বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
১২ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬১২ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
ডেইলি বরিশাল
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /জাতীয়
  3. /তালিকায় ৫৪৫ চাঁদাবাজ, ব্যবস্থা নিতে দ্বিধায় পুলিশ
জাতীয়

তালিকায় ৫৪৫ চাঁদাবাজ, ব্যবস্থা নিতে দ্বিধায় পুলিশ

তালিকায় ৫৪৫ চাঁদাবাজ, ব্যবস্থা নিতে দ্বিধায় পুলিশ...

ম
মুনতাসির মাহমুদ· বার্তা সম্পাদক
·প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, ৩:০৩ পিএম·সর্বশেষ: ২১ অক্টোবর ২০২৬, ৩:০৩ পিএম
তালিকায় ৫৪৫ চাঁদাবাজ, ব্যবস্থা নিতে দ্বিধায় পুলিশ

রাজধানীতে সক্রিয় ৫৪৫ সন্দেহভাজন চাঁদাবাজের একটি তালিকা তৈরি করেছে সরকার। এই তালিকা অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য ঢাকা মহানগর পুলিশকে (ডিএমপি) নির্দেশ দেওয়া হয়েছে।

তবে পুলিশ এখনো পুরোদমে অভিযান শুরু করতে পারেনি। কারণ, তালিকাভুক্তদের গ্রেপ্তার পরবর্তী আইনি প্রক্রিয়া কী হবে, সে বিষয়ে কর্মকর্তাদের কাছে স্পষ্ট নির্দেশনা নেই।

সেই সঙ্গে, তালিকায় থাকা ব্যক্তিদের মধ্যে অনেকের ক্ষমতাসীন দলের সঙ্গে সংশ্লিষ্টতা রয়েছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে কোনো বিপদে পড়তে হবে কি না—তা নিয়ে মাঠপর্যায়ের পুলিশ কর্মকর্তারা দ্বিধায় ভুগছেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রমতে, বিভিন্ন গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে এই তালিকাটি তৈরি করা হয়েছে।

বিএনপি ক্ষমতায় আসার পর এটি দ্বিতীয়বারের মতো এ ধরনের তালিকা তৈরির ঘটনা। এর আগে ডিএমপি ১ হাজার ২০০ জনেরও বেশি সন্দেহভাজন চাঁদাবাজির তালিকা তৈরি করেছিল, যাদের একটি বড় অংশই ছিল বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত।

ডিএমপির যুগ্ম কমিশনার (ক্রাইম) মো. ফারুক হোসেন সাংবাদিকদের জানান, আগের তালিকা যাচাই-বাছাই এবং মাঠপর্যায় থেকে নতুন তথ্য সংগ্রহের পর সর্বশেষ তালিকাটি তৈরি করা হয়েছে।

তিনি বলেন, ‘তালিকাভুক্ত কয়েকজনকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে।

রাজধানীতে চাঁদাবাজি ও জমি দখলের কয়েকটি ঘটনার পরিপ্রেক্ষিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সমালোচনা যখন বাড়ছে, ঠিক তখন এই তালিকা তৈরির উদ্যোগ নেওয়া হলো।

সর্বশেষ তালিকা অনুযায়ী, সবচেয়ে বেশি সন্দেহভাজন চাঁদাবাজ রয়েছে তেজগাঁও বিভাগে ১৫৫ জন। এর পরের অবস্থানে রয়েছে গুলশানে ৮৫ জন, উত্তরায় ৭২, লালবাগে ৭১, মিরপুরে ৬৬, রমনায় ৫০, ওয়ারীতে ২৪ ও মতিঝিলে ২২ জন।

তালিকায় থাকা ২১৫ জনের নাম পেয়েছেসংবাদমাধ্যম। এর মধ্যে অন্তত ৭৫ জনের সঙ্গে বিএনপি বা এর সহযোগী সংগঠনের সম্পৃক্ততা পাওয়া গেছে।

তালিকাভুক্ত বাকি ১৩৪ জনের কোনো রাজনৈতিক বা সাংগঠনিক পরিচয় পাওয়া যায়নি। অবশিষ্ট ছয়জনের মধ্যে দুজন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত এবং দুজন সাবেক পুলিশ সদস্য।

ডিএমপির মিডিয়া উইংয়ের তথ্য অনুযায়ী, ৮ অক্টোবর পর্যন্ত তালিকাভুক্ত ৪১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে ঢাকা মহানগর উত্তর বিএনপির ২৮ নম্বর ওয়ার্ডের সভাপতি মিজানুর রহমান স্বপনও রয়েছেন।

গত ৫ অক্টোবর স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) স্বপনকে আটক করে শেরেবাংলা নগর থানায় হস্তান্তর করে।

পরের দিন পুলিশ তাকে আদালতে হাজির করলে আদালত তার জামিন মঞ্জুর করেন। এক চিকিৎসকের কাছে চাঁদাবাজির অভিযোগে দায়ের করা একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছিল।

তবে এসআরবি সূত্র জানিয়েছে, ফুটপাতের হকারদের কাছ থেকে চাঁদা তোলার অভিযোগেই স্বপনকে গ্রেপ্তার করা হয়েছিল।

শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলামসংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে জানান, এসআরবি কোনো নির্দিষ্ট মামলার আসামি হিসেবে স্বপনকে তাদের কাছে হস্তান্তর করেনি। ফলে, একটি পুরোনো চাঁদাবাজির মামলায় সন্দেহভাজন হিসেবে তাকে গ্রেপ্তার দেখানো হয়।

তেজগাঁও বিভাগের এক কর্মকর্তা জানান, সম্প্রতি এসআরবি খিলক্ষেত এলাকার এক বিএনপি নেতাকে তাদের কাছে হস্তান্তর করেছে, যার নাম ওই তালিকায় ছিল।

ওই কর্মকর্তা বলেন, ‘আমাদের বেশ অস্বস্তিকর পরিস্থিতিতে পড়তে হয়েছিল, কারণ তাকে নিয়ে পরবর্তী পদক্ষেপ কী হবে তা নিয়ে আমরা সিদ্ধান্তহীনতায় ছিলাম। পরে কারওয়ান বাজারে চাঁদাবাজির এক মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। কিন্তু দুই দিনের মধ্যেই তিনি জামিন পেয়ে যান।

তিনি আরও বলেন, ‘তালিকাভুক্ত কোনো চাঁদাবাজ যদি দুই-তিন দিনের মধ্যেই জামিন পেয়ে যান, তবে এভাবে তালিকা করে বা গ্রেপ্তার করে পরিস্থিতির কোনো পরিবর্তন আনা সম্ভব নয়।

নাম প্রকাশে অনিচ্ছুক গোয়েন্দা পুলিশের (ডিবি) এক কর্মকর্তা বলেন, সুনির্দিষ্ট অভিযোগ বা মামলা ছাড়া পুলিশ চাইলেই কাউকে গ্রেপ্তার করতে পারে না।

ওই কর্মকর্তা বলেন, ‘আমরা যদি কেবল তালিকার ওপর ভিত্তি করে কাউকে গ্রেপ্তার করি, তবে তাকে কোন মামলায় গ্রেপ্তার দেখাব? এ ব্যাপারে আমাদের স্পষ্ট নির্দেশনা প্রয়োজন।

তিনি আরও যোগ করেন, ‘যেহেতু এখন পর্যন্ত আমরা কোনো সুনির্দিষ্ট নির্দেশনা পাইনি, তাই আমরা ধীরে এগোচ্ছি।

পুলিশের বেশ কয়েকজন কর্মকর্তা জানিয়েছেন, কেবল পুলিশের পক্ষে এই অভিযান কার্যকরভাবে চালানো সম্ভব নয়। কারণ, রাজনৈতিকভাবে প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গিয়ে মাঠপর্যায়ের কর্মকর্তারা যে কোনো সময় বিপদে পড়ার বা রোষানলে পড়ার ভয় পাচ্ছেন।

ডিএমপির এক অতিরিক্ত উপকমিশনার জানান, তালিকাভুক্ত অনেক চাঁদাবাজেরই বর্তমান ক্ষমতাসীন দল বিএনপির সঙ্গে সংশ্লিষ্টতা রয়েছে।

তিনি আরও বলেন, ‘মাঠপর্যায়ের পুলিশ সদস্যদের যখনই তাদের (চাঁদাবাজদের) গ্রেপ্তার করার নির্দেশ দেওয়া হয়, তারা তা করতে অনিচ্ছা প্রকাশ করেন। তাদের যুক্তি হলো, এই ব্যক্তিরা বিভিন্ন সংসদ সদস্য বা মন্ত্রীদের ঘনিষ্ঠ, তাই পরে তারা এর প্রতিশোধ নিতে পারে।

‘তাই এই অভিযান যদি এসআরবি (র‍্যাব) বা সেনাবাহিনীকে সঙ্গে নিয়ে যৌথভাবে পরিচালনা করা হয়, তবে তা বেশি কার্যকর হবে।

গোয়েন্দা পুলিশের (ডিবি) এক উপকমিশনার জানান, সম্প্রতি তারা বিএনপির সহযোগী সংগঠনের এক নেতার অবস্থান শনাক্ত করেছিলেন।

কিন্তু ওই নেতার সঙ্গে একজন মন্ত্রীর যোগাযোগ রয়েছে, জানার পর মাঠপর্যায়ের পুলিশ কর্মকর্তারা তাকে গ্রেপ্তারের অভিযানে যেতে গড়িমসি করেন।

ডিবি কর্মকর্তা বলেন, ‘যৌথ অভিযানই সবচেয়ে ভালো সমাধান, কারণ এতে দায়ভার শুধু পুলিশের ওপর এককভাবে পড়বে না।

এ বিষয়েসংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, ‘জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং তাদের প্রত্যাশা পূরণে প্রধানমন্ত্রী তারেক রহমান বদ্ধপরিকর।

তিনি বলেন, ‘যারা এই প্রতিশ্রুতি নষ্ট করতে চায়—সে আমাদের দলের হোক বা বাইরের—প্রশাসনের উচিত তাদের কাউকে ছাড় না দেওয়া। অপরাধে জড়িত ব্যক্তি যতই প্রভাবশালী হোক না কেন, তাদের গ্রেপ্তারের বিষয়ে দল বা সরকারের পক্ষ থেকে কোনো বাধা নেই।

তিনি বলেন, ‘আমাদের নেতা তারেক রহমান যেখানে অভিযোগ ওঠার সঙ্গেসঙ্গেই একজন ক্ষমতাসীন সংসদ সদস্যকে পদত্যাগ করতে বাধ্য করেছেন, এমনকি ছাত্রদল ও যুবদলসহ দলের মহানগর ইউনিটের কমিটি বিলুপ্ত করেছেন, সেই উদাহরণের পর কি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য আর কোনো বার্তা বাকি থাকে?

এ বিষয়ে যোগাযোগ করা হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ জানান, যৌথ অভিযান ইতোমধ্যে শুরু হয়েছে এবং বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থা তাদের নিজ নিজ দায়িত্ব পালন করছে।

রাজনৈতিকভাবে প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে সম্ভাব্য প্রতিকূলতার বিষয়ে তিনি বলেন, রাজনৈতিক পরিচয় অপরাধীদের কোনো ঢাল হতে পারে না। তিনি আরও বলেন, ‘আইন অনুযায়ীই পুলিশ ব্যবস্থা নেবে।

📢এই সংবাদটি শেয়ার করুন
ট্যাগ:#জাতীয়#সংবাদ#বাংলাদেশ

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মুনতাসির মাহমুদ

বার্তা সম্পাদক

নিউজরুম এডিটর, ডেইলি বরিশাল ডটকম। বার্তা বিভাগে অভিজ্ঞতা ৭ বছর।

সম্পর্কিত আরও সংবাদ

৪৯৫ ক্রীড়া অফিসার ও ১১৮৮০ শিক্ষক নিয়োগের পরিকল্পনা সরকারের

৪৯৫ ক্রীড়া অফিসার ও ১১৮৮০ শিক্ষক নিয়োগের পরিকল্পনা সরকারের

২ সপ্তাহ আগে
চ্যানেল টোয়েন্টিফোরের এমডি এ কে আজাদসহ ৭ জনের বিরুদ্ধে মানহানির মামলা

চ্যানেল টোয়েন্টিফোরের এমডি এ কে আজাদসহ ৭ জনের বিরুদ্ধে মানহানির মামলা

২ সপ্তাহ আগে
ফ্যাসিবাদ পুনর্বাসনের অপচেষ্টা প্রতিহতে শক্তি চেয়ে সংসদে ধর্ম প্রতিমন্ত্রীর মোনাজাত

ফ্যাসিবাদ পুনর্বাসনের অপচেষ্টা প্রতিহতে শক্তি চেয়ে সংসদে ধর্ম প্রতিমন্ত্রীর মোনাজাত

২ সপ্তাহ আগে
মোহাম্মদপুরে জাপান গার্ডেন সিটির সামনে ২ ককটেল বিস্ফোরণ

মোহাম্মদপুরে জাপান গার্ডেন সিটির সামনে ২ ককটেল বিস্ফোরণ

২ সপ্তাহ আগে
কপ-৩১ বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন খলিলুর রহমান

কপ-৩১ বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন খলিলুর রহমান

২ সপ্তাহ আগে
‘একটি বাড়ি, একটি খামার’ প্রকল্পের অনিয়ম নিয়ে সংসদে প্রশ্ন

‘একটি বাড়ি, একটি খামার’ প্রকল্পের অনিয়ম নিয়ে সংসদে প্রশ্ন

২ সপ্তাহ আগে
পূর্ববর্তী সংবাদ

যুব উন্নয়নের প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় আরও একজন গ্রেপ্তার

পরবর্তী সংবাদ

কুমিল্লায় কর্ণফুলী কমিউটার লাইনচ্যুত

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
দৈনিক বরিশাল

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান কার্যালয়: সদর রোড, বরিশাল-৮২০০, বাংলাদেশ
ফোন / মোবাইলঃ +880 1711-475776
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: ডিবি-২০২৬/বরিশাল

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • প্রধান সম্পাদক:টিএম তুহিন
  • প্রকাশক:টিএম তুহিন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|ইউনিকোড কনভার্টার|অ্যাডমিন ড্যাশবোর্ড|যোগাযোগ

ডেইলি বরিশাল — দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান সম্পাদকঃ টিএম তুহিন | প্রকাশকঃ টিএম তুহিন

© ২০২৬ দৈনিক বরিশাল । সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বাধিক পঠিত

জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
১শীর্ষ পঠিত
জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
🔥৫৬২২৮ বার পঠিত
২

আইপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের দুর্দান্ত পারফরম্যান্স

👁️ ৪৮৭২৬ পঠিত
৩

ঢাকা মেট্রোরেলের নতুন রুট উদ্বোধন: যোগাযোগে নতুন যুগ

👁️ ৪৩১২৭ পঠিত
৪

বাংলাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার: দাবায় নতুন ইতিহাস

👁️ ৪২৩২৩ পঠিত
৫

দুর্নীতিবিরোধী অভিযান জোরদার: বেশ কয়েকজন গ্রেপ্তার

👁️ ৩১৮২৪ পঠিত

সর্বশেষ খবর

তাজা খবর

যুক্তরাষ্ট্র গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে

০৪:০০ AM

বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনে নতুন সভাপতি কায়েস আহমেদ

০২:৫৯ AM

বিএনপির র‍্যালিতে ব্যানার হাতে ওসির অংশগ্রহণ, প্রত্যাহারের দাবি জামায়াতের

০২:৫৮ AM

৪৯৫ ক্রীড়া অফিসার ও ১১৮৮০ শিক্ষক নিয়োগের পরিকল্পনা সরকারের

০২:৫৮ AM

চ্যানেল টোয়েন্টিফোরের এমডি এ কে আজাদসহ ৭ জনের বিরুদ্ধে মানহানির মামলা

০২:২৭ AM