বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
১২ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬১২ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
ডেইলি বরিশাল
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /সারাদেশ
  3. /বজ্রপাতের আগাম সতর্কবার্তা দিতে আশ্রয় কেন্দ্র থেকে বাজবে সাইরেন
সারাদেশ

বজ্রপাতের আগাম সতর্কবার্তা দিতে আশ্রয় কেন্দ্র থেকে বাজবে সাইরেন

বজ্রপাতের আগাম সতর্কবার্তা দিতে আশ্রয় কেন্দ্র থেকে বাজবে সাইরেন...

র
রাহুল হাসান· প্রতিবেদক
·প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, ৮:৩০ পিএম·সর্বশেষ: ২১ অক্টোবর ২০২৬, ৮:৩০ পিএম
বজ্রপাতের আগাম সতর্কবার্তা দিতে আশ্রয় কেন্দ্র থেকে বাজবে সাইরেন

বজ্রপাত থেকে কৃষকদের রক্ষায় দেশের হাওড় ও উত্তরাঞ্চলসহ বজ্রপাতপ্রবণ এলাকায় বজ্রনিরোধক আশ্রয় কেন্দ্র নির্মাণের পরিকল্পনা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। এসব আশ্রয় কেন্দ্রে বজ্রপাতের আগাম সতর্কবার্তা দেওয়ার জন্য সাইরেনের ব্যবস্থা থাকবে। বজ্রপাতের আশঙ্কা দেখা দিলে কৃষকরা সেখানে আশ্রয় নিতে পারবেন।

বুধবার (২১ অক্টোবর) দুপুরে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার বৈদ্যেরবাজার হরিসভা সংস্কৃতি দুর্গা মন্দির প্রাঙ্গণে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হরিজন, রবিদাস ও বেদে সম্প্রদায়ের মানুষের মাঝে শাড়ি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কুড়িগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মন্ত্রী বলেন, বর্তমানে দুর্যোগে প্রাণহানির অন্যতম বড় কারণ হয়ে দাঁড়িয়েছে বজ্রপাত। বিশেষ করে হাওড় ও উত্তরাঞ্চলে এর ভয়াবহতা বেশি। মাঠে কাজ করার সময় কৃষকরা অনেক ক্ষেত্রে সময়মতো নিরাপদ আশ্রয়ে যেতে পারেন না। ফলে বজ্রপাতে প্রাণহানির ঝুঁকি বাড়ছে।

তিনি বলেন, বন্যার সময় মানুষ যেমন আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেয়, তেমনি বজ্রপাতের সময়ও কৃষকরা যাতে নিরাপদ আশ্রয় নিতে পারেন, সেই ব্যবস্থা করা হবে। বজ্রপাতপ্রবণ এলাকায় বজ্রনিরোধক আশ্রয় কেন্দ্র নির্মাণ করা হবে। সেখানে সাইরেনের ব্যবস্থা থাকবে, যাতে বজ্রপাতের আশঙ্কা দেখা দিলে কৃষকরা আগেভাগেই সতর্ক হয়ে আশ্রয় কেন্দ্রে যেতে পারেন।

মন্ত্রী আরও বলেন, বজ্রপাতের প্রায় আধা ঘণ্টা আগে সতর্কবার্তা পাওয়ার উপযোগী ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে কৃষকরা সময়মতো নিরাপদ স্থানে সরে যেতে পারবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

শাড়ি বিতরণ প্রসঙ্গে মন্ত্রী বলেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের প্রতিটি সংসদীয় আসনে হতদরিদ্র মানুষের জন্য ৩০০টি করে শাড়ি বরাদ্দ দেওয়া হয়েছে। পূজার আগেই এসব শাড়ি বিতরণের কথা ছিল। তবে কুড়িগ্রামে বরাদ্দের শাড়ি বিতরণ না হওয়ার বিষয়টি জেলা প্রশাসকের সঙ্গে কথা বলে জানতে পারেন বলে জানান তিনি।

তিনি বলেন, নির্বাচনী ইশতেহার অনুযায়ী মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী ভাতা দেওয়ার পাশাপাশি মন্দিরের পুরোহিতদের সম্মানী ভাতা দেওয়ার কার্যক্রমও চলমান রয়েছে। এছাড়া দেশে দুর্গাপূজার মণ্ডপের সংখ্যা বেড়েছে এবং পূজার ছুটিও বৃদ্ধি করা হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

অনুষ্ঠানে কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ, জেলা পুলিশ সুপার ফজলে রাব্বি, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ সোহেল হোসনাইন কায়কোবাদ, জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা তাসনিম, উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুর রহমান, সদস্য সচিব সাহিদুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম, ছিনাই ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান ও সদস্য সচিব শাহিন পাটোয়ারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

শাড়ি বিতরণের এ উদ্যোগের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর মানুষের সঙ্গে উৎসবের আনন্দ ভাগাভাগি এবং সামাজিক সম্প্রীতি জোরদারের প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

📢এই সংবাদটি শেয়ার করুন
ট্যাগ:#জাতীয়#সংবাদ#বাংলাদেশ

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ

বিএনপির র‍্যালিতে ব্যানার হাতে ওসির অংশগ্রহণ, প্রত্যাহারের দাবি জামায়াতের

বিএনপির র‍্যালিতে ব্যানার হাতে ওসির অংশগ্রহণ, প্রত্যাহারের দাবি জামায়াতের

২ সপ্তাহ আগে
গোপালগঞ্জের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ

গোপালগঞ্জের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ

২ সপ্তাহ আগে
ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষককে গণপিটুনি

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষককে গণপিটুনি

২ সপ্তাহ আগে
মানিকগঞ্জে দফায় দফায় ৯ ককটেল বিস্ফোরণ, আটক ২

মানিকগঞ্জে দফায় দফায় ৯ ককটেল বিস্ফোরণ, আটক ২

২ সপ্তাহ আগে
কার্যক্রম নিষিদ্ধ চান্দিনা আওয়ামী লীগের কোষাধ্যক্ষসহ গ্রেফতার ২

কার্যক্রম নিষিদ্ধ চান্দিনা আওয়ামী লীগের কোষাধ্যক্ষসহ গ্রেফতার ২

২ সপ্তাহ আগে
নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্য, লক্ষ্মীপুর কলেজে তালা রামগঞ্জে ককটেল

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্য, লক্ষ্মীপুর কলেজে তালা রামগঞ্জে ককটেল

২ সপ্তাহ আগে
পূর্ববর্তী সংবাদ

ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের ২ নেতা গ্রেফতার

পরবর্তী সংবাদ

১৮ ডিসেম্বরের মধ্যে হাদি হত্যার বিচার নিশ্চিত করুন

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
দৈনিক বরিশাল

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান কার্যালয়: সদর রোড, বরিশাল-৮২০০, বাংলাদেশ
ফোন / মোবাইলঃ +880 1711-475776
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: ডিবি-২০২৬/বরিশাল

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • প্রধান সম্পাদক:টিএম তুহিন
  • প্রকাশক:টিএম তুহিন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|ইউনিকোড কনভার্টার|অ্যাডমিন ড্যাশবোর্ড|যোগাযোগ

ডেইলি বরিশাল — দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান সম্পাদকঃ টিএম তুহিন | প্রকাশকঃ টিএম তুহিন

© ২০২৬ দৈনিক বরিশাল । সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বাধিক পঠিত

জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
১শীর্ষ পঠিত
জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
🔥৫৬২২৮ বার পঠিত
২

আইপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের দুর্দান্ত পারফরম্যান্স

👁️ ৪৮৭২৬ পঠিত
৩

ঢাকা মেট্রোরেলের নতুন রুট উদ্বোধন: যোগাযোগে নতুন যুগ

👁️ ৪৩১২৭ পঠিত
৪

বাংলাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার: দাবায় নতুন ইতিহাস

👁️ ৪২৩২৩ পঠিত
৫

দুর্নীতিবিরোধী অভিযান জোরদার: বেশ কয়েকজন গ্রেপ্তার

👁️ ৩১৮২৪ পঠিত

সর্বশেষ খবর

তাজা খবর

যুক্তরাষ্ট্র গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে

০৪:০০ AM

বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনে নতুন সভাপতি কায়েস আহমেদ

০২:৫৯ AM

বিএনপির র‍্যালিতে ব্যানার হাতে ওসির অংশগ্রহণ, প্রত্যাহারের দাবি জামায়াতের

০২:৫৮ AM

৪৯৫ ক্রীড়া অফিসার ও ১১৮৮০ শিক্ষক নিয়োগের পরিকল্পনা সরকারের

০২:৫৮ AM

চ্যানেল টোয়েন্টিফোরের এমডি এ কে আজাদসহ ৭ জনের বিরুদ্ধে মানহানির মামলা

০২:২৭ AM