বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
১২ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬১২ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
ডেইলি বরিশাল
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /সারাদেশ
  3. /আ.লীগ পরিচয় পেলে ভিক্ষা নিতেন না মকবুল
সারাদেশ

আ.লীগ পরিচয় পেলে ভিক্ষা নিতেন না মকবুল

আ.লীগ পরিচয় পেলে ভিক্ষা নিতেন না মকবুল...

র
রাহুল হাসান· প্রতিবেদক
·প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ৯:৫৯ এএম·সর্বশেষ: ২০ অক্টোবর ২০২৬, ৯:৫৯ এএম
আ.লীগ পরিচয় পেলে ভিক্ষা নিতেন না মকবুল

মকবুল হোসেন প্রামানিক (৭৫)। এলাকার লোকজন তাকে চেনেন মকবুল ফকির নামে। পেশায় ভিক্ষুক মকবুল ফকিরের আরেকটি পরিচয় হলো, তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ‘কট্টর সমর্থক’।

ভিক্ষা করতে গিয়েও নিজের দলের প্রতি কঠোর সমর্থনের পরিচয় দিতেন তিনি। কেউ আওয়ামী লীগের লোক পরিচয় দিলে তার কাছ থেকে ভিক্ষা পর্যন্ত নিতেন না মকবুল। অথচ বৃদ্ধকালে এসে অনেকটাই অসহায় জীবনযাপন করছেন বিএনপির এই সমর্থক।

পাবনার চাটমোহর উপজেলার প্রত্যন্ত অঞ্চল হান্ডিয়াল ইউনিয়নের নবীন পশ্চিমপাড়া গ্রামে জীর্ণশীর্ণ ঘরের বারান্দায় শুয়ে দিন কাটছে তার। তবুও তার খোঁজ রাখেন না কেউ।

বিএনপির সমর্থক হওয়ার কারণে পতিত আওয়ামী লীগ সরকারের সময়ে সরকারি সব ধরনের সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত থেকেছেন বলে অভিযোগ মকবুল ফকিরের পরিবারের। স্ত্রী ও প্রতিবন্ধী দুই মেয়েকে নিয়ে অনেক কষ্টে খেয়ে না খেয়ে দিন কাটিয়েছেন তিনি। আজও সেই কষ্টের গ্লানি বয়ে বেড়াচ্ছেন।

বয়সের ভারে এখন আর চলাফেরা করতে পারেন না মকবুল। স্ত্রী মালেকা খাতুনও অসুস্থ। স্বামীর বাড়ি থেকে বিতাড়িত তার বড় মেয়ে শারীরিক প্রতিবন্ধী মর্জিনা খাতুনের ভিক্ষার টাকায় কোনোমতে চলছে পরিবারটি।

সরেজমিনে দেখা যায়, মকবুল ফকিরের বাড়িতে রয়েছে ভাঙাচোরা টিনের ঘর। পাটকাঠি ও পলিথিন দিয়ে ঘেরা ঘরের বারান্দায় ছাপড়ার নিচে তিন হাতের একটি চৌকির ওপর অসুস্থ অবস্থায় শুয়ে আছেন মকবুল। নেই কোনো তোশক বা বালিশ। বাড়িতে নেই টয়লেটও। কয়েক বছর ধরে বার্ধক্যজনিত অসুস্থতার কারণে বাড়ি থেকে বের হতে পারেন না তিনি। চৌকিতে শুয়ে থাকতে থাকতে তার পিঠে ও পায়ে ঘা হয়েছে।

টাকার অভাবে চিকিৎসা করাতে পারেননি মকবুল। বড় মেয়ে মর্জিনা খাতুন ভিক্ষা করে যা পান, তা দিয়েই কোনোমতে চলে তাদের সংসার।

বার্ধক্যের কারণে কথা বলতে কষ্ট হয় মকবুলের। এই প্রতিবেদককে দেখে কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, ‘শহীদ জিয়া অমর হোক। খালেদা জিয়া জিন্দাবাদ। আমি বিএনপি করি। বিএনপি ছাড়া কখনো কাউকে ভোট দিইনি। আমি বিএনপি করেই মরতে চাই।

স্ত্রী মালেকা খাতুন সাংবাদিকদের বলেন, ‘আমার স্বামী ভিক্ষুক হলেও কট্টর বিএনপি সমর্থক ছিলেন। বিএনপি ছাড়া অন্য কোনো দলের নাম সহ্য করতে পারতেন না। বিএনপি করার কারণে আমরা বিগত সরকারের দিনে কোনো সরকারি সুবিধা পাইনি। আমাদের দুই মেয়ে প্রতিবন্ধী। দুজনের বিয়ে হয়েছিল। কিন্তু বড় মেয়েকে তালাক দেওয়ায় এখন আমাদের কাছেই থাকে। সেও প্রতিবন্ধী। বড় মেয়ের ভিক্ষায় এখন আমাদের সংসার চলে।

এ ব্যাপারে হান্ডিয়াল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হাবিবুর রহমান হাবিব সাংবাদিকদের বলেন, মকবুল বিএনপির একনিষ্ঠ ও কট্টর সমর্থক। একবার এলাকার এক আওয়ামী লীগ নেতা তাকে এক মণ চাল দিতে চেয়েছিলেন। বিনিময়ে তাকে আওয়ামী লীগে যোগ দেওয়ার কথা বলেছিলেন। কিন্তু শত দারিদ্র্যের মধ্যেও মকবুল সেই দান প্রত্যাখ্যান করেন। এমনকি আওয়ামী লীগের লোক পরিচয় পেলে তার কাছ থেকে ভিক্ষা পর্যন্ত নিতেন না মকবুল। সত্যিই মকবুল ফকির ও তার পরিবারের লোকজন খুব কষ্টে থাকেন। আমাদের মানবিক প্রধানমন্ত্রী যদি মকবুল ফকিরের পাশে দাঁড়াতেন, তবে পরিবারটির কষ্ট লাঘব হতো।

📢এই সংবাদটি শেয়ার করুন
ট্যাগ:#জাতীয়#সংবাদ#বাংলাদেশ

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ

বিএনপির র‍্যালিতে ব্যানার হাতে ওসির অংশগ্রহণ, প্রত্যাহারের দাবি জামায়াতের

বিএনপির র‍্যালিতে ব্যানার হাতে ওসির অংশগ্রহণ, প্রত্যাহারের দাবি জামায়াতের

২ সপ্তাহ আগে
গোপালগঞ্জের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ

গোপালগঞ্জের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ

২ সপ্তাহ আগে
ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষককে গণপিটুনি

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষককে গণপিটুনি

২ সপ্তাহ আগে
মানিকগঞ্জে দফায় দফায় ৯ ককটেল বিস্ফোরণ, আটক ২

মানিকগঞ্জে দফায় দফায় ৯ ককটেল বিস্ফোরণ, আটক ২

২ সপ্তাহ আগে
কার্যক্রম নিষিদ্ধ চান্দিনা আওয়ামী লীগের কোষাধ্যক্ষসহ গ্রেফতার ২

কার্যক্রম নিষিদ্ধ চান্দিনা আওয়ামী লীগের কোষাধ্যক্ষসহ গ্রেফতার ২

২ সপ্তাহ আগে
নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্য, লক্ষ্মীপুর কলেজে তালা রামগঞ্জে ককটেল

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্য, লক্ষ্মীপুর কলেজে তালা রামগঞ্জে ককটেল

২ সপ্তাহ আগে
পূর্ববর্তী সংবাদ

ঘুমন্ত জামাতাকে কুপিয়ে হত্যা, কুড়াল নিয়ে ঘুরছিলেন শ্বশুর

পরবর্তী সংবাদ

নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত বেড়ে ১৪

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
দৈনিক বরিশাল

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান কার্যালয়: সদর রোড, বরিশাল-৮২০০, বাংলাদেশ
ফোন / মোবাইলঃ +880 1711-475776
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: ডিবি-২০২৬/বরিশাল

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • প্রধান সম্পাদক:টিএম তুহিন
  • প্রকাশক:টিএম তুহিন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|ইউনিকোড কনভার্টার|অ্যাডমিন ড্যাশবোর্ড|যোগাযোগ

ডেইলি বরিশাল — দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান সম্পাদকঃ টিএম তুহিন | প্রকাশকঃ টিএম তুহিন

© ২০২৬ দৈনিক বরিশাল । সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বাধিক পঠিত

জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
১শীর্ষ পঠিত
জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
🔥৫৬২২৮ বার পঠিত
২

আইপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের দুর্দান্ত পারফরম্যান্স

👁️ ৪৮৭২৬ পঠিত
৩

ঢাকা মেট্রোরেলের নতুন রুট উদ্বোধন: যোগাযোগে নতুন যুগ

👁️ ৪৩১২৭ পঠিত
৪

বাংলাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার: দাবায় নতুন ইতিহাস

👁️ ৪২৩২৩ পঠিত
৫

দুর্নীতিবিরোধী অভিযান জোরদার: বেশ কয়েকজন গ্রেপ্তার

👁️ ৩১৮২৪ পঠিত

সর্বশেষ খবর

তাজা খবর

যুক্তরাষ্ট্র গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে

০৪:০০ AM

বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনে নতুন সভাপতি কায়েস আহমেদ

০২:৫৯ AM

বিএনপির র‍্যালিতে ব্যানার হাতে ওসির অংশগ্রহণ, প্রত্যাহারের দাবি জামায়াতের

০২:৫৮ AM

৪৯৫ ক্রীড়া অফিসার ও ১১৮৮০ শিক্ষক নিয়োগের পরিকল্পনা সরকারের

০২:৫৮ AM

চ্যানেল টোয়েন্টিফোরের এমডি এ কে আজাদসহ ৭ জনের বিরুদ্ধে মানহানির মামলা

০২:২৭ AM