বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
১২ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬১২ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
ডেইলি বরিশাল
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /সারাদেশ
  3. /নোবিপ্রবিতে শিক্ষক সংকট চরমে, একসঙ্গে বিদেশে গেছেন অনেকজন
সারাদেশ

নোবিপ্রবিতে শিক্ষক সংকট চরমে, একসঙ্গে বিদেশে গেছেন অনেকজন

নোবিপ্রবিতে শিক্ষক সংকট চরমে, একসঙ্গে বিদেশে গেছেন অনেকজন...

র
রাহুল হাসান· প্রতিবেদক
·প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ৮:১১ পিএম·সর্বশেষ: ১৮ অক্টোবর ২০২৬, ৮:১১ পিএম
নোবিপ্রবিতে শিক্ষক সংকট চরমে, একসঙ্গে বিদেশে গেছেন অনেকজন

উচ্চশিক্ষার জন্য একসঙ্গে অনেক শিক্ষক বিদেশে গবেষণার উদ্দেশ্যে শিক্ষাছুটিতে থাকায় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটে তীব্র শিক্ষক সংকট তৈরি হয়েছে। কোনো কোনো বিভাগে মোট শিক্ষকের একটি বড় অংশ দীর্ঘদিন ধরে দেশের বাইরে অবস্থান করায় সীমিত জনবল নিয়ে নিয়মিত ক্লাশ ও পরীক্ষা পরিচালনা করতে হিমশিম খাচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এর ওপর প্রশাসনিক দায়িত্ব, জুলাই অভ্যুত্থান-পরবর্তী পরিস্থিতি এবং কিছু শিক্ষকের ক্লাশে অনুপস্থিতি এই সংকটকে আরও ঘনীভূত করেছে।

তথ্য বিশ্লেষণে দেখা যায়, মোট ৪২৮ জন শিক্ষক পদের বিপরীতে বর্তমানে ১২৮ জন শিক্ষক বিভিন্ন ছুটিতে রয়েছেন, যা মোট শিক্ষকের ৩০.১৪ শতাংশ। ব্যবসায় প্রশাসন (ডিবিএ) বিভাগে ১৫ জনের মধ্যে ৯ জন (৬০%), অর্থনীতিতে ১৮ জনের মধ্যে ১০ জন (৫৫.৫৫%), মাইক্রোবায়োলজিতে ২৩ জনের মধ্যে ১১ জন (৪৭.৮৩%), বিজিই-তে ২০ জনের মধ্যে ৮ জন (৪০%) এবং বিএমবি-তে ১০ জনের মধ্যে ৪ জন (৪০%) শিক্ষক শিক্ষাছুটিতে রয়েছেন। এছাড়া প্রায় প্রতিটি বিভাগেই কিছু শিক্ষক শিক্ষাছুটিতে রয়েছেন, তবে তা তূলনামূলক হারে কম।

শিক্ষাছুটি ও সাধারণ ছুটির বাইরেও শিক্ষক সংকটের পেছনে অন্যান্য কারণের মধ্যে রয়েছে- ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের পর শিক্ষার্থীদের তোপের মুখে পড়ে অফলাইন কার্যক্রমে অংশ নেন না ফিশারিজ অ্যান্ড মেরিন সায়েন্স (ফিমস) বিভাগের অধ্যাপক ড. মো. আনিসুজ্জামান (রিমন), রসায়ন বিভাগের অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর এবং আইন বিভাগের সহযোগী অধ্যাপক বাদশা মিয়া। অন্যদিকে ফিমস বিভাগের অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (সুবিপ্রবি) প্রো-ভিসি এবং ফলিত গণিত বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ হানিফ (মুরাদ) লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (লবিপ্রবি) ভিসি পদে প্রেষণে নিযুক্ত রয়েছেন।

একাধিক বিভাগে শিক্ষক ঘাটতি থাকায় এসিএসই-তে ২ জন, পরিসংখ্যানে ১ জন, আইআইটি-তে ১ জন, আইআইএস-এ ২ জন, শিক্ষা প্রশাসনে ১ জন, বিএমবি-তে ১ জন, সওএস-এ ১ জন এবং রসায়নে ১ জন অস্থায়ী শিক্ষক দিয়েও কার্যক্রম চালানো হচ্ছে।

ব্যবসায় প্রশাসন (ডিবিএ) বিভাগের নাম প্রকাশে অনিচ্ছুক কিছু শিক্ষার্থী বলেন, কিছু বিষয়ে মাত্র একজন শিক্ষককে একাধিক ব্যাচে পাঠদান করতে গিয়ে অতিরিক্ত চাপ ও সিলেবাস সম্পন্ন করতে হিমশিম খেতে হচ্ছে। তারা উচ্চশিক্ষার বিরোধিতা না করে দ্রুত শিক্ষক সংকট নিরসন ও বিকল্প শিক্ষক দিয়ে নিয়মিত ক্লাশ চালুর দাবি জানান।

মাইক্রোবায়োলজি বিভাগের নাম প্রকাশে অনিচ্ছুক শিক্ষার্থীরা জানান, দীর্ঘমেয়াদি ছুটির কারণে কর্মরত শিক্ষকদের ওপর চাপ সৃষ্টি হচ্ছে এবং প্রতিটি বিভাগে ৬ থেকে ৭টি ব্যাচ সচল থাকায় সীমিত শিক্ষক ও ক্লাশরুম সংকটে নিয়মিত ক্লাশ পরিচালনা ব্যাহত হচ্ছে। তাই তারা নিয়মিত শিক্ষা কার্যক্রম সচল রাখতে উচ্চশিক্ষায় যাওয়া শিক্ষকদের বিপরীতে বিকল্প বা খণ্ডকালীন (গেস্ট) শিক্ষক রাখার ব্যবস্থার দাবি জানান।

শিক্ষক সংকট ও শিক্ষাছুটি প্রসঙ্গে ভিসি অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন, শিক্ষাছুটি শিক্ষকদের একটি পাওনা ও একাডেমিক উৎকর্ষের জন্য জরুরি বিষয়। শিক্ষক ঘাটতি মেটাতে ইউজিসির সঙ্গে আলোচনাসাপেক্ষে শিক্ষক নিয়োগ কিংবা প্রয়োজনে ইউজিসির অনুমোদনক্রমে গেস্ট শিক্ষক বা বিকল্প ব্যবস্থার মাধ্যমে শূন্যতা পূরণ করা হবে।

📢এই সংবাদটি শেয়ার করুন
ট্যাগ:#জাতীয়#সংবাদ#বাংলাদেশ

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ

বিএনপির র‍্যালিতে ব্যানার হাতে ওসির অংশগ্রহণ, প্রত্যাহারের দাবি জামায়াতের

বিএনপির র‍্যালিতে ব্যানার হাতে ওসির অংশগ্রহণ, প্রত্যাহারের দাবি জামায়াতের

২ সপ্তাহ আগে
গোপালগঞ্জের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ

গোপালগঞ্জের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ

২ সপ্তাহ আগে
ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষককে গণপিটুনি

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষককে গণপিটুনি

২ সপ্তাহ আগে
মানিকগঞ্জে দফায় দফায় ৯ ককটেল বিস্ফোরণ, আটক ২

মানিকগঞ্জে দফায় দফায় ৯ ককটেল বিস্ফোরণ, আটক ২

২ সপ্তাহ আগে
কার্যক্রম নিষিদ্ধ চান্দিনা আওয়ামী লীগের কোষাধ্যক্ষসহ গ্রেফতার ২

কার্যক্রম নিষিদ্ধ চান্দিনা আওয়ামী লীগের কোষাধ্যক্ষসহ গ্রেফতার ২

২ সপ্তাহ আগে
নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্য, লক্ষ্মীপুর কলেজে তালা রামগঞ্জে ককটেল

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্য, লক্ষ্মীপুর কলেজে তালা রামগঞ্জে ককটেল

২ সপ্তাহ আগে
পূর্ববর্তী সংবাদ

গৌরীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

পরবর্তী সংবাদ

ছাদ থেকে ঝাঁপ দিয়ে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
দৈনিক বরিশাল

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান কার্যালয়: সদর রোড, বরিশাল-৮২০০, বাংলাদেশ
ফোন / মোবাইলঃ +880 1711-475776
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: ডিবি-২০২৬/বরিশাল

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • প্রধান সম্পাদক:টিএম তুহিন
  • প্রকাশক:টিএম তুহিন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|ইউনিকোড কনভার্টার|অ্যাডমিন ড্যাশবোর্ড|যোগাযোগ

ডেইলি বরিশাল — দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান সম্পাদকঃ টিএম তুহিন | প্রকাশকঃ টিএম তুহিন

© ২০২৬ দৈনিক বরিশাল । সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বাধিক পঠিত

জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
১শীর্ষ পঠিত
জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
🔥৫৬২২৮ বার পঠিত
২

আইপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের দুর্দান্ত পারফরম্যান্স

👁️ ৪৮৭২৬ পঠিত
৩

ঢাকা মেট্রোরেলের নতুন রুট উদ্বোধন: যোগাযোগে নতুন যুগ

👁️ ৪৩১২৭ পঠিত
৪

বাংলাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার: দাবায় নতুন ইতিহাস

👁️ ৪২৩২৩ পঠিত
৫

দুর্নীতিবিরোধী অভিযান জোরদার: বেশ কয়েকজন গ্রেপ্তার

👁️ ৩১৮২৪ পঠিত

সর্বশেষ খবর

তাজা খবর

যুক্তরাষ্ট্র গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে

০৪:০০ AM

বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনে নতুন সভাপতি কায়েস আহমেদ

০২:৫৯ AM

বিএনপির র‍্যালিতে ব্যানার হাতে ওসির অংশগ্রহণ, প্রত্যাহারের দাবি জামায়াতের

০২:৫৮ AM

৪৯৫ ক্রীড়া অফিসার ও ১১৮৮০ শিক্ষক নিয়োগের পরিকল্পনা সরকারের

০২:৫৮ AM

চ্যানেল টোয়েন্টিফোরের এমডি এ কে আজাদসহ ৭ জনের বিরুদ্ধে মানহানির মামলা

০২:২৭ AM