শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
ডেইলি বরিশাল
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /বিনোদন
  3. /গুলিতে আহত টাইগার, খবর পেয়েই ছুটলেন সাবেক প্রেমিকা দিশা
বিনোদন

গুলিতে আহত টাইগার, খবর পেয়েই ছুটলেন সাবেক প্রেমিকা দিশা

গুলিতে আহত টাইগার, খবর পেয়েই ছুটলেন সাবেক প্রেমিকা দিশা...

স
সুমাইয়া আক্তার· বিনোদন প্রতিবেদক
·প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ১২:২৬ পিএম·সর্বশেষ: ১৯ অক্টোবর ২০২৬, ১২:২৬ পিএম
গুলিতে আহত টাইগার, খবর পেয়েই ছুটলেন সাবেক প্রেমিকা দিশা

মুম্বাইয়ে বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। হামলার দায় স্বীকার করেছে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের দুই কথিত সদস্য।ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই অভিনেতার বাড়িতে ছুটে যান তার সাবেক প্রেমিকা দিশা পাটানি। ভাইরাল ভিডিওতে তাকে বেশ উদ্বিগ্ন দেখাচ্ছিল।

রোববার (১৮ অক্টোবর) মুম্বাইয়ের জুহু এলাকার পুষ্পা পার্কে একটি ক্লাবে ফুটবল খেলে গাড়িতে ফিরছিলেন টাইগার শ্রফ। এ সময় মোটরসাইকেলে আসা তিন বন্দুকধারী তার গাড়ি লক্ষ্য করে অন্তত পাঁচ রাউন্ড গুলি ছোড়ে বলে অভিযোগ উঠেছে।

এ ঘটনায় টাইগারের গাড়িচালক ও এক অটোরিকশাচালক আহত হন। গাড়িচালক গুলিবিদ্ধ হওয়ার পর নিজেই গাড়ির স্টিয়ারিং ধরেন অভিনেতা।

গুলিবর্ষণের খবর ছড়িয়ে পড়ার কয়েক ঘণ্টার মধ্যেই টাইগারের বাড়িতে যান দিশা পাটানি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে তাকে বেশ উদ্বিগ্ন অবস্থায় দ্রুত বাড়ির ভেতরে ঢুকতে দেখা যায়। এ সময় আলোকচিত্রীদের ক্যামেরা এড়িয়ে চলার চেষ্টা করেন তিনি।

একসময় টাইগার ও দিশার প্রেমের গুঞ্জন ছিল বলিউডে বেশ আলোচিত। যদিও তাদের সম্পর্কের বিষয়টি কখনো প্রকাশ্যে স্বীকার করেননি দুজনের কেউই।

গুলির ঘটনার পর টাইগার শ্রফের সঙ্গে দেখা করতে তার বাড়িতে যান মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ এবং উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে।

ঘটনার পর টাইগারের প্রথম ছবিও প্রকাশ্যে এসেছে। ছবিতে তার হাতে ব্যান্ডেজ ও শরীরের বিভিন্ন স্থানে চিকিৎসার জন্য ড্রেসিং দেখা যায়।

একনাথ শিন্ডে জানান, গুলিবর্ষণের সময় বারুদের প্রভাব ও ভাঙা কাচের টুকরোর আঘাতে টাইগারের বাম হাত আহত হয়েছে। তিনি বলেন, ‘আমি অভিনেতার সঙ্গে দেখা করেছি। বারুদ ও কাচের টুকরোর কারণে তার বাম হাতে আঘাত লেগেছে। তিনি ও তার মা দুজনই বেশ আতঙ্কিত।

সালমান খানের সঙ্গে কাজ করলেই পরিণতি ভোগ করতে হবে?

গুলির ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে হামলার দায় স্বীকার করে পোস্ট দেয় লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের দুই কথিত সদস্য অনিল পণ্ডিত ও হারমান সান্ধু।

একটি পোস্টে তারা দাবি করে, টাইগারকে আগে ফোন করে সতর্ক করা হয়েছিল। কিন্তু তিনি বিষয়টি গুরুত্ব দেননি।

পোস্টে বলা হয়, ‘আমরা তাকে ফোন করে বুঝিয়েছিলাম, কিন্তু তিনি বোঝেননি। তাই আজ তাকে ভালোভাবেই বুঝিয়ে দেওয়া হয়েছে—মুম্বাইয়ের চলচ্চিত্রজগতের যে কেউ আমাদের কথা না শুনলে বা সালমান খানের সঙ্গে কাজ করলে, পরবর্তী নিশানা হবে সে। অপেক্ষা করুন, দেখুন কী হয়।

পোস্টটির সঙ্গে একটি ভয়েস বার্তাও যুক্ত ছিল। তবে হামলার দায় স্বীকার করে দেওয়া এসব দাবির সত্যতা স্বাধীনভাবে নিশ্চিত হওয়ার তথ্য প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।

📢এই সংবাদটি শেয়ার করুন
ট্যাগ:#জাতীয়#সংবাদ#বাংলাদেশ

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
স

সুমাইয়া আক্তার

বিনোদন প্রতিবেদক

বিনোদন ও জীবনযাপন বিভাগের প্রতিবেদক।

সম্পর্কিত আরও সংবাদ

বয়স নিয়ে ‘বিভ্রাটে’ সাদিয়া আয়মান

বয়স নিয়ে ‘বিভ্রাটে’ সাদিয়া আয়মান

২ সপ্তাহ আগে
গোবিন্দের সঙ্গে দাম্পত্যের ভবিষ্যৎ নিয়ে যা জানালেন সুনীতা

গোবিন্দের সঙ্গে দাম্পত্যের ভবিষ্যৎ নিয়ে যা জানালেন সুনীতা

২ সপ্তাহ আগে
‘স্যরি ধুয়ে পানি খা’ বললেন পরীমনি

‘স্যরি ধুয়ে পানি খা’ বললেন পরীমনি

২ সপ্তাহ আগে
নতুন লুকে কারিনা কাপুর

নতুন লুকে কারিনা কাপুর

২ সপ্তাহ আগে
পারশার ‘বর’ হওয়ার গুঞ্জনে যা বললেন আসাদ নূর

পারশার ‘বর’ হওয়ার গুঞ্জনে যা বললেন আসাদ নূর

২ সপ্তাহ আগে
অনেক দিন চুপ ছিলাম আর না, আজকেই সব সামনে আনব

অনেক দিন চুপ ছিলাম আর না, আজকেই সব সামনে আনব

২ সপ্তাহ আগে
পূর্ববর্তী সংবাদ

প্রেমিককে বিয়ে করতে এক বছর পেছনে লেগেছিলেন রাশমিকা

পরবর্তী সংবাদ

বিচ্ছেদের পর নতুন রূপে শেহতাজ, দিলেন যে বার্তা

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
দৈনিক বরিশাল

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান কার্যালয়: সদর রোড, বরিশাল-৮২০০, বাংলাদেশ
ফোন / মোবাইলঃ +880 1711-475776
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: ডিবি-২০২৬/বরিশাল

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • প্রধান সম্পাদক:টিএম তুহিন
  • প্রকাশক:টিএম তুহিন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|ইউনিকোড কনভার্টার|অ্যাডমিন ড্যাশবোর্ড|যোগাযোগ

ডেইলি বরিশাল — দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান সম্পাদকঃ টিএম তুহিন | প্রকাশকঃ টিএম তুহিন

© ২০২৬ দৈনিক বরিশাল । সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বাধিক পঠিত

জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
১শীর্ষ পঠিত
জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
🔥৫৬২২৯ বার পঠিত
২

আইপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের দুর্দান্ত পারফরম্যান্স

👁️ ৪৮৭২৭ পঠিত
৩

ঢাকা মেট্রোরেলের নতুন রুট উদ্বোধন: যোগাযোগে নতুন যুগ

👁️ ৪৩১২৮ পঠিত
৪

বাংলাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার: দাবায় নতুন ইতিহাস

👁️ ৪২৩২৩ পঠিত
৫

দুর্নীতিবিরোধী অভিযান জোরদার: বেশ কয়েকজন গ্রেপ্তার

👁️ ৩১৮২৫ পঠিত

সর্বশেষ খবর

তাজা খবর

যুক্তরাষ্ট্র গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে

০৪:০০ AM

বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনে নতুন সভাপতি কায়েস আহমেদ

০২:৫৯ AM

বিএনপির র‍্যালিতে ব্যানার হাতে ওসির অংশগ্রহণ, প্রত্যাহারের দাবি জামায়াতের

০২:৫৮ AM

৪৯৫ ক্রীড়া অফিসার ও ১১৮৮০ শিক্ষক নিয়োগের পরিকল্পনা সরকারের

০২:৫৮ AM

চ্যানেল টোয়েন্টিফোরের এমডি এ কে আজাদসহ ৭ জনের বিরুদ্ধে মানহানির মামলা

০২:২৭ AM