শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
ডেইলি বরিশাল
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /খেলাধুলা
  3. /আইসিসি র‍্যাঙ্কিংয়ে তাসকিন, শরিফুল ও তানজিদের উন্নতি
খেলাধুলা

আইসিসি র‍্যাঙ্কিংয়ে তাসকিন, শরিফুল ও তানজিদের উন্নতি

আইসিসি র‍্যাঙ্কিংয়ে তাসকিন, শরিফুল ও তানজিদের উন্নতি...

ম
মোহাম্মদ আলী· ক্রীড়া সংবাদদাতা
·প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, ৫:১৫ পিএম·সর্বশেষ: ২১ অক্টোবর ২০২৬, ৫:১৫ পিএম
আইসিসি র‍্যাঙ্কিংয়ে তাসকিন, শরিফুল ও তানজিদের উন্নতি

ত্রিদেশীয় টুর্নামেন্টের প্রথম ওয়ানডেতে জিম্বাবুয়ের কাছে ৯৯ রানে হেরেছে বাংলাদেশ। তবে দল হারলেও ব্যক্তিগত পারফরম্যান্সের সুবাদে আইসিসির সর্বশেষ ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে বাংলাদেশের তিন ক্রিকেটারের। বোলারদের তালিকায় এগিয়েছেন তাসকিন আহমেদ ও শরীফুল ইসলাম। অন্যদিকে, ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন তানজিদ হাসান তামিম।

জিম্বাবুয়ের বিপক্ষে বল হাতে কার্যকর ভূমিকা রাখেন তাসকিন। ১০ ওভার বোলিং করে ৪৪ রান খরচায় তিনটি উইকেট শিকার করেন এই পেসার। এর পুরস্কার হিসেবে ওয়ানডে বোলারদের র‍্যাঙ্কিংয়ে নয় ধাপ এগিয়ে ১২ নম্বরে উঠে এসেছেন তিনি। তার বর্তমান রেটিং পয়েন্ট ৫৮৬।

তাসকিনের চেয়ে এক ধাপ এগিয়ে রয়েছেন শরীফুল ইসলাম। দুই ধাপ উন্নতি করে ৫৮৭ রেটিং পয়েন্ট নিয়ে ১১ নম্বরে জায়গা করে নিয়েছেন বাঁহাতি এই পেসার। তবে একই ম্যাচে ৯ ওভারে ৬৬ রান দিয়ে একটি উইকেট নেওয়া রিশাদ হোসেনের অবনতি হয়েছে। ছয় ধাপ পিছিয়ে এখন ৮৪ নম্বরে রয়েছেন তিনি।

ব্যাটারদের তালিকায়ও সুখবর পেয়েছে বাংলাদেশ। জিম্বাবুয়ের বিপক্ষে ৩৮ বলে ৪৬ রানের ইনিংস খেলে তিন ধাপ এগিয়েছেন তানজিদ হাসান তামিম। দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি ককের সঙ্গে যৌথভাবে ২১ নম্বরে রয়েছেন এই ওপেনার।

অন্যদিকে, র‍্যাঙ্কিংয়ে পিছিয়েছেন বাংলাদেশের আরও কয়েকজন ব্যাটার। তিন ধাপ অবনতি হয়ে তাওহিদ হৃদয় রয়েছেন ২৫ নম্বরে। নাজমুল হোসেন শান্ত ছয় ধাপ পিছিয়ে যৌথভাবে ৩৭তম স্থানে নেমে গেছেন। মেহেদী হাসান মিরাজও তিন ধাপ হারিয়ে এখন ৭৯ নম্বরে রয়েছেন।

ওয়ানডে বোলারদের র‍্যাঙ্কিংয়ে নিজের আধিপত্য আরও বাড়িয়েছেন আফগানিস্তানের লেগ স্পিনার রশিদ খান। জিম্বাবুয়ের বিপক্ষে আট ওভারে মাত্র ১৭ রান দিয়ে চারটি উইকেট নেন তিনি। দুর্দান্ত এই বোলিংয়ের ফলে তার রেটিং পয়েন্ট বেড়েছে ২৮।

এতে দ্বিতীয় স্থানে থাকা পাকিস্তানের আবরার আহমেদের সঙ্গে রশিদের ব্যবধান বেড়ে দাঁড়িয়েছে ৮০ পয়েন্টে। ওয়ানডের পাশাপাশি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটেও আইসিসির বোলারদের র‍্যাঙ্কিংয়ের শীর্ষে রয়েছেন আফগান এই তারকা।

ওয়ানডে অলরাউন্ডারদের তালিকাতেও দুই ধাপ এগিয়েছেন রশিদ। বর্তমানে ষষ্ঠ স্থানে রয়েছেন তিনি। অন্যদিকে, ওয়ানডে বোলারদের র‍্যাঙ্কিংয়ে আবরার আহমেদ দ্বিতীয় এবং দক্ষিণ আফ্রিকার বাঁহাতি স্পিনার কেশব মহারাজ তৃতীয় অবস্থানে আছেন।

জিম্বাবুয়ের বিপক্ষে ব্যাট হাতেও উজ্জ্বল ছিলেন আফগানিস্তানের সেদিকউল্লাহ আতাল। ১১০ বলে ১০২ রানের ইনিংস খেলে ওয়ানডে ক্যারিয়ারের তৃতীয় শতক তুলে নেন তিনি। তার সেঞ্চুরিতে ভর করে জিম্বাবুয়েকে ১৫৮ রানে হারায় আফগানিস্তান।

এই পারফরম্যান্সের সুবাদে ওয়ানডে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে ৩২তম স্থান থেকে ২০তম স্থানে উঠে এসেছেন আতাল।

ব্যাটারদের তালিকায় উন্নতি হয়েছে পাকিস্তানের সালমান আগারও। এক ধাপ এগিয়ে ১২ নম্বরে জায়গা করে নিয়েছেন তিনি। ইংল্যান্ডের বেন ডাকেট দুই ধাপ এগিয়ে রয়েছেন ১৩তম স্থানে।

টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটের সর্বশেষ র‍্যাঙ্কিংয়েও কয়েকজন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটারের অবস্থানের উন্নতি হয়েছে। ব্যাটারদের তালিকায় দুই ধাপ এগিয়ে নবম স্থানে উঠেছেন ক্যারিবীয় অধিনায়ক শাই হোপ।

তার সতীর্থ শেরফান রাদারফোর্ড ছয় ধাপ এগিয়ে ১৮তম অবস্থানে জায়গা করে নিয়েছেন। এ ছাড়া বোলারদের র‍্যাঙ্কিংয়ে ১০ ধাপ উন্নতি করে ২৬ নম্বরে উঠে এসেছেন ওয়েস্ট ইন্ডিজের বাঁহাতি স্পিনার গুদাকেশ মোতি।

📢এই সংবাদটি শেয়ার করুন
ট্যাগ:#জাতীয়#সংবাদ#বাংলাদেশ

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মোহাম্মদ আলী

ক্রীড়া সংবাদদাতা

খেলাধুলা বিভাগের বিশেষ সংবাদদাতা।

সম্পর্কিত আরও সংবাদ

বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনে নতুন সভাপতি কায়েস আহমেদ

বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনে নতুন সভাপতি কায়েস আহমেদ

২ সপ্তাহ আগে
টেস্টে বিরল রেকর্ড জিম্বাবুয়ের

টেস্টে বিরল রেকর্ড জিম্বাবুয়ের

২ সপ্তাহ আগে
নেশনস লিগের আগে স্পেন শিবিরে জোড়া দুঃসংবাদ

নেশনস লিগের আগে স্পেন শিবিরে জোড়া দুঃসংবাদ

২ সপ্তাহ আগে
টেস্টে কোন দেশে কে সেরা

টেস্টে কোন দেশে কে সেরা

২ সপ্তাহ আগে
টেস্ট র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের পতন

টেস্ট র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের পতন

২ সপ্তাহ আগে
কেইনকে টপকে ইউরোপের যে রেকর্ড নিজের নামে করলেন ইয়ামাল

কেইনকে টপকে ইউরোপের যে রেকর্ড নিজের নামে করলেন ইয়ামাল

২ সপ্তাহ আগে
পূর্ববর্তী সংবাদ

অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা

পরবর্তী সংবাদ

অঘোষিত ফাইনালে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
দৈনিক বরিশাল

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান কার্যালয়: সদর রোড, বরিশাল-৮২০০, বাংলাদেশ
ফোন / মোবাইলঃ +880 1711-475776
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: ডিবি-২০২৬/বরিশাল

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • প্রধান সম্পাদক:টিএম তুহিন
  • প্রকাশক:টিএম তুহিন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|ইউনিকোড কনভার্টার|অ্যাডমিন ড্যাশবোর্ড|যোগাযোগ

ডেইলি বরিশাল — দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান সম্পাদকঃ টিএম তুহিন | প্রকাশকঃ টিএম তুহিন

© ২০২৬ দৈনিক বরিশাল । সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বাধিক পঠিত

জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
১শীর্ষ পঠিত
জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
🔥৫৬২২৮ বার পঠিত
২

আইপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের দুর্দান্ত পারফরম্যান্স

👁️ ৪৮৭২৬ পঠিত
৩

ঢাকা মেট্রোরেলের নতুন রুট উদ্বোধন: যোগাযোগে নতুন যুগ

👁️ ৪৩১২৭ পঠিত
৪

বাংলাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার: দাবায় নতুন ইতিহাস

👁️ ৪২৩২৩ পঠিত
৫

দুর্নীতিবিরোধী অভিযান জোরদার: বেশ কয়েকজন গ্রেপ্তার

👁️ ৩১৮২৪ পঠিত

সর্বশেষ খবর

তাজা খবর

যুক্তরাষ্ট্র গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে

০৪:০০ AM

বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনে নতুন সভাপতি কায়েস আহমেদ

০২:৫৯ AM

বিএনপির র‍্যালিতে ব্যানার হাতে ওসির অংশগ্রহণ, প্রত্যাহারের দাবি জামায়াতের

০২:৫৮ AM

৪৯৫ ক্রীড়া অফিসার ও ১১৮৮০ শিক্ষক নিয়োগের পরিকল্পনা সরকারের

০২:৫৮ AM

চ্যানেল টোয়েন্টিফোরের এমডি এ কে আজাদসহ ৭ জনের বিরুদ্ধে মানহানির মামলা

০২:২৭ AM