শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
ডেইলি বরিশাল
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /রাজনীতি
  3. /হিন্দু সম্প্রদায়কে রাজনৈতিক স্বার্থে ব্যবহার হতে দেওয়া হবে না: এনসিপি
রাজনীতি

হিন্দু সম্প্রদায়কে রাজনৈতিক স্বার্থে ব্যবহার হতে দেওয়া হবে না: এনসিপি

হিন্দু সম্প্রদায়কে রাজনৈতিক স্বার্থে ব্যবহার হতে দেওয়া হবে না: এনসিপি...

ন
নাজমুল ইসলাম· বিশ্লেষক
·প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ৫:২০ এএম·সর্বশেষ: ২০ অক্টোবর ২০২৬, ৫:২০ এএম
হিন্দু সম্প্রদায়কে রাজনৈতিক স্বার্থে ব্যবহার হতে দেওয়া হবে না: এনসিপি

বাংলাদেশ একটি সম্প্রীতির দেশ উল্লেখ করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতৃবৃন্দ বলেছেন, এ দেশে হিন্দু সম্প্রদায় সমান মর্যাদা ও অধিকার নিয়ে বসবাস করবে। কোনো দলের রাজনৈতিক স্বার্থে আর কখনো হিন্দু ধর্মাবলম্বীদের ব্যবহার হতে দেওয়া হবে না।

সোমবার (১৯ অক্টোবর) সকালে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় করতে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে গিয়ে এনসিপির শীর্ষ নেতৃবৃন্দ এসব কথা বলেন।

মন্দির পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এমপি, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ এমপি, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদ সদস্য সারোয়ার তুষার, যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদ সদস্য নুসরাত তাবাসসুম এমপি এবং যুগ্ম সদস্য সচিব প্রীতম দাশ প্রমুখ।

এ ছাড়াও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরীসহ অন্যান্য নেতৃবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন।

শুরুতে এনসিপি নেতৃবৃন্দ পুরো মন্ডপ ঘুরে দেখেন এবং পূজা অর্চনা পরিদর্শন করেন।

পরে আয়োজিত বক্তব্যে বাংলাদেশে হিন্দু সম্প্রদায় সমান মর্যাদা ও অধিকার নিয়ে থাকবে মন্তব্য করে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন সারাদেশের সনাতন ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘সব ধর্মের মানুষ মিলে আমরা একটি সুন্দর বাংলাদেশ গড়তে চাই। একাত্তরের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে চব্বিশের জুলাই গণঅভ্যুত্থান—দেশের প্রতিটি ক্রান্তিলগ্নে সব ধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছে। আমরা কোনো অপ্রীতিকর ঘটনা দেখতে চাই না।

এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘যারা বিভিন্ন সময় হিন্দু ধর্মাবলম্বীদের হীনস্বার্থে ব্যবহার করেছে এবং সম্পত্তি দখল করেছে, তারা এই দেশের জন্য ক্ষতিকর ও অশুভ শক্তি। তাদের বিনাশে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, ‘অনেকের সম্পত্তি বেদখল হয়ে গেছে এবং অনেকে কষ্ট নিয়ে বিদেশে পাড়ি জমিয়েছেন। আমরা ক্ষমতায় গেলে সবার সম্পত্তি ফিরিয়ে দিতে কাজ করব। পাশাপাশি বর্তমান সরকার যেন এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেয়, সে দাবি আমরা সংসদ ও রাজপথে তুলে ধরব।

এনসিপির রাজনৈতিক পর্ষদ সদস্য সারোয়ার তুষার জানান, সংখ্যালঘু ধর্মাবলম্বী বাংলাদেশিদের অধিকার রক্ষায় এনসিপি সম্প্রতি ‘ন্যাশনাল হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এলায়েন্স’ গঠন করেছে। দেশের প্রতিটি নাগরিক যেন সমমর্যাদা নিয়ে বাঁচতে পারে, সেই রাজনীতিই করে যাচ্ছে এনসিপি।

📢এই সংবাদটি শেয়ার করুন
ট্যাগ:#জাতীয়#সংবাদ#বাংলাদেশ

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ন

নাজমুল ইসলাম

বিশ্লেষক

রাজনৈতিক রিপোর্টার, বিশ্লেষক ও কলামিস্ট।

সম্পর্কিত আরও সংবাদ

এনসিপির স্থানীয় সরকার নির্বাচন বিষয়ক কমিটি গঠন

এনসিপির স্থানীয় সরকার নির্বাচন বিষয়ক কমিটি গঠন

২ সপ্তাহ আগে
হাসিনা ইস্যুতে সবাই ঐক্যবদ্ধ, জনগণকে নিরাপত্তার আস্থা দিতে হবে: তাজনূভা

হাসিনা ইস্যুতে সবাই ঐক্যবদ্ধ, জনগণকে নিরাপত্তার আস্থা দিতে হবে: তাজনূভা

২ সপ্তাহ আগে
বিএনপি ছেড়ে এনসিপিতে যোগ দেওয়ার কারণ জানালেন মুক্তি

বিএনপি ছেড়ে এনসিপিতে যোগ দেওয়ার কারণ জানালেন মুক্তি

২ সপ্তাহ আগে
ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি বাংলাদেশে ফিরবে না: সারজিস আলম

ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি বাংলাদেশে ফিরবে না: সারজিস আলম

২ সপ্তাহ আগে
শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকরের দাবি জানালেন নাহিদ

শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকরের দাবি জানালেন নাহিদ

২ সপ্তাহ আগে
‘দুটি কারণে’ শেখ হাসিনা পাসপোর্টের আবেদন করেছেন: জামায়াত

‘দুটি কারণে’ শেখ হাসিনা পাসপোর্টের আবেদন করেছেন: জামায়াত

২ সপ্তাহ আগে
পূর্ববর্তী সংবাদ

নাহিদের উদ্দেশে যে বার্তা দিলেন ইশরাক

পরবর্তী সংবাদ

দেশবাসী তাকিয়ে আছে কবে স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করবেন: নাহিদ ইসলাম

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
দৈনিক বরিশাল

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান কার্যালয়: সদর রোড, বরিশাল-৮২০০, বাংলাদেশ
ফোন / মোবাইলঃ +880 1711-475776
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: ডিবি-২০২৬/বরিশাল

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • প্রধান সম্পাদক:টিএম তুহিন
  • প্রকাশক:টিএম তুহিন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|ইউনিকোড কনভার্টার|অ্যাডমিন ড্যাশবোর্ড|যোগাযোগ

ডেইলি বরিশাল — দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান সম্পাদকঃ টিএম তুহিন | প্রকাশকঃ টিএম তুহিন

© ২০২৬ দৈনিক বরিশাল । সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বাধিক পঠিত

জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
১শীর্ষ পঠিত
জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
🔥৫৬২২৯ বার পঠিত
২

আইপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের দুর্দান্ত পারফরম্যান্স

👁️ ৪৮৭২৭ পঠিত
৩

ঢাকা মেট্রোরেলের নতুন রুট উদ্বোধন: যোগাযোগে নতুন যুগ

👁️ ৪৩১২৮ পঠিত
৪

বাংলাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার: দাবায় নতুন ইতিহাস

👁️ ৪২৩২৩ পঠিত
৫

দুর্নীতিবিরোধী অভিযান জোরদার: বেশ কয়েকজন গ্রেপ্তার

👁️ ৩১৮২৫ পঠিত

সর্বশেষ খবর

তাজা খবর

যুক্তরাষ্ট্র গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে

০৪:০০ AM

বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনে নতুন সভাপতি কায়েস আহমেদ

০২:৫৯ AM

বিএনপির র‍্যালিতে ব্যানার হাতে ওসির অংশগ্রহণ, প্রত্যাহারের দাবি জামায়াতের

০২:৫৮ AM

৪৯৫ ক্রীড়া অফিসার ও ১১৮৮০ শিক্ষক নিয়োগের পরিকল্পনা সরকারের

০২:৫৮ AM

চ্যানেল টোয়েন্টিফোরের এমডি এ কে আজাদসহ ৭ জনের বিরুদ্ধে মানহানির মামলা

০২:২৭ AM