সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
৯ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬৯ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
ডেইলি বরিশাল
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /জাতীয়
  3. /ভারত-বাংলাদেশ কনস্যুলার সংলাপ শিগগির, হাসিনাকে ফেরাতে দিল্লিকে চাপ দেবে ঢাকা
জাতীয়

ভারত-বাংলাদেশ কনস্যুলার সংলাপ শিগগির, হাসিনাকে ফেরাতে দিল্লিকে চাপ দেবে ঢাকা

ভারত-বাংলাদেশ কনস্যুলার সংলাপ শিগগির, হাসিনাকে ফেরাতে দিল্লিকে চাপ দেবে ঢাকা...

ম
মুনতাসির মাহমুদ· বার্তা সম্পাদক
·প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, ১২:১৯ পিএম·সর্বশেষ: ১৬ অক্টোবর ২০২৬, ১২:১৯ পিএম
ভারত-বাংলাদেশ কনস্যুলার সংলাপ শিগগির, হাসিনাকে ফেরাতে দিল্লিকে চাপ দেবে ঢাকা

ভারতের সঙ্গে আসন্ন পঞ্চম কনস্যুলার সংলাপে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং শরীফ ওসমান বিন হাদী হত্যা মামলায় অভিযুক্ত ফয়সালকে ফিরিয়ে দেওয়ার দাবি জানাবে বাংলাদেশ।

২০২৪ সালে জুলাই অভ্যুত্থানের পর এই প্রথমবারের মতো দুই দেশের মধ্যে আনুষ্ঠানিক কূটনৈতিক বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে বলে ঢাকা ও নয়াদিল্লির কূটনৈতিক সূত্রগুলোসংবাদমাধ্যমকে নিশ্চিত করেছে।

বাংলাদেশের পক্ষ থেকে অক্টোবরের শেষদিকে এ বৈঠকের প্রস্তাব করা হয়েছিল। তবে, দুর্গাপূজার কারণে ভারত চেয়েছে নভেম্বরের শুরুতে।

সংলাপে প্রত্যর্পণের বিষয়টি উত্থাপন করা হবে বলে কূটনৈতিক সূত্র নিশ্চিত করেছে।

২০২৪ সালের ডিসেম্বরে ঢাকা একটি কূটনৈতিক নোট দিয়ে হাসিনার প্রত্যর্পণের অনুরোধ জানিয়েছিল। এরপর ট্রাইব্যুনালের রায়ের পর আবার একই অনুরোধ করা হয়েছিল।

সূত্র জানায়, প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফরের আগে ঢাকায় মহাপরিচালক পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হবে।

নাম প্রকাশ না করার শর্তে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা সাংবাদিকদের জানান, আনুষ্ঠানিক কূটনৈতিক সংলাপের আগে দুই দেশ বেশ কিছু দ্বিপাক্ষিক বৈঠক করবে। সপ্তাহখানেক আগে এমন একটি বাণিজ্য বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

ওই কর্মকর্তা বলেন, 'কনস্যুলার পর্যায়ের বৈঠকে ভারতে আশ্রয় নেওয়া রাজনীতিবিদদের প্রত্যর্পণ চাইবে ঢাকা। তাদের মধ্যে আছেন শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং শরীফ ওসমান বিন হাদীর হত্যাকারীরা।'

গণঅভ্যুত্থানের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট দেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেন হাসিনা। মানবতাবিরোধী অপরাধের দায়ে ২০২৫ সালের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার ও কামালের মৃত্যুদণ্ডের আদেশ দেন।

ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, হাসিনাকে ফেরত পাঠানো হবে কি না, তার সিদ্ধান্ত শেষ পর্যন্ত ভারত সরকার নয় বরং দেশটির আদালত নেবেন। তবে, আদালতকে নিশ্চিত হতে হবে যে তাদের বিরুদ্ধে অভিযোগগুলো ভারতীয় আইনেও অপরাধ হিসেবে স্বীকৃত কি না।

প্রত্যর্পণ আইনে ভারতে আশ্রয় নেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগের বিচারিক তদন্তের বিধান রয়েছে। যদি কোনো ম্যাজিস্ট্রেট প্রাথমিক পর্যবেক্ষণে অভিযোগের সত্যতা খুঁজে পান, তবে প্রত্যর্পণের সুপারিশ করা হতে পারে। তা না হলে অভিযোগ থেকে মুক্তি দেওয়া হতে পারে।

২০১৩ সালে ভারত ও বাংলাদেশের মধ্যে প্রত্যর্পণ চুক্তি হয়। হাসিনাসহ অন্যান্যদের প্রত্যর্পণের জন্য বাংলাদেশের পাঠানো কূটনৈতিক অনুরোধের সঙ্গে ওই চুক্তিতে উল্লেখ থাকা প্রয়োজনীয় নথিপত্র সংযুক্ত করে দেওয়া হয়েছে।

চুক্তিতে বিভিন্ন অপরাধে অভিযুক্ত বা দণ্ডপ্রাপ্তদের হস্তান্তরের বিধান রয়েছে। তবে কিছু রাজনৈতিক অভিযোগকে এর আওতামুক্ত রাখা হয়েছে।

যদিও হত্যা, হামলা, হত্যায় প্ররোচনা এবং মানবতাবিরোধী অপরাধের মতো গুরুতর অভিযোগকে রাজনৈতিক অপরাধ হিসেবে বিবেচনা করা যায় না।

২০১৭ সালে দুই দেশের মধ্যে প্রথম কনস্যুলার সংলাপ অনুষ্ঠিত হয়। এতে সাধারণত কনস্যুলার সংক্রান্ত বিভিন্ন বিষয়, ভিসা প্রক্রিয়া এবং পারস্পরিক আইনি সহায়তা নিয়ে আলোচনা হয়। জুলাই অভ্যুত্থানের আগে ২০২৪ সালের মে মাসে নয়াদিল্লিতে সবশেষ এমন সংলাপ অনুষ্ঠিত হয়।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, আসন্ন বৈঠকে সীমান্ত, ভারত থেকে পুশ-ইন, ভিসা, আটক নাগরিকদের প্রত্যাবাসন, আটক জেলেদের মুক্তি, পারস্পরিক আইনি সহায়তা চুক্তি, প্রত্যর্পণ ও সংশোধিত ভ্রমণ চুক্তি নবায়নের বিষয়গুলো আলোচনায় থাকবে। ২০২৩ সালে মেয়াদ শেষ হয় ভ্রমণ চুক্তির। এরপর থেকে প্রতি ছয় মাস পর পর এর মেয়াদ বাড়ানো হচ্ছে।

সংলাপে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা পাসপোর্ট ও ভিসা বিভাগের যুগ্ম সচিব এশা শ্রীবাস্তব এবং বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া অনুবিভাগের মহাপরিচালক শাহ আসিফ রহমান নিজ নিজ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন বলে কর্মকর্তারা জানিয়েছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, জুলাই অভ্যুত্থানের পর ভারত থেকে বাংলাদেশে পুশ-ইনের ঘটনাগুলো তুলে ধরবে ঢাকা।

এদিকে ভারতের অভিযোগ, নয়াদিল্লির দেওয়া আটক বাংলাদেশিদের তালিকা হস্তান্তর করা হলেও ঢাকা এখনো তাদের ফিরিয়ে নেয়নি।

ওই কর্মকর্তা বলেন, তালিকায় একই নাম বারবার এসেছে বা অনেকের পর্যাপ্ত তথ্য নেই। এ কারণে প্রস্তাবিত নামগুলোর পরিচয় নিশ্চিত করা কঠিন হয়ে যায়। যাদের পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়েছে, বাংলাদেশ তাদের ফিরিয়ে এনেছে।

'বর্তমানে ভারতের বিভিন্ন কারাগারে ১ হাজার ৪৪৮ বাংলাদেশি সাজা ভোগ করছেন। বিদেশে অবৈধভাবে বসবাসরত বাংলাদেশিদের ফিরিয়ে আনা সরকারের নীতির মধ্যেই আছে,' বলেন তিনি।

বাংলাদেশে ভারতীয় হাইকমিশনের কনস্যুলার উইং সূত্র জানায়, বাংলাদেশের কারাগারে সাজা মেয়াদ শেষ করা ২৫ জনের প্রত্যাবাসন চাইছে ভারত। তাদের পরিচয় ইতোমধ্যে নিশ্চিত হওয়া গেছে।

যদিও, কারাগারে সাজা ভোগ করা ১২১ ভারতীয় নাগরিকের তালিকা দিল্লিকে দিয়েছিল ঢাকা। কিন্তু হাইকমিশন জানিয়েছে, পর্যাপ্ত তথ্যের অভাবে অনেকের পরিচয় নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছে।

তাদের পরিচয় নিশ্চিত করতে হাইকমিশন কনস্যুলার সুবিধা চেয়েছে এবং ঢাকার জবাবের অপেক্ষায় রয়েছে। কিছু ক্ষেত্রে পর্যাপ্ত তথ্য সরবরাহ করা হলেও নাগরিকত্ব যাচাইয়ের প্রক্রিয়া এখনো চলমান রয়েছে বলে হাইকমিশন সূত্রে জানা গেছে।

জেলেদের প্রত্যাবাসন ভারতের আরেকটি অগ্রাধিকারমূলক বিষয়। ভারতীয় হাইকমিশনের এক কর্মকর্তা জানান, প্রক্রিয়াটি দ্রুত করতে নয়াদিল্লির পক্ষ থেকে ঢাকার সঙ্গে একটি খসড়া প্রটোকল শেয়ার করা হয়েছে।

হাইকমিশনের ওই কর্মকর্তা বলেন, 'মানবিক দৃষ্টিকোণ থেকে আমরা চাই এই জেলেদের যত দ্রুত সম্ভব ফেরত পাঠানো হোক। সমুদ্রে দৃশ্যমান কোনো সীমান্ত নেই এবং তারা প্রায়ই ভুল করে সীমান্ত অতিক্রম করে ফেলে। অল্প সময় আটক থাকলেও তা তাদের জীবিকায় প্রভাব ফেলে।'

📢এই সংবাদটি শেয়ার করুন
ট্যাগ:#জাতীয়#সংবাদ#বাংলাদেশ

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মুনতাসির মাহমুদ

বার্তা সম্পাদক

নিউজরুম এডিটর, ডেইলি বরিশাল ডটকম। বার্তা বিভাগে অভিজ্ঞতা ৭ বছর।

সম্পর্কিত আরও সংবাদ

৪৯৫ ক্রীড়া অফিসার ও ১১৮৮০ শিক্ষক নিয়োগের পরিকল্পনা সরকারের

৪৯৫ ক্রীড়া অফিসার ও ১১৮৮০ শিক্ষক নিয়োগের পরিকল্পনা সরকারের

১ সপ্তাহ আগে
চ্যানেল টোয়েন্টিফোরের এমডি এ কে আজাদসহ ৭ জনের বিরুদ্ধে মানহানির মামলা

চ্যানেল টোয়েন্টিফোরের এমডি এ কে আজাদসহ ৭ জনের বিরুদ্ধে মানহানির মামলা

১ সপ্তাহ আগে
ফ্যাসিবাদ পুনর্বাসনের অপচেষ্টা প্রতিহতে শক্তি চেয়ে সংসদে ধর্ম প্রতিমন্ত্রীর মোনাজাত

ফ্যাসিবাদ পুনর্বাসনের অপচেষ্টা প্রতিহতে শক্তি চেয়ে সংসদে ধর্ম প্রতিমন্ত্রীর মোনাজাত

১ সপ্তাহ আগে
মোহাম্মদপুরে জাপান গার্ডেন সিটির সামনে ২ ককটেল বিস্ফোরণ

মোহাম্মদপুরে জাপান গার্ডেন সিটির সামনে ২ ককটেল বিস্ফোরণ

১ সপ্তাহ আগে
কপ-৩১ বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন খলিলুর রহমান

কপ-৩১ বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন খলিলুর রহমান

১ সপ্তাহ আগে
‘একটি বাড়ি, একটি খামার’ প্রকল্পের অনিয়ম নিয়ে সংসদে প্রশ্ন

‘একটি বাড়ি, একটি খামার’ প্রকল্পের অনিয়ম নিয়ে সংসদে প্রশ্ন

১ সপ্তাহ আগে
পূর্ববর্তী সংবাদ

খাদ্য মন্ত্রণালয়ে সাড়ে ৬ হাজার পদ শূন্য, দ্রুত স্থায়ী নিয়োগের সুপারিশ

পরবর্তী সংবাদ

মোটরসাইকেলের সামনেও থাকতে হবে নম্বর প্লেট

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
দৈনিক বরিশাল

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান কার্যালয়: সদর রোড, বরিশাল-৮২০০, বাংলাদেশ
ফোন / মোবাইলঃ +880 1711-475776
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: ডিবি-২০২৬/বরিশাল

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • প্রধান সম্পাদক:টিএম তুহিন
  • প্রকাশক:টিএম তুহিন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|ইউনিকোড কনভার্টার|অ্যাডমিন ড্যাশবোর্ড|যোগাযোগ

ডেইলি বরিশাল — দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান সম্পাদকঃ টিএম তুহিন | প্রকাশকঃ টিএম তুহিন

© ২০২৬ দৈনিক বরিশাল । সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বাধিক পঠিত

জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
১শীর্ষ পঠিত
জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
🔥৫৬২২৮ বার পঠিত
২

আইপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের দুর্দান্ত পারফরম্যান্স

👁️ ৪৮৭২৫ পঠিত
৩

ঢাকা মেট্রোরেলের নতুন রুট উদ্বোধন: যোগাযোগে নতুন যুগ

👁️ ৪৩১২৭ পঠিত
৪

বাংলাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার: দাবায় নতুন ইতিহাস

👁️ ৪২৩২৩ পঠিত
৫

দুর্নীতিবিরোধী অভিযান জোরদার: বেশ কয়েকজন গ্রেপ্তার

👁️ ৩১৮২৪ পঠিত

সর্বশেষ খবর

তাজা খবর

যুক্তরাষ্ট্র গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে

০৪:০০ AM

বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনে নতুন সভাপতি কায়েস আহমেদ

০২:৫৯ AM

বিএনপির র‍্যালিতে ব্যানার হাতে ওসির অংশগ্রহণ, প্রত্যাহারের দাবি জামায়াতের

০২:৫৮ AM

৪৯৫ ক্রীড়া অফিসার ও ১১৮৮০ শিক্ষক নিয়োগের পরিকল্পনা সরকারের

০২:৫৮ AM

চ্যানেল টোয়েন্টিফোরের এমডি এ কে আজাদসহ ৭ জনের বিরুদ্ধে মানহানির মামলা

০২:২৭ AM