শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
ডেইলি বরিশাল
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /খেলাধুলা
  3. /হিটলার-বাহিনীর মতো কাজ করছেন রিয়াল মাদ্রিদ, বললেন লা লিগা সভাপতি
খেলাধুলা

হিটলার-বাহিনীর মতো কাজ করছেন রিয়াল মাদ্রিদ, বললেন লা লিগা সভাপতি

হিটলার-বাহিনীর মতো কাজ করছেন রিয়াল মাদ্রিদ, বললেন লা লিগা সভাপতি...

ম
মোহাম্মদ আলী· ক্রীড়া সংবাদদাতা
·প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ৩:১২ পিএম·সর্বশেষ: ১৭ অক্টোবর ২০২৬, ৩:১২ পিএম
হিটলার-বাহিনীর মতো কাজ করছেন রিয়াল মাদ্রিদ, বললেন লা লিগা সভাপতি

লা লিগার সভাপতি হাভিয়ের তেবাসের পদত্যাগ দাবি করেছে রিয়াল মাদ্রিদ। শুক্রবার তেবাস রিয়ালের কর্তৃপক্ষের বক্তব্যকে জার্মানির অ্যাডলফ হিটলারের নাৎসি পার্টির প্রচারণার কৌশলের সঙ্গে তুলনা করেন। এর পরই এই দাবি এসেছে।

শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে তেবাস লেখেন, ‘রিয়াল মাদ্রিদের কর্তৃপক্ষ একদল মুখপাত্রের অর্কেস্ট্রা চালায়, আর রিয়াল মাদ্রিদ টিভি সেখানে গান ধরে।

দুজন সাংবাদিকের লেখার জবাবে তিনি এ কথা বলেন। ওই লেখায় বলা হয়েছিল, তেবাস ও লা লিগা রিয়ালের স্বার্থের বিরুদ্ধে কাজ করছে। তেবাস আরও বলেন, এল দেবাতে পত্রিকার ওই লেখকেরা রিয়াল কর্তৃপক্ষের হয়ে একটি বার্তা ছড়াচ্ছেন। রয়টার্স এ বিষয়ে এল দেবাতের মন্তব্য চেয়েছে।

রিয়ালের এই পদত্যাগ দাবির ফলে ক্লাব ও লা লিগা প্রধানের বিরোধ আরও গভীর হলো। সেপ্টেম্বরেও রিয়াল নতুন লা লিগা সভাপতি চেয়েছিল। তখন রেফারির সিদ্ধান্ত নিয়ে ক্লাবের অভিযোগকে তেবাস মাঠের ব্যর্থতা ঢাকার ‘ধোঁয়াশা’ বলেছিলেন।

শুক্রবার তেবাস রিয়াল মাদ্রিদ টিভির রেফারিং নিয়ে করা প্রচারেরও সমালোচনা করেন। তিনি লেখেন, ‘তাদের হিসাব সব সময় একই। নিজেদের পছন্দের ঘটনাগুলো বেছে নেওয়া, অভিযোগ বারবার বলা, সন্দেহ উসকে দেওয়া, আর শত্রুদের দিকে আঙুল তোলা। এই পদ্ধতি নাৎসি জার্মানির প্রচারমন্ত্রী গোয়েবলসের ব্যবহৃত প্রচারকৌশলের কথা মনে করিয়ে দেয়।

লা লিগা সভাপতি পরে ব্যাখ্যা দেন, ‘তুলনাটা ওই প্রচারকৌশলের সঙ্গে, কোনো আদর্শের সঙ্গে নয়। আর অবশ্যই মাদ্রিদ সমর্থকদের সঙ্গে নয়।

শুক্রবার পরে রিয়াল মাদ্রিদ একটি বিবৃতি দেয়। তাতে তেবাসকে লা লিগা প্রধান এবং স্পেনের ফুটবল ফেডারেশনের সহসভাপতির পদ থেকে সরে যেতে বলা হয়। বিবৃতিতে ক্লাব বলে, নাৎসি শাসনের প্রচারকৌশলের সঙ্গে তুলনা টেনে ক্লাব, তার কর্তৃপক্ষ ও টেলিভিশনকে হেয় করা ‘অসহনীয় ও অত্যন্ত গুরুতর’।

রিয়াল আরও বলে, ‘তেবাসের বারবার এমন আচরণ দেখায় যে তার মধ্যে নিরপেক্ষতা, সম্মান ও পক্ষপাতহীনতার অভাব আছে। এটি তার প্রাতিষ্ঠানিক দায়িত্বের সঙ্গে খাপ খায় না।

বিবৃতিতে এ-ও বলা হয়, ‘ক্লাবের সঙ্গে সম্পর্কহীন সাংবাদিকদের প্রশ্ন, তথ্য বা মতামতকেও তিনি আমাদের দিকে অভিযোগ ছুড়তে কাজে লাগান, এটা মেনে নেওয়া যায় না। যেসব কাজের দায় আমাদের নয়, তা তৃতীয় পক্ষের কাজ হলেও তিনি আমাদের ঘাড়ে চাপান।

৬৪ বছর বয়সী তেবাস ২০১৩ সাল থেকে লা লিগার সভাপতি। স্পেনের প্রথম ও দ্বিতীয় স্তরের ৪২টি পেশাদার ক্লাব তাকে নির্বাচিত করে। ২০২৩ সালে তিনি ২০২৭ সাল পর্যন্ত বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনর্নির্বাচিত হন।

📢এই সংবাদটি শেয়ার করুন
ট্যাগ:#জাতীয়#সংবাদ#বাংলাদেশ

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মোহাম্মদ আলী

ক্রীড়া সংবাদদাতা

খেলাধুলা বিভাগের বিশেষ সংবাদদাতা।

সম্পর্কিত আরও সংবাদ

বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনে নতুন সভাপতি কায়েস আহমেদ

বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনে নতুন সভাপতি কায়েস আহমেদ

২ সপ্তাহ আগে
টেস্টে বিরল রেকর্ড জিম্বাবুয়ের

টেস্টে বিরল রেকর্ড জিম্বাবুয়ের

২ সপ্তাহ আগে
নেশনস লিগের আগে স্পেন শিবিরে জোড়া দুঃসংবাদ

নেশনস লিগের আগে স্পেন শিবিরে জোড়া দুঃসংবাদ

২ সপ্তাহ আগে
টেস্টে কোন দেশে কে সেরা

টেস্টে কোন দেশে কে সেরা

২ সপ্তাহ আগে
টেস্ট র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের পতন

টেস্ট র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের পতন

২ সপ্তাহ আগে
কেইনকে টপকে ইউরোপের যে রেকর্ড নিজের নামে করলেন ইয়ামাল

কেইনকে টপকে ইউরোপের যে রেকর্ড নিজের নামে করলেন ইয়ামাল

২ সপ্তাহ আগে
পূর্ববর্তী সংবাদ

ফুটবলে প্রচলিত কার্ডের পরিবর্তে দেখানো হলো ইলেকট্রনিক কার্ড

পরবর্তী সংবাদ

ইতিহাসে কখনো যা হয়নি, সে রেকর্ড দেখল অস্ট্রেলিয়া ক্রিকেট

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
দৈনিক বরিশাল

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান কার্যালয়: সদর রোড, বরিশাল-৮২০০, বাংলাদেশ
ফোন / মোবাইলঃ +880 1711-475776
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: ডিবি-২০২৬/বরিশাল

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • প্রধান সম্পাদক:টিএম তুহিন
  • প্রকাশক:টিএম তুহিন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|ইউনিকোড কনভার্টার|অ্যাডমিন ড্যাশবোর্ড|যোগাযোগ

ডেইলি বরিশাল — দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান সম্পাদকঃ টিএম তুহিন | প্রকাশকঃ টিএম তুহিন

© ২০২৬ দৈনিক বরিশাল । সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বাধিক পঠিত

জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
১শীর্ষ পঠিত
জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
🔥৫৬২২৯ বার পঠিত
২

আইপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের দুর্দান্ত পারফরম্যান্স

👁️ ৪৮৭২৭ পঠিত
৩

ঢাকা মেট্রোরেলের নতুন রুট উদ্বোধন: যোগাযোগে নতুন যুগ

👁️ ৪৩১২৮ পঠিত
৪

বাংলাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার: দাবায় নতুন ইতিহাস

👁️ ৪২৩২৩ পঠিত
৫

দুর্নীতিবিরোধী অভিযান জোরদার: বেশ কয়েকজন গ্রেপ্তার

👁️ ৩১৮২৫ পঠিত

সর্বশেষ খবর

তাজা খবর

যুক্তরাষ্ট্র গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে

০৪:০০ AM

বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনে নতুন সভাপতি কায়েস আহমেদ

০২:৫৯ AM

বিএনপির র‍্যালিতে ব্যানার হাতে ওসির অংশগ্রহণ, প্রত্যাহারের দাবি জামায়াতের

০২:৫৮ AM

৪৯৫ ক্রীড়া অফিসার ও ১১৮৮০ শিক্ষক নিয়োগের পরিকল্পনা সরকারের

০২:৫৮ AM

চ্যানেল টোয়েন্টিফোরের এমডি এ কে আজাদসহ ৭ জনের বিরুদ্ধে মানহানির মামলা

০২:২৭ AM