শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
ডেইলি বরিশাল
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /জাতীয়
  3. /ইশরাকের পদত্যাগ: জবাবদিহির কঠোর বার্তা, নাকি অতিরিক্ত শাস্তি
জাতীয়

ইশরাকের পদত্যাগ: জবাবদিহির কঠোর বার্তা, নাকি অতিরিক্ত শাস্তি

ইশরাকের পদত্যাগ: জবাবদিহির কঠোর বার্তা, নাকি অতিরিক্ত শাস্তি...

ম
মুনতাসির মাহমুদ· বার্তা সম্পাদক
·প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ৪:৫২ পিএম·সর্বশেষ: ২০ অক্টোবর ২০২৬, ৪:৫২ পিএম
ইশরাকের পদত্যাগ: জবাবদিহির কঠোর বার্তা, নাকি অতিরিক্ত শাস্তি

মন্ত্রিসভা থেকে ইশরাক হোসেনের পদত্যাগের বিষয়টি ক্ষমতাসীন বিএনপির ভেতরে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। দলের একাংশ এটিকে জবাবদিহিতা ও শৃঙ্খলার ক্ষেত্রে একটি কঠোর বার্তা হিসেবে স্বাগত জানালেও অন্য অংশ একে ‘অতিরিক্ত কঠোরতা’ দেখানো হয়েছে বলে মনে করছে।

সমর্থকরা বলছেন, এ সিদ্ধান্ত স্পষ্ট করেছে যে রাজনৈতিক পদ বা ব্যক্তিগত সম্পর্ক যা-ই হোক না কেন, জবাবদিহির ঊর্ধ্বে কেউ নন।

অন্যদিকে সমালোচকদের আশঙ্কা, এই সিদ্ধান্তের ফলে মন্ত্রী ও সংসদ সদস্যরা কোনো উদ্যোগ নিতে বা স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে দ্বিধাগ্রস্ত হয়ে পড়বেন।

নাম প্রকাশে অনিচ্ছুক ৭ মন্ত্রী, ৮ সংসদ সদস্য এবং ১২ বিএনপি নেতার সঙ্গে আলাপে এসব প্রতিক্রিয়া সামনে এসেছে।

উভয়পক্ষই মাদকের বিরুদ্ধে ইশরাকের অবস্থানকে সমর্থন করলেও সরাসরি আগ্নেয়াস্ত্র বহন করে অভিযান চালানোর বিষয়ে তাদের মধ্যে মতপার্থক্য রয়েছে।

কেউ মনে করছেন, প্রতিমন্ত্রী ও এমপি হিসেবে তাকে দাপ্তরিক সীমার মধ্যেই থাকা উচিত ছিল। আবার অনেকের মতে, নিজের ভুল সংশোধনের জন্য তাকে সুযোগ দেওয়া উচিত ছিল।

গত শনিবার রাজধানীর গেন্ডারিয়ায় মাদকবিরোধী অভিযানে ইশরাক হোসেনকে প্রকাশ্যে পিস্তল প্রদর্শন করতে দেখা যাওয়ার পর থেকে এ বিতর্কের সূত্রপাত।

ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তার আচরণ এবং এমন পরিস্থিতিতে আগ্নেয়াস্ত্র বহন কতটা আইনসম্মত—তা নিয়ে প্রশ্ন ওঠে।

রোববার রাতে সরকারের বিভিন্ন সূত্র জানায়, ইশরাককে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। ইশরাক শুরুতে খবরটি 'গুজব' বলে বলে উড়িয়ে দেওয়ার চেষ্টা করলেও গতকাল সোমবার জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন ডেকে তিনি পদত্যাগের ঘোষণা দেন।

ওই ঘটনার প্রেক্ষাপটে এক মন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রশাসনে ব্যক্তিগত সম্পর্কের খাতিরে কাউকে কোনো বিশেষ ছাড় দেওয়া হবে না।

এই পদত্যাগকে সরকারের অন্যান্য শীর্ষ পদধারীদের জন্য একটি সতর্কবার্তা হিসেবে উল্লেখ করে ওই মন্ত্রী আরও বলেন, ‘সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় কিংবা বিরোধীদের প্রশ্ন তোলার সুযোগ করে দেয়—এমন কোনো কিছুই প্রধানমন্ত্রী বরদাশত করবেন না।

দলের স্থায়ী কমিটির সদস্যদের একজন বলেন, জনসমক্ষে ইশরাকের পিস্তল প্রদর্শন একজন প্রতিমন্ত্রীর মর্যাদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

তিনি বলেন, 'তার উদ্দেশ্য হয়তো ভালো ছিল এবং আমরা মাদকের বিরুদ্ধে তার অবস্থানকে সমর্থন করি। কিন্তু প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর এভাবে প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র প্রদর্শন করা তার ঠিক হয়নি।'

স্থায়ী কমিটির ওই সদস্য পদত্যাগের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেন, একজন মন্ত্রীর ব্যক্তিগত কর্মকাণ্ড পুরো সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে পারে।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্‌দী আমিন বলেন, ইশরাকের সাম্প্রতিক কর্মপদ্ধতি নিয়ে "প্রশ্ন বা মতভেদ" থাকতে পারে, তবে এই সিদ্ধান্তের পেছনের যৌক্তিকতা নিয়ে কোনো সন্দেহ থাকা উচিত নয়।

‘সরকারের বার্তাটি বেশ স্পষ্ট। এমনকি প্রধানমন্ত্রী তারেক রহমানের আস্থাভাজন, নিবেদিতপ্রাণ এবং জনপ্রিয় কোনো তরুণ নেতা যদি কোনো সাহসী ও জনকল্যাণমুখী উদ্যোগ বাস্তবায়নের ক্ষেত্রে প্রশ্নবিদ্ধ হন, তবুও জবাবদিহিতা নিশ্চিত করা হবে।

তিনি আরও বলেন, ‘আমরা বিশ্বাস করি, জাতি গঠনের পথে এগিয়ে যাওয়ার সময় সরকারের প্রতিটি স্তরে এভাবেই জবাবদিহিতা বজায় রাখা হবে।

তবে বেশ কয়েকজন সংসদ সদস্য এবং বিএনপি নেতা মনে করেন, নিজের নির্বাচনী এলাকার মাদক সমস্যা মোকাবিলা করতে গিয়ে ইশরাক হয়তো আবেগের বশেই এমনটি করেছেন।

তাদের মতে, এমন কঠোর সিদ্ধান্ত নেওয়ার আগে তার ভালো উদ্দেশ্যটিকেও বিবেচনায় নেওয়া উচিত ছিল; বিশেষ করে আওয়ামী শাসনামলে দলের মনোবল ধরে রাখার ক্ষেত্রে তার যে ভূমিকা ছিল, সেটি বিবেচনায় রাখা দরকার ছিল।

এক সংসদ সদস্য বলেন, ‘আমার কাছে মনে হয়েছে এটি সম্ভাব্য কঠোরতম শাস্তি। যদিও এটি মন্ত্রী ও এমপিদের কাছে একটি শক্তিশালী বার্তা পৌঁছে দিয়েছে, তবে এর নেতিবাচক প্রভাবও থাকতে পারে। এখন অনেকেই স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে দ্বিধা বোধ করবেন।

কয়েকজন সংসদ সদস্যের যুক্তি, এ ঘটনাকে দুর্নীতি, চাঁদাবাজি বা জমি দখলের মতো অপরাধের কাতারে ফেলা উচিত হয়নি। কারণ ইশরাকের মাদক নির্মূলের ঘোষণা দিয়ে এটা করছিলেন, যা বিএনপির অন্যতম অগ্রাধিকার।

বিএনপির এক নারী এমপি বলেন, ‘একটি ভুলের জন্য কারও পুরো রাজনৈতিক ক্যারিয়ার বা বছরের পর বছর ধরে তার রাখা অবদান উপেক্ষা করা ঠিক নয়। এর পরিবর্তে, ভুল সংশোধনের সুযোগ দেওয়া উচিত ছিল।

বিএনপির বিভিন্ন রাজনৈতিক আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ এবং তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে গভীর সম্পর্কের কথা উল্লেখ করে বেশ কয়েকজন নেতা ইশরাকের প্রতি সহানুভূতি প্রকাশ করেছেন।

বিএনপির এক কেন্দ্রীয় নেতা বলেন, 'ইশরাক দীর্ঘদিন ধরে তৃণমূলের রাজনীতিতে সক্রিয়। বিভিন্ন রাজনৈতিক আন্দোলন ও লড়াই-সংগ্রামে তার ভূমিকা রয়েছে। এ কারণেই দলের নেতাকর্মীদের মধ্যে তার প্রতি কিছুটা সহানুভূতি কাজ করছে।'

তবে কারও কারও মতে, এই ঘটনাটি ইশরাকের জন্য একটি শিক্ষা হিসেবে কাজ করবে এবং ভবিষ্যতে তাকে আরও সতর্ক রাজনীতি করতে সাহায্য করবে।

গত আট মাসে সরকার ও ক্ষমতাসীন দলে উচ্চপর্যায়ে যে পরিবর্তন ও পদত্যাগের ঘটনা ঘটেছে, ঢাকার সাবেক মেয়র ও প্রয়াত বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার ছেলে ইশরাকের পদত্যাগ সেই তালিকার সর্বশেষ সংযোজন।

এর আগে গত ১ জুন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। আগস্টে মন্ত্রিসভার রদবদলের সময় তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন পদ ছাড়েন এবং পরে তাকে মন্ত্রীর পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়।এ ছাড়া, মিরপুরে একটি স্বাস্থ্যকেন্দ্রে হামলার ঘটনায় জড়িতদের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ ওঠায় গত ১ অক্টোবর সংসদ থেকে পদত্যাগ করেন বিএনপির সংরক্ষিত নারী আসনের এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি।

📢এই সংবাদটি শেয়ার করুন
ট্যাগ:#জাতীয়#সংবাদ#বাংলাদেশ

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মুনতাসির মাহমুদ

বার্তা সম্পাদক

নিউজরুম এডিটর, ডেইলি বরিশাল ডটকম। বার্তা বিভাগে অভিজ্ঞতা ৭ বছর।

সম্পর্কিত আরও সংবাদ

৪৯৫ ক্রীড়া অফিসার ও ১১৮৮০ শিক্ষক নিয়োগের পরিকল্পনা সরকারের

৪৯৫ ক্রীড়া অফিসার ও ১১৮৮০ শিক্ষক নিয়োগের পরিকল্পনা সরকারের

২ সপ্তাহ আগে
চ্যানেল টোয়েন্টিফোরের এমডি এ কে আজাদসহ ৭ জনের বিরুদ্ধে মানহানির মামলা

চ্যানেল টোয়েন্টিফোরের এমডি এ কে আজাদসহ ৭ জনের বিরুদ্ধে মানহানির মামলা

২ সপ্তাহ আগে
ফ্যাসিবাদ পুনর্বাসনের অপচেষ্টা প্রতিহতে শক্তি চেয়ে সংসদে ধর্ম প্রতিমন্ত্রীর মোনাজাত

ফ্যাসিবাদ পুনর্বাসনের অপচেষ্টা প্রতিহতে শক্তি চেয়ে সংসদে ধর্ম প্রতিমন্ত্রীর মোনাজাত

২ সপ্তাহ আগে
মোহাম্মদপুরে জাপান গার্ডেন সিটির সামনে ২ ককটেল বিস্ফোরণ

মোহাম্মদপুরে জাপান গার্ডেন সিটির সামনে ২ ককটেল বিস্ফোরণ

২ সপ্তাহ আগে
কপ-৩১ বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন খলিলুর রহমান

কপ-৩১ বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন খলিলুর রহমান

২ সপ্তাহ আগে
‘একটি বাড়ি, একটি খামার’ প্রকল্পের অনিয়ম নিয়ে সংসদে প্রশ্ন

‘একটি বাড়ি, একটি খামার’ প্রকল্পের অনিয়ম নিয়ে সংসদে প্রশ্ন

২ সপ্তাহ আগে
পূর্ববর্তী সংবাদ

প্রধানমন্ত্রীর এক ক্লিকেই ৩৮ হাজার ৯৭০ আখচাষি পেলেন ১২ কোটি টাকা

পরবর্তী সংবাদ

বাসে যাচ্ছিলেন ব্যবসার কাজে, পথে ট্রাকের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল তাদের

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
দৈনিক বরিশাল

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান কার্যালয়: সদর রোড, বরিশাল-৮২০০, বাংলাদেশ
ফোন / মোবাইলঃ +880 1711-475776
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: ডিবি-২০২৬/বরিশাল

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • প্রধান সম্পাদক:টিএম তুহিন
  • প্রকাশক:টিএম তুহিন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|ইউনিকোড কনভার্টার|অ্যাডমিন ড্যাশবোর্ড|যোগাযোগ

ডেইলি বরিশাল — দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান সম্পাদকঃ টিএম তুহিন | প্রকাশকঃ টিএম তুহিন

© ২০২৬ দৈনিক বরিশাল । সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বাধিক পঠিত

জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
১শীর্ষ পঠিত
জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
🔥৫৬২২৯ বার পঠিত
২

আইপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের দুর্দান্ত পারফরম্যান্স

👁️ ৪৮৭২৭ পঠিত
৩

ঢাকা মেট্রোরেলের নতুন রুট উদ্বোধন: যোগাযোগে নতুন যুগ

👁️ ৪৩১২৮ পঠিত
৪

বাংলাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার: দাবায় নতুন ইতিহাস

👁️ ৪২৩২৩ পঠিত
৫

দুর্নীতিবিরোধী অভিযান জোরদার: বেশ কয়েকজন গ্রেপ্তার

👁️ ৩১৮২৫ পঠিত

সর্বশেষ খবর

তাজা খবর

যুক্তরাষ্ট্র গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে

০৪:০০ AM

বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনে নতুন সভাপতি কায়েস আহমেদ

০২:৫৯ AM

বিএনপির র‍্যালিতে ব্যানার হাতে ওসির অংশগ্রহণ, প্রত্যাহারের দাবি জামায়াতের

০২:৫৮ AM

৪৯৫ ক্রীড়া অফিসার ও ১১৮৮০ শিক্ষক নিয়োগের পরিকল্পনা সরকারের

০২:৫৮ AM

চ্যানেল টোয়েন্টিফোরের এমডি এ কে আজাদসহ ৭ জনের বিরুদ্ধে মানহানির মামলা

০২:২৭ AM