বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
১২ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬১২ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
ডেইলি বরিশাল
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /বিনোদন
  3. /নিলয়-হিমির 'প্রথম প্রেমের গল্প' নাটক নিয়ে তুমুল বিতর্ক
বিনোদন

নিলয়-হিমির 'প্রথম প্রেমের গল্প' নাটক নিয়ে তুমুল বিতর্ক

নিলয়-হিমির 'প্রথম প্রেমের গল্প' নাটক নিয়ে তুমুল বিতর্ক...

স
সুমাইয়া আক্তার· বিনোদন প্রতিবেদক
·প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ১০:৪২ পিএম·সর্বশেষ: ১৭ অক্টোবর ২০২৬, ১০:৪২ পিএম
নিলয়-হিমির 'প্রথম প্রেমের গল্প' নাটক নিয়ে তুমুল বিতর্ক

বিনোদন জগতে নাটকের প্রিয়মুখ অভিনেতা নিলয় আলমগীর ও অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি দর্শকদের অসংখ্য জনপ্রিয় নাটক উপহার দিয়েছেন। এখনো তারা ভালো ভালো নাটক উপহার দিয়ে আসছেন। সম্প্রতি এ তারকা জুটিকে নিয়ে নেটিজেনদের মাঝে শুরু বিতর্ক।

বর্তমানে ডিজিটাল যুগে দেশি-বিদেশি নাটক দেখার সুযোগ বেড়েছে অনেক। ফলে কোনো নাটকের গল্প বা দৃশ্য অন্য কোনো কাজের সঙ্গে মিলে গেলে দর্শকরা সহজেই তা শনাক্ত করতে পারেন।

এ নিয়ে অনেকেই বলছেন— নিলয় আলমগীর ও জান্নাতুল সুমাইয়া হিমির মতো প্রতিষ্ঠিত অভিনয়শিল্পীর কাছ থেকে দর্শকরা আরও মৌলিক এবং মানসম্মত কাজ প্রত্যাশা করেন।

সামাজিক মাধ্যমের নেটিজেনরা বলছেন, বিদেশি নাটকের গল্প হুবহু নকলের প্রবণতা বাড়তে থাকলে বাংলা নাটকের নিজস্ব স্বকীয়তা ক্ষতিগ্রস্ত হতে পারে। সাময়িকভাবে দর্শক সংখ্যা বাড়লেও এতে দেশীয় নাটকের সামগ্রিক মান উন্নত হবে কিনা, সেই প্রশ্নও তুলেছেন কেউ কেউ।

যদিও বিদেশি নাটক থেকে অনুপ্রেরণা নিয়ে দেশীয় নাটক নির্মাণের চর্চা নতুন নয়। তবে অনুপ্রেরণা আর হুবহু নকলের মধ্যে বিস্তর পার্থক্য রয়েছে। সম্প্রতি মুক্তি পাওয়া তানভীর তন্ময় পরিচালিত ‘প্রথম প্রেমের গল্প’ নামে একটি ধারাবাহিক নাটক ঘিরে উঠেছে এমনই এক বিতর্ক।

পাকিস্তানি জনপ্রিয় নাটক ‘শইদাই’ থেকে নকল করা হয়েছে বলে দাবি অনেক নেটিজেনের। সবাই বলছেন, নাটকটির কোনো লেখক নেই। এর পোস্টার, ইউটিউবে প্রকাশ হওয়া নাটকের শিল্পী-কুশলীদের তালিকাতেও পাওয়া গেল না কোনো চিত্রনাট্যকার কিংবা রচনাকারীর নাম! আর এ নাটক নিয়েই নেটিজেনদের মাঝে শুরু হয়েছে বিতর্ক আর সমালোচনা। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন নিলয় আলমগীর ও সুমাইয়া হিমি। আরও আছেন অভিনেত্রী ফারিন খান। এ ছাড়া অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন অনেক পরিচিত মুখ। নাটকটির মাত্র দুটি পর্ব ইউটিউবে প্রকাশ হয়েছে।

📢এই সংবাদটি শেয়ার করুন
ট্যাগ:#জাতীয়#সংবাদ#বাংলাদেশ

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
স

সুমাইয়া আক্তার

বিনোদন প্রতিবেদক

বিনোদন ও জীবনযাপন বিভাগের প্রতিবেদক।

সম্পর্কিত আরও সংবাদ

বয়স নিয়ে ‘বিভ্রাটে’ সাদিয়া আয়মান

বয়স নিয়ে ‘বিভ্রাটে’ সাদিয়া আয়মান

২ সপ্তাহ আগে
গোবিন্দের সঙ্গে দাম্পত্যের ভবিষ্যৎ নিয়ে যা জানালেন সুনীতা

গোবিন্দের সঙ্গে দাম্পত্যের ভবিষ্যৎ নিয়ে যা জানালেন সুনীতা

২ সপ্তাহ আগে
‘স্যরি ধুয়ে পানি খা’ বললেন পরীমনি

‘স্যরি ধুয়ে পানি খা’ বললেন পরীমনি

২ সপ্তাহ আগে
নতুন লুকে কারিনা কাপুর

নতুন লুকে কারিনা কাপুর

২ সপ্তাহ আগে
পারশার ‘বর’ হওয়ার গুঞ্জনে যা বললেন আসাদ নূর

পারশার ‘বর’ হওয়ার গুঞ্জনে যা বললেন আসাদ নূর

২ সপ্তাহ আগে
অনেক দিন চুপ ছিলাম আর না, আজকেই সব সামনে আনব

অনেক দিন চুপ ছিলাম আর না, আজকেই সব সামনে আনব

২ সপ্তাহ আগে
পূর্ববর্তী সংবাদ

আপত্তিকর ভিডিও প্রকাশের পর যা করলেন মেহজাবীন

পরবর্তী সংবাদ

‘রজনীকান্তকে দেখে থরথর করে কাঁপতে থাকেন বিদ্যা’, যা ঘটেছিল সেদিন

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
দৈনিক বরিশাল

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান কার্যালয়: সদর রোড, বরিশাল-৮২০০, বাংলাদেশ
ফোন / মোবাইলঃ +880 1711-475776
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: ডিবি-২০২৬/বরিশাল

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • প্রধান সম্পাদক:টিএম তুহিন
  • প্রকাশক:টিএম তুহিন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|ইউনিকোড কনভার্টার|অ্যাডমিন ড্যাশবোর্ড|যোগাযোগ

ডেইলি বরিশাল — দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান সম্পাদকঃ টিএম তুহিন | প্রকাশকঃ টিএম তুহিন

© ২০২৬ দৈনিক বরিশাল । সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বাধিক পঠিত

জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
১শীর্ষ পঠিত
জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
🔥৫৬২২৮ বার পঠিত
২

আইপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের দুর্দান্ত পারফরম্যান্স

👁️ ৪৮৭২৬ পঠিত
৩

ঢাকা মেট্রোরেলের নতুন রুট উদ্বোধন: যোগাযোগে নতুন যুগ

👁️ ৪৩১২৭ পঠিত
৪

বাংলাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার: দাবায় নতুন ইতিহাস

👁️ ৪২৩২৩ পঠিত
৫

দুর্নীতিবিরোধী অভিযান জোরদার: বেশ কয়েকজন গ্রেপ্তার

👁️ ৩১৮২৪ পঠিত

সর্বশেষ খবর

তাজা খবর

যুক্তরাষ্ট্র গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে

০৪:০০ AM

বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনে নতুন সভাপতি কায়েস আহমেদ

০২:৫৯ AM

বিএনপির র‍্যালিতে ব্যানার হাতে ওসির অংশগ্রহণ, প্রত্যাহারের দাবি জামায়াতের

০২:৫৮ AM

৪৯৫ ক্রীড়া অফিসার ও ১১৮৮০ শিক্ষক নিয়োগের পরিকল্পনা সরকারের

০২:৫৮ AM

চ্যানেল টোয়েন্টিফোরের এমডি এ কে আজাদসহ ৭ জনের বিরুদ্ধে মানহানির মামলা

০২:২৭ AM