শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
ডেইলি বরিশাল
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /খেলাধুলা
  3. /ফ্র্যাঞ্চাইজি লিগের কারণে কি গতি কমাচ্ছেন ফাস্ট বোলাররা? যা বললেন ব্রেট লি
খেলাধুলা

ফ্র্যাঞ্চাইজি লিগের কারণে কি গতি কমাচ্ছেন ফাস্ট বোলাররা? যা বললেন ব্রেট লি

ফ্র্যাঞ্চাইজি লিগের কারণে কি গতি কমাচ্ছেন ফাস্ট বোলাররা? যা বললেন ব্রেট লি...

ম
মোহাম্মদ আলী· ক্রীড়া সংবাদদাতা
·প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ১:৪৫ পিএম·সর্বশেষ: ১৮ অক্টোবর ২০২৬, ১:৪৫ পিএম
ফ্র্যাঞ্চাইজি লিগের কারণে কি গতি কমাচ্ছেন ফাস্ট বোলাররা? যা বললেন ব্রেট লি

আন্তর্জাতিক ক্রিকেটে ঘণ্টায় ১৬০ কিলোমিটার গতিতে বল করে আলোড়ন তুলেছিলেন ব্রেট লি। তবে বর্তমান প্রজন্মের পেসারদের মধ্যে সেই গতি খুব একটা দেখা যাচ্ছে না। ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগের বাড়তি চাপ, দীর্ঘ ক্যারিয়ার ও আর্থিক নিরাপত্তার চিন্তায় বোলাররা নিজেদের সর্বোচ্চ গতি থেকে সরে আসছেন কি না, সেই প্রশ্ন তুলেছেন অস্ট্রেলিয়ার সাবেক এই পেসার।

‘উইজডেনস স্কুপ এক্সটেন্ডেড’ অনুষ্ঠানে কথা বলতে গিয়ে লি বলেন, বর্তমানে ধারাবাহিকভাবে ঘণ্টায় ১৫০ কিলোমিটারের বেশি গতিতে বল করতে পারেন, এমন বোলারের সংখ্যা কম। তার মতে, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের বিস্তার এবং সেখানে বিপুল অর্থের হাতছানি পেসারদের বোলিংয়ের গতির চেয়ে ফিটনেস ধরে রাখার দিকে বেশি মনোযোগী করে তুলতে পারে।

আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে দ্রুততম বোলারদের একজন ব্রেট লি। ২০০৫ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ঘণ্টায় ১৬০ দশমিক ৮ কিলোমিটার গতিতে বল করেছিলেন তিনি। তার চেয়ে দ্রুত বল করার রেকর্ড রয়েছে কেবল পাকিস্তানের শোয়েব আখতারের। ২০০৩ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ঘণ্টায় ১৬১ দশমিক ৩ কিলোমিটার গতিতে বল করেছিলেন শোয়েব।

এরপর থেকে ঘণ্টায় ১৬০ কিলোমিটারের মাইলফলক ছুঁতে পেরেছেন খুব কম বোলার। আধুনিক ক্রিকেটে নিয়মিত ১৫০ কিলোমিটারের বেশি গতিতে বল করতে পারেন, এমন পেসারের সংখ্যাও হাতেগোনা।

লি চান, তরুণ পেসাররা নিজেদের সামর্থ্যের সর্বোচ্চটা কাজে লাগিয়ে গতির নতুন সীমা ছোঁয়ার চেষ্টা করুন। তার ভাষায়, ‘আমি চাই বোলাররা ঘণ্টায় ১৬০ কিলোমিটার গতির মাইলফলক ছোঁয়ার চ্যালেঞ্জ নিক। কিন্তু এখন তেমনটা দেখছি না। তরুণ ফাস্ট বোলারদের দৌড়ে এসে প্রচণ্ড গতিতে বল করতে দেখতে চাই।

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের আর্থিক সুবিধা বোলারদের মানসিকতায় পরিবর্তন আনছে কি না, সেই প্রশ্নও তুলেছেন অস্ট্রেলিয়ার সাবেক এই তারকা। তার মতে, একজন বোলার হয়তো এখন ভাবছেন, বিশ্বের সাত-আটটি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ পাবেন। সেখান থেকে বিপুল অর্থ আয় করে ১৫ থেকে ২০ বছর, এমনকি ১০ বছরের ক্যারিয়ার দিয়েও ভবিষ্যৎ নিরাপদ করতে পারবেন।

লি বলেন, ‘সেটা করতে হলে আপনাকে ক্রিকেট মাঠে থাকতে হবে। সে ক্ষেত্রে ঘণ্টায় ১৫০ কিলোমিটার গতির মাইলফলক হয়তো আর তাদের কাছে ততটা আকর্ষণীয় মনে হচ্ছে না। বরং তারা ঘণ্টায় ১৩৫ থেকে ১৪০ কিলোমিটার গতির মধ্যে থাকতে চাইছেন, যাতে শরীরের ওপর চাপ কম পড়ে।

বোলারদের এমন প্রবণতাকে উদ্বেগের বিষয় হিসেবে দেখছেন লি। কারণ, দর্শক হিসেবে তিনি পেসারদের দৌড়ে এসে প্রচণ্ড গতিতে বল করতে দেখতে চান। তার মতে, আধুনিক ক্রিকেটে দীর্ঘদিন ফিট থাকার চিন্তা গুরুত্বপূর্ণ হলেও ফাস্ট বোলারদের আগ্রাসন ও গতির চ্যালেঞ্জ হারিয়ে যাওয়া উচিত নয়।

📢এই সংবাদটি শেয়ার করুন
ট্যাগ:#জাতীয়#সংবাদ#বাংলাদেশ

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মোহাম্মদ আলী

ক্রীড়া সংবাদদাতা

খেলাধুলা বিভাগের বিশেষ সংবাদদাতা।

সম্পর্কিত আরও সংবাদ

বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনে নতুন সভাপতি কায়েস আহমেদ

বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনে নতুন সভাপতি কায়েস আহমেদ

২ সপ্তাহ আগে
টেস্টে বিরল রেকর্ড জিম্বাবুয়ের

টেস্টে বিরল রেকর্ড জিম্বাবুয়ের

২ সপ্তাহ আগে
নেশনস লিগের আগে স্পেন শিবিরে জোড়া দুঃসংবাদ

নেশনস লিগের আগে স্পেন শিবিরে জোড়া দুঃসংবাদ

২ সপ্তাহ আগে
টেস্টে কোন দেশে কে সেরা

টেস্টে কোন দেশে কে সেরা

২ সপ্তাহ আগে
টেস্ট র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের পতন

টেস্ট র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের পতন

২ সপ্তাহ আগে
কেইনকে টপকে ইউরোপের যে রেকর্ড নিজের নামে করলেন ইয়ামাল

কেইনকে টপকে ইউরোপের যে রেকর্ড নিজের নামে করলেন ইয়ামাল

২ সপ্তাহ আগে
পূর্ববর্তী সংবাদ

সুখবর পেলেন রিজওয়ান

পরবর্তী সংবাদ

অমরত্বকে ছুঁয়ে ফেলেছে ক্রিকেটের যে ৫ রেকর্ড

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
দৈনিক বরিশাল

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান কার্যালয়: সদর রোড, বরিশাল-৮২০০, বাংলাদেশ
ফোন / মোবাইলঃ +880 1711-475776
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: ডিবি-২০২৬/বরিশাল

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • প্রধান সম্পাদক:টিএম তুহিন
  • প্রকাশক:টিএম তুহিন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|ইউনিকোড কনভার্টার|অ্যাডমিন ড্যাশবোর্ড|যোগাযোগ

ডেইলি বরিশাল — দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান সম্পাদকঃ টিএম তুহিন | প্রকাশকঃ টিএম তুহিন

© ২০২৬ দৈনিক বরিশাল । সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বাধিক পঠিত

জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
১শীর্ষ পঠিত
জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
🔥৫৬২২৯ বার পঠিত
২

আইপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের দুর্দান্ত পারফরম্যান্স

👁️ ৪৮৭২৭ পঠিত
৩

ঢাকা মেট্রোরেলের নতুন রুট উদ্বোধন: যোগাযোগে নতুন যুগ

👁️ ৪৩১২৮ পঠিত
৪

বাংলাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার: দাবায় নতুন ইতিহাস

👁️ ৪২৩২৩ পঠিত
৫

দুর্নীতিবিরোধী অভিযান জোরদার: বেশ কয়েকজন গ্রেপ্তার

👁️ ৩১৮২৫ পঠিত

সর্বশেষ খবর

তাজা খবর

যুক্তরাষ্ট্র গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে

০৪:০০ AM

বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনে নতুন সভাপতি কায়েস আহমেদ

০২:৫৯ AM

বিএনপির র‍্যালিতে ব্যানার হাতে ওসির অংশগ্রহণ, প্রত্যাহারের দাবি জামায়াতের

০২:৫৮ AM

৪৯৫ ক্রীড়া অফিসার ও ১১৮৮০ শিক্ষক নিয়োগের পরিকল্পনা সরকারের

০২:৫৮ AM

চ্যানেল টোয়েন্টিফোরের এমডি এ কে আজাদসহ ৭ জনের বিরুদ্ধে মানহানির মামলা

০২:২৭ AM