শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
ডেইলি বরিশাল
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /খেলাধুলা
  3. /ইয়ামালকে মাথা দিয়ে আঘাত করে চার ম্যাচ নিষিদ্ধ বেতিসের মিডফিল্ডার
খেলাধুলা

ইয়ামালকে মাথা দিয়ে আঘাত করে চার ম্যাচ নিষিদ্ধ বেতিসের মিডফিল্ডার

ইয়ামালকে মাথা দিয়ে আঘাত করে চার ম্যাচ নিষিদ্ধ বেতিসের মিডফিল্ডার...

ম
মোহাম্মদ আলী· ক্রীড়া সংবাদদাতা
·প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, ৭:৫৯ পিএম·সর্বশেষ: ২১ অক্টোবর ২০২৬, ৭:৫৯ পিএম
ইয়ামালকে মাথা দিয়ে আঘাত করে চার ম্যাচ নিষিদ্ধ বেতিসের মিডফিল্ডার

বার্সেলোনার তরুণ তারকা লামিন ইয়ামালের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে চার ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন রিয়াল বেতিসের মিডফিল্ডার ফাকুন্দো বার্নাল। স্প্যানিশ ফুটবল ফেডারেশনের (আরএফইএফ) ডিসিপ্লিনারি কমিটি ঘটনাটিকে শৃঙ্খলাভঙ্গ ও আক্রমণাত্মক আচরণ হিসেবে বিবেচনা করে এই শাস্তি দিয়েছে।

স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মুন্দো দেপোর্তিভো’র প্রতিবেদন অনুযায়ী, গত শনিবার বেতিস ও বার্সেলোনার ম্যাচে সরাসরি লাল কার্ড দেখার পর বার্নালের বিরুদ্ধে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

ম্যাচের দ্বিতীয়ার্ধে বার্সেলোনার মিডফিল্ডার ফেরমিন লোপেসকে কেন্দ্র করে দুই দলের খেলোয়াড়দের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি সামাল দিতে এগিয়ে আসেন ইয়ামাল। তবে এরপরই তার সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন বেতিসের মিডফিল্ডার বার্নাল। একপর্যায়ে ইয়ামালকে মাথা দিয়ে আঘাত করেন তিনি। এ ঘটনায় রেফারি তাকে সরাসরি লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেন।

রেফারি রিকার্দো দে বুর্গোস বেনিগোইচিয়ার ম্যাচ রিপোর্ট এবং স্প্যানিশ ফুটবল ফেডারেশনের শৃঙ্খলাবিধির ১০৩ নম্বর ধারার ভিত্তিতে শাস্তির সিদ্ধান্ত নেওয়া হয়। এই ধারায় প্রতিপক্ষকে শারীরিকভাবে আক্রমণ করার শাস্তির বিধান রয়েছে, এমনকি আঘাতের কারণে গুরুতর চোট না লাগলেও।

রেফারির প্রতিবেদনে বলা হয়, ম্যাচের ৫৪তম মিনিটে বার্নাল ক্রুসকে মাঠ ছাড়তে নির্দেশ দেওয়া হয়। বল খেলার বাইরে থাকা অবস্থায় তিনি প্রতিপক্ষের ঘাড়ে হাত রাখেন এবং পরপর দুবার মাথা দিয়ে মুখে আঘাত করেন।

শৃঙ্খলাবিধির ১০৩ নম্বর ধারা অনুযায়ী, এ ধরনের অপরাধে চার থেকে ১২ ম্যাচ পর্যন্ত নিষেধাজ্ঞা দেওয়া যেতে পারে। বল খেলার বাইরে থাকা অবস্থায় ঘটনাটি ঘটায় বিষয়টিকে সাধারণ কথাকাটাকাটি হিসেবে বিবেচনা করেনি ডিসিপ্লিনারি কমিটি। বরং শারীরিক আক্রমণের ঘটনা হিসেবেই মূল্যায়ন করে বার্নালকে সর্বনিম্ন চার ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

ঘটনার সূত্রপাত হয় দ্বিতীয়ার্ধের শুরুতে। বার্সেলোনার মিডফিল্ডার ফেরমিন লোপেস মাঠে পড়ে গেলে তাকে উঠতে সাহায্য করতে এগিয়ে আসেন বেতিসের গোলরক্ষক আলভারো ভায়েস। সতীর্থের পাশে দাঁড়াতে এগিয়ে যান ইয়ামালও। এরপরই তার সঙ্গে বার্নালের তর্ক শুরু হয়।

একপর্যায়ে বার্নাল ইয়ামালকে শক্ত করে ধরে ফেলেন। পরে দুজনের মুখোমুখি অবস্থানের মধ্যে ইয়ামালকে মাথা দিয়ে আঘাত করেন বেতিসের এই মিডফিল্ডার। পরিস্থিতি দেখে সঙ্গে সঙ্গেই লাল কার্ড দেখান রেফারি। ফলে ম্যাচের বাকি সময় ১০ জন নিয়ে খেলতে হয় রিয়াল বেতিসকে।

এই ঘটনার পর ডিসিপ্লিনারি কমিটি বিষয়টিকে নিছক খেলোয়াড়দের উত্তেজনা বা বাকবিতণ্ডা হিসেবে দেখেনি। বল খেলার বাইরে থাকা অবস্থায় পরপর দুবার মাথা দিয়ে আঘাত করার বিষয়টিই বার্নালের শাস্তির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

📢এই সংবাদটি শেয়ার করুন
ট্যাগ:#জাতীয়#সংবাদ#বাংলাদেশ

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মোহাম্মদ আলী

ক্রীড়া সংবাদদাতা

খেলাধুলা বিভাগের বিশেষ সংবাদদাতা।

সম্পর্কিত আরও সংবাদ

বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনে নতুন সভাপতি কায়েস আহমেদ

বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনে নতুন সভাপতি কায়েস আহমেদ

২ সপ্তাহ আগে
টেস্টে বিরল রেকর্ড জিম্বাবুয়ের

টেস্টে বিরল রেকর্ড জিম্বাবুয়ের

২ সপ্তাহ আগে
নেশনস লিগের আগে স্পেন শিবিরে জোড়া দুঃসংবাদ

নেশনস লিগের আগে স্পেন শিবিরে জোড়া দুঃসংবাদ

২ সপ্তাহ আগে
টেস্টে কোন দেশে কে সেরা

টেস্টে কোন দেশে কে সেরা

২ সপ্তাহ আগে
টেস্ট র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের পতন

টেস্ট র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের পতন

২ সপ্তাহ আগে
কেইনকে টপকে ইউরোপের যে রেকর্ড নিজের নামে করলেন ইয়ামাল

কেইনকে টপকে ইউরোপের যে রেকর্ড নিজের নামে করলেন ইয়ামাল

২ সপ্তাহ আগে
পূর্ববর্তী সংবাদ

সর্বকালের সেরা ১০ উইকেটশিকারি বোলার যারা

পরবর্তী সংবাদ

ব্যাটিং ধসের পর হাল ধরেছেন সাইফ-ইমন

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
দৈনিক বরিশাল

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান কার্যালয়: সদর রোড, বরিশাল-৮২০০, বাংলাদেশ
ফোন / মোবাইলঃ +880 1711-475776
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: ডিবি-২০২৬/বরিশাল

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • প্রধান সম্পাদক:টিএম তুহিন
  • প্রকাশক:টিএম তুহিন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|ইউনিকোড কনভার্টার|অ্যাডমিন ড্যাশবোর্ড|যোগাযোগ

ডেইলি বরিশাল — দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান সম্পাদকঃ টিএম তুহিন | প্রকাশকঃ টিএম তুহিন

© ২০২৬ দৈনিক বরিশাল । সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বাধিক পঠিত

জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
১শীর্ষ পঠিত
জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
🔥৫৬২২৮ বার পঠিত
২

আইপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের দুর্দান্ত পারফরম্যান্স

👁️ ৪৮৭২৬ পঠিত
৩

ঢাকা মেট্রোরেলের নতুন রুট উদ্বোধন: যোগাযোগে নতুন যুগ

👁️ ৪৩১২৭ পঠিত
৪

বাংলাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার: দাবায় নতুন ইতিহাস

👁️ ৪২৩২৩ পঠিত
৫

দুর্নীতিবিরোধী অভিযান জোরদার: বেশ কয়েকজন গ্রেপ্তার

👁️ ৩১৮২৪ পঠিত

সর্বশেষ খবর

তাজা খবর

যুক্তরাষ্ট্র গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে

০৪:০০ AM

বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনে নতুন সভাপতি কায়েস আহমেদ

০২:৫৯ AM

বিএনপির র‍্যালিতে ব্যানার হাতে ওসির অংশগ্রহণ, প্রত্যাহারের দাবি জামায়াতের

০২:৫৮ AM

৪৯৫ ক্রীড়া অফিসার ও ১১৮৮০ শিক্ষক নিয়োগের পরিকল্পনা সরকারের

০২:৫৮ AM

চ্যানেল টোয়েন্টিফোরের এমডি এ কে আজাদসহ ৭ জনের বিরুদ্ধে মানহানির মামলা

০২:২৭ AM