শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
ডেইলি বরিশাল
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /জাতীয়
  3. /রাজনৈতিক পরিচয়ের বাইরে ফররুখ আহমদকে মূল্যায়নের তাগিদ
জাতীয়

রাজনৈতিক পরিচয়ের বাইরে ফররুখ আহমদকে মূল্যায়নের তাগিদ

রাজনৈতিক পরিচয়ের বাইরে ফররুখ আহমদকে মূল্যায়নের তাগিদ...

ম
মুনতাসির মাহমুদ· বার্তা সম্পাদক
·প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ৯:৩৬ পিএম·সর্বশেষ: ১৭ অক্টোবর ২০২৬, ৯:৩৬ পিএম
রাজনৈতিক পরিচয়ের বাইরে ফররুখ আহমদকে মূল্যায়নের তাগিদ

রাজনৈতিক পরিচয়ের বিতর্কে কবি ফররুখ আহমদকে খণ্ডিতভাবে মূল্যায়ন করা হয়েছে। একদিকে তাকে পাকিস্তানপন্থি পরিচয়ে চিহ্নিত করে তার সাহিত্যিক অবদান উপেক্ষা করা হয়েছে, অন্যদিকে তাকে একটি নির্দিষ্ট রাজনৈতিক ও ধর্মীয় পরিচয়ের মধ্যে আটকে রাখার প্রবণতা রয়েছে। এই দুই অবস্থানের বাইরে গিয়ে তার সাহিত্য, চিন্তার বিবর্তন ও ব্যক্তিসত্তাকে সামগ্রিকভাবে মূল্যায়ন করা জরুরি।

আজ শনিবার ঢাকায়সংবাদমাধ্যম সেন্টারে আয়োজিত ইতিহাস আড্ডার ৩৩তম পর্বে বক্তারা এসব কথা বলেন। ‘রাজনীতির পালাবদলে ফররুখ আহমদ’ শীর্ষক আলোচনায় তারা বলেন, রাজনৈতিক মতাদর্শের কারণে কোনো কবির সাহিত্যকর্মকে অস্বীকার করা কিংবা তাকে একক কোনো আদর্শের প্রতিনিধি হিসেবে তুলে ধরা—দুটিই তার প্রতি অবিচার।

কবি জাকির আবু জাফর বলেন, রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে ফররুখকে মূল্যায়ন করতে গিয়ে তার সাহিত্যিক শক্তিকে উপেক্ষা করা হয়েছে।

‘যখন কোনো জাতি তার শিল্প-সাহিত্যকে, তার কবিতাকে, তার কবিকে রাজনৈতিক বাটখারা দিয়ে ওজন করে, তাহলে সেই জাতি কখনো পৃথিবীতে সভ্য হতে পারে না,’ বলেন তিনি।

ফররুখের কবিতার ভাষা, চিত্রকল্প ও মানবতাবাদী দৃষ্টিভঙ্গির ওপর গুরুত্ব দিয়ে জাকির আবু জাফর বলেন, ‘ফররুখ আহমদ শুধু তার আদর্শের জন্য টিকে নেই। তিনি টিকে আছেন তার শব্দের জন্য, তার বাণীর জন্য, তার চিত্রকল্পের জন্য। তিনি মানবতাবাদী, বিশ্বমানবতাবাদী কবি।

জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী সময়েও ফররুখের কবিতার প্রাসঙ্গিকতা তুলে ধরে তিনি বলেন, ‘ফররুখ আহমদের কবিতা পড়লে মনে হয়, এই কবিতাগুলো কখনো কখনো যেন জুলাই বিপ্লবের পরে লেখা।

কবি, প্রাবন্ধিক ও শিল্পসমালোচক সাখাওয়াত টিপু বলেন, কবিকে কেবল রাজনৈতিক পরিচয় দিয়ে বিচার করলে তার ভাষা, কল্পনা ও নন্দনতত্ত্বের গুরুত্ব বোঝা যায় না। ‘কবি হচ্ছেন একজন সাধক। উনি মানুষের কথা বলেন, কল্পনার কথা বলেন, চিত্রকল্পের কথা বলেন, ভাষার পালাবদলের কথা বলেন, ভবিষ্যতের কথা বলেন, স্বপ্নের কথা বলেন,’ বলেন তিনি।

বাংলা ভাষার প্রতি ফররুখের অনুরাগ এবং ভাষা আন্দোলনে তার ভূমিকার কথা উল্লেখ করে সাখাওয়াত টিপু বলেন, তাকে কোনো একক রাজনৈতিক বা ধর্মীয় পরিচয়ের মধ্যে সীমাবদ্ধ করা উচিত নয়। ‘ফররুখ আহমদ আমাদের সাহিত্যের একজন শ্রেষ্ঠ শিল্পী এবং আমাদের সাহিত্যের যে সভ্যতা, সামনের পথ নির্মাতাদের একজন,’ বলেন তিনি।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক খোরশেদ আলমও রাজনৈতিক ও আদর্শিক পরিচয়ের বাইরে গিয়ে কবির সাহিত্য মূল্যায়নের ওপর জোর দেন। ফররুখের ‘সাত সাগরের মাঝি’ সময় অতিক্রম করে ধ্রুপদি মর্যাদা অর্জন করেছে উল্লেখ করে তিনি কবিতায় আরব-ফারসি ঐতিহ্য, বাংলা লোকসাহিত্য ও মানবতাবাদী চিন্তার বৈচিত্র্যের কথা তুলে ধরেন। তিনি বলেন, ‘এই বাংলাদেশ আবার খুঁজে পাবে ফররুখ আহমদ।

গবেষক ও সাংবাদিক সামসুদ্দোজা সাজেন বলেন, ফররুখ আহমদ পাকিস্তানের ধারণায় বিশ্বাস করতেন। তবে তার রাজনৈতিক অবস্থানের কারণে সাহিত্যিক অবদান উপেক্ষা করা উচিত নয়। একদিকে তাকে মুক্তিযুদ্ধবিরোধী ও পাকিস্তানপন্থি হিসেবে চিহ্নিত করা হয়, অন্যদিকে একটি ধর্মীয় গোষ্ঠী তাকে নিজেদের রাজনৈতিক পরিচয়ের অংশ করে রাখতে চায়। এই দুই প্রবণতার বাইরে গিয়ে কবির সাহিত্য, চিন্তা ও ব্যক্তিসত্তাকে মূল্যায়ন করা জরুরি।

শিল্পী কামরুল হাসানের পর্যবেক্ষণ তুলে ধরে সাজেন বলেন, ফররুখের চিন্তায় পরিবর্তন এলেও সাধারণ ও দরিদ্র মানুষের প্রতি তার দায়বদ্ধতা অটুট ছিল। ১৯৪৩ সালের দুর্ভিক্ষের প্রেক্ষাপটে লেখা ‘লাশ’ কবিতায় সেই দায়বদ্ধতার প্রতিফলন দেখা যায়। পাকিস্তানপন্থি হিসেবে পরিচিত হলেও পাকিস্তানি কর্তৃপক্ষের পুরস্কার ও সুযোগ-সুবিধা গ্রহণের ক্ষেত্রে কবির স্বতন্ত্র অবস্থান ছিল বলেও উল্লেখ করেন তিনি।

ফররুখ আহমদের পুত্র সৈয়দ ওয়াহিদুজ্জামান বলেন, ‘তিনি (ফররুখ আহমদ) সব সময় মানুষের জন্য লিখেছেন এবং তার চিন্তার কেন্দ্রে ছিল পিছিয়ে পড়া সমাজ। কেবল কবি হিসেবে না, একজন আপসহীন ব্যক্তি হিসেবেও তার সময়কালে তিনি পরিচিত ছিলেন। প্রখ্যাত রাজনীতিক, সাংবাদিক, লেখক আবুল মনসুর আহমদ ছিলেন তার গুরু।

ফররুখ আহমদের চারিত্রিক বৈশিষ্ট্য জানতে হলে তার সহকর্মীদের স্মৃতিকথা জানা জরুরি মন্তব্য করে তিনি তার কবিতা স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সিলেবাসে রাখার আহবান জানান।

১৯১৮ সালে জন্ম নেওয়া ফররুখ আহমদ বাংলা সাহিত্যে ‘মুসলিম রেনেসাঁর কবি’ হিসেবে পরিচিত। ১৯৪৪ সালে প্রকাশিত তার ‘সাত সাগরের মাঝি’ বাংলা কবিতায় বিশেষ স্থান করে নেয়। তার কবিতায় মুসলিম ঐতিহ্য ও আরবি-ফারসি অনুষঙ্গের পাশাপাশি শোষণ, দারিদ্র্য ও মানুষের মুক্তির আকাঙ্ক্ষাও উঠে এসেছে। ১৯৭৪ সালে তার মৃত্যু হয়।

ইতিহাস আড্ডার এই পর্বটি সঞ্চালনা করেনসংবাদমাধ্যমের সাংবাদিক ইমরান মাহফুজ। অংশ নেন ছাত্র-শিক্ষক-সাহিত্যিক-বুদ্ধিজীবীসহ অনেকে।

📢এই সংবাদটি শেয়ার করুন
ট্যাগ:#জাতীয়#সংবাদ#বাংলাদেশ

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মুনতাসির মাহমুদ

বার্তা সম্পাদক

নিউজরুম এডিটর, ডেইলি বরিশাল ডটকম। বার্তা বিভাগে অভিজ্ঞতা ৭ বছর।

সম্পর্কিত আরও সংবাদ

৪৯৫ ক্রীড়া অফিসার ও ১১৮৮০ শিক্ষক নিয়োগের পরিকল্পনা সরকারের

৪৯৫ ক্রীড়া অফিসার ও ১১৮৮০ শিক্ষক নিয়োগের পরিকল্পনা সরকারের

২ সপ্তাহ আগে
চ্যানেল টোয়েন্টিফোরের এমডি এ কে আজাদসহ ৭ জনের বিরুদ্ধে মানহানির মামলা

চ্যানেল টোয়েন্টিফোরের এমডি এ কে আজাদসহ ৭ জনের বিরুদ্ধে মানহানির মামলা

২ সপ্তাহ আগে
ফ্যাসিবাদ পুনর্বাসনের অপচেষ্টা প্রতিহতে শক্তি চেয়ে সংসদে ধর্ম প্রতিমন্ত্রীর মোনাজাত

ফ্যাসিবাদ পুনর্বাসনের অপচেষ্টা প্রতিহতে শক্তি চেয়ে সংসদে ধর্ম প্রতিমন্ত্রীর মোনাজাত

২ সপ্তাহ আগে
মোহাম্মদপুরে জাপান গার্ডেন সিটির সামনে ২ ককটেল বিস্ফোরণ

মোহাম্মদপুরে জাপান গার্ডেন সিটির সামনে ২ ককটেল বিস্ফোরণ

২ সপ্তাহ আগে
কপ-৩১ বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন খলিলুর রহমান

কপ-৩১ বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন খলিলুর রহমান

২ সপ্তাহ আগে
‘একটি বাড়ি, একটি খামার’ প্রকল্পের অনিয়ম নিয়ে সংসদে প্রশ্ন

‘একটি বাড়ি, একটি খামার’ প্রকল্পের অনিয়ম নিয়ে সংসদে প্রশ্ন

২ সপ্তাহ আগে
পূর্ববর্তী সংবাদ

বনানী মাঠে ‘জলজ’ থিমে দুর্গাপূজা

পরবর্তী সংবাদ

প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়বে: প্রধানমন্ত্রী

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
দৈনিক বরিশাল

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান কার্যালয়: সদর রোড, বরিশাল-৮২০০, বাংলাদেশ
ফোন / মোবাইলঃ +880 1711-475776
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: ডিবি-২০২৬/বরিশাল

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • প্রধান সম্পাদক:টিএম তুহিন
  • প্রকাশক:টিএম তুহিন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|ইউনিকোড কনভার্টার|অ্যাডমিন ড্যাশবোর্ড|যোগাযোগ

ডেইলি বরিশাল — দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান সম্পাদকঃ টিএম তুহিন | প্রকাশকঃ টিএম তুহিন

© ২০২৬ দৈনিক বরিশাল । সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বাধিক পঠিত

জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
১শীর্ষ পঠিত
জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
🔥৫৬২২৯ বার পঠিত
২

আইপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের দুর্দান্ত পারফরম্যান্স

👁️ ৪৮৭২৭ পঠিত
৩

ঢাকা মেট্রোরেলের নতুন রুট উদ্বোধন: যোগাযোগে নতুন যুগ

👁️ ৪৩১২৮ পঠিত
৪

বাংলাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার: দাবায় নতুন ইতিহাস

👁️ ৪২৩২৩ পঠিত
৫

দুর্নীতিবিরোধী অভিযান জোরদার: বেশ কয়েকজন গ্রেপ্তার

👁️ ৩১৮২৫ পঠিত

সর্বশেষ খবর

তাজা খবর

যুক্তরাষ্ট্র গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে

০৪:০০ AM

বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনে নতুন সভাপতি কায়েস আহমেদ

০২:৫৯ AM

বিএনপির র‍্যালিতে ব্যানার হাতে ওসির অংশগ্রহণ, প্রত্যাহারের দাবি জামায়াতের

০২:৫৮ AM

৪৯৫ ক্রীড়া অফিসার ও ১১৮৮০ শিক্ষক নিয়োগের পরিকল্পনা সরকারের

০২:৫৮ AM

চ্যানেল টোয়েন্টিফোরের এমডি এ কে আজাদসহ ৭ জনের বিরুদ্ধে মানহানির মামলা

০২:২৭ AM