বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
১২ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬১২ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
ডেইলি বরিশাল
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /বিনোদন
  3. /বিজয়ের রাণাবালির সঙ্গে পুষ্পা-২’র তুলনা টানলেন রাশমিকা
বিনোদন

বিজয়ের রাণাবালির সঙ্গে পুষ্পা-২’র তুলনা টানলেন রাশমিকা

বিজয়ের রাণাবালির সঙ্গে পুষ্পা-২’র তুলনা টানলেন রাশমিকা...

স
সুমাইয়া আক্তার· বিনোদন প্রতিবেদক
·প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ১০:০৫ পিএম·সর্বশেষ: ১৯ অক্টোবর ২০২৬, ১০:০৫ পিএম
বিজয়ের রাণাবালির সঙ্গে পুষ্পা-২’র তুলনা টানলেন রাশমিকা

বিজয় দেবরকোন্ডা ও রাশমিকা মান্দানার প্রধান চরিত্রে অভিনীত রাণাবালি সম্প্রতি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। ছবিতে বিজয়ের অভিনয় নিয়ে কথা বলতে গিয়ে তার সঙ্গে আল্লু অর্জুনের পুষ্পা-২ এর অভিনয়ের তুলনা টেনেছেন রাশমিকা।

সম্প্রতি এক সংবাদ সম্মেলনে রাশমিকা বলেন, রাণাবালি চরিত্রে বিজয় এতটাই মগ্ন হয়ে গিয়েছিলেন যে পর্দার বাইরের বিজয় আর চরিত্রের বিজয়ের মধ্যে স্পষ্ট পার্থক্য তৈরি হয়েছিল। এমনকি শুটিংয়ের সময় ক্যামেরার বাইরে তার সঙ্গে কথা বললেও রাশমিকার মনে হতো, তিনি যেন বিজয়কে নয়, রাণাবালিকেই দেখছেন। তখন তার মনে প্রশ্ন জাগত, ভিজু কোথায়?

রাশমিকা জানান, বিজয়ের অভিনয়ের গভীরতা ও তীব্রতা বুঝতে তার কিছুটা সময় লেগেছিল। তার মতে, কিছু চরিত্র অভিনেতাকে এমনভাবে গ্রাস করে যে সেই চরিত্রের প্রতিটি আবেগ অভিনেতার নিজের অভিজ্ঞতার অংশ হয়ে ওঠে। বিজয়কে এভাবে চরিত্রের মধ্যে ডুবে যেতে দেখা তার জন্য ছিল একেবারেই নতুন অভিজ্ঞতা।

এই প্রসঙ্গে পুষ্পা-২ এ আল্লু অর্জুনের অভিনয়ের কথাও উল্লেখ করেন রাশমিকা। তিনি বলেন, ‘পুষ্পা-২’র সময়ও একই রকম অভিজ্ঞতা হয়েছিল, যখন বান্নি স্যার অভিনয় করছিলেন। বান্নি স্যার হিসেবে তিনি এক রকম, আর পুষ্পা হিসেবে সম্পূর্ণ অন্য মানুষ। বিজয়কেও যখন শুটিং সেটে দেখেছি, তখন তার মধ্যে একই রকম পরিবর্তন লক্ষ করেছি। বাড়িতে আমি তাকে ব্যক্তিগতভাবে দেখেছি, কিন্তু সেটে তাকে অন্য রকম মনে হয়েছে। যারা অভিনয় করেন, তারা এই অনুভূতিটা বুঝতে পারবেন।

বিজয়ের সঙ্গে এর আগে গীতা গোবিন্দম ও ডিয়ার কমরেডের মতো ছবিতে কাজ করেছেন রাশমিকা। তবে রাণাবালিতে কাজের অভিজ্ঞতাকে আলাদা বলে মনে করেন তিনি।

১৮৭৬ থেকে ১৮৭৮ সালের মহামাদ্রাজের দুর্ভিক্ষের পটভূমিতে নির্মিত রাণাবালি। ছবির কেন্দ্রে রয়েছে রায়লসীমার পাহাড়ে এক রহস্যময় ভবিষ্যদ্বাণীকে ঘিরে জন্ম নেওয়া কিংবদন্তি যোদ্ধা সিঙ্গানামালা বব্বিলি রাণাবালির কাহিনি।

বড় হয়ে দক্ষ অশ্বারোহী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে জয়াম্মাকে বিয়ে করে রাণাবালি। কিন্তু দুর্ভিক্ষের ভয়াবহতা এবং ঔপনিবেশিক শাসকদের লোভ ও নিষ্ঠুরতায় তার গ্রামের শান্ত জীবন বিপর্যস্ত হয়ে পড়ে।

নির্মম কর্মকর্তা স্যার থিওডোর হেক্টর যখন তার জমি ও গ্রামের মানুষের জন্য হুমকি হয়ে ওঠেন, তখন নিজের সম্প্রদায় ও স্বাধীনতা রক্ষায় প্রতিরোধ গড়ে তোলে রণবালি। এই লড়াইয়ে তার পাশে থাকে স্ত্রী জয়াম্মা।

বিজয় দেবরকোন্ডা ও রাশমিকা মান্দানা ছাড়াও ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন দ্য মমি খ্যাত অভিনেতা আর্নল্ড ভসলো।

📢এই সংবাদটি শেয়ার করুন
ট্যাগ:#জাতীয়#সংবাদ#বাংলাদেশ

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
স

সুমাইয়া আক্তার

বিনোদন প্রতিবেদক

বিনোদন ও জীবনযাপন বিভাগের প্রতিবেদক।

সম্পর্কিত আরও সংবাদ

বয়স নিয়ে ‘বিভ্রাটে’ সাদিয়া আয়মান

বয়স নিয়ে ‘বিভ্রাটে’ সাদিয়া আয়মান

২ সপ্তাহ আগে
গোবিন্দের সঙ্গে দাম্পত্যের ভবিষ্যৎ নিয়ে যা জানালেন সুনীতা

গোবিন্দের সঙ্গে দাম্পত্যের ভবিষ্যৎ নিয়ে যা জানালেন সুনীতা

২ সপ্তাহ আগে
‘স্যরি ধুয়ে পানি খা’ বললেন পরীমনি

‘স্যরি ধুয়ে পানি খা’ বললেন পরীমনি

২ সপ্তাহ আগে
নতুন লুকে কারিনা কাপুর

নতুন লুকে কারিনা কাপুর

২ সপ্তাহ আগে
পারশার ‘বর’ হওয়ার গুঞ্জনে যা বললেন আসাদ নূর

পারশার ‘বর’ হওয়ার গুঞ্জনে যা বললেন আসাদ নূর

২ সপ্তাহ আগে
অনেক দিন চুপ ছিলাম আর না, আজকেই সব সামনে আনব

অনেক দিন চুপ ছিলাম আর না, আজকেই সব সামনে আনব

২ সপ্তাহ আগে
পূর্ববর্তী সংবাদ

ছয় দশক পর জনসম্মুখে ভ্যান গঘের চিত্রকর্ম, নিলামে উঠতে পারে ১৮ কোটি ডলারে

পরবর্তী সংবাদ

মুম্বাই, গ্রিস ও প্যারিসে বিয়ের প্রস্তাব সাইফের, শেষে কোথায় ‘হ্যাঁ’ বলেছিলেন কারিনা

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
দৈনিক বরিশাল

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান কার্যালয়: সদর রোড, বরিশাল-৮২০০, বাংলাদেশ
ফোন / মোবাইলঃ +880 1711-475776
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: ডিবি-২০২৬/বরিশাল

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • প্রধান সম্পাদক:টিএম তুহিন
  • প্রকাশক:টিএম তুহিন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|ইউনিকোড কনভার্টার|অ্যাডমিন ড্যাশবোর্ড|যোগাযোগ

ডেইলি বরিশাল — দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান সম্পাদকঃ টিএম তুহিন | প্রকাশকঃ টিএম তুহিন

© ২০২৬ দৈনিক বরিশাল । সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বাধিক পঠিত

জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
১শীর্ষ পঠিত
জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
🔥৫৬২২৮ বার পঠিত
২

আইপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের দুর্দান্ত পারফরম্যান্স

👁️ ৪৮৭২৬ পঠিত
৩

ঢাকা মেট্রোরেলের নতুন রুট উদ্বোধন: যোগাযোগে নতুন যুগ

👁️ ৪৩১২৭ পঠিত
৪

বাংলাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার: দাবায় নতুন ইতিহাস

👁️ ৪২৩২৩ পঠিত
৫

দুর্নীতিবিরোধী অভিযান জোরদার: বেশ কয়েকজন গ্রেপ্তার

👁️ ৩১৮২৪ পঠিত

সর্বশেষ খবর

তাজা খবর

যুক্তরাষ্ট্র গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে

০৪:০০ AM

বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনে নতুন সভাপতি কায়েস আহমেদ

০২:৫৯ AM

বিএনপির র‍্যালিতে ব্যানার হাতে ওসির অংশগ্রহণ, প্রত্যাহারের দাবি জামায়াতের

০২:৫৮ AM

৪৯৫ ক্রীড়া অফিসার ও ১১৮৮০ শিক্ষক নিয়োগের পরিকল্পনা সরকারের

০২:৫৮ AM

চ্যানেল টোয়েন্টিফোরের এমডি এ কে আজাদসহ ৭ জনের বিরুদ্ধে মানহানির মামলা

০২:২৭ AM