শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
ডেইলি বরিশাল
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /বিনোদন
  3. /টাইগার শ্রফের গাড়িতে মুহুর্মুহু গুলি, যে কারণে প্রাণে বাঁচলেন অভিনেতা
বিনোদন

টাইগার শ্রফের গাড়িতে মুহুর্মুহু গুলি, যে কারণে প্রাণে বাঁচলেন অভিনেতা

টাইগার শ্রফের গাড়িতে মুহুর্মুহু গুলি, যে কারণে প্রাণে বাঁচলেন অভিনেতা...

স
সুমাইয়া আক্তার· বিনোদন প্রতিবেদক
·প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ৭:৩৯ এএম·সর্বশেষ: ১৯ অক্টোবর ২০২৬, ৭:৩৯ এএম
টাইগার শ্রফের গাড়িতে মুহুর্মুহু গুলি, যে কারণে প্রাণে বাঁচলেন অভিনেতা

মুম্বাইয়ের জুহুতে চাঞ্চল্যকর ঘটনা। ফুটবল খেলে ফেরার পথে অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে চলল বৃষ্টির মতো গুলি। অল্পের জন্য রক্ষা পেলেন এই বলিউড তারকা। ইতোমধ্যে এই ঘটনার বেশ কয়েকটি নতুন ভিডিও প্রকাশ্যে এসেছে, যা দেখে শিউরে উঠছেন অনুরাগীরা।

ঘটনাটি গত রোববার সন্ধ্যার। মুম্বাইয়ের জুহু এলাকায় একটি ফুটবল মাঠ থেকে নিজের বিএমডব্লিউ সেডান গাড়িতে উঠছিলেন টাইগার শ্রফ। নতুন একটি ভিডিওতে দেখা যাচ্ছে, টাইগারকে বহনকারী গাড়িটির সামনে ও পাশের জানালার ঠিক সামনে দাঁড়িয়ে দুষ্কৃতকারীরা সরাসরি গুলি চালাচ্ছে। হামলাকারীদের একজনের বন্দুক থেকে পরপর কয়েকটি গুলি বের হলেও টাইগারের খুব কাছাকাছি যখন সে আসে, ঠিক তখনই তার পিস্তলটি জ্যাম হয়ে যায়। ফলে ষষ্ঠ রাউন্ড গুলিটি আর করতে পারেনি সে।

মাত্র ১৮ সেকেন্ডের ওই সিসিটিভি ক্লিপে দেখা যায়, গুলিতে আহত হওয়ার পর গাড়িটির চালক কোনোমতে বেরিয়ে পালিয়ে যাচ্ছেন। আর হামলাকারীরা আগে থেকেই প্রস্তুত রাখা একটি মোটরসাইকেলে চড়ে চম্পট দিচ্ছে।

সিসিটিভি ফুটেজে স্পষ্ট দেখা গেছে, শেষ গুলিটি করার সময় অস্ত্রটি কাজ করা বন্ধ করে দিয়েছিল।

ঘটনার বিভিন্ন দিক তুলে ধরা অন্য একটি ভিডিও ক্লিপে দেখা যায়, বিএমডব্লিউ গাড়ির সামনের প্যাসেঞ্জার সিটে বসছেন টাইগার শ্রফ। এর কিছুক্ষণ পরই একটি মোটরসাইকেলে করে তিনজন এসে গাড়িটিকে লক্ষ্য করে অন্তত চার রাউন্ড গুলি ছোড়ে। ১৪ সেকেন্ডের আরেকটি ভিডিওতে দেখা যায়, চালক ফিরদাউস আহত হওয়ার পর টাইগার নিজেই প্যাসেঞ্জার সিট থেকে চালকের আসনে গিয়ে বসছেন। এ সময় আশপাশের মানুষের আর্তনাদ শোনা যায়—‘বহুত গলত হো গ্যায়া ইয়ে!

ঘটনার পর গাড়ি ও রাস্তায় রক্তের দাগ দেখা যায়। এক নারী তখন টাইগারকে উদ্দেশ করে বলেন, ‘জলদি লে কে যাও, টাইগার।’ মূলত আহত চালককে দ্রুত হাসপাতালে নেওয়ার জন্যই তিনি এ কথা বলেন। পুলিশ জানিয়েছে, অক্ষত আছেন টাইগার শ্রফ। তবে এই ঘটনায় তার গাড়িচালক ছাড়াও কাছাকাছি থাকা আরও একজন আহত হয়েছেন। বর্তমানে চালক হাসপাতালে চিকিৎসাধীন।

বলিউড অভিনেতা সালমান খানের সঙ্গে সুসম্পর্কের কারণে টাইগার শ্রফকে হত্যার হুমকি দিয়ে আসছে লরেন্স বিষ্ণোই গ্যাং। এই হামলার দায়ও স্বীকার করেছে তারা। এর আগে সালমানের অন্য সহযোগীদেরও নানাভাবে হুমকি ও হামলার মুখে পড়তে হয়েছে।

ঘটনার পরপরই একটি অডিও ক্লিপ ছড়িয়ে পড়ে। যেখানে অনিল পণ্ডিত পরিচয় দিয়ে এক ব্যক্তি দাবি করেন, তিনি লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্য। ওই অডিওতে বলা হয়, টাইগার শ্রফ তাদের হিটলিস্টে ছিলেন, কারণ তিনি তাদের কথা শুনছিলেন না এবং সালমান খানের সঙ্গে কাজ করছিলেন। গুজরাটের কারাগারে বন্দি থাকা বিষ্ণোই এর আগেও বহুবার সালমান খানকে প্রাণনাশের হুমকি দিয়েছেন।

এদিকে, এই ঘটনার পর রাজ্য সরকার দ্রুত ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। পুলিশ ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে এবং এখন পর্যন্ত একজনকে আটকের খবর নিশ্চিত করেছে।

📢এই সংবাদটি শেয়ার করুন
ট্যাগ:#জাতীয়#সংবাদ#বাংলাদেশ

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
স

সুমাইয়া আক্তার

বিনোদন প্রতিবেদক

বিনোদন ও জীবনযাপন বিভাগের প্রতিবেদক।

সম্পর্কিত আরও সংবাদ

বয়স নিয়ে ‘বিভ্রাটে’ সাদিয়া আয়মান

বয়স নিয়ে ‘বিভ্রাটে’ সাদিয়া আয়মান

২ সপ্তাহ আগে
গোবিন্দের সঙ্গে দাম্পত্যের ভবিষ্যৎ নিয়ে যা জানালেন সুনীতা

গোবিন্দের সঙ্গে দাম্পত্যের ভবিষ্যৎ নিয়ে যা জানালেন সুনীতা

২ সপ্তাহ আগে
‘স্যরি ধুয়ে পানি খা’ বললেন পরীমনি

‘স্যরি ধুয়ে পানি খা’ বললেন পরীমনি

২ সপ্তাহ আগে
নতুন লুকে কারিনা কাপুর

নতুন লুকে কারিনা কাপুর

২ সপ্তাহ আগে
পারশার ‘বর’ হওয়ার গুঞ্জনে যা বললেন আসাদ নূর

পারশার ‘বর’ হওয়ার গুঞ্জনে যা বললেন আসাদ নূর

২ সপ্তাহ আগে
অনেক দিন চুপ ছিলাম আর না, আজকেই সব সামনে আনব

অনেক দিন চুপ ছিলাম আর না, আজকেই সব সামনে আনব

২ সপ্তাহ আগে
পূর্ববর্তী সংবাদ

সালমান খানের সঙ্গে সুসম্পর্ক, ঝুঁকিতে টাইগার শ্রফের জীবন

পরবর্তী সংবাদ

পাহাড়ি সাজে অর্ষা, ছড়ালেন মুগ্ধতা

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
দৈনিক বরিশাল

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান কার্যালয়: সদর রোড, বরিশাল-৮২০০, বাংলাদেশ
ফোন / মোবাইলঃ +880 1711-475776
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: ডিবি-২০২৬/বরিশাল

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • প্রধান সম্পাদক:টিএম তুহিন
  • প্রকাশক:টিএম তুহিন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|ইউনিকোড কনভার্টার|অ্যাডমিন ড্যাশবোর্ড|যোগাযোগ

ডেইলি বরিশাল — দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান সম্পাদকঃ টিএম তুহিন | প্রকাশকঃ টিএম তুহিন

© ২০২৬ দৈনিক বরিশাল । সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বাধিক পঠিত

জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
১শীর্ষ পঠিত
জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
🔥৫৬২২৯ বার পঠিত
২

আইপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের দুর্দান্ত পারফরম্যান্স

👁️ ৪৮৭২৭ পঠিত
৩

ঢাকা মেট্রোরেলের নতুন রুট উদ্বোধন: যোগাযোগে নতুন যুগ

👁️ ৪৩১২৮ পঠিত
৪

বাংলাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার: দাবায় নতুন ইতিহাস

👁️ ৪২৩২৩ পঠিত
৫

দুর্নীতিবিরোধী অভিযান জোরদার: বেশ কয়েকজন গ্রেপ্তার

👁️ ৩১৮২৫ পঠিত

সর্বশেষ খবর

তাজা খবর

যুক্তরাষ্ট্র গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে

০৪:০০ AM

বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনে নতুন সভাপতি কায়েস আহমেদ

০২:৫৯ AM

বিএনপির র‍্যালিতে ব্যানার হাতে ওসির অংশগ্রহণ, প্রত্যাহারের দাবি জামায়াতের

০২:৫৮ AM

৪৯৫ ক্রীড়া অফিসার ও ১১৮৮০ শিক্ষক নিয়োগের পরিকল্পনা সরকারের

০২:৫৮ AM

চ্যানেল টোয়েন্টিফোরের এমডি এ কে আজাদসহ ৭ জনের বিরুদ্ধে মানহানির মামলা

০২:২৭ AM