বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
১২ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬১২ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
ডেইলি বরিশাল
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /সারাদেশ
  3. /সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ডের খবর শুনে মারা গেলেন ফুফু, পরিবারে শোকের মাতম
সারাদেশ

সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ডের খবর শুনে মারা গেলেন ফুফু, পরিবারে শোকের মাতম

সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ডের খবর শুনে মারা গেলেন ফুফু, পরিবারে শোকের মাতম...

র
রাহুল হাসান· প্রতিবেদক
·প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ৭:৫৭ পিএম·সর্বশেষ: ১৯ অক্টোবর ২০২৬, ৭:৫৭ পিএম
সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ডের খবর শুনে মারা গেলেন ফুফু, পরিবারে শোকের মাতম

একমাত্র উপার্জনক্ষম সন্তানকে হারিয়ে শোকে স্তব্ধ বাবা-মা। বাড়িজুড়ে চলছে শোকের মাতম।

সৌদি আরবে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া বাংলাদেশি যুবক নজরুল ইসলামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বিরামপুর গ্রামে। তার মৃত্যুর খবর কিছুতেই মেনে নিতে পারছেন না পরিবারের সদস্যরা। এ খবর শুনে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন তার ফুফু আবেদা বেগম (৬৫)। একমাত্র উপার্জনক্ষম সন্তানকে হারিয়ে শোকে স্তব্ধ বাবা-মা। বাড়িজুড়ে চলছে শোকের মাতম।

গত ১৪ অক্টোবর সৌদি আরবের মক্কায় ‘অনৈতিক কাজের’ অভিযোগে নজরুল ইসলামসহ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। পরিবারের অভিযোগ, তাদের না জানিয়ে এবং বাংলাদেশ কনস্যুলেটের সঙ্গে যোগাযোগের সুযোগ না দিয়েই নজরুলের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

মৃত্যুদণ্ড কার্যকরের আগে তাকে আইনি সহায়তা দেওয়া হয়েছিল কি না, তা নিয়েও প্রশ্ন তুলেছে পরিবার। একই সঙ্গে একমাত্র উপার্জনক্ষম সন্তানের লাশ দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছে তারা।

নজরুল সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের বিরামপুর গ্রামের আবদুল বাছির ও রেহেনা বেগম দম্পতির চার সন্তানের মধ্যে সবার বড়। এসএসসি পাস করে পরিবারের হাল ধরতে ২০২২ সালে সৌদি আরবে যান তিনি। সেখানে মক্কার মসজিদুল হারামে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ পান। তবে সাত-আট মাস পর থেকে তার আর কোনো খোঁজ পাচ্ছিল না পরিবার।

নজরুলের বাবা-মায়ের সঙ্গে কথা বলে জানা যায়, আটকের প্রায় দেড় মাস পর একদিন কারাগার থেকে ফোন করে নজরুল জানান, তিনি বন্দি রয়েছেন। তবে কী কারণে তাকে আটক করা হয়েছে, তা তিনি পরিবারকে জানাননি। এরপর তিন বছরের বেশি সময় ধরে সৌদির কারাগারে ছিলেন তিনি।

পরিবারের সদস্যরা জানান, গত রোববারও নজরুলের সঙ্গে তাদের কথা হয়েছিল। ওই সময় তিনি সমস্যার মধ্যে রয়েছেন বলে জানান। এর কয়েক দিন পর গণমাধ্যমের খবরে তারা জানতে পারেন, ১৪ অক্টোবর তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। এ খবর জানার পর থেকেই পরিবারে শোকের মাতম চলছে।

নজরুলের বাবা আবদুল বাছির বলেন, ২০২২ সালে সাত লাখ টাকা ঋণ করে নজরুলকে সৌদি আরবে পাঠিয়েছিলাম। সেখানে যাওয়ার এক মাস পর মক্কার মসজিদুল হারামে সে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ পায়। তবে সাত-আট মাস পর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। আটকের প্রায় দেড় মাস পর সে জেল থেকে ফোন দিয়ে জানায়, কারাগারে রয়েছে। কিন্তু কী কারণে তাকে আটক করা হয়েছে, তা সে জানায়নি। আমরাও জানি না।

তিনি বলেন, প্রায় তিন বছর তিন মাস ধরে সে কারাগারে ছিল। গত রোববার সে আমাকে ফোন দিয়েছিল। জানিয়েছিল, সমস্যার মধ্যে রয়েছে। এরপর গত বুধবার শুনলাম, নজরুলের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। আমার বোন আবেদা বেগম বাড়িতে এসে ছেলের মৃত্যুর খবর শুনে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যায়। আমার ছেলেও গেল, বোনও গেল। সব হারিয়ে আমি এখন নিঃস্ব। ঋণগ্রস্ত হয়ে পড়েছি। সরকারের কাছে দাবি জানাই, আমার ছেলের লাশ যেন দ্রুত দেশে ফিরিয়ে আনা হয়।

নজরুলের মা রেহেনা বেগম বলেন, আমার ছেলে বিয়ে করেননি। ছেলের বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট বলে দাবি করেন তিনি।

এ বিষয়ে জেলা প্রশাসক মো. আবু সাঈদ জানান, নজরুলের লাশ দেশে ফিরিয়ে আনতে সরকারের পক্ষ থেকে কোনো নির্দেশনা পাওয়া যায়নি। লাশ দেশে ফিরলে ভুক্তভোগী পরিবারকে সহায়তা করা হবে।

📢এই সংবাদটি শেয়ার করুন
ট্যাগ:#জাতীয়#সংবাদ#বাংলাদেশ

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ

বিএনপির র‍্যালিতে ব্যানার হাতে ওসির অংশগ্রহণ, প্রত্যাহারের দাবি জামায়াতের

বিএনপির র‍্যালিতে ব্যানার হাতে ওসির অংশগ্রহণ, প্রত্যাহারের দাবি জামায়াতের

২ সপ্তাহ আগে
গোপালগঞ্জের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ

গোপালগঞ্জের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ

২ সপ্তাহ আগে
ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষককে গণপিটুনি

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষককে গণপিটুনি

২ সপ্তাহ আগে
মানিকগঞ্জে দফায় দফায় ৯ ককটেল বিস্ফোরণ, আটক ২

মানিকগঞ্জে দফায় দফায় ৯ ককটেল বিস্ফোরণ, আটক ২

২ সপ্তাহ আগে
কার্যক্রম নিষিদ্ধ চান্দিনা আওয়ামী লীগের কোষাধ্যক্ষসহ গ্রেফতার ২

কার্যক্রম নিষিদ্ধ চান্দিনা আওয়ামী লীগের কোষাধ্যক্ষসহ গ্রেফতার ২

২ সপ্তাহ আগে
নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্য, লক্ষ্মীপুর কলেজে তালা রামগঞ্জে ককটেল

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্য, লক্ষ্মীপুর কলেজে তালা রামগঞ্জে ককটেল

২ সপ্তাহ আগে
পূর্ববর্তী সংবাদ

দেশের পূজা উৎসব ভীষণ মিস করছেন ড. শামারুহু মির্জা

পরবর্তী সংবাদ

দেলদুয়ারে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের দায়ে ৬ জনের যাবজ্জীবন

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
দৈনিক বরিশাল

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান কার্যালয়: সদর রোড, বরিশাল-৮২০০, বাংলাদেশ
ফোন / মোবাইলঃ +880 1711-475776
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: ডিবি-২০২৬/বরিশাল

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • প্রধান সম্পাদক:টিএম তুহিন
  • প্রকাশক:টিএম তুহিন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|ইউনিকোড কনভার্টার|অ্যাডমিন ড্যাশবোর্ড|যোগাযোগ

ডেইলি বরিশাল — দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান সম্পাদকঃ টিএম তুহিন | প্রকাশকঃ টিএম তুহিন

© ২০২৬ দৈনিক বরিশাল । সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বাধিক পঠিত

জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
১শীর্ষ পঠিত
জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
🔥৫৬২২৮ বার পঠিত
২

আইপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের দুর্দান্ত পারফরম্যান্স

👁️ ৪৮৭২৬ পঠিত
৩

ঢাকা মেট্রোরেলের নতুন রুট উদ্বোধন: যোগাযোগে নতুন যুগ

👁️ ৪৩১২৭ পঠিত
৪

বাংলাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার: দাবায় নতুন ইতিহাস

👁️ ৪২৩২৩ পঠিত
৫

দুর্নীতিবিরোধী অভিযান জোরদার: বেশ কয়েকজন গ্রেপ্তার

👁️ ৩১৮২৪ পঠিত

সর্বশেষ খবর

তাজা খবর

যুক্তরাষ্ট্র গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে

০৪:০০ AM

বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনে নতুন সভাপতি কায়েস আহমেদ

০২:৫৯ AM

বিএনপির র‍্যালিতে ব্যানার হাতে ওসির অংশগ্রহণ, প্রত্যাহারের দাবি জামায়াতের

০২:৫৮ AM

৪৯৫ ক্রীড়া অফিসার ও ১১৮৮০ শিক্ষক নিয়োগের পরিকল্পনা সরকারের

০২:৫৮ AM

চ্যানেল টোয়েন্টিফোরের এমডি এ কে আজাদসহ ৭ জনের বিরুদ্ধে মানহানির মামলা

০২:২৭ AM