শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
ডেইলি বরিশাল
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /সারাদেশ
  3. /নাগরপুরে ৬ দশক ধরে একই আঙিনায় মসজিদ-পূজা মণ্ডপ
সারাদেশ

নাগরপুরে ৬ দশক ধরে একই আঙিনায় মসজিদ-পূজা মণ্ডপ

নাগরপুরে ৬ দশক ধরে একই আঙিনায় মসজিদ-পূজা মণ্ডপ...

র
রাহুল হাসান· প্রতিবেদক
·প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ৬:৫০ পিএম·সর্বশেষ: ১৯ অক্টোবর ২০২৬, ৬:৫০ পিএম
নাগরপুরে ৬ দশক ধরে একই আঙিনায় মসজিদ-পূজা মণ্ডপ

মুসলমানরা ইবাদত করেন মসজিদে আর হিন্দুরা প্রার্থনা করেন মন্দিরে। দুই ধর্মের মানুষের পৃথক উপাসনালয় থাকলেও টাঙ্গাইলের নাগরপুরে প্রায় ৬০ বছর যাবত চলছে নামাজ ও মণ্ডপে প্রার্থনা। একদিকে ভেসে আসে আজানের ধ্বনি, অন্যদিকে পূজার ঘণ্টা ও ঢাকের শব্দ। ধর্মীয় আচার-অনুষ্ঠান আলাদা হলেও পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ দুই সম্প্রদায়ের মানুষ। সাম্প্রদায়িক সম্প্রীতির এমনই এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে নাগরপুরের চৌধুরী বাড়ি এলাকা।

স্থানীয় সূত্রে জানা গেছে, নাগরপুরের চৌধুরী বাড়িতে ১৯৩২ সালে প্রতিষ্ঠা করা হয় উঝা ঠাকুর কেন্দ্রীয় দুর্গা মন্দির। পরবর্তীতে ১৯৬৯ সালে এখানে চৌধুরী বাড়ি ক্লাব স্থাপিত হয়। ক্লাব প্রতিষ্ঠার পর থেকে প্রতি বছরই ধুমধামের সঙ্গে পালন করা হয় দুর্গাপূজা। মন্দির প্রতিষ্ঠার প্রায় ৪০ বছর পর ১৯৭২ সালে একই আঙিনায় নির্মাণ করা হয় নাগরপুর চৌধুরী বাড়ি কেন্দ্রীয় জামে মসজিদ। একই স্থানে মসজিদ আর মন্দির নিয়ে কখনও দুই ধর্মের মানুষের মধ্যে আপত্তি ওঠেনি। এলাকার মানুষ মিলেমিশে নিজেদের ধর্ম পালন করছেন।

স্থানীয়রা জানান, মসজিদে আজানের সময় হলেই মন্দিরে সব ধরনের বাদ্যযন্ত্র বন্ধ হয়ে যায়। এজন্য কাউকে আলাদা করে কিছু বলতে হয় না। দুর্গাপূজায় ঢাকের আওয়াজ, আলোকসজ্জা আর ভক্তদের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে মন্দির। স্থানীয় মুসলিম ও হিন্দু সম্প্রদায়ের মানুষ পরস্পরের আনন্দকে স্বাগত জানান।

গণেশ চন্দ্র রায় নামের এক ব্যক্তি জানান, মসজিদে আজানের পর মুসল্লিরা নামাজ আদায় করতে আসেন। এ সময় দেবী দুর্গার পূজার সব আয়োজন বন্ধ রাখা হয়। নামাজ শেষ হলে আবার শুরু হয় পূজার আনুষ্ঠানিকতা। এভাবেই ইসলাম ধর্মের ধর্মীয় কার্যক্রমের প্রতি সম্মান দেখিয়ে সনাতন ধর্মাবলম্বীরা তাদের উৎসব পালন করেন। অন্যদিকে মুসলিম সম্প্রদায়ের মানুষও তাদের ধর্মীয় কার্যক্রমে কোনো ধরনের বাধা সৃষ্টি করেন না।

চৌধুরী বাড়ি কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা হুমায়ুন কবির জানান, হিন্দু সম্প্রদায়ের মানুষ মন্দিরকে কেন্দ্র করে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান পালন করেন। অন্যদিকে স্থানীয় মুসলমানরা মসজিদকে কেন্দ্র করে নিজেদের ধর্মীয় অনুষ্ঠান পালন করেন। এ নিয়ে কখনো কাউকে কিছু বলতে হয়নি। একে অপরের সঙ্গে মিলেমিশে ধর্মীয় উৎসব পালন করেন।

পূজা উদ্যাপন কমিটির সাধারণ সম্পাদক ঝুনট কুমার সাহা জানান, হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন ধর্মীয় উৎসব পালনে যাতে কোনো ধরনের ব্যাঘাত না ঘটে, সেদিকে স্থানীয় মুসলমানেরা খেয়াল রাখেন। এই সম্প্রীতির দৃষ্টান্ত সারা দেশে ছড়িয়ে পড়ুক- এমনটাই প্রত্যাশা তার।

নাগরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বণিক জানান, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। চৌধুরী বাড়ি এর উজ্জ্বল দৃষ্টান্ত। একই আঙিনায় মসজিদ ও মন্দির রয়েছে। মুসলমানেরা নামাজ আদায় করেন, আর সনাতন ধর্মাবলম্বীরা পূজা উদযাপন করেন। বিগত বছরগুলোর মতো এ বছরও সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পূজা উদ্যাপিত হচ্ছে।

পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার জানান, সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। জেলায় ১ হাজার ৩৫৭টি পূজামণ্ডপে সুষ্ঠু ও সুন্দরভাবে পূজা উদযাপিত হচ্ছে। দুর্গাপূজা ঘিরে বিশেষ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি গোয়েন্দা তৎপরতাও বাড়ানো হয়েছে।

অন্যদিকে নাগরপুরের চৌধুরী বাড়িতে একই আঙিনায় মসজিদ ও মন্দিরে নিজ নিজ ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করছেন দুই সম্প্রদায়ের মানুষ। পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও সহাবস্থানের এই দৃষ্টান্ত এলাকায় তৈরি করেছে এক অনন্য পরিবেশ।

স্থানীয় সংসদ সদস্য মো. রবিউল আওয়াল লাভলু বলেন, এ দেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, আমরা সবাই এ দেশের মানুষ। যার যার ধর্ম, সে সে পালন করবে। একই আঙিনায় পূজামণ্ডপে পূজা উদযাপন ও নামাজ আদায় করা হয়, এতে সমস্যা হয় না। আমরা সবাই মিলেমিশে, সম্প্রীতি ও ঐক্যবদ্ধভাবে বসবাস করছি।

📢এই সংবাদটি শেয়ার করুন
ট্যাগ:#জাতীয়#সংবাদ#বাংলাদেশ

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ

বিএনপির র‍্যালিতে ব্যানার হাতে ওসির অংশগ্রহণ, প্রত্যাহারের দাবি জামায়াতের

বিএনপির র‍্যালিতে ব্যানার হাতে ওসির অংশগ্রহণ, প্রত্যাহারের দাবি জামায়াতের

২ সপ্তাহ আগে
গোপালগঞ্জের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ

গোপালগঞ্জের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ

২ সপ্তাহ আগে
ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষককে গণপিটুনি

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষককে গণপিটুনি

২ সপ্তাহ আগে
মানিকগঞ্জে দফায় দফায় ৯ ককটেল বিস্ফোরণ, আটক ২

মানিকগঞ্জে দফায় দফায় ৯ ককটেল বিস্ফোরণ, আটক ২

২ সপ্তাহ আগে
কার্যক্রম নিষিদ্ধ চান্দিনা আওয়ামী লীগের কোষাধ্যক্ষসহ গ্রেফতার ২

কার্যক্রম নিষিদ্ধ চান্দিনা আওয়ামী লীগের কোষাধ্যক্ষসহ গ্রেফতার ২

২ সপ্তাহ আগে
নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্য, লক্ষ্মীপুর কলেজে তালা রামগঞ্জে ককটেল

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্য, লক্ষ্মীপুর কলেজে তালা রামগঞ্জে ককটেল

২ সপ্তাহ আগে
পূর্ববর্তী সংবাদ

চিতলমারীতে পূজামণ্ডপ পরিদর্শনে ভারতীয় সহকারী হাইকমিশনার

পরবর্তী সংবাদ

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে আরও এক নারীর মৃত্যু

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
দৈনিক বরিশাল

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান কার্যালয়: সদর রোড, বরিশাল-৮২০০, বাংলাদেশ
ফোন / মোবাইলঃ +880 1711-475776
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: ডিবি-২০২৬/বরিশাল

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • প্রধান সম্পাদক:টিএম তুহিন
  • প্রকাশক:টিএম তুহিন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|ইউনিকোড কনভার্টার|অ্যাডমিন ড্যাশবোর্ড|যোগাযোগ

ডেইলি বরিশাল — দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান সম্পাদকঃ টিএম তুহিন | প্রকাশকঃ টিএম তুহিন

© ২০২৬ দৈনিক বরিশাল । সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বাধিক পঠিত

জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
১শীর্ষ পঠিত
জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
🔥৫৬২২৯ বার পঠিত
২

আইপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের দুর্দান্ত পারফরম্যান্স

👁️ ৪৮৭২৭ পঠিত
৩

ঢাকা মেট্রোরেলের নতুন রুট উদ্বোধন: যোগাযোগে নতুন যুগ

👁️ ৪৩১২৮ পঠিত
৪

বাংলাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার: দাবায় নতুন ইতিহাস

👁️ ৪২৩২৩ পঠিত
৫

দুর্নীতিবিরোধী অভিযান জোরদার: বেশ কয়েকজন গ্রেপ্তার

👁️ ৩১৮২৫ পঠিত

সর্বশেষ খবর

তাজা খবর

যুক্তরাষ্ট্র গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে

০৪:০০ AM

বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনে নতুন সভাপতি কায়েস আহমেদ

০২:৫৯ AM

বিএনপির র‍্যালিতে ব্যানার হাতে ওসির অংশগ্রহণ, প্রত্যাহারের দাবি জামায়াতের

০২:৫৮ AM

৪৯৫ ক্রীড়া অফিসার ও ১১৮৮০ শিক্ষক নিয়োগের পরিকল্পনা সরকারের

০২:৫৮ AM

চ্যানেল টোয়েন্টিফোরের এমডি এ কে আজাদসহ ৭ জনের বিরুদ্ধে মানহানির মামলা

০২:২৭ AM