শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
ডেইলি বরিশাল
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /খেলাধুলা
  3. /হুথি হামলায় শঙ্কার মুখে এশিয়া কাপ, যা বলল আয়োজক সৌদি
খেলাধুলা

হুথি হামলায় শঙ্কার মুখে এশিয়া কাপ, যা বলল আয়োজক সৌদি

হুথি হামলায় শঙ্কার মুখে এশিয়া কাপ, যা বলল আয়োজক সৌদি...

ম
মোহাম্মদ আলী· ক্রীড়া সংবাদদাতা
·প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, ১:৫৫ পিএম·সর্বশেষ: ১৬ অক্টোবর ২০২৬, ১:৫৫ পিএম
হুথি হামলায় শঙ্কার মুখে এশিয়া কাপ, যা বলল আয়োজক সৌদি

জানুয়ারিতে সৌদি আরবে এশিয়ান কাপ হওয়ার কথা। এ নিয়ে এখন নানা শঙ্কা দেখা দিয়েছে। তবে সৌদি আয়োজকেরা জানিয়েছেন, টুর্নামেন্ট ‘সূচি অনুযায়ীই’ চলছে।

সম্প্রতি সৌদি আরবে হুথিদের হামলা বেড়েছে। এরপরই টুর্নামেন্ট নিয়ে উদ্বেগ তৈরি হয়। এশিয়ার শীর্ষ ফুটবল কর্মকর্তা এ সপ্তাহে বলেছেন, প্রতিযোগিতা ২০২৮ সালে পিছিয়ে যেতে পারে। তবে সিদ্ধান্ত নেওয়ার ‘তাড়া নেই’ বলেও তিনি জোর দিয়েছেন।

২০২৭ সালের এশিয়ান কাপ শুরু হওয়ার কথা ৭ জানুয়ারি। খেলা হবে সৌদি আরবের জেদ্দা, রিয়াদ ও আল খোবার শহরে।

বৃহস্পতিবার রাতে স্থানীয় আয়োজক কমিটি একটি বিবৃতি দেয়। সেখানে বলা হয়, ‘টুর্নামেন্টের প্রস্তুতি সূচি অনুযায়ীই আছে। এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) ও সংশ্লিষ্ট অন্যদের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয় করে এই কাজ চলছে।

সম্প্রতি হুথি গোষ্ঠীর সঙ্গে সৌদির যুদ্ধ নাটকীয়ভাবে বেড়েছে। এ কয়েক দিনে সৌদি আরবে একটানা হামলা হয়েছে। এর ফলে দেশটির ঘরোয়া ফুটবলের কয়েকটি ম্যাচসহ বেশ কিছু ক্রীড়া আয়োজন পিছিয়ে দেওয়া হয়েছে।

এশিয়ার সবচেয়ে মর্যাদাপূর্ণ ফুটবল টুর্নামেন্টের আয়োজক কমিটি জানায়, তারা প্রস্তুতি ঠিক পথে রাখতে বদ্ধপরিকর। কমিটির ভাষ্য, ‘আয়োজক দেশ হিসেবে সৌদি আরবের উচ্চাকাঙ্ক্ষা ও মান প্রতিফলিত হয়, এমন একটি টুর্নামেন্ট উপহার দিতে প্রয়োজনীয় সম্পদ যেন থাকে, তা নিশ্চিত করা হবে।

কমিটি আরও বলেছে, ‘একই সঙ্গে টুর্নামেন্টের সঙ্গে সম্পর্কিত ঘটনাপ্রবাহ নজরে রাখা হবে। সফল আয়োজনের জন্য উপযুক্ত পরিবেশ যেন থাকে, সেটিও নিশ্চিত করা হবে।

বুধবার এএফসি সভাপতি শেখ সালমান বিন ইব্রাহিম আল-খলিফা সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি জানান, চূড়ান্ত সিদ্ধান্ত নিতে নভেম্বরের শেষ পর্যন্ত অপেক্ষা করা যেতে পারে। তিনি বলেন, ‘প্রয়োজন হলে আমরা এক বছর পিছিয়ে ২০২৮ সালে নিয়ে যেতে পারি। তবে এখন আমরা পরিস্থিতি নজরে রাখছি এবং সবকিছু সূচি অনুযায়ীই আছে।

📢এই সংবাদটি শেয়ার করুন
ট্যাগ:#জাতীয়#সংবাদ#বাংলাদেশ

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মোহাম্মদ আলী

ক্রীড়া সংবাদদাতা

খেলাধুলা বিভাগের বিশেষ সংবাদদাতা।

সম্পর্কিত আরও সংবাদ

বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনে নতুন সভাপতি কায়েস আহমেদ

বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনে নতুন সভাপতি কায়েস আহমেদ

২ সপ্তাহ আগে
টেস্টে বিরল রেকর্ড জিম্বাবুয়ের

টেস্টে বিরল রেকর্ড জিম্বাবুয়ের

২ সপ্তাহ আগে
নেশনস লিগের আগে স্পেন শিবিরে জোড়া দুঃসংবাদ

নেশনস লিগের আগে স্পেন শিবিরে জোড়া দুঃসংবাদ

২ সপ্তাহ আগে
টেস্টে কোন দেশে কে সেরা

টেস্টে কোন দেশে কে সেরা

২ সপ্তাহ আগে
টেস্ট র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের পতন

টেস্ট র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের পতন

২ সপ্তাহ আগে
কেইনকে টপকে ইউরোপের যে রেকর্ড নিজের নামে করলেন ইয়ামাল

কেইনকে টপকে ইউরোপের যে রেকর্ড নিজের নামে করলেন ইয়ামাল

২ সপ্তাহ আগে
পূর্ববর্তী সংবাদ

শাস্তি নেমে এল আর্জেন্টাইন তারকার ওপর

পরবর্তী সংবাদ

ক্ষমা চেয়েও ‘তাদের’ মন গলাতে পারলেন না ইনফান্তিনো

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
দৈনিক বরিশাল

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান কার্যালয়: সদর রোড, বরিশাল-৮২০০, বাংলাদেশ
ফোন / মোবাইলঃ +880 1711-475776
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: ডিবি-২০২৬/বরিশাল

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • প্রধান সম্পাদক:টিএম তুহিন
  • প্রকাশক:টিএম তুহিন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|ইউনিকোড কনভার্টার|অ্যাডমিন ড্যাশবোর্ড|যোগাযোগ

ডেইলি বরিশাল — দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান সম্পাদকঃ টিএম তুহিন | প্রকাশকঃ টিএম তুহিন

© ২০২৬ দৈনিক বরিশাল । সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বাধিক পঠিত

জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
১শীর্ষ পঠিত
জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
🔥৫৬২২৯ বার পঠিত
২

আইপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের দুর্দান্ত পারফরম্যান্স

👁️ ৪৮৭২৭ পঠিত
৩

ঢাকা মেট্রোরেলের নতুন রুট উদ্বোধন: যোগাযোগে নতুন যুগ

👁️ ৪৩১২৮ পঠিত
৪

বাংলাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার: দাবায় নতুন ইতিহাস

👁️ ৪২৩২৩ পঠিত
৫

দুর্নীতিবিরোধী অভিযান জোরদার: বেশ কয়েকজন গ্রেপ্তার

👁️ ৩১৮২৫ পঠিত

সর্বশেষ খবর

তাজা খবর

যুক্তরাষ্ট্র গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে

০৪:০০ AM

বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনে নতুন সভাপতি কায়েস আহমেদ

০২:৫৯ AM

বিএনপির র‍্যালিতে ব্যানার হাতে ওসির অংশগ্রহণ, প্রত্যাহারের দাবি জামায়াতের

০২:৫৮ AM

৪৯৫ ক্রীড়া অফিসার ও ১১৮৮০ শিক্ষক নিয়োগের পরিকল্পনা সরকারের

০২:৫৮ AM

চ্যানেল টোয়েন্টিফোরের এমডি এ কে আজাদসহ ৭ জনের বিরুদ্ধে মানহানির মামলা

০২:২৭ AM