শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
ডেইলি বরিশাল
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /সারাদেশ
  3. /এক বস্তা সারের জন্য ভোররাত থেকে লাইনে কৃষক
সারাদেশ

এক বস্তা সারের জন্য ভোররাত থেকে লাইনে কৃষক

এক বস্তা সারের জন্য ভোররাত থেকে লাইনে কৃষক...

র
রাহুল হাসান· প্রতিবেদক
·প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ১০:০৫ পিএম·সর্বশেষ: ১৯ অক্টোবর ২০২৬, ১০:০৫ পিএম
এক বস্তা সারের জন্য ভোররাত থেকে লাইনে কৃষক

দিন শেষে অনেক কৃষককে আবার খালি হাতে বাড়ি ফিরতে হচ্ছে।

নাটোরের সিংড়ায় চলনবিলের কৃষকদের মধ্যে সার নিয়ে চরম ক্ষোভ বিরাজ করছে। রবি-বোরো মৌসুমের শুরুতেই এক বস্তা সার সংগ্রহ করতে ভোররাত থেকে সারাদিন দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে তাদের। দিন শেষে অনেক কৃষককে আবার খালি হাতে বাড়ি ফিরতে হচ্ছে।

কৃষকদের অভিযোগ, টিএসপি সার যেন সোনার হরিণ। চলনবিলে সরিষা, ভুট্টা, আলুসহ রবিশস্যের আবাদ শুরু হলেও সারের অভাবে অনেক কৃষক জমি পতিত রেখেছেন। দেশীয় ইউরিয়া সারের সংকট না থাকলেও এ সার সংগ্রহ করতেও দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে তাদের।

সোমবার (১৯ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার লালোর ইউনিয়নের বামন মাঝগ্রাম বাজারে মেসার্স এসআর ট্রেডার্সের সামনে পাঁচ শতাধিক কৃষকের দীর্ঘ সারি দেখা যায়। তাদের অনেকে ইউরিয়া সার নিতে ভোররাত থেকে লাইনে দাঁড়িয়ে ছিলেন। কৃষকদের চাহিদা ৪ থেকে ১০ বস্তা হলেও দেওয়া হচ্ছে মাত্র এক থেকে দুই বস্তা। অথচ কৃষি অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বাজারে ইউরিয়া সারের কোনো সংকট নেই।

লাইনে দাঁড়ানো বড়বারইহাটি গ্রামের কৃষক ইকবাল হোসেন বলেন, টিএসপি, ডিএপি, পটাশ ও ইউরিয়া সার সংগ্রহ করতে পৃথক জায়গায় দীর্ঘ লাইনে দাঁড়াতে হচ্ছে। দেশীয় পণ্য ইউরিয়া সার নিতে কৃষকদের এত হয়রানি কেন, সেই প্রশ্নও তোলেন তিনি।

মহনপুরের কৃষক আবুল খয়ের ও রফিকুল ইসলাম বলেন, গত তিন দিন ঘুরেও আমরা সার পাইনি। সোমবার সকাল থেকে দুই বস্তা টিএসপি সারের জন্য অপেক্ষা করছি।

ডাকমন্ডব গ্রামের কৃষাণী নার্গিস বেগম ও দুলেনা বেগম বলেন, আমাদের বাড়িতে কোনো পুরুষ সদস্য না থাকায় বাধ্য হয়ে নিজেরাই সার নিতে এসেছি। কয়েক দিন ধরে বিভিন্ন জায়গায় ঘুরে এক বস্তা করে সার সংগ্রহ করতে হচ্ছে। তাদের অভিযোগ, এ ধরনের হয়রানি দেখার কেউ নেই।

মেসার্স এসআর ট্রেডার্সের ব্যবস্থাপক জয়দেব সাহা ও মিন্টু সাহা বলেন, কৃষকদের ভোগান্তি হলেও কিছু করার নেই। স্থানীয় কৃষি কর্মকর্তার অনুমতি ও নির্দেশনা মেনেই সার বিতরণ করছেন তারা।

বড়বারইহাটি গ্রামের কৃষক আছের আলী, খোরশেদ আলম ও মতিউর রহমান, হামির ঘোষ গ্রামের জালাল উদ্দিন এবং হাপুনিয়া গ্রামের আশরাফুল ইসলামসহ অন্তত ১৫ জন কৃষকের সঙ্গে কথা বলে জানা গেছে, কৃষি কর্মকর্তার অনুমতি ছাড়া কোনো ডিলার সার দিচ্ছেন না। একজন কৃষক তার চাহিদা অনুযায়ী সব ধরনের সার একই ডিলারের দোকান বা গুদাম থেকে নিতে পারছেন না। বরং কৃষি কর্মকর্তাদের নির্দেশনায় বিভিন্ন দিনে আলাদা আলাদা স্থান থেকে সার সংগ্রহ করতে হচ্ছে। এতে কৃষকদের বাড়তি অর্থ ও সময় ব্যয় হচ্ছে, পাশাপাশি ভোগান্তিও বাড়ছে।

উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, সার বিতরণে অনিয়ম ঠেকাতে ডিলারদের ওপর কিছুটা চাপ রাখতে এমন নির্দেশনা দেওয়া হয়েছে। তবে সব কৃষকই সার পাবেন। বরাদ্দ ধাপে ধাপে উত্তোলন করতে হচ্ছে বলে পর্যায়ক্রমে সার বিতরণ করা হচ্ছে। অনেক কৃষক একসঙ্গে আসায় কিছুটা সমস্যা হচ্ছে।

এ বিষয়ে স্থানীয় উপসহকারী কৃষি কর্মকর্তা বিনয় কুমার বলেন, কৃষকদের মধ্যে সারসংকটের আশঙ্কা তৈরি হওয়ায় দীর্ঘ লাইন ও ভিড় হচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত বলেন, সার বিতরণে কৃষকদের হয়রানি করা হলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম বলেন, সার নিয়ে কোনো অনিয়ম হলে প্রশাসনকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

📢এই সংবাদটি শেয়ার করুন
ট্যাগ:#জাতীয়#সংবাদ#বাংলাদেশ

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ

বিএনপির র‍্যালিতে ব্যানার হাতে ওসির অংশগ্রহণ, প্রত্যাহারের দাবি জামায়াতের

বিএনপির র‍্যালিতে ব্যানার হাতে ওসির অংশগ্রহণ, প্রত্যাহারের দাবি জামায়াতের

২ সপ্তাহ আগে
গোপালগঞ্জের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ

গোপালগঞ্জের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ

২ সপ্তাহ আগে
ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষককে গণপিটুনি

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষককে গণপিটুনি

২ সপ্তাহ আগে
মানিকগঞ্জে দফায় দফায় ৯ ককটেল বিস্ফোরণ, আটক ২

মানিকগঞ্জে দফায় দফায় ৯ ককটেল বিস্ফোরণ, আটক ২

২ সপ্তাহ আগে
কার্যক্রম নিষিদ্ধ চান্দিনা আওয়ামী লীগের কোষাধ্যক্ষসহ গ্রেফতার ২

কার্যক্রম নিষিদ্ধ চান্দিনা আওয়ামী লীগের কোষাধ্যক্ষসহ গ্রেফতার ২

২ সপ্তাহ আগে
নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্য, লক্ষ্মীপুর কলেজে তালা রামগঞ্জে ককটেল

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্য, লক্ষ্মীপুর কলেজে তালা রামগঞ্জে ককটেল

২ সপ্তাহ আগে
পূর্ববর্তী সংবাদ

চসিকের উন্নয়ন প্রকল্পে দুর্নীতির মামলা, তিনজন কারাগারে

পরবর্তী সংবাদ

হাসপাতালের ১৫ ফ্যান চুরি, বিএনপি নেতার ছেলের ৬ মাসের কারাদণ্ড

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
দৈনিক বরিশাল

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান কার্যালয়: সদর রোড, বরিশাল-৮২০০, বাংলাদেশ
ফোন / মোবাইলঃ +880 1711-475776
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: ডিবি-২০২৬/বরিশাল

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • প্রধান সম্পাদক:টিএম তুহিন
  • প্রকাশক:টিএম তুহিন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|ইউনিকোড কনভার্টার|অ্যাডমিন ড্যাশবোর্ড|যোগাযোগ

ডেইলি বরিশাল — দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান সম্পাদকঃ টিএম তুহিন | প্রকাশকঃ টিএম তুহিন

© ২০২৬ দৈনিক বরিশাল । সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বাধিক পঠিত

জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
১শীর্ষ পঠিত
জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
🔥৫৬২২৯ বার পঠিত
২

আইপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের দুর্দান্ত পারফরম্যান্স

👁️ ৪৮৭২৭ পঠিত
৩

ঢাকা মেট্রোরেলের নতুন রুট উদ্বোধন: যোগাযোগে নতুন যুগ

👁️ ৪৩১২৮ পঠিত
৪

বাংলাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার: দাবায় নতুন ইতিহাস

👁️ ৪২৩২৩ পঠিত
৫

দুর্নীতিবিরোধী অভিযান জোরদার: বেশ কয়েকজন গ্রেপ্তার

👁️ ৩১৮২৫ পঠিত

সর্বশেষ খবর

তাজা খবর

যুক্তরাষ্ট্র গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে

০৪:০০ AM

বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনে নতুন সভাপতি কায়েস আহমেদ

০২:৫৯ AM

বিএনপির র‍্যালিতে ব্যানার হাতে ওসির অংশগ্রহণ, প্রত্যাহারের দাবি জামায়াতের

০২:৫৮ AM

৪৯৫ ক্রীড়া অফিসার ও ১১৮৮০ শিক্ষক নিয়োগের পরিকল্পনা সরকারের

০২:৫৮ AM

চ্যানেল টোয়েন্টিফোরের এমডি এ কে আজাদসহ ৭ জনের বিরুদ্ধে মানহানির মামলা

০২:২৭ AM