বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
১২ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬১২ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
ডেইলি বরিশাল
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /সারাদেশ
  3. /সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে জামায়াতের দুই এমপির সংবাদ সম্মেলন
সারাদেশ

সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে জামায়াতের দুই এমপির সংবাদ সম্মেলন

সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে জামায়াতের দুই এমপির সংবাদ সম্মেলন...

র
রাহুল হাসান· প্রতিবেদক
·প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, ৭:৫৮ পিএম·সর্বশেষ: ২১ অক্টোবর ২০২৬, ৭:৫৮ পিএম
সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে জামায়াতের দুই এমপির সংবাদ সম্মেলন

চুয়াডাঙ্গায় নিয়োগ পাওয়া ৪৫ সার ডিলারের মধ্যে ৪২ জনই বিএনপির রাজনীতির সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত। এই নিয়োগে দুর্নীতি, স্বজনপ্রীতি ও দলীয়করণের অভিযোগ তুলেছেন চুয়াডাঙ্গার দুটি আসনের সংসদ সদস্যরা। বুধবার বেলা সাড়ে ১১টায় জেলা জামায়াতের দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ অভিযোগ করেন তারা।

সম্মেলনে উল্লেখ করা হয়, জেলার চারটি উপজেলায় নতুন করে ৪৫ জন জনকে বিসিআইসি সার ডিলার হিসেবে নিয়োগ দেওয়া হয়। এর মধ্যে ৪২ জনকেই নিয়োগ দেওয়া হয়েছে রাজনৈতিক বিবেচনায়। যার মধ্যে অধিকাংশই স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের শীর্ষ নেতা। রয়েছেন নেতার স্ত্রী বা স্বজনরাও। এমনকি এর মধ্যে রয়েছে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত লোকজন। কিছু স্থানে হয়েছে আর্থিক লেনদেন।

চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য মাসুদ পারভেজ রাসেল অভিযোগ করে বলেন, এবার সার ডিলার নিয়োগে বিগত সময়ের অনিয়মের সব রেকর্ড ভেঙেছে। এর আগে যারা সার ডিলার ছিলেন তারা তৎকালীন সরকারের কোনো বড় পদধারী ছিলেন না। অথচ এমন দলীয়করণ করা হবে বলেই তড়িঘড়ি করে নীতিমালা পরিবর্তন করা হয়েছে। যাতে জনপ্রতিনিধিদের বাইরে রেখেই প্রশাসনের কর্মকর্তারা ইচ্ছামতো দলীয়করণ বা সরকারিকরণের অসদুপায় অবলম্বন করতে পারেন।

এরপর চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য রুহুল আমীন বলেন, এবার যারা সার ডিলার নিয়োগ পেয়েছেন তারা কেউই ব্যবসায়ী নন। নথিপত্র খুঁজলে দেখা যাবে এবারই নতুন করে ট্রেড লাইসেন্স ও ব্যাংক অ্যাকাউন্ট খুলেছেন। কেউ কেউ তো রাজনৈতিক দলের নেতার স্ত্রী ও ছেলে। গোটা জেলায় এভাবেই সার ডিলার নিয়োগ দেওয়া হয়েছে। এ দলীয়করণে নিয়োগ কমিটির প্রধান চুয়াডাঙ্গা জেলা প্রশাসক যেমন দায়ী, রাজনৈতিক দলের নেতারাও দায়ী। এখানে জেলা প্রশাসক দলীয় দায়িত্ব পালনের উদ্দেশ্যে দলীয় এজেন্ডা বাস্তবায়নের জন্য এমন কাজ করেছেন।

সংবাদ সম্মেলন উপস্থিত ছিলেন- চুয়াডাঙ্গা জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আজিজুর রহমান, জেলা প্রশিক্ষণ সম্পাদক জিয়াউল হক, জীবননগর উপজেলা সেক্রেটারি মাহফুজুর রহমান, চুয়াডাঙ্গা পৌর আমির হাসিবুল ইসলাম ও সেক্রেটারি মোস্তফা কামাল।

📢এই সংবাদটি শেয়ার করুন
ট্যাগ:#জাতীয়#সংবাদ#বাংলাদেশ

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ

বিএনপির র‍্যালিতে ব্যানার হাতে ওসির অংশগ্রহণ, প্রত্যাহারের দাবি জামায়াতের

বিএনপির র‍্যালিতে ব্যানার হাতে ওসির অংশগ্রহণ, প্রত্যাহারের দাবি জামায়াতের

২ সপ্তাহ আগে
গোপালগঞ্জের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ

গোপালগঞ্জের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ

২ সপ্তাহ আগে
ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষককে গণপিটুনি

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষককে গণপিটুনি

২ সপ্তাহ আগে
মানিকগঞ্জে দফায় দফায় ৯ ককটেল বিস্ফোরণ, আটক ২

মানিকগঞ্জে দফায় দফায় ৯ ককটেল বিস্ফোরণ, আটক ২

২ সপ্তাহ আগে
কার্যক্রম নিষিদ্ধ চান্দিনা আওয়ামী লীগের কোষাধ্যক্ষসহ গ্রেফতার ২

কার্যক্রম নিষিদ্ধ চান্দিনা আওয়ামী লীগের কোষাধ্যক্ষসহ গ্রেফতার ২

২ সপ্তাহ আগে
নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্য, লক্ষ্মীপুর কলেজে তালা রামগঞ্জে ককটেল

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্য, লক্ষ্মীপুর কলেজে তালা রামগঞ্জে ককটেল

২ সপ্তাহ আগে
পূর্ববর্তী সংবাদ

১৮ ডিসেম্বরের মধ্যে হাদি হত্যার বিচার নিশ্চিত করুন

পরবর্তী সংবাদ

মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেফতার

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
দৈনিক বরিশাল

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান কার্যালয়: সদর রোড, বরিশাল-৮২০০, বাংলাদেশ
ফোন / মোবাইলঃ +880 1711-475776
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: ডিবি-২০২৬/বরিশাল

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • প্রধান সম্পাদক:টিএম তুহিন
  • প্রকাশক:টিএম তুহিন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|ইউনিকোড কনভার্টার|অ্যাডমিন ড্যাশবোর্ড|যোগাযোগ

ডেইলি বরিশাল — দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান সম্পাদকঃ টিএম তুহিন | প্রকাশকঃ টিএম তুহিন

© ২০২৬ দৈনিক বরিশাল । সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বাধিক পঠিত

জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
১শীর্ষ পঠিত
জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
🔥৫৬২২৮ বার পঠিত
২

আইপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের দুর্দান্ত পারফরম্যান্স

👁️ ৪৮৭২৬ পঠিত
৩

ঢাকা মেট্রোরেলের নতুন রুট উদ্বোধন: যোগাযোগে নতুন যুগ

👁️ ৪৩১২৭ পঠিত
৪

বাংলাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার: দাবায় নতুন ইতিহাস

👁️ ৪২৩২৩ পঠিত
৫

দুর্নীতিবিরোধী অভিযান জোরদার: বেশ কয়েকজন গ্রেপ্তার

👁️ ৩১৮২৪ পঠিত

সর্বশেষ খবর

তাজা খবর

যুক্তরাষ্ট্র গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে

০৪:০০ AM

বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনে নতুন সভাপতি কায়েস আহমেদ

০২:৫৯ AM

বিএনপির র‍্যালিতে ব্যানার হাতে ওসির অংশগ্রহণ, প্রত্যাহারের দাবি জামায়াতের

০২:৫৮ AM

৪৯৫ ক্রীড়া অফিসার ও ১১৮৮০ শিক্ষক নিয়োগের পরিকল্পনা সরকারের

০২:৫৮ AM

চ্যানেল টোয়েন্টিফোরের এমডি এ কে আজাদসহ ৭ জনের বিরুদ্ধে মানহানির মামলা

০২:২৭ AM