শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
ডেইলি বরিশাল
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /জাতীয়
  3. /আখচাষি হিসেবে সরকারি প্রণোদনা নিয়েছেন রাজশাহী-৬ এমপি আবু সাঈদ চাঁদ
জাতীয়

আখচাষি হিসেবে সরকারি প্রণোদনা নিয়েছেন রাজশাহী-৬ এমপি আবু সাঈদ চাঁদ

আখচাষি হিসেবে সরকারি প্রণোদনা নিয়েছেন রাজশাহী-৬ এমপি আবু সাঈদ চাঁদ...

ম
মুনতাসির মাহমুদ· বার্তা সম্পাদক
·প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, ৬:৫৫ পিএম·সর্বশেষ: ২১ অক্টোবর ২০২৬, ৬:৫৫ পিএম
আখচাষি হিসেবে সরকারি প্রণোদনা নিয়েছেন রাজশাহী-৬ এমপি আবু সাঈদ চাঁদ

গতকাল মঙ্গলবার বিকেলে রাজশাহীর মাদ্রাসা মাঠে সমাবেশে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে ১৫ জন আখচাষি সরকারি প্রণোদনার চেক গ্রহণ করেন। তাদের মধ্যে রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য আবু সাঈদ চাঁদও ছিলেন। তিনি ১২ হাজার ৫০০ টাকার চেক পেয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে বিএনপির রাজশাহী বিভাগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহীন শওকত সাংবাদিকদের বলেন, সংসদ সদস্য চাঁদ একজন আখচাষি হিসেবে প্রণোদনা পেয়েছেন। তিনি এমপি হলেও একজন নিবন্ধিত আখচাষি।

তিনি বলেন, তাকে সংসদ সদস্যের বদলে একজন সাধারণ কৃষক হিসেবে দেখলে বিষয়টি নেতিবাচকভাবে নেওয়ার কিছু নেই। একজন ব্যক্তি বা কৃষক হিসেবে এই প্রণোদনা পাওয়ার যোগ্যতা তার রয়েছে।

শাহীন শওকত বলেন, শর্ত ও যোগ্যতা অনুযায়ী সব ধর্মের নারী-পুরুষ কৃষককে এই কর্মসূচির আওতায় আনা হয়েছে। কাউকে অন্যায্য বা বাড়তি টাকা দেওয়া এই উদ্যোগের উদ্দেশ্য নয়।

তিনি জানান, আখ খেতের ফাঁকা জায়গায় কৃষকেরা সাথী ফসল হিসেবে ডাল, বাঁধাকপি, আলু এবং পেঁয়াজ, আদা ও রসুনের মতো মৌসুমি ফসল আবাদ করছেন। সারা দেশে আখের সারির মাঝে কয়েক লাখ একর জমি অব্যবহৃত থাকে। এই বিপুল পরিমাণ জমি কাজে লাগাতেই সরকার এই উদ্যোগ নিয়েছে।

বিএনপির এই নেতা আরও বলেন, আখ একটি দীর্ঘমেয়াদি ফসল। এর বেড়ে ওঠার সময়ে কৃষকেরা মাঝের ফাঁকা জায়গায় ছোলা ও আলুর মতো স্বল্পমেয়াদি ফসল ফলাতে পারেন। এতে বছরে অন্তত দুই-তিনটি অতিরিক্ত সবজি ও মসলা উৎপাদন সম্ভব হবে। এতে কৃষকেরা লাভবান হবেন এবং বাজারে পণ্যের সরবরাহ বাড়বে।

মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে সমাবেশস্থলে কম্পিউটারের বোতাম চেপে আখচাষিদের ব্যাংক হিসাবে সরকারি সহায়তা প্রদান কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী জানান, দেশের ১৫টি চিনিকল এলাকার ৩৮ হাজার ৯৭০ জন আখচাষির জন্য সরকার ১২ কোটি ২৩ লাখ ৭৫ হাজার টাকা বরাদ্দ দিয়েছে। এই টাকা সরাসরি কৃষকদের ব্যাংক হিসাবে পাঠানো হচ্ছে।

ডিজিটাল পদ্ধতিতে অর্থ বিতরণ উদ্বোধনের পর ১৫ জন আখচাষিকে মঞ্চে ডাকা হয়। প্রধানমন্ত্রী তাদের হাতে চেক তুলে দেন। রাজশাহী চিনিকলের আখচাষি হিসেবে চেক নেওয়ার জন্য প্রথমেই আবু সাঈদ চাঁদের নাম ঘোষণা করা হয়।

চেক পাওয়া অন্য ১৪ জন হলেন—আবদুল আউয়াল মালেক, আবদুল মান্নান মণ্ডল, ইমাজ উদ্দিন, মো. কাহার, গোলাম রব্বানী, সবিতা রানী, জালাল উদ্দিন মৃধা, জিয়াউল হক, মাহিদুল ইসলাম, আবদুল মাজেদ, নিরন্দ কুমার ঘোষ, শামীমুর রহমান, রিমা খাতুন ও রফিকুল ইসলাম।

সরকারি প্রণোদনা নেওয়ার বিষয়ে ফেসবুকে দেওয়া এক পোস্টে নিজের অবস্থান জানিয়েছেন আবু সাঈদ চাঁদ। তিনি লিখেছেন, ‘আমি স্পষ্টভাবে জানাতে চাই, বাপ-দাদা থেকে শুরু করে আমি নিজেও দীর্ঘদিন ধরে আখ চাষ ও সরবরাহের সঙ্গে সম্পৃক্ত। শুধু তা-ই না, আমি সব ধরনের কৃষিপণ্য উৎপাদন করে থাকি।

তিনি আরও লেখেন, ‘ব্যক্তিগতভাবে আমি রাজশাহী সুগার মিলে শত শত গাড়ি আখ সরবরাহ করেছি। আগামীতেও করব ইনশা আল্লাহ। এ-সংক্রান্ত তথ্য ও নথিপত্র রাজশাহী সুগার মিল কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত রয়েছে, যা যাচাই করলেই প্রকৃত তথ্য জানা সম্ভব।

📢এই সংবাদটি শেয়ার করুন
ট্যাগ:#জাতীয়#সংবাদ#বাংলাদেশ

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মুনতাসির মাহমুদ

বার্তা সম্পাদক

নিউজরুম এডিটর, ডেইলি বরিশাল ডটকম। বার্তা বিভাগে অভিজ্ঞতা ৭ বছর।

সম্পর্কিত আরও সংবাদ

৪৯৫ ক্রীড়া অফিসার ও ১১৮৮০ শিক্ষক নিয়োগের পরিকল্পনা সরকারের

৪৯৫ ক্রীড়া অফিসার ও ১১৮৮০ শিক্ষক নিয়োগের পরিকল্পনা সরকারের

২ সপ্তাহ আগে
চ্যানেল টোয়েন্টিফোরের এমডি এ কে আজাদসহ ৭ জনের বিরুদ্ধে মানহানির মামলা

চ্যানেল টোয়েন্টিফোরের এমডি এ কে আজাদসহ ৭ জনের বিরুদ্ধে মানহানির মামলা

২ সপ্তাহ আগে
ফ্যাসিবাদ পুনর্বাসনের অপচেষ্টা প্রতিহতে শক্তি চেয়ে সংসদে ধর্ম প্রতিমন্ত্রীর মোনাজাত

ফ্যাসিবাদ পুনর্বাসনের অপচেষ্টা প্রতিহতে শক্তি চেয়ে সংসদে ধর্ম প্রতিমন্ত্রীর মোনাজাত

২ সপ্তাহ আগে
মোহাম্মদপুরে জাপান গার্ডেন সিটির সামনে ২ ককটেল বিস্ফোরণ

মোহাম্মদপুরে জাপান গার্ডেন সিটির সামনে ২ ককটেল বিস্ফোরণ

২ সপ্তাহ আগে
কপ-৩১ বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন খলিলুর রহমান

কপ-৩১ বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন খলিলুর রহমান

২ সপ্তাহ আগে
‘একটি বাড়ি, একটি খামার’ প্রকল্পের অনিয়ম নিয়ে সংসদে প্রশ্ন

‘একটি বাড়ি, একটি খামার’ প্রকল্পের অনিয়ম নিয়ে সংসদে প্রশ্ন

২ সপ্তাহ আগে
পূর্ববর্তী সংবাদ

ব্রাহ্মণবাড়িয়ায় পুকুরে ডুবে দেড় বছর বয়সী যমজ ভাইয়ের মৃত্যু

পরবর্তী সংবাদ

মাগুরায় নিহত যুবদল নেতার খুলির ভেতর গুলি: পুলিশ

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
দৈনিক বরিশাল

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান কার্যালয়: সদর রোড, বরিশাল-৮২০০, বাংলাদেশ
ফোন / মোবাইলঃ +880 1711-475776
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: ডিবি-২০২৬/বরিশাল

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • প্রধান সম্পাদক:টিএম তুহিন
  • প্রকাশক:টিএম তুহিন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|ইউনিকোড কনভার্টার|অ্যাডমিন ড্যাশবোর্ড|যোগাযোগ

ডেইলি বরিশাল — দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান সম্পাদকঃ টিএম তুহিন | প্রকাশকঃ টিএম তুহিন

© ২০২৬ দৈনিক বরিশাল । সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বাধিক পঠিত

জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
১শীর্ষ পঠিত
জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
🔥৫৬২২৮ বার পঠিত
২

আইপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের দুর্দান্ত পারফরম্যান্স

👁️ ৪৮৭২৬ পঠিত
৩

ঢাকা মেট্রোরেলের নতুন রুট উদ্বোধন: যোগাযোগে নতুন যুগ

👁️ ৪৩১২৭ পঠিত
৪

বাংলাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার: দাবায় নতুন ইতিহাস

👁️ ৪২৩২৩ পঠিত
৫

দুর্নীতিবিরোধী অভিযান জোরদার: বেশ কয়েকজন গ্রেপ্তার

👁️ ৩১৮২৪ পঠিত

সর্বশেষ খবর

তাজা খবর

যুক্তরাষ্ট্র গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে

০৪:০০ AM

বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনে নতুন সভাপতি কায়েস আহমেদ

০২:৫৯ AM

বিএনপির র‍্যালিতে ব্যানার হাতে ওসির অংশগ্রহণ, প্রত্যাহারের দাবি জামায়াতের

০২:৫৮ AM

৪৯৫ ক্রীড়া অফিসার ও ১১৮৮০ শিক্ষক নিয়োগের পরিকল্পনা সরকারের

০২:৫৮ AM

চ্যানেল টোয়েন্টিফোরের এমডি এ কে আজাদসহ ৭ জনের বিরুদ্ধে মানহানির মামলা

০২:২৭ AM