বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
১২ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬১২ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
ডেইলি বরিশাল
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /খেলাধুলা
  3. /হারতে বসা লিভারপুলকে জোড়া গোল করে জেতালেন ম্যাক অ্যালিস্টার
খেলাধুলা

হারতে বসা লিভারপুলকে জোড়া গোল করে জেতালেন ম্যাক অ্যালিস্টার

হারতে বসা লিভারপুলকে জোড়া গোল করে জেতালেন ম্যাক অ্যালিস্টার...

ম
মোহাম্মদ আলী· ক্রীড়া সংবাদদাতা
·প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, ১১:১৯ এএম·সর্বশেষ: ২১ অক্টোবর ২০২৬, ১১:১৯ এএম
হারতে বসা লিভারপুলকে জোড়া গোল করে জেতালেন ম্যাক অ্যালিস্টার

লিভারপুল তাদের নিজেদের মাঠ আনফিল্ডে আর সব প্রতিপক্ষের জন্য যেন সাক্ষাৎ যমদূত হিসেবে হাজির হয়। তবে শেষ কিছু দিনে এই ধারাটা ভেঙে গেছে। এই তো গেল সপ্তাহে ম্যান সিটির কাছে হেরেছে ৩-০ গোলে। সেই শঙ্কা আবারও ফিরে ফিরে আসছিল। ভিয়ারিয়ালের কাছে হারতে বসেছিল দলটি। তবে শেষমেশ ২ গোলে পিছিয়ে পড়া সেই দল ৪-৩ গোলে হারিয়েছে ভিয়ারিয়ালকে। জোড়া গোল করে এতে বড় অবদান রেখেছেন আর্জেন্টাইন মিডফিল্ডার অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার।

ম্যাচটার অন্যতম আগ্রহের বিষয় ছিল দুই গুরু শিষ্যের লড়াই। ভিয়ারিয়াল কোচ ইনিগো পেরেজ তার সাবেক বস আন্দোনি ইরাওলার মুখোমুখি হয়েছিলেন এদিন। আর সেই লড়াইয়ে এক পর্যায়ে টেক্কা দেওয়ার পথেই ছিলেন পেরেজ। ৩০ মিনিটের মধ্যেই জর্জেস মিকাউতাদজে ও সের্জি কার্দোনার গোলে ২-০ এগিয়ে যায় তার দল ভিয়ারিয়াল।

চার মিনিটেই প্রথম গোল আসে। ভার্জিল ফন ডাইক মাথা দিয়ে বল ফেরাতে গিয়ে ভুল করেন। মিকাউতাদজে শান্তভাবে গোল করেন। দ্বিতীয় গোল আসে নাথান সালিবার পাস থেকে, সেই সালিবা যার চুল টেনে ধরে ৪ ম্যাচ নিষিদ্ধ হয়েছেন ভিনিসিয়ুস জুনিয়র। কার্দোনা লেফট ব্যাক থেকে উঠে এসে বল জালে ঠেলেন।

ইরাওলা এই ম্যাচে তার তিন দামি ফরোয়ার্ডকে বেঞ্চে রাখেন। আলেকজান্ডার ইসাক, ব্র্যাডলি বারকোলা ও ফ্লোরিয়ান ভার্টজ কেউ শুরুতে নামেননি। প্রতিজনের দাম ১০০ মিলিয়ন পাউন্ডের বেশি। রোববার ব্রাইটনের বিপক্ষে প্রিমিয়ার লিগের ম্যাচ থাকায় তিনি এই সিদ্ধান্ত নেন।

পিছিয়ে পড়ার পর লিভারপুল ঘুরে দাঁড়ায়। কস্তাস সিমিকাসের কর্নার থেকে আলেক্সিস ম্যাক অ্যালিস্টার হেডে গোল করেন। এরপর ১৮ বছর বয়সী রিও এনগুমোহার ক্রস থেকে রোনাল্ড আরাউহো হেডে সমতা আনেন। বিরতিতে আরাউহোর জায়গায় নামেন ভার্টজ।

দ্বিতীয়ার্ধে এনগুমোহার গতি আবার ভিয়ারিয়ালকে ছিন্নভিন্ন করে। তার নিচু ক্রসে ম্যাক অ্যালিস্টার বারের নিচে লাগিয়ে বল জালে পাঠান। এটি তার দ্বিতীয় গোল। তিন মিনিট পরেই কোডি গাকপো বল বাড়ান ভার্টজকে। ভার্টজ এই মৌসুমে প্রথম গোল করেন। সমালোচকদের তিনি মাঠেই জবাব দেন।

শেষ দিকে ভিয়ারিয়াল একটি গোল শোধ করে। আয়োজে পেরেজের ক্রসে তানি ওলুওয়াসেউন দারুণ শটে বল জালে পাঠান। সেই গোলই আবার রোমাঞ্চ ফিরিয়ে আনে ম্যাচে। তবে লিভারপুল লিড ধরে রেখে মাঠ ছাড়ে। ২-০ গোলে এগিয়ে গিয়েও ৪-৩ গোলে হারের গ্লানি নিয়ে দেশের বিমানে ওঠে ভিয়ারিয়াল।

📢এই সংবাদটি শেয়ার করুন
ট্যাগ:#জাতীয়#সংবাদ#বাংলাদেশ

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মোহাম্মদ আলী

ক্রীড়া সংবাদদাতা

খেলাধুলা বিভাগের বিশেষ সংবাদদাতা।

সম্পর্কিত আরও সংবাদ

বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনে নতুন সভাপতি কায়েস আহমেদ

বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনে নতুন সভাপতি কায়েস আহমেদ

২ সপ্তাহ আগে
টেস্টে বিরল রেকর্ড জিম্বাবুয়ের

টেস্টে বিরল রেকর্ড জিম্বাবুয়ের

২ সপ্তাহ আগে
নেশনস লিগের আগে স্পেন শিবিরে জোড়া দুঃসংবাদ

নেশনস লিগের আগে স্পেন শিবিরে জোড়া দুঃসংবাদ

২ সপ্তাহ আগে
টেস্টে কোন দেশে কে সেরা

টেস্টে কোন দেশে কে সেরা

২ সপ্তাহ আগে
টেস্ট র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের পতন

টেস্ট র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের পতন

২ সপ্তাহ আগে
কেইনকে টপকে ইউরোপের যে রেকর্ড নিজের নামে করলেন ইয়ামাল

কেইনকে টপকে ইউরোপের যে রেকর্ড নিজের নামে করলেন ইয়ামাল

২ সপ্তাহ আগে
পূর্ববর্তী সংবাদ

ব্যালন ডি’অর: এগিয়ে রোনালদো, ভোটিং পদ্ধতি নিয়ে নতুন বিতর্ক

পরবর্তী সংবাদ

বাংলাদেশের দ্রুততম ফিফটির রেকর্ড ভেঙে দিলেন জাওয়াদ

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
দৈনিক বরিশাল

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান কার্যালয়: সদর রোড, বরিশাল-৮২০০, বাংলাদেশ
ফোন / মোবাইলঃ +880 1711-475776
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: ডিবি-২০২৬/বরিশাল

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • প্রধান সম্পাদক:টিএম তুহিন
  • প্রকাশক:টিএম তুহিন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|ইউনিকোড কনভার্টার|অ্যাডমিন ড্যাশবোর্ড|যোগাযোগ

ডেইলি বরিশাল — দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান সম্পাদকঃ টিএম তুহিন | প্রকাশকঃ টিএম তুহিন

© ২০২৬ দৈনিক বরিশাল । সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বাধিক পঠিত

জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
১শীর্ষ পঠিত
জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
🔥৫৬২২৮ বার পঠিত
২

আইপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের দুর্দান্ত পারফরম্যান্স

👁️ ৪৮৭২৬ পঠিত
৩

ঢাকা মেট্রোরেলের নতুন রুট উদ্বোধন: যোগাযোগে নতুন যুগ

👁️ ৪৩১২৭ পঠিত
৪

বাংলাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার: দাবায় নতুন ইতিহাস

👁️ ৪২৩২৩ পঠিত
৫

দুর্নীতিবিরোধী অভিযান জোরদার: বেশ কয়েকজন গ্রেপ্তার

👁️ ৩১৮২৪ পঠিত

সর্বশেষ খবর

তাজা খবর

যুক্তরাষ্ট্র গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে

০৪:০০ AM

বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনে নতুন সভাপতি কায়েস আহমেদ

০২:৫৯ AM

বিএনপির র‍্যালিতে ব্যানার হাতে ওসির অংশগ্রহণ, প্রত্যাহারের দাবি জামায়াতের

০২:৫৮ AM

৪৯৫ ক্রীড়া অফিসার ও ১১৮৮০ শিক্ষক নিয়োগের পরিকল্পনা সরকারের

০২:৫৮ AM

চ্যানেল টোয়েন্টিফোরের এমডি এ কে আজাদসহ ৭ জনের বিরুদ্ধে মানহানির মামলা

০২:২৭ AM