্পের অনিয়ম নিয়ে সংসদে প্রশ্ন

‘একটি বাড়ি, একটি খামার’ প্রকল্পের অনিয়ম নিয়ে সংসদে প্রশ্ন

২ সপ্তাহ আগে
পূর্ববর্তী সংবাদ

জয়দেবপুরে আসামি ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলা, আহত ২

পরবর্তী সংবাদ

সিকাকে কার্যকর সংস্থায় রূপান্তরের আহ্বান বাংলাদেশের

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
দৈনিক বরিশাল

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান কার্যালয়: সদর রোড, বরিশাল-৮২০০, বাংলাদেশ
ফোন / মোবাইলঃ +880 1711-475776
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: ডিবি-২০২৬/বরিশাল

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • প্রধান সম্পাদক:টিএম তুহিন
  • প্রকাশক:টিএম তুহিন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|ইউনিকোড কনভার্টার|অ্যাডমিন ড্যাশবোর্ড|যোগাযোগ

ডেইলি বরিশাল — দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান সম্পাদকঃ টিএম তুহিন | প্রকাশকঃ টিএম তুহিন

© ২০২৬ দৈনিক বরিশাল । সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বাধিক পঠিত

জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
১শীর্ষ পঠিত
জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
🔥৫৬২২৮ বার পঠিত
২

আইপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের দুর্দান্ত পারফরম্যান্স

👁️ ৪৮৭২৫ পঠিত
৩

ঢাকা মেট্রোরেলের নতুন রুট উদ্বোধন: যোগাযোগে নতুন যুগ

👁️ ৪৩১২৭ পঠিত
৪

বাংলাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার: দাবায় নতুন ইতিহাস

👁️ ৪২৩২৩ পঠিত
৫

দুর্নীতিবিরোধী অভিযান জোরদার: বেশ কয়েকজন গ্রেপ্তার

👁️ ৩১৮২৪ পঠিত

সর্বশেষ খবর

তাজা খবর

যুক্তরাষ্ট্র গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে

০৪:০০ AM

বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনে নতুন সভাপতি কায়েস আহমেদ

০২:৫৯ AM

বিএনপির র‍্যালিতে ব্যানার হাতে ওসির অংশগ্রহণ, প্রত্যাহারের দাবি জামায়াতের

০২:৫৮ AM

৪৯৫ ক্রীড়া অফিসার ও ১১৮৮০ শিক্ষক নিয়োগের পরিকল্পনা সরকারের

০২:৫৮ AM

চ্যানেল টোয়েন্টিফোরের এমডি এ কে আজাদসহ ৭ জনের বিরুদ্ধে মানহানির মামলা

০২:২৭ AM