শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
ডেইলি বরিশাল
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /খেলাধুলা
  3. /দলকে হতাশ করেছিলেন রোনালদো: এরিক টেন হাগ
খেলাধুলা

দলকে হতাশ করেছিলেন রোনালদো: এরিক টেন হাগ

দলকে হতাশ করেছিলেন রোনালদো: এরিক টেন হাগ...

ম
মোহাম্মদ আলী· ক্রীড়া সংবাদদাতা
·প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ৭:৩৬ পিএম·সর্বশেষ: ২০ অক্টোবর ২০২৬, ৭:৩৬ পিএম
দলকে হতাশ করেছিলেন রোনালদো: এরিক টেন হাগ

ম্যানচেস্টার ইউনাইটেডে ক্রিশ্চিয়ানো রোনালদো ও এরিক টেন হাগের দ্বন্দ্বের কথা ফুটবলপ্রেমীদের অজানা নয়। তবে এবার সেই বিরোধের নেপথ্যের নানা ঘটনা নিয়ে মুখ খুলেছেন ইউনাইটেডের সাবেক কোচ। দ্য অ্যাথলেটিককে দেওয়া এক সাক্ষাৎকারে রোনালদোর অনুশীলন, মাঠে তার পরিশ্রম এবং একাদশে জায়গা না পাওয়ার কারণ ব্যাখ্যা করেছেন ডাচ কোচ।

টেন হাগের দাবি, ইউনাইটেডে রোনালদোর দ্বিতীয় অধ্যায়ে প্রত্যাশিত পরিশ্রম ও নিবেদন দেখা যায়নি পর্তুগিজ তারকার মধ্যে। এমনকি দলের পরিকল্পনা অনুযায়ী খেলার জন্য যে ধরনের প্রস্তুতি প্রয়োজন ছিল, সেটিও তিনি যথাযথভাবে নিতেন না বলে অভিযোগ সাবেক এই কোচের।

সাক্ষাৎকারে টেন হাগ বলেন, রোনালদোর কাছ থেকে তিনি আরও বেশি প্রত্যাশা করেছিলেন। তাকে কেন্দ্র করেই দলের পরিকল্পনা সাজানো হয়েছিল। ইউনাইটেডে যোগ দেওয়ার আগেও রোনালদোর সঙ্গে দেখা করতে পর্তুগালে গিয়েছিলেন তিনি। সেখানে নিজের কৌশল ও ভবিষ্যৎ পরিকল্পনার কথাও জানিয়েছিলেন।

রোনালদোর প্রতি সম্মান থাকার কথা স্বীকার করলেও টেন হাগ জানান, কোচ হিসেবে দল নির্বাচনের ক্ষেত্রে তাকে বাস্তবসম্মত সিদ্ধান্ত নিতে হয়েছিল। তার ভাষায়, রোনালদো ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় হলেও দলের প্রয়োজনে যাদের উপযুক্ত মনে হয়েছে, তাদেরই একাদশে রেখেছেন তিনি।

ইউনাইটেডে নিজের প্রথম মেয়াদে ১৯৬টি প্রিমিয়ার লিগ ম্যাচ খেলে ৮৪টি গোল করেছিলেন রোনালদো। ২০০৯ সালে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর দীর্ঘ ১২ বছর পেরিয়ে ২০২১ সালে আবারও ওল্ড ট্র্যাফোর্ডে ফেরেন তিনি। কিন্তু দ্বিতীয় দফায় তার অভিজ্ঞতা শেষ পর্যন্ত সুখকর হয়নি।

রোনালদোর মাঠের পারফরম্যান্স ও দৌড়ানোর মানসিকতা নিয়েও প্রশ্ন তুলেছেন টেন হাগ। তিনি জানান, এ বিষয়ে সরাসরি রোনালদোর সঙ্গে একাধিকবার কথা বলেছেন। কোচের মতে, সতীর্থরা ভালো অবস্থানে বল পৌঁছে দেওয়ার জন্য পরিশ্রম করলেও গোল করার জায়গায় পৌঁছাতে প্রয়োজনীয় দৌড় না দিলে সেই সুযোগ কাজে লাগানো সম্ভব নয়।

টেন হাগ আরও স্পষ্ট করেন, রোনালদোর ওপর অতিরিক্ত প্রেসিংয়ের চাপ দেওয়াই তার সমস্যার মূল কারণ ছিল না। বরং বল পায়ে থাকুক কিংবা না থাকুক, দুই পরিস্থিতিতেই প্রয়োজনীয় দৌড় ও মুভমেন্টে ঘাটতি ছিল বলে দাবি করেন তিনি। এর পেছনে শারীরিক ও মানসিক প্রস্তুতির অভাবকেই দায়ী করেছেন সাবেক ইউনাইটেড কোচ।

অন্যদিকে, ২০২২ সালে পিয়ার্স মরগানকে দেওয়া আলোচিত সাক্ষাৎকারে রোনালদোও ক্লাবের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছিলেন। তার অভিযোগ ছিল, ম্যানচেস্টার ইউনাইটেড তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। একই সাক্ষাৎকারে টেন হাগেরও সমালোচনা করেন তিনি। এর পরপরই দুই পক্ষের সম্পর্কের ইতি ঘটে।

২০২২ সালের ২২ নভেম্বর পারস্পরিক সমঝোতায় রোনালদোর সঙ্গে চুক্তি বাতিলের ঘোষণা দেয় ম্যানচেস্টার ইউনাইটেড। এরপর কাতার বিশ্বকাপে অংশ নেন পর্তুগিজ তারকা। ২০২৩ সালের জানুয়ারিতে সৌদি আরবের ক্লাব আল নাসরে যোগ দেন তিনি।

রোনালদো ও টেন হাগের এই বক্তব্যে স্পষ্ট, ইউনাইটেডে তাদের সম্পর্কের অবনতি কেবল একাদশে জায়গা পাওয়া না-পাওয়ার মধ্যে সীমাবদ্ধ ছিল না; বরং দলের কৌশল, অনুশীলনে নিবেদন এবং পারস্পরিক প্রত্যাশার পার্থক্যও সেই বিরোধকে আরও তীব্র করে তুলেছিল।

📢এই সংবাদটি শেয়ার করুন
ট্যাগ:#জাতীয়#সংবাদ#বাংলাদেশ

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মোহাম্মদ আলী

ক্রীড়া সংবাদদাতা

খেলাধুলা বিভাগের বিশেষ সংবাদদাতা।

সম্পর্কিত আরও সংবাদ

বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনে নতুন সভাপতি কায়েস আহমেদ

বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনে নতুন সভাপতি কায়েস আহমেদ

২ সপ্তাহ আগে
টেস্টে বিরল রেকর্ড জিম্বাবুয়ের

টেস্টে বিরল রেকর্ড জিম্বাবুয়ের

২ সপ্তাহ আগে
নেশনস লিগের আগে স্পেন শিবিরে জোড়া দুঃসংবাদ

নেশনস লিগের আগে স্পেন শিবিরে জোড়া দুঃসংবাদ

২ সপ্তাহ আগে
টেস্টে কোন দেশে কে সেরা

টেস্টে কোন দেশে কে সেরা

২ সপ্তাহ আগে
টেস্ট র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের পতন

টেস্ট র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের পতন

২ সপ্তাহ আগে
কেইনকে টপকে ইউরোপের যে রেকর্ড নিজের নামে করলেন ইয়ামাল

কেইনকে টপকে ইউরোপের যে রেকর্ড নিজের নামে করলেন ইয়ামাল

২ সপ্তাহ আগে
পূর্ববর্তী সংবাদ

ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ফেরার আশা লিটনের

পরবর্তী সংবাদ

সুখবর পেলেন ঋতুপর্ণারা

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
দৈনিক বরিশাল

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান কার্যালয়: সদর রোড, বরিশাল-৮২০০, বাংলাদেশ
ফোন / মোবাইলঃ +880 1711-475776
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: ডিবি-২০২৬/বরিশাল

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • প্রধান সম্পাদক:টিএম তুহিন
  • প্রকাশক:টিএম তুহিন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|ইউনিকোড কনভার্টার|অ্যাডমিন ড্যাশবোর্ড|যোগাযোগ

ডেইলি বরিশাল — দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান সম্পাদকঃ টিএম তুহিন | প্রকাশকঃ টিএম তুহিন

© ২০২৬ দৈনিক বরিশাল । সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বাধিক পঠিত

জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
১শীর্ষ পঠিত
জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
🔥৫৬২২৯ বার পঠিত
২

আইপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের দুর্দান্ত পারফরম্যান্স

👁️ ৪৮৭২৭ পঠিত
৩

ঢাকা মেট্রোরেলের নতুন রুট উদ্বোধন: যোগাযোগে নতুন যুগ

👁️ ৪৩১২৮ পঠিত
৪

বাংলাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার: দাবায় নতুন ইতিহাস

👁️ ৪২৩২৩ পঠিত
৫

দুর্নীতিবিরোধী অভিযান জোরদার: বেশ কয়েকজন গ্রেপ্তার

👁️ ৩১৮২৫ পঠিত

সর্বশেষ খবর

তাজা খবর

যুক্তরাষ্ট্র গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে

০৪:০০ AM

বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনে নতুন সভাপতি কায়েস আহমেদ

০২:৫৯ AM

বিএনপির র‍্যালিতে ব্যানার হাতে ওসির অংশগ্রহণ, প্রত্যাহারের দাবি জামায়াতের

০২:৫৮ AM

৪৯৫ ক্রীড়া অফিসার ও ১১৮৮০ শিক্ষক নিয়োগের পরিকল্পনা সরকারের

০২:৫৮ AM

চ্যানেল টোয়েন্টিফোরের এমডি এ কে আজাদসহ ৭ জনের বিরুদ্ধে মানহানির মামলা

০২:২৭ AM