শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
ডেইলি বরিশাল
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /খেলাধুলা
  3. /ইতিহাসে কখনো যা হয়নি, সে রেকর্ড গড়ে ফেললেন মেসি
খেলাধুলা

ইতিহাসে কখনো যা হয়নি, সে রেকর্ড গড়ে ফেললেন মেসি

ইতিহাসে কখনো যা হয়নি, সে রেকর্ড গড়ে ফেললেন মেসি...

ম
মোহাম্মদ আলী· ক্রীড়া সংবাদদাতা
·প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ৯:৩০ এএম·সর্বশেষ: ১৮ অক্টোবর ২০২৬, ৯:৩০ এএম
ইতিহাসে কখনো যা হয়নি, সে রেকর্ড গড়ে ফেললেন মেসি

লিওনেল মেসিকে খেলতে দেখা মানে যেন চোখের সামনে ইতিহাস তৈরি হতে দেখা। আজ রোববারও মেজর লিগ সকার দেখল তেমন কিছুই। মেসি করেছেন জোড়া গোল, আটলান্টা ইউনাইটেডকে ৩-১ গোলে হারিয়েছে মিয়ামি। এই ম্যাচে মেসি এমন এক রেকর্ড গড়ে বসেছেন, যা মেজর লিগ সকারের ইতিহাসে হয়নি কখনোই।

এই ম্যাচে মেসি দুটি দুর্দান্ত গোল করেছেন। একটি গোলে তিনি সহায়তাও করেছেন। ম্যাচসেরাও হয়েছেন তিনি। এর ফলে চলতি মৌসুমে তার দাঁড়াল ২৩ গোল ও ১৫ অ্যাসিস্ট। এমএলএসের ইতিহাসে তিনিই প্রথম খেলোয়াড়, যিনি টানা তিন মৌসুমে অন্তত ১৫টি অ্যাসিস্ট করলেন।

রেকর্ডটি মেসি গড়েন প্রথমার্ধের শেষ দিকে। মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ৪৫ মিনিটে হেরমান বেরতেরামে মিয়ামিকে এগিয়ে দেন। সেই গোলে মেসির ছিল সেকেন্ডারি অ্যাসিস্ট। এই অ্যাসিস্টই তাকে এমএলএসের ইতিহাসে তুলে দিল।

৫৬ মিনিটে মেসি ব্যবধান বাড়ান। বক্সের ভেতরে কয়েকজন ডিফেন্ডারকে কাটিয়ে তিনি নিজের প্রিয় বাঁ পায়ে শট নেন। বল জালে জড়ায়। আট বারের ব্যালন ডি’অর জয়ী এই তারকা চার মিনিট পর আবার গোল করেন। একটি ধারালো কাউন্টার অ্যাটাকে নিজের বিশ্বমানের দক্ষতায় তিনি দ্বিতীয় গোলটি সারেন।

এই পারফরম্যান্সে এমএলএস গোল্ডেন বুটের তালিকায় মেসির লিড আরও বেড়েছে। ল্যান্ডন ডনোভান এমএলএস এমভিপি পুরস্কারে টানা তৃতীয়বার জয়ের দৌড়েও তিনি এখন সবচেয়ে এগিয়ে। এটি হলে সেটিও হবে ইতিহাস।

এই জয়ে মিয়ামি টানা তিন ম্যাচ জিতল। তিন ম্যাচে তারা মোট ৯ গোল করেছে, হজম করেছে মাত্র ১টি। গত বছরের চ্যাম্পিয়নরা সপ্তাহের মাঝেই প্লে-অফ নিশ্চিত করেছে। এখন তারা ফর্মে ফিরছে বলে মনে হচ্ছে। ইস্টার্ন কনফারেন্সে ৫৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থান আরও শক্ত হয়েছে। এর ফলে প্লে-অফের প্রথম রাউন্ডে ঘরের মাঠে খেলার সুবিধাও তারা পাবে।

আরও বড় লক্ষ্য সামনে আছে। ২০১১-১২ সালে এলএ গ্যালাক্সির পর মিয়ামি হতে চায় টানা দুবার এমএলএস কাপ জেতা প্রথম দল।

📢এই সংবাদটি শেয়ার করুন
ট্যাগ:#জাতীয়#সংবাদ#বাংলাদেশ

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মোহাম্মদ আলী

ক্রীড়া সংবাদদাতা

খেলাধুলা বিভাগের বিশেষ সংবাদদাতা।

সম্পর্কিত আরও সংবাদ

বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনে নতুন সভাপতি কায়েস আহমেদ

বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনে নতুন সভাপতি কায়েস আহমেদ

২ সপ্তাহ আগে
টেস্টে বিরল রেকর্ড জিম্বাবুয়ের

টেস্টে বিরল রেকর্ড জিম্বাবুয়ের

২ সপ্তাহ আগে
নেশনস লিগের আগে স্পেন শিবিরে জোড়া দুঃসংবাদ

নেশনস লিগের আগে স্পেন শিবিরে জোড়া দুঃসংবাদ

২ সপ্তাহ আগে
টেস্টে কোন দেশে কে সেরা

টেস্টে কোন দেশে কে সেরা

২ সপ্তাহ আগে
টেস্ট র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের পতন

টেস্ট র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের পতন

২ সপ্তাহ আগে
কেইনকে টপকে ইউরোপের যে রেকর্ড নিজের নামে করলেন ইয়ামাল

কেইনকে টপকে ইউরোপের যে রেকর্ড নিজের নামে করলেন ইয়ামাল

২ সপ্তাহ আগে
পূর্ববর্তী সংবাদ

৫৮ বছরের পুরোনো রেকর্ড ছুঁয়ে ফেলল বার্সেলোনা

পরবর্তী সংবাদ

জিম্বাবুয়ের বিপক্ষে অসহায় আত্মসমর্পণ বাংলাদেশের

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
দৈনিক বরিশাল

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান কার্যালয়: সদর রোড, বরিশাল-৮২০০, বাংলাদেশ
ফোন / মোবাইলঃ +880 1711-475776
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: ডিবি-২০২৬/বরিশাল

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • প্রধান সম্পাদক:টিএম তুহিন
  • প্রকাশক:টিএম তুহিন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|ইউনিকোড কনভার্টার|অ্যাডমিন ড্যাশবোর্ড|যোগাযোগ

ডেইলি বরিশাল — দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান সম্পাদকঃ টিএম তুহিন | প্রকাশকঃ টিএম তুহিন

© ২০২৬ দৈনিক বরিশাল । সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষ খবর

তাজা খবর

যুক্তরাষ্ট্র গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে

০৪:০০ AM

বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনে নতুন সভাপতি কায়েস আহমেদ

০২:৫৯ AM

বিএনপির র‍্যালিতে ব্যানার হাতে ওসির অংশগ্রহণ, প্রত্যাহারের দাবি জামায়াতের

০২:৫৮ AM

৪৯৫ ক্রীড়া অফিসার ও ১১৮৮০ শিক্ষক নিয়োগের পরিকল্পনা সরকারের

০২:৫৮ AM

চ্যানেল টোয়েন্টিফোরের এমডি এ কে আজাদসহ ৭ জনের বিরুদ্ধে মানহানির মামলা

০২:২৭ AM

সর্বাধিক পঠিত

জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
১শীর্ষ পঠিত
জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
🔥৫৬২২৯ বার পঠিত
২

আইপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের দুর্দান্ত পারফরম্যান্স

👁️ ৪৮৭২৭ পঠিত
৩

ঢাকা মেট্রোরেলের নতুন রুট উদ্বোধন: যোগাযোগে নতুন যুগ

👁️ ৪৩১২৮ পঠিত
৪

বাংলাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার: দাবায় নতুন ইতিহাস

👁️ ৪২৩২৩ পঠিত
৫

দুর্নীতিবিরোধী অভিযান জোরদার: বেশ কয়েকজন গ্রেপ্তার

👁️ ৩১৮২৫ পঠিত